পশ্চিমবঙ্গ

আজ থেকে বদলাবে আবহাওয়া

আজ থেকে বদলাবে আবহাওয়া

নিম্নচাপ চলছে রাজ্য জুড়ে। তার জেরে জল যন্ত্রনায় হাগতে হচ্ছে রাজ্য জুড়ে বঙ্গবাসীকে। গতকাল রাত অবধি ঝোড়ো হাওয়ার সঙ্গে অতিভারী বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় জল জমেছে। কলকাতা, হাওড়া, হুগলির পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই বর্ধমানে ভারী বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, বিহার, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গুজরাতেও প্রবল বৃষ্টি হয়েছে। পুজোর আগে একের পর এক নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের জেরে নাজেহাল সাধারণ মানুষ। তার মধ্যে রয়েছে কলকাতা পুরসভা এলাকার ভবানীপুর বিধানসভা কেন্দ্র। প্রার্থী হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। জরুরি পরিস্থিতিতে হয়েছে বৈঠক। নবান্নে জরুরি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা–সহ শীর্ষ আধিকারিকরা।…
Read More
এখন পর্যন্ত ভোটের পরিসংখ্যান কত আজ?

এখন পর্যন্ত ভোটের পরিসংখ্যান কত আজ?

আজ রাজ্যের সবচেয়ে হাইভোল্টেজ ভবানীপুরে শুরু হয়েছে উপনির্বাচন৷ আজ সকাল থেকেই বুথমুখী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মানুষ৷ গোটা দেশের নজর নিশ্চিতভাবেই ভবানীপুরের দিকে৷ একই সঙ্গে মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামসেরগঞ্জ ও জঙ্গিপুরেও চলছে ভোট। সকাল ৯টা পর্যন্ত ভবানীপুরে ভোটের হার ৭.৫৭ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়েছে ১৭.৫১ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভোটদানের হার ১৬.৩২ শতাংশ। ভবানীপুর কেন্দ্রের প্রার্থী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য ভবানীপুর থেকে জিতে আসতে হবে তাঁকে৷ সেই কারণেই ভবানীপুর নিয়ে গোটা দেশের আগ্রহ তুঙ্গে৷ সকাল ৭টা থেকেই ভবানীপুরে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে৷ ভবানীপুরে ভোটদানের হার নিয়েই চিন্তায় রয়েছে মুখ্যমন্ত্রী৷ ভোট প্রচারে গিয়েও তিনি বার বার ভবানীপুরে…
Read More
ভোট পর্বের শুরুতেই সরগরম ভবানীপুর

ভোট পর্বের শুরুতেই সরগরম ভবানীপুর

প্রতীক্ষিত সময়ের অবসান৷ রাজ্যে শুরু হয়েছে ভোটের পর্ব৷ রাজ্যের সব চেয়ে হাই ভোল্টেজ স্থান ভবানীপুরে ভোট আজ৷ সকাল থেকেই ভোটের উষ্ণ হাওয়া ভবানীপুরে৷ ভোট শুরু হতেই ১২৬ নম্বর বুথ জ্যামের অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ বুথে বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ প্রথমে বুথ জ্যাম ও পরে ১৪৪ ঝারা লঙ্ঘন নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান তিনি৷ এ প্রসঙ্গে রিপোর্ট তলব করেছে কমিশন৷ আজ সকালে ভবানীপুরে গুরুদ্বারের সামনে জমায়েতের অভিযোগ উঠেছে৷ খোলা ছিল বেশ কিছু দোকানও৷    এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, বুথ জ্যামের অভিযোগ উঠেছিল৷ কমিশন অবজার্ভার পাঠিয়ে দেখেছে কোনও বুথ জ্যাম হয়নি৷ গুরুদ্বারের সামবে ১৪৪ লঙ্ঘন হয়েছে কিনা, সেটাও কমিশন দেখবে৷…
Read More
আরো চার কেন্দ্রে হবে ভোট

