পশ্চিমবঙ্গ

শিক্ষক নিয়োগের দুর্নীতিতে তদন্তের নির্দেশ

শিক্ষক নিয়োগের দুর্নীতিতে তদন্তের নির্দেশ

শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বারংবার৷ নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মামলাকারীদের অভিযোগ ছিল, ২০১৬ সালে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়৷ কিন্তু ওই পরীক্ষাতে না বসেই চাকরি পেয়ে গিয়েছেন অনেকে৷ অন্যদিকে, চাকরির পরীক্ষায় পাশ করা মেধা তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগ করা হয়নি। এই মামলাতেই সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷  ২০১৬ সালে রাজ্যের নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে স্কুল স্কুল সার্ভিস কমিশন৷ কিন্তু মামলাকারীর অভিযোগ, নবম এবং দশম শ্রেণীতে এমন দুজন শিক্ষক নিয়োগ করা হয়েছে যাঁরা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতেই বসেননি৷ চূড়ান্ত মেধাতালিকাতেও তাঁদের নাম নেই৷ তাহলে কীসের ভিত্তিতে ওই দু’জন প্রার্থীকে নিয়োগ…
Read More
তলব পড়লো কমিশনারের

তলব পড়লো কমিশনারের

দ্বন্দ্ব লেগেই আছে রাজ্য রাজ্যপালের সম্পর্কে। রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় প্রথম থেকেই আওয়াজ তুলে এসেছেন। তিনি দাবি করেন যে, বাংলার গণতন্ত্র নেই। এর আগের একাধিক নির্বাচনের প্রেক্ষিতে এই একই কথা বলেছেন তিনি। গতকাল ১০৮ পুরসভার নির্বাচন ছিল। গতকালও রাজ্যে ব্যাপক হিংসা হয়েছে বলে অভিযোগ। সংবাদমাধ্যমের ক্যামেরাতেও ফুটে উঠেছে সেই ছবি। এবার সেই ইস্যুতেই রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ সকাল ১০ টায় তাঁকে রাজভবনে তলব করা হয়েছে। পুরসভার ভোট এবং হিংসা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শান্তিপূর্ণ ভোট করাতে ব্যর্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশন, এমনই মত তাঁর। সেই প্রেক্ষিতেই রাজ্য নির্বাচন…
Read More
ঘোষিত বন্ধ নিয়ে বাড়ছে উত্তাপ

ঘোষিত বন্ধ নিয়ে বাড়ছে উত্তাপ

আচমকাই আজ বন্ধের ডাক মহানগরীতে। বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। সকাল ৬ টা থেকে এই বনধের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাংলার ভোটে লাগামছাড়া হিংসা করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। তার প্রতিবাদেই এই বাংলা বনধের ডাক। সকাল থেকে শহর কলকাতা স্বাভাবিক থাকলেও জেলায় জেলায় কিছুটা উত্তাপ ছড়িয়েছিল। এখন বেলা বাড়তেই উত্তেজনা বাড়ছে আরও। ইতিমধ্যেই বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের বচসার ঘটনা সামনে এসেছে। সকালেই হুগলিতে ট্রেন আটকে দেয় বনধ সমর্থকরা। হুগলির স্টেশনে ডাউন বর্ধমান লোকাল আটকে দেয় তারা। তবে কিছুক্ষণের মধ্যেই ব্যান্ডেল রেল পুলিশ এসে অবরোধ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে। পরে…
Read More
সময় আগামী পনেরো দিন, এরই মধ্যে সব তথ্য প্রকাশ করবে পুলিশ

