পশ্চিমবঙ্গ

ইডির জেরার পরই অভিষেক একহাত নিলেন গেরুয়া শিবিরকে

ইডির জেরার পরই অভিষেক একহাত নিলেন গেরুয়া শিবিরকে

রাজ্যে কয়লা পাচারকাণ্ডে তৎপর হয়ে উঠেছে ইডি। এই তৎপরতায় তলব পড়েছিল তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জিজ্ঞেসাবাদের তলবে দিল্লিতে ইডির দফতরে হাজির হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর যখন তিনি দফতর থেকে বেরিয়ে আসেন অভিষেক। এর পর তিনি একদিকে যখন ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি হারাবেন বলে হুঙ্কার দেন, অন্যদিকে, বাংলা বিধানসভা নির্বাচন ইস্যু টেনে খোঁচা দেন পদ্ম শিবিরকে। ২০২৪ সালে তৃণমূল কংগ্রেসই হারাবে বিজেপিকে! চমকপ্রদ তথ্য দিয়ে বলেন, এখনও ২৫ জন বিধায়ক লাইনে দাঁড়িয়ে রয়েছে। এদিন অভিষেক বলেন, তিনি প্রথমদিন থেকেই বলে আসছেন যে তার বিরুদ্ধে যদি বিজেপির কাছে কোন প্রমাণ থাকে তাহলে সেটা সবার সামনে আনুক তাহলেই…
Read More
বৃষ্টির জেরে প্রবল জলোচ্ছাস দিঘায়

বৃষ্টির জেরে প্রবল জলোচ্ছাস দিঘায়

রাজ্য জুড়ে চলছে অতিভারী বৃষ্টির উপদ্রপ। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্দুত সহ বৃষ্টি হচ্ছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া৷ পাশাপাশি বৃষ্টি হচ্ছে হাওড়া, হুগলি, বাঁকুড়াতেও৷ বঙ্গোপসাগরের উপরে তৈরি নিম্নচাপের জেরেই এই বৃষ্টি৷ এই নিম্নচাপ ক্রমশ ওডিশার দিকে সরে যাওয়ায় উপকূলবর্তী তিন জেলায় এর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি৷ ইতিমধ্যেই দিঘার উপকূল জুড়ে দেখা দিয়েছে জলচ্ছ্বাস৷ গার্ডওয়াল টপকে জল ঢুকছে শহরে৷ এদিকে কাঁথির শৌলায় বাঁধ না থাকায় জল ঢুকে পড়েছে গ্রামের ভিতরে৷ ভেসে যায় দিঘা বাজার এলাকা। ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ প্রায় ৩০ ফুট বলে জানা গিয়েছে। কৌশিকী অমাবস্যার ভরা কোটালের জেরেই এই জলোচ্ছ্বাস৷  মঙ্গলবার সকাল থেকেই উত্তাল হতে শুরু করে দীঘার…
Read More
রাজ্যের ভুয়ো ভ্যাকসিন কান্ডের শীর্ষকর্তাকে জেরার অনুমতি

রাজ্যের ভুয়ো ভ্যাকসিন কান্ডের শীর্ষকর্তাকে জেরার অনুমতি

রাজ্যের ভুয়ো ভ্যাকসিন কান্ডের শীর্ষকর্তা দেবাঞ্জন দেব। এবার এই দেবাঞ্জনকে জেলে নিয়ে গিয়ে জেরার অনুমতি পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ দেবাঞ্জনকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে গত বৃহস্পতিবার ইডি-র অফিসাররা ব্যাঙ্কশাল কোর্টে আবেদন জানিয়েছিলেন৷ সেই আবেদন মঞ্জুর করা হয়েছে৷ এদিন ইডি স্পেশাল কোর্ট জানিয়েছে, দেবাঞ্জনের জেল হেফাজত হলেই ইডি- আধিকারিকরা জেলে গিয়ে তাঁকে জেরা করতে পারবে। আপাতত জেল হেফাজকতে রয়েছে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মূল পাণ্ডা৷ পাশাপাশি প্রেসিডেন্সি জেল সুপারকেও নির্দেশ দেওয়া হয়েছে, দেবাঞ্জনকে যে দিনই কলকাতা পুলিশের হেফাজত থেকে জেলে নিয়ে আসা হবে, সেদিনই ইডি অফিসারদের সেই খবর জানাতে হবে৷ এবং অবিলম্বে জেলে গিয়ে ইডি অফিসাররা দেবাঞ্জন দেবকে জিজ্ঞাসাবাদ করবেন৷ ইতিমধ্যেই একাধিক তথ্য…
Read More
উপনির্বাচনের অর্থ নিয়ে ঘোষণা নির্বাচনের