আরো চার কেন্দ্রে হবে ভোট

ফের একবার উপনির্বাচনের ঘোষণা হলো নির্বাচন কমিশনের তরফে। আসন্ন পূজা শেষ হতে না হতেই আবার ভোট হবে রাজ্যে। আগামীকাল ভবানীপুরে উপনির্বাচন। রাজ্যের এই মিটতে না মিটতেই আবার রাজ্যের চারটি আসনের উপনির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন। দিনহাটা, শান্তিপুর, খড়দহ ও গোসাবায় উপনির্বাচনের দিন ঘোষণা করা হল। অক্টোবর মাসের ৩০ তারিখ খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটায় উপনির্বাচন হবে। ফলাফল ঘোষণা হবে ২ নভেম্বর।     আরও দুটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই দিনে ভোট হতে চলেছে। উল্লেখ্য, এর আগে গোটা দেশের মধ্যে শুধুমাত্র ভবানীপুরে উপনির্বাচন নিয়ে কমিশনকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। এমনকি কলকাতা হাইকোর্টেও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কমিশনকে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী,…
Read More
শিলিগুড়িতে মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া কনটেস্ট

শিলিগুড়িতে মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া কনটেস্ট

বাংলার অন্যতম আকর্ষণীয় অনুষ্ঠান ‘মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া’ প্রতিযোগিতার সিজন-২ সমাপ্ত হল ২৪ সেপ্টেম্বর, হোটেল মন্টানা ভিস্তায়। সন্দীপজি রিয়ালএস্টেট লিমিটেড চালিত এই প্রতিযোগিতাটি এসআর মডেলিং স্টুডিয়োর একটি প্রকল্প। মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া প্রতিযোগিতা তরুণ-বয়স্ক ও বিবাহিত মহিলাদের সর্ববৃহৎ প্লাটফর্ম। এই প্লাটফর্ম থেকে প্রতিযোগীরা প্রয়োজনীয় সুযোগ-সুবিধার পাশাপাশি মডেলিং জগতে প্রবেশের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ পেয়ে যান। মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া কনটেস্টের চেয়ারম্যান সম্রাট রাজপুত ও ভাইস-চেয়ারপার্সন মিস রেশমী দেওকোটা। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন শেডস এন্টারটেনমেন্টের ডিরেক্টর মিঠুন সাহা। বাংলার বিভিন্ন স্থান থেকে প্রতিযোগীরা এসেছিলেন ‘মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া’ টাইটেল অর্জনের মাধ্যমে তাদের স্বপ্নপূরণের…
Read More
কংগ্রেসের সাথে যুক্ত হয়ে দল বদলের জল্পনাকে সত্যি করলেন কানহাইয়া

কংগ্রেসের সাথে যুক্ত হয়ে দল বদলের জল্পনাকে সত্যি করলেন কানহাইয়া

অবশেষে অবসান ঘটলো সমস্ত জল্পনার। সব জল্পনাকে সত্যি করে কংগ্রেসের যোগ দিলেন কানহাইয়া কুমার। দলের সঙ্গে দূরত্ব থেকেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর সঙ্গে সঙ্গে কংগ্রেসে এলেন জিগনেশ মেওয়ানিও। এদিন কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালার উপস্থিতিতে তারা এই দলে জগদান করলেন। পাশাপাশি কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুলের উপস্থিতিতেই কংগ্রেসে এ দিন যোগ দেন কানহাইয়া এবং জিগনেশ। তবে সিপিআই দলের অন্দরেই কানহাইয়াকে নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়ে গিয়েছে। প্রথমত তারা এটাই বুঝতে পারছেন না যে হঠাৎ করে তিনি এমন সিদ্ধান্ত কেন নিলেন কারণ, দলের কোন পদের জন্য কখনও দাবি করেননি কানহাইয়া। তাই হঠাৎ করে এই দলবদল কিছুতেই মেনে নিতে পারছেন না দলের অনেকেই।…
Read More
কয়লা পাচারে গ্রেফতার করা হলো চারজনকে