সময় আগামী পনেরো দিন, এরই মধ্যে সব তথ্য প্রকাশ করবে পুলিশ

এইমুহুর্তে রাজ্যের মহানগরীতে উত্তাল পরিস্থিতি নিয়ে। আনিস হত্যা কাণ্ড নিয়ে সরগরম পরিস্থিতি রাজ্যে। এরই মধ্যে গ্রেফতারির ঘটনা ঘটল। দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে যারা হলেন হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক পুলিশ প্রীতম ভট্টাচার্য। এদিন সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। পাশাপাশি তিনি এও বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সব তথ্য সামনে আসবে। কিন্তু কাজে বাধা দেওয়ার অভিযোগও তিনি তুলেছেন। ডিজির বক্তব্য, সিটকে কাজে বাধা দেওয়া হচ্ছে। পুলিশের সঙ্গে মৃতের পরিবার সহযোগিতা করছে না। বাধা দেওয়া হয়েছে পুলিশকে বলে জানান ডিজি। তাঁর নিশানায় রয়েছে রাজনৈতিক দলও। তিনি জানাচ্ছেন, কিছু রাজনৈতিক দল সিটের কাজে বাধা দিচ্ছে। মৃতের পরিবার…
Read More
বিক্ষোভ শুরু বিশ্বভারতীতে

বিক্ষোভ শুরু বিশ্বভারতীতে

শুরু হলো বিক্ষোবের৷ ফের অশান্তি বিশ্বভারতীতে৷ ছাত্র আন্দোলনে উত্তাল ক্যাম্পাস৷ দাবি, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের হস্টেল খুলতে হবে৷ কেন্দ্রীয় অফিসের সামনে অবস্থানে বসল তৃণমূল, এসএফআই-এর সমর্থক-সহ বহু ছাত্রছাত্রী। দাবি না মানা পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি তাঁদের৷  উল্লেখ্য, মাঝে কিছুদিন বাদ দিলে করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তবে তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ফের খুলেছে ক্যাম্পাস৷ কিন্তু হস্টেল খোলা হয়নি৷ যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে বাইরে থেকে বিশ্বভারতীতে পড়তে আসা হাজার হাজার ছাত্রছাত্রীরা৷ ক্লাস করার জন্য মোটা টাকা ভাড়া দিয়ে মেস কিংবা প্রাইভেট হস্টেলে থাকতে হচ্ছে তাঁদের। অনেকে আবার বাড়ি ভাড়া নিয়েছেন থাকার জন্যে৷ এই সমস্যা মেটাতে অবিলম্বে হস্টেল খোলার দাবিতে আন্দোলন শুরু…
Read More
আবার বদলে যেতে পারে আবহাওয়া

আবার বদলে যেতে পারে আবহাওয়া

বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যের। মাঝে বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সেই আন্দাজে বৃষ্টি হয়নি ঠিকই, কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে বঙ্গে। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্যে বৃষ্টি হবে বলেই বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ এবং আগামীকাল হালকা মেঘলা আকাশ থাকবে এবং তাপমাত্রা কিছুটা বাড়বে বলে অনুমান। নতুন করে শীত পড়ার আর কোনও সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ফের পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে বৃষ্টি হতে পারে বাংলায়। বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা এবং পুরুলিয়া, বাঁকুড়া সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান…
Read More
কি উপসর্গ সংক্রমণের নতুন রূপের

কি উপসর্গ সংক্রমণের নতুন রূপের

প্রতি নিয়ত রূপ বদলাচ্ছে করোনা সংক্রমণ। প্রকাশ্যে আসছে একের পর এক নতুন রূপ। করোনার নয়া প্রজাতি নিয়ে চিন্তায় গোটা বিশ্ব। দৈনিক আক্রান্তের সংখ্যা একদিকে যেমন বেড়েছে, অন্যদিকে মৃত্যু নিয়েও একটা বয় থেকে যাচ্ছে। ভারত সহ ইউরোপের একাধিক দেশ, আমেরিকা, সব জায়গায় এই প্রজাতির বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। এরই মাঝে নতুনভাবে আতঙ্ক সৃষ্টি করেছিল 'স্টেলথ ওমিক্রন'। এখন জানা গেল, এই প্রজাতি আরটিপিসিআর টেস্টকেও ফাঁকি দিচ্ছে, ধরা পড়ছে না। তাহলে কী ভাবে বোঝা যাবে এর উপসর্গ? বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইতিমধ্যে ৫৭ টি দেশে ছড়িয়ে পড়েছে এই নয়া প্রজাতি। কিন্তু অনেক ক্ষেত্রেই কেউ বুঝে উঠতে পারছেন না যে তিনি 'স্টেলথ ওমিক্রন' আক্রান্ত। বিশেষজ্ঞদের…
Read More
ভাষা দিবসে মুখ্যমন্ত্রীর তরফে বড় ঘোষণা

