পশ্চিমবঙ্গ

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের রাজ্যে দু’দিন বৃষ্টির সম্ভাবনা

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের রাজ্যে দু’দিন বৃষ্টির সম্ভাবনা

ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের রাজ্যে বৃষ্টির হতে পারে। আগামী দু’দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। শুক্রবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা আবার কমতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর।তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। দক্ষিণবঙ্গের এই সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Read More
যাত্রার ১২ ঘণ্টা আগে কাটা যাবে কিউআর কোড টিকিট, জানাল ইস্ট-ওয়েস্ট মেট্রো

যাত্রার ১২ ঘণ্টা আগে কাটা যাবে কিউআর কোড টিকিট, জানাল ইস্ট-ওয়েস্ট মেট্রো

এবার থেকে যাত্রার ১২ ঘণ্টা আগেই কেটে নেওয়া যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টিকিট। আগেই সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান মেট্রো স্টেশন পর্যন্ত কিউআর কোডের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা চালু হয়েছিল। প্রাথমিকভাবে টিকিট কাটার ৪৫ মিনিট পর্যন্ত সেই কোডটি স্বয়ংক্রিয় থাকত। এবার সেই পদ্ধতিতে ১২ ঘণ্টা আগেই টিকিট কাটা যাবে বলে জানানো হল মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ক্রমশ যাত্রী সংখ্যা বাড়ছে। আগামী দিনে শিয়ালদহ স্টেশন চালু হয়ে গেলে যাত্রী সংখ্যা বহুগুণ বেড়ে যাবে। আর তাই যাত্রীসাধারণের সুবিধার্থে এই পরিষেবা চালু করা হল। মেট্রোর টোকেন কিংবা স্মার্ট কার্ড পাঞ্চ করে ঢোকার গেটেই লাগানো থাকবে কিউআর কোড স্ক্যানার। সেখানে মোবাইল অ্যাপের মাধ্যমে…
Read More
কিছুটা স্বস্তি মিলল রাজ্যের মুখ্য মন্ত্রীর ঘোষণায়

কিছুটা স্বস্তি মিলল রাজ্যের মুখ্য মন্ত্রীর ঘোষণায়

অবশেষে আজ কিছুটা হলেও স্বস্তি মিললেও। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি এবং কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে গেলেও প্রাথমিক ক্লাস গুলি কবে খুলবে তা এখনও স্পষ্ট নয়। আপাতত সেই সব শ্রেণির পড়ুয়াদের নিয়ে চলছে 'পাড়ায় শিক্ষালয়' কর্মসূচি। তাহলে তাদের ছোটদের ক্লাস কবে থেকে খুলতে পারে? এই নিয়ে আজ বড় আপডেট দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে উদ্বাস্তুদের পাট্টা দান কর্মসূচিতে তিনি জানালেন, ছোটদের স্কুল খোলার কথা ভাবছে রাজ্য সরকার। এদিন মমতা জানান, ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ছোটদের স্কুল খোলা হতে পারে। তবে কোভিড পরিস্থিতি বুঝে ছোটদের স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে একদম আগের মতো না হলেও পরিস্থিতি বুঝে রোটেশনে স্কুল খোলা হতে…
Read More
ভোটের আগেই জয় লাভ রাজ্যের শাসক দলের

