পশ্চিমবঙ্গ

পুরভোট ৪ থেকে ৬ সপ্তাহ পিছনো সম্ভব? কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ হাই কোর্টের

পুরভোট ৪ থেকে ৬ সপ্তাহ পিছনো সম্ভব? কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ হাই কোর্টের

রাজ্যের চার পুরনিগমের ভোট পিছনোর ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার কথা জানাল কলকাতা হাই কোর্ট। আদালতের তরফে প্রশ্ন বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ির ভোট আগামী ৪ কিংবা ৬ সপ্তাহ পিছিয়ে দেওয়া যেতে পারে কিনা, তার সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকেই। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে। প্রায় প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে আগামী ২২ জানুয়ারি রাজ্যের চার পুরনিগম- বিধাননগর, আসানসোল, চন্দননগর ও শিলিগুড়িতে ভোট। সংক্রমণ আরও বাড়ার আশঙ্কায় পুরভোটে আপত্তি প্রায় বেশিরভাগ মানুষের। ভোট পিছনোর দাবিতে কলকাতা হাই কোর্টে মামলাও দায়ের হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, একবার বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে আর…
Read More
তৃণমূলকে সমর্থন করতে চলছে মোর্চা

তৃণমূলকে সমর্থন করতে চলছে মোর্চা

বাড়ন্ত কোভিড সংক্রমনের আবহেই সম্পন্ন হবে পুরোনিগম ভোট। আর দিন কয়েক বাদেই চার জায়গায় পুরভোট। আগামী ২২ জানুয়ারি আসানসোল, চন্দননগর, শিলিগুড়ি, বিধাননগর, এই চার পুরসভাতে ভোট হবে। কোভিড আবহে ভোট আপাতত পিছোয়নি এবং সকলেই প্রচার শুরু করে দিয়েছে। এদিকে শিলিগুড়ি পুরভোটে তৃণমূল কংগ্রেসকে যে তারা সব ওয়ার্ডে সমর্থন করবে তা জানিয়ে দিলেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। তাঁর স্পষ্ট কথা, তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার জন্য শিলিগুড়িবাসীর কাছে আবেদন করবেন তারা। বিধানসভা নির্বাচন পর্যন্ত পাহাড়ের চিত্রটা একটু অন্যরকম ছিল। কিন্তু বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপির জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে গিয়েছে, এদিকে সুবিধা পাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনে মোর্চার একটি অংশ…
Read More
চলছে উদ্ধারকাজ, বাড়ছে মৃতের সংখ্যা

চলছে উদ্ধারকাজ, বাড়ছে মৃতের সংখ্যা

গতকাল বিকেলেই রাজ্যে ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার বিকেল পাঁচটা৷ ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনা৷ দুর্ঘটনার ভয়াবহতা দেখেই আশঙ্কা করা হচ্ছিল বহু হতাহত হবে৷ সেই আশঙ্কা সত্যি করেই এই মর্মান্তিক ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা। প্রাথমিক ভাবে চারজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল প্রশাসনের তরফে।  রাতভর উদ্ধারকাজের পর সেই সংখ্যা আরও খানিকটা বাড়ল৷ এখনও পর্যন্ত দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত প্রায় শতাধিক৷ বিভিন্ন হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে অনেক যাত্রীর শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক৷  ঘটনা প্রসঙ্গে গতরাতে জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, ‘‘অনেক যাত্রী গুরুতর আহত…
Read More
রাজ্য জুড়ে বাড়ছে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা

