পশ্চিমবঙ্গ

নিজের করা মামলা প্রত্যাহার করে নিলেন মেনকা

নিজের করা মামলা প্রত্যাহার করে নিলেন মেনকা

অসুস্থ মাকে দেখতে ব্যাঙ্কক যেতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর, আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এবার আজ সোমবার বিদেশ যাওয়ার এই আর্জি প্রত্যাহার করে নিলেন তিনি। মেনকার আইনজীবী জানান, ফের নতুন করে আবেদন করবেন তাঁর মক্কেল৷ বিচারপতি রাজাশেখর মান্থা নতুন করে আবেদন করার অনুমতি দিয়েছেন মেনকাকে। এর আগে কলকাতা হাই কোর্টে অভিষেকের শ্যালিকা জানিয়েছিলেন, তাঁর মা অসুস্থ। পরিবারের বাকি সদস্যরা সকলেই ব্যাংককে আছেন৷ সেখানে যাওয়াটা তার পক্ষেও জরুরি৷ মাকে দেখতে ব্যাংককে যেতে চান। এই মর্মে আদালতে মামলাও করেন। মেনকার আবেদনের তীব্র বিরোধিতা করেন ইডি’র আইনজীবী ফিরোজ এডুলজি। তিনি জানান, মেনকা গম্ভীরের নামে লুকআউট নোটিস জারি করা…
Read More
আগামীকাল থেকে শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’

আগামীকাল থেকে শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মসনদে বসার পর রাজ্যবাসীর জন্য বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেছিলেন। তার মধ্যে অন্যতম হলো 'দুয়ারে সরকার'। আবার শুরু হতে চলেছে রাজ্য সরকারের প্রকল্প 'দুয়ারে সরকার'। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে এই প্রকল্পের শিবির থেকে আরও নতুন দুটি পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এর ফলে এবার 'দুয়ারে সরকার' শিবির থেকে রাজ্যবাসী মোট ২৭ টি পরিষেবার সুবিধা পাবেন। জানা গিয়েছে, জমির পাট্টা ছাড়াও রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের অধীনে থাকা গ্রাহকরা নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন ও পুরনো বকেয়া মেটাতে পারবেন এবার থেকে। আগামী ১ নভেম্বর থেকে দুয়ারে সরকার শিবির শুরু হচ্ছে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।…
Read More
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বড় সম্মান এনে দিলো বাংলাকে

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বড় সম্মান এনে দিলো বাংলাকে

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মসনদে বসার পর রাজ্যবাসীর জন্য বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেছিলেন। তার মধ্যে অন্যতম হলো 'লক্ষ্মীর ভাণ্ডার'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প 'লক্ষ্মীর ভাণ্ডার'। এখনও পর্যন্ত এই প্রকল্প থেকে ১ কোটিরও বেশি মহিলা উপকৃত হয়েছেন বলেই দাবি করে সরকার। আর এই প্রকল্পই বাংলাকে এনে দিল সম্মান। স্কচ পুরস্কার পেয়েছে এই প্রকল্প। জানা গিয়েছে, নারী ও শিশুকল্যাণ বিভাগে প্ল্যাটিনাম পেয়েছে রাজ্য। নারী ও শিশুকল্যাণ বিভাগে স্কচ পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সমাজকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। টুইট করে এই বিষয়টি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ''আমি অত্যন্ত গর্বিত। নারীদের ক্ষমতায়নকে সর্বদা অগ্রাধিকার দিয়েছে সরকার। এই পুরস্কার শুধু রাজ্য সরকারের স্বীকৃতি…
Read More
বাধা বিপত্তির পর অবশেষে আজ সোমবার আদালতে পেশ করা হবে পার্থকে