ভোটের আগেই জয় লাভ রাজ্যের শাসক দলের

চলতি মাসের শেষ দিনে পুরসভা ভোট রাজ্যে। তার আগেই জয় প্রাপ্তি রাজ্যের শাসক দলের। পুরসভা ভোটের আগেই দুটি পুরসভা দখল করে নিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বজবজ এবং সাইথিয়া পুরসভা দখল করে নিয়েছে তারা। বজবজের ১২ টি ওয়ার্ডে বিরোধী প্রার্থীই নেই বলে জানা গিয়েছে। অন্যদিকে, সাইথিয়া পুরসভায় ১৩ টি ওয়ার্ডে নেই বিরোধী প্রার্থী বলে খবর। আর তাই এই দুটি পুরসভা ভোটের আগেই চলে গেল ঘাসফুল শিবিরের দখলে। আগামী ২৭ ফেব্রুয়ারি যে ১০৮ পুরসভায় ভোট হওয়ার কথা তার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। আর আজকেই প্রমাণিত হয়ে গেল যে ইতিমধ্যেই ২ টি পুরসভা দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেস।…
Read More
বহুজনের চাকরি বাতিল হলো হাইকোর্টের নির্দেশে

বহুজনের চাকরি বাতিল হলো হাইকোর্টের নির্দেশে

রাজ্যে চাকরি বাতিল নিয়ে অভিযোগ উঠেছে বারংবার। চাকরিতে নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে এই অভিযোগে মামলাও দায়ের হয়েছে। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির অভিযোগে চাকরি বাতিল। ৫৭৩ জনকে বরখাস্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। নিয়োগ ব্যাপক দুর্নীতি হয়েছে বলে পর্যবেক্ষণ আদালতের। একই সঙ্গে এত দিন পর্যন্ত ওই কর্মীদের যা বেতন দেওয়া হয়েছে তা উদ্ধার করার নির্দেশ দিয়েছে আদালত। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি আর.কে.বাগের কমিটিকে আগামী ১৪ ফেব্রুয়ারি র মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নিয়োগে যে দুর্নীতি হয়েছে তা নিয়ে আগে থেকেই সরব হয়েছিল চাকরি প্রার্থীরা। সেই প্রেক্ষিতেই চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নিয়ম না মেনে যে ৫৭৩ জনকে নিয়োগ করা…
Read More
দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার আর্জি নোবেলজয়ীর তরফে

দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার আর্জি নোবেলজয়ীর তরফে

করোনা সংক্রমণের তান্ডবে বিগত দু বছরের বেশি সময় ধরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। মাঝে কয়েক দিনের জন্য খুললেও ওমিক্রনের দাপট শুরু হলে তা আবার বন্ধ হয়ে যায়। এখন আবার নির্দিষ্ট শ্রেণি এবং কলেজ-বিশ্ব বিদ্যালয় খুলেছে। কিন্তু সার্বিকভাবে আগের মতো শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তা এখনও বলা যাচ্ছে না। এই পরিস্থিতির জন্য যে শিশুদের ব্যাপক ক্ষতি হচ্ছে তা স্পষ্ট করে দিলেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্য সরকারকে দ্রুত স্কুল খোলার পরামর্শ দিয়েছেন। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি আর ওদিকে কলেজ-বিশ্ব বিদ্যালয় খুলেছে ঠিকই, কিন্তু আগের মতো স্কুল-কলেজের পরিবেশ তৈরি হয়নি। এদিকে সপ্তম শ্রেণি পর্যন্ত 'পাড়ায় শিক্ষালয়' চালু করেছে সরকার…
Read More
রাজ্যের গরু পাচার কাণ্ডে দেবের তলব

রাজ্যের গরু পাচার কাণ্ডে দেবের তলব

এইমুহুর্তে রাজ্যের সব চেয়ে বড় কান্ড হলো গরু পাচার কাণ্ড৷ গরু পাচার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়৷ গরু পাচার মামলায় এবার তলব করা হল অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে৷ আগামী ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে সিবিআই দফতরে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ জেরায় সাক্ষীদের বয়ানে দেবের নাম উঠে এসেছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার৷ একাধিক তথ্য-প্রমাণের ভিত্তিতে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷  সিবিআই সূত্রে জানা গিয়েছে, গতকালই গরু পাচারকাণ্ডে তৃণমূল সাংসদ দেবকে নোটিশ পাঠানো হয়েছে৷ আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে৷ সূত্রের খবর, ওই দিন গরু পাচারকাণ্ডের তদন্তকারী অফিসাররা আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য…
Read More
সময় সীমা বদল হলো পাড়ায় পাড়ায় পাঠশালায়