রাজ্য জুড়ে বাড়ছে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা

ফের একবার হুঁ হুঁ করে বাড়ছে রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা। বাড়তে থাকা সংক্রমনে লাগাম আনতে কড়া বিধিনিষেধ লাগু করা হয়েছে গোটা রাজ্যে। তবে বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে যে আক্রান্তের সংখ্যা বাগে আসবে না তাও স্পষ্ট। কারণ বছরের শেষে লাগামছাড়া ভিড় দেখা গিয়েছে সব জায়গায়। আর কলকাতার সংক্রমণও বিরাট বৃদ্ধি পেয়েছে তাই আশঙ্কা এখনই চলে যাচ্ছে না। আজও বাংলার কোভিড গ্রাফ উপরের দিকেই। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৪৬৭ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ২৬ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৬ হাজার ৭৬৮ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৪…
Read More
লাইনচ্যুত আপ বিকানের এক্সপ্রেস, প্রচুর হতাহতের আশঙ্কা

লাইনচ্যুত আপ বিকানের এক্সপ্রেস, প্রচুর হতাহতের আশঙ্কা

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি দোমহানি এলাকায় ঘটেছে ভয়াবহ রেল দুর্ঘটনা। বিকানের পাটনা -গৌহাটি এক্সপ্রেসে ঘটেছে এই দুর্ঘটনা। পাটনা গৌহাটি এক্সপ্রেস এর চারটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনের গতিবেগ খুবই বেশি ছিল তার কারণ দুর্ঘটনার পর এই একটি বগির উপর আরেকটি বগি উঠে এসেছে। দুটো বগির সামনের অংশ একেবারেই বিধ্বস্ত। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ। স্থানীয় মানুষজন উদ্ধারকার্যে হাত লাগিয়েছে, ভাঙাচোরা বগির থেকে বার করা হচ্ছে আহতদের।দুর্ঘটনার পরেই দুটি বগি কাত হয়ে রেল লাইনের ধারেই উল্টে যায়। ইতিমধ্যে খবর গেছে রেলের সদর দপ্তরে। আলিপুরদুয়ার থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে স্থানীয় ময়নাগুড়ি হাসপাতালে এবং জলপাইগুড়ি…
Read More
রাজ্য জুড়ে বৃষ্টির ইঙ্গিত

রাজ্য জুড়ে বৃষ্টির ইঙ্গিত

নতুন বছরের শুরুতে দেখা নেই শীতের৷ এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছে অকালবৃষ্টি৷ ফলে পিঠেপুলির দিনে হাড় কাঁপানো শীতের সম্ভাবনা খুবই ক্ষীণ৷ তবে কী এই মরশুমে শীতের ইনিংস শেষ? জবাবে কিছুটা আশার আলো জাগিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ তাদের আশ্বাস, মেঘ-বৃষ্টি বিদায় নিলে সপ্তাহান্তে কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে শীত। রাজ্য জুড়ে ফের নামতে শুরু করবে পারদ। পৌষে নিরাশ হতে হলেও, মাঘের শুরুতে যদি কিছুটা হলেও শীতের আমেজ মেলে, তাহলে হাসি ফুটবে বঙ্গবাসীর মুখে।  হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ বৃহস্পতিবার রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সকালে দার্জিলিং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ কলকাতাতেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে।…
Read More
রাজ্য জুড়ে করোনা আক্রান্তের সাথে সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা

রাজ্য জুড়ে করোনা আক্রান্তের সাথে সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা

দিন প্রতিদিন বেড়েই চলছে রাজ্যের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। ধীরে ধীরে আবার উচ্চতার শিখরে পৌছাচ্ছে এই সংখ্যা। তার জন্যই কড়া বিধিনিষেধ লাগু করা হয়েছে। তবে এই মুহূর্তে যে আক্রান্তের সংখ্যা বাগে আসবে না তাও স্পষ্ট। কারণ বছরের শেষে লাগামছাড়া ভিড় দেখা গিয়েছে সব জায়গায়। আর কলকাতার সংক্রমণও বিরাট বৃদ্ধি পেয়েছে তাই আশঙ্কা এখনই চলে যাচ্ছে না। আজও বাংলার কোভিড গ্রাফ উপরের দিকেই। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ২২ হাজার ১৫৫ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ২৩ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৭ হাজার ০৬০ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৪…
Read More
অসময়ে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস

অসময়ে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস

নতুন বছরের শুরুতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভবন থাকলেও শীতের দেখা নেই রাজ্য জুড়ে৷ চলতি বছর শীত যেন উধাও রাজ্য থেকে৷ শীতের পথে এবারও ভিলেন সেই পশ্চিমী ঝঞ্ঝা৷ উত্তর-পশ্চিম ভারত থেকে পশ্চিমী ঝঞ্ঝা মধ্য ভারতের দিকে এগোতেই বঙ্গে জোড় ধাক্কা খেয়েছে শীত৷ পশ্চিমী ঝঞ্ঝা শুধু শীতের গতিই রুদ্ধ করেনি, সঙ্গে এনেছে বৃষ্টি৷ হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হবে৷ বুধ ও বৃহস্পতিবার প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হবে৷ কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে৷ পৌষে সোয়েটার ছেড়ে সঙ্গী হবে ছাতা৷ এদিকে পশ্চিমীঝঞ্ঝার দাপটে উত্তরের ডুয়ার্স থেকে দক্ষিণে কলকাতা, সর্বত্রই রাতের পারদ উর্ধ্বমুখী হয়েছে৷ মঙ্গলবার কলকাতার…
Read More
জটিল হচ্ছে নীলরতন হাসপাতালের পরিস্থিতি

জটিল হচ্ছে নীলরতন হাসপাতালের পরিস্থিতি

ধীরে ধীরে আবার আগের জায়গায় পৌছাচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে পরিষেবা কী ভাবে চালু রাখা যাবে তাই নিয়ে এখন চিন্তার শেষ নেই নীলরতন সরকার হাসপাতালের। কারণ একদিনে সেখানে আক্রান্ত হয়েছে ১৯৮ জন! কোভিড পজিটিভের মধ্যে চিকিৎসক, নার্স, পিজিটি ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যাই প্রায় ১০০। তাই হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা চালু রাখা নিয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। রোগীদের চিকিৎসা কারা করবেন, তাই নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এত বেশি চিকিৎসক আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই রোগী পরিষেবা নিয়ে সঙ্কট তৈরি হয়েছে। কী ভাবে হাসপাতাল চালু রাখা হবে, তা নিয়ে ভাবনা, চিন্তা শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, আপাতত কিছু পরিষেবা বন্ধ রাখতে…
Read More
ট্রেন্ডস এখন বাখরাহাটে  খুলল

ট্রেন্ডস এখন বাখরাহাটে খুলল

ভারতের বৃহত্তম ডেসটিনেশন গন্তব্য ট্রেন্ডস দক্ষিণ ২৪পরগণার বাখরাহাটে তার নতুন স্টোর চালু করার ঘোষণা করল। ট্রেন্ডস হল ভারতের বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল পোশাক এবং একশেসরিস রিলায়েন্স রিটেলের বিশেষ চেইন।বাখরাহাট শহরের এই ৪৫০০ বর্গফুটের নতুন দোকানে মহিলা, পুরুষ এবং বাচ্চাদের জন্য ভাল মানের এবং সাশ্রয়ী মূল্যের ফ্যাশন পণ্য এবং জিনিসপত্রের বিস্তৃত পরিসর রয়েছে৷ এর পাশাপাশি স্টোরটির গ্রাহকদের জন্য একটি বিশেষ উদ্বোধনী অফার রয়েছে - ৩৪৯৯ টাকায় কেনাকাটা করলে ১৯৯ টাকায় আকর্ষণীয় উপহার পাওয়া যাবে। শুধু তাই নয়, ২৯৯৯ টাকার কেনাকাটায় গ্রাহকরা ৩০০০ টাকার কুপনও পাবেন একেবারে বিনামূল্যে৷এই শহরের গ্রাহকরা আশ্চর্যজনক পুরষ্কারে কেনাকাটার একটি অনন্য বিশেষ এবং উচ্চতর অভিজ্ঞতার পাবেন। ট্রেন্ডসের ডিজিটাল…
Read More