20
Dec
গত একবছর ধরে রাজ্যে কোভিড সংক্রমন, লকডাউন, অর্থনতিক সংকট বহু কিছুর ঝড় বয়েছে৷ তবুও এতো ঝড়ের মাঝেও সময়ের আগেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে আফগারি দফতর৷ প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবর্ষে ১২ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের টার্গেট রাখা হয়েছিল৷ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই সেই লক্ষ্যমাত্র ছুঁয়ে ফেলে আবগারি দফতর৷ ফলে চলতি আর্থিক বছরের শেষে লক্ষ্যের চেয়ে অনেক বেশি আয় হবে বলেই আবগারি দফতর সূত্রে খবর৷ চলতি অর্থবর্ষে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেশি হলেও তা ২০১৭-১৮ অর্থবর্ষের রেকর্ড ছুঁতে পারবে না। ওই অর্থবর্ষে আবগারি দফতরের সামনে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল ৫৭৮১.৩৮ কোটি টাকা। পরে তা কমিয়ে ৪ হাজার ৭৮৮ কোটি করা হয়। কিন্তু…