উপনির্বাচনের অর্থ নিয়ে ঘোষণা নির্বাচনের

সম্প্রতি ঘোষিত হয়েছে উপনির্বাচন ভোটের দিনক্ষণ সহ সময়সীমা। আগামী মাসের ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন ভোট শুরু হবে তিন কেন্দ্র জুড়ে। এর মধ্যে রয়েছে হাইভোল্টেজ ভবানীপুর, পাশাপাশি জঙ্গিপুর ও সামসেরগঞ্জ৷ যে তিনটি কেন্দ্রে নির্বাচন এবং উপনির্বাচন রয়েছে সেখানে উন্নয়নের জন্য নতুন করে কোনো অর্থ বরাদ্দ করা যাবে না বলে জানিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্য সরকার এবং মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে। কমিশনের এই নির্দেশ ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকদের পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে বকেয়া বিধানসভা ভোট এবং উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর কমিশনের তরফ একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং আগেই জারি করে হয়েছে একগুচ্ছ শর্ত৷ স্পষ্ট জানান হয়েছে,  মনোনয়নপত্র পেশ থেকে…
Read More
কোচবিহারে শিক্ষক দিবস উদযাপন করল রাজনগর

কোচবিহারে শিক্ষক দিবস উদযাপন করল রাজনগর

কোচবিহারে উৎসব অডিটরিয়ামের শিক্ষক দিবসের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন সহ অনেকেই। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, রেজিস্টার, বিভিন্ন কলেজের অধ্যাপক, শহরে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষক-শিক্ষিকাদের এদিন সংবর্ধনা দেওয়া হয়। বঙ্গ রত্ন মইনুদ্দিন চিশতী, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক অলক ভট্টাচার্য, প্রবীণ অধ্যাপক সুভাষ রায় সহ অনেক বিশিষ্ট শিক্ষক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। শিক্ষকদের চন্দন ফোঁটা পরিয়ে বরণ করার পাশাপাশি উদ্যোক্তারা তাদের গোলাপ ফুল উপহার দেন। শিক্ষক সমাজকে সংবর্ধনা…
Read More
শিক্ষার্থীদের সুবিধার্থে বাড়ানো হলো মেয়াদ

শিক্ষার্থীদের সুবিধার্থে বাড়ানো হলো মেয়াদ

শিক্ষার্থীদের জন্য মেয়াদ বাড়লো আবেদনের৷ শিক্ষার্থীদের সুবিধার্থে সিইউসিইটির আবেদন করার সময় বাড়াল ন্যাশনাল টেস্টিং এজেন্সি৷ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটিস কমন এন্ট্রান্স টেস্ট, ২০২১ পরীক্ষায় বসার জন্য আবেদনের সময়সীমা ২ সেপ্টেম্বর, ২০২১ থেকে বাড়িয়ে ৫ সেপ্টেম্বর, ২০২১ করা হয়েছে। এখনও যাঁরা আবেদনপত্র জমা দিতে পারেননি, সেসব পড়ুয়ারা ৫ সেপ্টেম্বর, রাত ১১টা ৫০ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত জানতে এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট www.nta.ac.in, cucet.nta.nic.in এ গিয়ে দেখতে হবে৷   তবে প্রবেশিকা পরীক্ষার দিন বদল করা হয়নি৷ আগের ঘোষণা অনুযায়ী, প্রবেশিকা পরীক্ষার দিন ১৫, ১৬, ২৩ এবং ২৪ সেপ্টেম্বর, ২০২১ ঠিক করা হয়েছিল। পরীক্ষাটি কম্পিউটার-বেসড পদ্ধতির মাধ্যমে নেওয়া হবে। ইতিমধ্যেই…
Read More
বিরাট স্বস্তি পেলেন বিরোধী দল নেতা

বিরাট স্বস্তি পেলেন বিরোধী দল নেতা

বিরাট স্বস্তি পেলেন বিরোধী দল নেতা ৷ প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু মামলায় ভবানী ভবনে তলব করা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷ এই ঘটনায় হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি৷ শুভেন্দু অধিকারীর আর্জি, তাঁর বিরুদ্ধে ভিন্ন ভিন্ন থানায় চারটি অভিযোগ রয়েছে। এর মধ্যে কাঁথি থানায় দায়ের হয়েছে দেহরক্ষীর মৃত্যু মামলা৷ এই মামলায় শুভেন্দুর বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। সেই আবেদন মঞ্জুর করে আদালত৷ তবে তাঁকে তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে। শুভেন্দুর মামলার প্রেক্ষিতে উচ্চ আদালত মৌখিক ভাবে প্রথমে জানায়, এখনই সিআইডির তলবের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। পরে দুপুর ২টোর সময় ফের শুনানি শুরু হলে শুভেন্দুকে রক্ষাকবচ দিয়ে হাই কোর্ট জানায়, শুভেন্দুর বিরুদ্ধে যত মামলা রয়েছে,…
Read More
কোচবিহারে রাজনগর নামে একটি সামাজিক সাংস্কৃতিক গণমাধ্যম শিক্ষক দিবস উদযাপন করবে

