পশ্চিমবঙ্গ

কলকাতা পুরভোটে নিয়ে নয়া নির্দেশিকা

কলকাতা পুরভোটে নিয়ে নয়া নির্দেশিকা

চলতি মাসেই রাজ্যে সম্পন্ন হতে চলছে পুরভোট৷ কলকাতা পুরভোটে আর মাত্র ৯ দিন বাকি৷ কিন্তু এখনও কাটছে না আইনি জটিলতা৷ পুর নির্বাচনে ভিভিপ্যাট বাধ্যতামূলক নয় বলে আদালতে জানাল রাজ্য নির্বাচন কমিশন৷  এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব নির্বাচন কমিশনের আইনজীবী জয়ন্ত মিত্রের কাছে জানতে চান, নির্বাচন কবে কবে হবে এবং তারা কবে গণনা করতে চান? ভিভিপ্যাট নিয়ে কমিশনের অবস্থান কী? গত ৯ই ডিসেম্বর আদালত যে নির্দেশ দিয়েছিল, তার ভিত্তিতে কমিশন কি পদক্ষেপ করেছে? প্রধান বিচারপতি আরও জানতে চান, নির্বাচন কমিশনের কাছে যে ৪,৭৮৮টি ইভিএম রয়েছে, তা দিয়ে কলকাতা পুরসভা ভোট হয়ে যাবে? কেনই বা তাঁরা প্রথম দফায় শুধু কলকাতা পুরভোটের নির্বাচন…
Read More
আরো একবার করোনা আক্রান্ত ব্রিটেন ফেরত এলো কলকাতায়, বাড়ছে চিন্তা

আরো একবার করোনা আক্রান্ত ব্রিটেন ফেরত এলো কলকাতায়, বাড়ছে চিন্তা

ধীরে ধীরে আতঙ্ক বাড়াচ্ছে দেশের বাড়তে থাকা ওমিক্রনের সংখ্যা৷ নতুন করে চিন্তা বাড়ছে এই সংক্রমণ নিয়ে৷ এই ওমিক্রন আতঙ্কের মাঝেই কলকাতায় চাঞ্চল্য৷ কলকাতা বিমানবন্দরে করোনা আক্রান্ত ব্রিটেন ফেরত রোগিনী৷ ওই রোগিনী আলিপুরের বাসিন্দা৷ করোনা রিপোর্ট পজেটিভ আসার পরেই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷  স্বাস্থ্যদফতরের তরফে ইতিমধ্যেই বিধিনিষেধ জারি করা হয়েছে যে, ওমিক্রনের প্রভাব যে সকল দেশে ছড়িয়ে পড়েছে, সেই সব দেশ থেকে আগত যাত্রীদের কলকাতা বিমানবন্দরেই কোভিড টেস্ট করা হবে৷ সেই টেস্ট করতে গিয়েই এই প্রথম কলকাতায় কোনও বিদেশ ফেরত যাত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলল৷ ১৮ বছরের ওই তরুণীর করোনা রিপোর্ট পজেটিভ হওয়ার পরেই তাঁকে…
Read More
শিলিগুড়িতে রেস্টুরেন্ট খুললো ফ্রাইডে রিলিজ

শিলিগুড়িতে রেস্টুরেন্ট খুললো ফ্রাইডে রিলিজ

শিলিগুড়িতে একটি নতুন রেস্টুরেন্ট খুলছে ফ্রাইডে রিলিজ, যেখানে আছে বলিউডের আকর্ষণ আর পরিচয় হবে কলকাতার জনপ্রিয় স্বাদু খাদ্যের সঙ্গে। ফ্রাইডে রিলিজের খাদ্যতালিকায় অন্যান্য ডিশ ছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে কলকাতার বিখ্যাত ফিশ তাওয়া মসালা, চিলি চিকেন ট্যাংরা স্টাইল, দহি কে কাবাব ও মুর্গ দম বিরিয়ানি। ফ্রাইডে রিলিজের ম্যানেজিং হেড সুপ্রতীক ঘোষ জানান, শুধু সুস্বাদু খাবার নয়, এখানে রয়েছে চলচ্চিত্র জগতের জমকালো পরিবেশ। নানারকম ভেজ, নন-ভেজ ডিশ থাকবে মেনুতে, যা গ্রাহকদের খুশি করবে। উল্লেখ্য, ফ্রাইডে রিলিজ হল একটি বলিউড-থিমড রেস্টুরেন্ট। এখানে নর্থ ইন্ডিয়ান ও ইন্দো-চাইনিজ ডিশের পাশাপাশি ফ্রাইডে রিলিজ পরিবেশন করবে চমকদার ইন্ডিয়ান স্ট্রিট ফুডস। শিলিগুড়ির হিলকার্ট রোডের সেভক মোড়ে…
Read More
চিন্তা বাড়িয়ে আবার বাড়লো রাজ্যের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