বাধা বিপত্তির পর অবশেষে আজ সোমবার আদালতে পেশ করা হবে পার্থকে

শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন ও পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। প্রযুক্তিগত জটিলতা এবং আদালত-জেল কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝির জেরে গত শুক্রবার মামলার শুনানির কথা থাকলেও হাজির করাই হল না নিয়োগ মামলায় গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কে। শুক্রবার হাজিরা না হওয়ায় আজ সোমবার আদালতে সশরীরে পেশ করতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। আগের শুনানিতে ২৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। একই সঙ্গে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যদেরও আদালতে পেশের কথা। গতবার আদালতের তরফে পরবর্তী শুনানি অর্থাৎ ২৮ অক্টোবর পার্থ চট্টোপাধ্যায়দের সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিল। কিন্তু সূত্র মারফৎ…
Read More
ছট পুজো নিয়ে তড়িঘড়ি, কাজ চলছে জোড় কদমে

ছট পুজো নিয়ে তড়িঘড়ি, কাজ চলছে জোড় কদমে

রাত পোহালেই ছট পুজো। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বিভিন্ন ঘাটে ইতিমধ্যেই সৌন্দর্যায়ন এবং মন্ডপ শয্যায় কাজ চলছে জোড়কদমে। জলপাইগুড়ি শহরের কিং সাহেবের ঘাট, নেতাজী পরেশ মিত্র কলোনী করোলার ঘাট সহ বিভিন্ন ঘাটে চলছে তারই প্রস্তুতি। শহরের কদমতলা মিউনিসিপ্যালিটি মার্কেটে বাঁশের তৈরি কুলা এবং ডালি সহ ছট পূজার বিভিন্ন সামগ্রী কিনতে দেখা গেল ক্রেতাদের। বাজার ভালো জানালেন বিক্রেতারা। তবে গত বছরের তুলনায় এ বছর কুলার দাম অনেকটাই বেশি বলে তারা জানান।
Read More
সাইকেল যাত্রার মধ্য দিয়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস

সাইকেল যাত্রার মধ্য দিয়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস

রাষ্ট্রীয় একতা দিবস পালিত হয় ৩১অক্টোবর৷ ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দিবসের সূচনা করেছিলেন। বিপ্লবী সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য এই দিনের সূচনা করা হয়। প্রতি বছর ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে এই দিনটি পালন করা হয়। এই রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে শিলিগুড়ি ফন্টিয়ার হেড কোয়াটার এবং রানিডাঙ্গা এসএসবি সেক্টর হেড কোয়াটার এর পক্ষ থেকে আগামী তিন দিন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মানুষকে সচেতন করার জন্য এবং এই দিনের গুরুত্ব মানুষের সামনে তুলে ধরার জন্য বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়৷ শনিবার রাষ্ট্রীয় ঐকতা দিবসকে সামনে রেখে রানিডাঙ্গা এসএসসবি ক্যাম্প থেকে একটি সাইকেল রেলি বের করা হয়৷ এদিন…
Read More
আগামী মাসেই ভোটার তালিকা প্রকাশ করা হবে, ডাকা হলো সর্বদলীয় বৈঠক

আগামী মাসেই ভোটার তালিকা প্রকাশ করা হবে, ডাকা হলো সর্বদলীয় বৈঠক

তৎপরতার সঙ্গে চলছে নির্বাচনের কাজ। সারা দেশের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী মাসেই। আর সেই তালিকা প্রকাশের আগে সর্বদল বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী ২ নভেম্বর এই বৈঠক হওয়ার কথা এবং রাজ্যের সব ক’টি স্বীকৃত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানান হয়েছে এই বৈঠকে। কমিশনের কলকাতার দফতরে এই বৈঠক হওয়ার কথা। জানা গিয়েছে, আগামী ৯ নভেম্বর প্রকাশ করা হবে ২০২৩ সালের সারা দেশে ভোটার তালিকার খসড়া। আগামী বছর ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর মাঝে ৮ ডিসেম্বর পর্যন্ত তালিকা সংশোধনের কাজ চলবে। সবকিছুর আগে তাই সর্বদল বৈঠক সেরে নিতে চাইছে জাতীয় নির্বাচন…
Read More
জল্পনা তুঙ্গে, আগামী মাসেই রাজ্যে আসতে পারেন দেশের প্রধানমন্ত্রী