সময় সীমা বদল হলো পাড়ায় পাড়ায় পাঠশালায়

বিগত দু বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর খুলেছে পাড়ায় পাড়ায় পাঠশালা। প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত গতকাল থেকে চালু হওয়া 'পাড়ায় শিক্ষালয়' কর্মসূচিতে স্কুলগুলিতে স্বাভাবিক সময়ে পঠন পাঠন চলবে বলে রাজ্য সরকার জানিয়েছে। আজ শিক্ষা দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন এই ক্লাস নেওয়া হবে বলে জানান হয়েছে। উল্লেখ্য, এর আগে এই কর্মসূচিতে সপ্তাহে পাঁচ দিন সকাল এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ছাত্র ছাত্রীদের ক্লাস নেওয়ার কথা বলা হয়েছিল। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আগামীকাল থেকে সকাল দশটা পঞ্চাশ মিনিট থেকে বিকাল সাড়ে চারটে পর্যন্ত এই ক্লাস নিতে হবে সব জেলাশাসকদের জানিয়ে দেওয়া…
Read More
রাজ্যপালের বিরুদ্ধে মামলা দায়ের

রাজ্যপালের বিরুদ্ধে মামলা দায়ের

তিক্ততা বাড়ছে রাজ্য সরকার ও রাজ্যের রাজ্যপালের সম্পর্কে৷ এবার এই তিক্ততা পৌছালো শিখরে৷ রাজ্য-রাজ্যপাল সংঘাত এবার পৌঁছল হাইকোর্টের দরজায়৷ অবিলম্বে রাজ্যপালের অপসারণ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার৷ অভিযোগ, সংবিধান বহির্ভূত কাজ করছেন রাজ্যপাল৷ নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে সরকারের কাজে বাধা দিচ্ছেন৷ মামলাকারীর প্রশ্ন, কী ভাবে এক্তিয়ারের বাইরে গিয়ে সরকারি কাজে বাধা দেন রাজ্যপাল? এই মামলায় রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকেও পার্টি করা হয়েছে৷ শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানির হবে বলে সূত্রের খবর৷ মামলার সব পক্ষকে নোটিশ পাঠানো হয়েছে৷  রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক ইস্যুতে নবান্নের সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাজভবন৷ সরকারি নীতির বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্যপাল৷ রাজ্য…
Read More
মমতাকে নিশানা রাজ্যের বিরোধী দলনেতার

মমতাকে নিশানা রাজ্যের বিরোধী দলনেতার

তোড়জোড় শুরু হয়েছে আসন্ন ভোটের। বিজেপির বিরুদ্ধে প্রচার করতে উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে সমর্থন করতে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি ইতিমধ্যেই বলেছেন যে, সেই রাজ্যের মানুষ বিজেপিকে সরিয়ে দিলেই দেশ থেকে বিজেপিকে তাড়িয়ে দেবেন তারা। পাশাপাশি গেরুয়া শিবিরের বিরুদ্ধে একের পর এক বাণ ছুঁড়েছেন মমতা। কিন্তু তাঁর এই উত্তরপ্রদেশ সফর এবং গণতন্ত্র নিয়ে মন্তব্যকে চরম কটাক্ষ করেছেন বাংলার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। পর পর টুইট করে শ্লেষাত্মক আক্রমণ করেছেন তিনি। শুভেন্দু এদিন টুইট করে লেখেন, ''উত্তরপ্রদেশের মানুষদের আমি বলতে চাই যে, যে মহিলা সেখানে গিয়ে গণতন্ত্রের কথা বলছেন, গণতন্ত্রের মূল্যবোধের প্রচারে নেমেছেন, তাঁর হাতেই রক্ত লেগে…
Read More