কোচবিহারে রাজনগর নামে একটি সামাজিক সাংস্কৃতিক গণমাধ্যম শিক্ষক দিবস উদযাপন করবে

ঐতিহ্যবাহী কোচবিহারের সংস্কৃতির পুনর্জাগরণ করতে উদ্যোগী হয়েছে রাজনগর নামে একটি সামাজিক সাংস্কৃতিক গণমাধ্যম সংগঠন। রাজার শহরের ঐতিহ্য ফিরিয়ে আনতে নানারকম কর্মসূচি আয়োজন করার উদ্যোগ নিয়েছে সংগঠনটি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপন করা হবে। কোচবিহার শহরের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হবে এই দিনটিতে। এই কর্মসূচিতে নেতৃত্ব দিবেন কোচবিহার শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সংগঠনের পক্ষ থেকে অঞ্জনা দে ভৌমিক বলেন, কোচবিহার শহরের ঐতিহ্য ও সংস্কৃতির ক্ষেত্রে নবজাগরণ তৈরি করতে আমরা উদ্যোগী হয়েছি। শহরের প্রতিটি ওয়ার্ডে গুণীজনদের নিয়ে আমরা একটি কমিটি তৈরি করব। তাদের পরামর্শ অনুযায়ী শহরের সংস্কৃতি ও ঐতিহ্যের উন্নয়নের ক্ষেত্রে…
Read More
রাজ্যের শাসক শিবিরের জন্য খুশির খবর, ঘোষিত হলো ভোটের দিনক্ষণ

রাজ্যের শাসক শিবিরের জন্য খুশির খবর, ঘোষিত হলো ভোটের দিনক্ষণ

সব জল্পনার অবসান, বেজে উঠলো ভোটের দামামা। উপনির্বাচন নিয়ে বহু দিন ধরে চলতে থাকা জল্পনার অবসান হল ভোট গ্রহণের দিন ক্ষন ঘোষণায়। ঘোষণা হল রাজ্যের উপনির্বাচনের। ভবানীপুর সহ মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জের ভোটগ্রহণের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আগামী ৩০ সেপ্টেম্বর হবে ভোটগ্রহণ। ফল ঘোষণা অক্টোবরের ৩ তারিখ। ভোটগ্রহণের আগেই জঙ্গিপুর ও সামশেরগঞ্জে প্রার্থী মারা গিয়েছিলেন। সেখানে হবে এমনি নির্বাচন। আর ভবানীপুর কেন্দ্রে হবে উপনির্বাচন। সেই কেন্দ্রের বিধায়ক পদত্যাগ করেছিলেন। ওই কেন্দ্রে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নন্দীগ্রামে হেরেছিলেন বিধানসভা ভোটে। ২০২১ সালে বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্রে জয়ী হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু পরে তিনি বিধানসভার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। তিনি…
Read More
আগামী সপ্তাহ থেকেই বাড়ছে মেট্রো পরিষেবার সময়সীমা

আগামী সপ্তাহ থেকেই বাড়ছে মেট্রো পরিষেবার সময়সীমা

ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি। এদিকে সামনে পুজো, ফলে অনেকেই ইতিমধ্যে কেনাকাটাও শুরু করেছেন। যার জেরে ক্রমাগত ভিড় বাড়ছে শহরের লাইফ লাইন মেট্রোতে। সেই দিন বিবেচনা করে ফের মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।  বুধবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার অর্থাৎ ৬ সেপ্টেম্বর থেকে অতিরিক্ত ৬ টি মেট্রো চালানো হবে। বর্তমানে সোম থেকে শুক্র চলছে ২৪০ টি মেট্রো। সোমবার আপ ও ডাউন লাইনে চলবে ২৪৬টি মেট্রো।  পরিবর্তন করা হয়েছে শেষ মেট্রোর সময়। বর্তমানে রাত ৯ টায় প্রান্তিক স্টেশন ছাড়ছে শেষ মেট্রো। সোমবার থেকে সাড়ে ন’টায় শেষ মেট্রো পাবেন দমদম ও কবিসুভাষ থেকে। শেষ মেট্রো…
Read More