26
Nov
করোনা আবহে বিগত বহুদিন বন্ধ থাকার পর চালু হয়েছে ট্রেন৷ এক্সপ্রেসের পাশাপাশি রাজ্যে স্বাভাবিক লোকালও৷ কিন্তু করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতে অস্বাভাবিক ভাবে বাড়ানো হয়েছিল প্ল্যাটফর্ম টিকিটের দাম৷ এতদিন পর ফের পুরনো দামে ফিরতে চলেছে প্ল্যাটফর্ম টিকিট৷ দাম কমামোর পথে হাঁটল ভারতীয় রেল৷ এবার থেকে আগের মতোই ১০ টাকায় মিলবে প্ল্যাটফর্ম টিকিট৷ করোনার দাপটে গত বছর মার্চ মাসে দেশ জুড়ে জারি হয় লকডাউন৷ বন্ধ হয়ে যায় রেল পরিষেবা৷ পরে ট্রেন চালু হলেও স্টেশনে অবাঞ্ছিত ভিড় রুখতে বাড়িয়ে দেওয়া হয় প্ল্যাটফর্ম টিকিটের দাম৷ তবে আপাতত দেশে অনেকটাই স্বাভাবিক করোনা পরিস্থিতি৷ তাই পুরনো দামেই এবার প্ল্যাটফর্ম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল৷ পাশাপাশি ট্রেনে…