ভাষা দিবসে মুখ্যমন্ত্রীর তরফে বড় ঘোষণা

বাংলা আমাদের মাতৃভাষা। চলতি সপ্তাহের শুরুতেই ছিল ভাষা দিবস। ভাষা আন্দোলনের দিনটিকে মর্যাদা দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ। ফলে সর্বত্রই এই দিনটি উদযাপিত হয়। ১৯৫২ সালের এই দিনেই ভাষা আন্দোলনকারী ছাত্রদের ওপর পুলিশ নির্মমভাবে গুলি চালিয়েছিল। সেই মর্মান্তিক স্মৃতি আরও টাটকা সকলের মধ্যে। সেই মাতৃভাষা দিবসের উদযাপন অনুষ্ঠানে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ভাষা শহিদ বরকতের জন্মস্থানে বসবে তাঁর মূর্তি। ভাষা শহিদদের সম্পর্কে অনেক তথ্যই আজও অজানা। ঠিক তেমনই এক তথ্য হল ভাষা শহিদ বরকতের জন্মস্থান আসলে মুর্শিদাবাদে। এদিন মমতা সেই প্রসঙ্গেই ঘোষণা করে বলেন, ভাষা শহিদ বরকতের বাড়ি মুর্শিদাবাদের সালারে। সেখানে তাঁর স্মৃতিসৌধ…
Read More
নিম্নমুখী সংক্রমণের সংখ্যা

নিম্নমুখী সংক্রমণের সংখ্যা

বড়ো স্বস্তি, বেশি অনেকটা কোমল রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ আজ আরও তলানিতে। মৃত্যুও তুলনায় অনেকটাই কমেছে আজ। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট আরও কমে হল ০.৯৪ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৭৩ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০০ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৪৩ জন। উত্তর ২৪ পরগনা দ্বিতীয় স্থানে, সেখানে আক্রান্ত ৪১ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের…
Read More
বাড়ছে বার্ড ফ্লুর সংখ্যা

বাড়ছে বার্ড ফ্লুর সংখ্যা

বাড়তে থাকা করোনা সংক্রমণের মাঝেই দোসর হচ্ছে বার্ড ফ্লু৷ বিহারের পর মহারাষ্ট্রে দেখা মিলল H5N1-এর মতো ভয়ঙ্কর ভাইরাসের৷ ক্ষতিকারক ভাইরাসের প্রভাব রুখতে ২৫ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত নিল স্থানীয় প্রশাসন৷ মহারাষ্ট্রের থানের শাহপুর তাহসিলের অন্তর্গত ভেহলি গ্রামে আচমকাই ১০০ মুরগির মৃত্যুর পর নড়ে চড়ে বসে প্রশাসন৷  সূত্রে খবর, একসঙ্গে ১০০ মুরগির মৃত্যুর পরেই থানের জেলাশাসক রাজেশ জে নার্ভেকর জেলার পশুপালন বিভাগের সঙ্গে কথা বলেন এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ২৫ হাজার মুরগিকে মেরে ফেলার নির্দেশ দেন৷ আগামী কয়েকদিনের মধ্যেই তাদের মেরে ফেলা হবে৷ এদিকে, মৃত পাখির নমুনা পরীক্ষা করে পুণের ল্যাবরেটরি জানিয়েছে, মরগি মৃত্যুর কারণ বার্ড ফ্লু৷ সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই  কালিংয়ের…
Read More