চিন্তা বাড়িয়ে আবার বাড়লো রাজ্যের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

বিগত বেশ কিছুদিন ধরে রাজ্যে বড়ো স্বস্তি মিলছিলো দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়। করোনাভাইরাস নতুন প্রজাতির আতঙ্কের মধ্যেই পজিটিভিটি রেট শুক্রবার বেড়ে গেল বাংলায়। পাশাপাশি বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও যা নিয়ে এখন নতুন করে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে শহর কলকাতার আক্রান্তের সংখ্যাও কিছুতেই কম হচ্ছে না। যা আলাদা করে চিন্তার বিষয়। করোনাভাইরাস তথ্য অনুযায়ী বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২৮ জন এবং তাদের মধ্যে ২০৬ জন কলকাতার। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ২১ হাজার ৯৯৮ জন। এই একই সময় বাংলায় মৃত্যু হয়েছে ৯ জনের, সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৮৪ জন। উদ্বেগজনক…
Read More
রাজ্যপালের নির্দেশ জানানো হলো পুরভোট নিয়ে

রাজ্যপালের নির্দেশ জানানো হলো পুরভোট নিয়ে

এই মুহূর্তে রাজ্যে তৎপর পরিস্থিতি পুরভোট নিয়ে। চলতি মাসেই পুরভোট সম্পন্ন হতে চলছে রাজ্যে, একাধিক টালবাহানার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপির প্রথম থেকে দাবি করেছিল যে পুরভোট কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হোক। সেই একই রকম সুর শোনা গিয়েছিল বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের গলাতেও। কিন্তু নির্বাচন কমিশন এই ব্যাপারে প্রথম থেকে যে ইঙ্গিত দিয়ে এসেছে সেটাই তারা রাজ্যপালকে জানিয়ে দিল। রাজ্য নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই, রাজ্য পুলিশ যথেষ্ট এই নির্বাচনের জন্য। আজ এই সিদ্ধান্তের কথা রাজভবনকে জানিয়ে দিয়েছে তারা। গতকাল রাজ্য নির্বাচন কমিশনের সৌরভ দাসকে রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পুরভোটের প্রস্তুতি এবং…
Read More
আরো এক নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভবনা রাজ্য জুড়ে

আরো এক নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভবনা রাজ্য জুড়ে

চলতি বছর একের পর এক নিম্নচাপ ও ঝড় দেখছে বঙ্গবাসী। চলতি বছর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে রাজ্য জুড়ে। একের পর এক নিম্নচাপ এবং লাগাতার বৃষ্টি এখন বাঙালির জীবনের রোজকারের ঘটনা হয়ে গিয়েছে। শেষ কবে ডিসেম্বর মাসে এইভাবে বৃষ্টি হয়েছে তা মনে করা সত্যিই কঠিন। কিছুদিন আগেও নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের কারণে বাংলায় বৃষ্টিপাত হয়েছে। গত মঙ্গলবারের পর থেকে আবহাওয়া পরিষ্কার হওয়ার পূর্বাভাস ছিল কিন্তু এখন আবার নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। শীত প্রসঙ্গে খারাপ খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখার কারণে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। পূর্বাভাস রয়েছে আগামীকাল দুপুর পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার। কলকাতা…
Read More
স্বাস্থ্য সাথী প্রকল্পের অভিযোগ নিয়ে জরিমানার নির্দেশ

স্বাস্থ্য সাথী প্রকল্পের অভিযোগ নিয়ে জরিমানার নির্দেশ

তৃতীয় বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার আগের থেকেই একাধিক প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে একটি হলো স্বাস্থ্য সাথী প্রকল্প। রাজ্য সরকার স্বাস্থ্য সাথী প্রকল্প শুরু করার পর মনে করা হয়েছিল এতে অনেক রোগী সুবিধা ভোগ করতে পারবেন। কিন্তু বাস্তবে দেখা গেল যে এই কার্ড নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে। শুধু সমস্যা বললে ভুল হবে, এই কার্ড নিয়ে রয়েছে একাধিক অভিযোগ। এর আগে অনেক হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এই কার্ড গ্রহণ না করার। তার প্রেক্ষিতে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নবান্ন কিন্তু আদতে কিছুই হয়নি। এবার রোগী না থাকলেও কার্ডের জন্য বিল বাড়ছে, এমন অভিযোগ সামনে আসছে। সেই…
Read More
অবশেষে কোকেন কাণ্ডে জামিন পেলেন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী

অবশেষে কোকেন কাণ্ডে জামিন পেলেন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী

কোকেন কাণ্ডে এবার জামিন পেলেন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। মঙ্গলবার শর্ত সাপেক্ষে তাঁকে জামিন দিল কলকাতা হাই কোর্ট। গত নভেম্বর মাসে জামিনে মুক্তি পেয়েছেন কোকেন কাণ্ডে ধৃত বিজেপি নেতা রাকেশ সিং।  ঘটনার সূত্রপাত ১৯ ফেব্রুয়ারি। ওইদিনই পামেলা গোস্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয় কোকেন। গ্রেপ্তারির পর বিজেপি নেত্রী পামেলা গোস্বামী বারবার দাবি করেছিলেন তাঁকে ফাঁসানো হচ্ছে। প্রথম থেকেই তাঁর অভিযোগের তির ছিল বিজেপি নেতা রাকেশ সিং ও পুলিশের দিকে। ধৃত বিজেপি নেত্রী বারবার দাবি করেছিলেন গ্রেপ্তারির দিন গাড়িতে থাকা অমৃত নামের এক যুবক তাঁর ব্যাগে কোকেন রেখেছিলেন এবং রাকেশ সিংয়ের নির্দেশেই গোটা ঘটনাটি ঘটেছে। তাঁর বিরুদ্ধে শারীরিক…
Read More
শুরু হতে চলেছে শীতের আমেজ

শুরু হতে চলেছে শীতের আমেজ

বছর শেষ হতে চললেও শীতের দেখা নেই রাজ্যে৷ নিম্নচাপের জেরে সকাল থেকেই মেঘলা আকাশ, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে৷ সেই ধাক্কায় কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেকটাই নেমেছে৷ যদিও তাপমাত্রার এই পতনকে শীত বলতে নারাজ আবহাওয়াবিদরা৷ বরং মেঘলা আকাশের জেরেই এই শীত শীত ভাব৷ আর এই মেঘই বাধা দিচ্ছে উত্তুরে হাওয়াকে৷ আবার রাতে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ আবহমণ্ডলের বাইরে যেতে পারছে না এই মেঘের জন্যেই৷ তাই রাতের তাপমাত্রাও তেমন কমছে না৷  নভেম্বরের শুরু থেকেই শীতের অপেক্ষায় বঙ্গবাসী৷ কবে রাজ্যে শীত ঢুকবে, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে৷ তবে কি জওয়াদ সরলেই রাজ্যে ঢুকবে শীত? না, তেমন আশ্বাস এখনই দিচ্ছেন আবহবিদেরা৷ তবে তাঁরা মনে করছেন,…
Read More
ওমিক্রনের জন্য হাসপাতালে তৈরী হওয়ার নির্দেশ রাজ্যের তরফে

ওমিক্রনের জন্য হাসপাতালে তৈরী হওয়ার নির্দেশ রাজ্যের তরফে

বিশ্ব জুড়ে চিন্তা বাড়াচ্ছে করোনা সংক্রমণের বাড়তে থাকা সংখ্যা৷ ডেল্টার আক্রমণ থেকে কিছুটা রেহাই মিলতেই চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন৷ বেশ কয়েকটি দেশে ওমিক্রনে আক্রান্তের হদিশ মিলেছে৷ করোনার নয়া ভ্যারিয়ান্ট নিয়ে উদ্বেগ বাড়ছে কলকাতাতেও৷ আমাদের রাজ্য তথা দেশে ওমিক্রনের সংক্রমণ রুখতে কড়া নজর রাখা হচ্ছে প্রবেশ দ্বারে৷ অর্থাৎ বিমানবন্দরে নজরদারি জোড়দার করতে তৎপর রাজ্য৷  এই উদ্দেশে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ, পুলিশ ও অন্যান্য প্রশাসনিক কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বিদেশ থেকে আসা সকল যাত্রীকে ভারত সরকারের নির্দেশিকা মেনে চলতে হবে বলে কড়া বার্তা দিলেন তিনি। সেই সঙ্গে অন্তর্দেশীয় বিমানে সফর করার ক্ষেত্রেও যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক…
Read More