জল্পনা তুঙ্গে, আগামী মাসেই রাজ্যে আসতে পারেন দেশের প্রধানমন্ত্রী

আগামী মাসেই রাজ্যে আসতে পারেন দেশের প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের তাদের তরফে 'নমামি গঙ্গে' কর্মসূচিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসে রাজ্যে আসতে পারেন। এই উপলক্ষ্যে তিনি একটি বৈঠকও করতে পারেন এমন খবর নবান্ন সূত্রে জানা গিয়েছে। সবচেয়ে বড় বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বৈঠকে উপস্থিত থাকার কথা। তবে অন্যদিকে নভেম্বর মাসেই আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সম্ভাবনা আছে। আসলে আগামী ৫ নভেম্বর পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে রাজ্যে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। নবান্নের সভাঘর হবে সেই বৈঠক। তাই অনুমান করা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হওয়ারই কথা। এই বৈঠকে উপস্থিত থাকার…
Read More
ছট পুজোর ঘাট সংস্কারের উদ্যোগ নিল ইংরেজবাজার পৌরসভা

ছট পুজোর ঘাট সংস্কারের উদ্যোগ নিল ইংরেজবাজার পৌরসভা

ছট পুজো উপলক্ষে ঘাট সংস্কারের উদ্যোগ নিল ইংরেজবাজার পৌরসভা। মহানন্দা নদীতে রয়েছে প্রচুর জল। এই পরিস্থিতিতে ধুস মাটি ফেলে ভক্তদের জন্য তৈরি করা হচ্ছে ঘাট। রামকৃষ্ণ মিশন ঘাট, বালুচর, পুলিশ লাইন সহ বিভিন্ন ঘাট সংস্কার করা হচ্ছে পুরসভার উদ্যোগে। শুক্রবার সকাল থেকেই বহু সংখ্যক শ্রমিক নিয়োগ রয়েছে ঘাট সংস্কারের কাজে।জানা গিয়েছে, রবিবার বিকেলে এবং সোমবার ভোরে ডালা নিয়ে ঘাটে নামবেন হাজার হাজার ছট পুণ্যার্থী। তাই জোর কদমে ঘাট সংস্কারে কাজ শুরু হয়েছে পুরসভার উদ্যোগে।
Read More
ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের তালবাহানার অভিযোগে সরব যুব কংগ্রেস

ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের তালবাহানার অভিযোগে সরব যুব কংগ্রেস

মুখ‍্য স্বাস্থ্য অধিকারিকের অনুপস্থিতিতে স্মারকলিপি প্রদান নিয়ে ধস্তাধস্তি, সঠিক তথ‍্যের অভাবে ডেঙ্গু পরিসংখ্যান না জানা ও ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের তালবাহানার অভিযোগে সরব শিলিগুড়ি বিধানসভার যুব কংগ্রেস। ডেঙ্গুর পরিসংখ্যান বলছে ডেঙ্গু উর্দ্ধমুখি, কিন্তু স্বাস্থ্য আধিকারিদের দেওয়া অভিমতে ডেঙ্গু নিম্নমুখী।আজ এই তথ‍্যের ভিত্তিতে শিলিগুড়ি বিধানসভা যুব কংগ্রেস পথে নেমে বিক্ষোভ দেখান ও মুখ‍্য স্বাস্থ্য আধিকারিকে এক স্মারকলিপি দেন। শিলিগুড়ি মহকুমা পরিষদে CMHO এর দপ্তরে স্মারকলিপি দিতে গেলে মুল প্রবেশ পথে পুলিশ তাদের আটকে দেন। এতেই আন্দোলনকারীরা ক্ষিপ্ত হন ও এরপরেই ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সব শেষে পুলিশ ৪ জনকে প্রবেশের অনুমতি দেন। CMHO এর অনুপস্থিতিতে অতিরিক্ত মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক নন্দলাল মুখার্জি…
Read More