কয়লা পাচারে গ্রেফতার করা হলো চারজনকে

রাজ্যে কয়লা পাচার কাণ্ডে তৎপর হয়ে উঠেছে সিবিআই৷ এবার কয়লা কাণ্ডের অন্যতম পাণ্ডা অনুপ মাজি ওরফে লালার চার সঙ্গীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ আসানসোল-বাঁকুড়ার এই চার কয়লা মাফিয়া হল জয়দেব মণ্ডল, নারায়ণ নন্দ, গুরুপদ মণ্ডল এবং নীরদ মণ্ডল৷ এই চারজনকে আজ আসানসোল আদালতে তোলা হয়৷ এই চার জনকে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সিবিআই৷ সিবিআই-এর অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় এই চার কয়লা মাফিয়া তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টা করে৷ সঠিক ভাবে তাঁদের প্রশ্নের উত্তরও দিচ্ছেলেন না৷ সিবিআই-এর তরফে আরও জানানো হয়, ধৃত চার ব্যক্তিও লালার সিন্ডিকেটে ছিল৷ তারা এক কথায় লালার সঙ্গী৷ তাই তাদের পুলিশি হেফাজতে নেওয়ার…
Read More
তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী

তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী

চলতি বছরের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই নিজেদের সাম্রাজ্য আরো বিসতৃত করতে চাইছে রাজ্যের শাসক শিবির। ইতিমধ্যেই গোয়া নিয়ে পরিকল্পনা ঘোষণা করেছে তৃণমূল। এরই মাঝে হলো তৃণমূলে যোগ দিলেন চলেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও। আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে যোগ দিলেন তিনি। অন্যদিকে গোয়ায় সংগঠন বিস্তারের জন্যে পৌঁছে গিয়েছেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এবং হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ভিন রাজ্যে এবার নজর দেবে তৃণমূল কংগ্রেস। আর শুধু কয়েকটা আসন জিততে নয় বরং রাজ্যের ক্ষমতা দখলই হবে উদ্দেশ্য। সেই লক্ষ্যেই অসম ও ত্রিপুরায় সংগঠন বিস্তারে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার…
Read More
পূর্ব ঘোষিত সময় মেনেই হবে উপনির্বাচন

পূর্ব ঘোষিত সময় মেনেই হবে উপনির্বাচন

অবশেষে উপনির্বাচন প্রচার ঘটনায় নির্দেশ এলো কলকাতা হাইকোর্টের তরফে৷ নির্ধারিত সময় মতোই হবে উপনির্বাচন ৷ ভবানীপুরে উপনির্বাচন করাতে কোনও বাধা নেই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট৷ আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন হবে জানিয়ে দিলো কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ৷ এর কারণ হিসাবে বলা হয়েছে, নির্বাচনের উপর স্থগিতাদেশ চেয়ে বা নির্বাচন বন্ধ করা হোক, এমন কোনও দাবি জানিয়ে মামলা করা হয়নি৷ ফলে ভবানীপুরে উপনির্বাচন করতে কোনও রকম অসুবিধা নেই৷ আইনি বাধা কাটল ভবানীপুর উপনির্বাচনে। ভবানীপুরে উপনির্বাচন নিয়ে দায়ের হওয়া এই জনস্বার্থ মামলার জেরে নির্বাচন নিয়ে সংকট তৈরি হয়েছিল৷ তবে ভোটের ৪৮ ঘণ্টা আগে আদালত জানিয়ে দিল ভবানীপুরে…
Read More
কোন পদে মুকুল, রায় দান কলকাতা হাইকোর্টের

কোন পদে মুকুল, রায় দান কলকাতা হাইকোর্টের

এবার রায় এলো পিএসি-র চেয়ারম্যান পদ নিয়ে। নির্দেশ এলো কলকাতা হাইকোর্টের তরফে৷ মুকুল রায় পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান থাকবেন কিনা, সেই সিদ্ধান্ত নিতে হবে বিধানসভার অধ্যক্ষকে৷ আগামী ৭ অক্টোবরের মধ্যে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে এই সিদ্ধান্ত নিতে হবে৷ মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট৷ রায় দিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে সোচ্চার বিজেপি। বিরোধী দলনেতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এই ইস্যুতে শুনানি চলছে স্পিকারের নেতৃত্বে। মুকুল রায় কৃষ্ণনগরের বিজেপি বিধায়ক হলেও তিনি এখন যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে৷ যার জেরেই পিএসি চেয়ারম্যানের পদ থেকে মুকুল রায়ের…
Read More