পশ্চিমবঙ্গ

স্বস্তি দিলেও এবার সামান্য উঠছে সংক্রমণের সংখ্যা

স্বস্তি দিলেও এবার সামান্য উঠছে সংক্রমণের সংখ্যা

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এখন আবার এক নয়া প্রজাতি সাধারণ মানুষের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের কোভিড সংক্রমণ আরও তলানিতে এসে ঠেকেছে। শেষ এক সপ্তাহ ধরে নিম্নমুখী হয়েছে বঙ্গের কোভিড গ্রাফ। যদিও গত দু'দিনে হালকা হলেও বেড়েছে সংক্রমণ। তাই সকলকে সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। এদিকে আজও রাজ্যের সুস্থতার হার ৯৮ শতাংশের ওপরে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৩৪ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ০৮৩ জন। এদিকে, রাজ্য আজ ফের এক জনের মৃত্যু হয়েছে। মোট…
Read More
মুখ্যমন্ত্রীর কথায় সৌজন্য সাক্ষাৎ করলেন স্ট্যালিনের সাথে

মুখ্যমন্ত্রীর কথায় সৌজন্য সাক্ষাৎ করলেন স্ট্যালিনের সাথে

রাজনীতির মঞ্চে নতুন জল্পনা। পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গনেশনের বাড়িতে এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাই গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করলেন তিনি। কী আলোচনা হল তাঁদের দুজনের মধ্যে, এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে। চেন্নাইয়ে স্ট্যালিনের বাড়িতে দুই নেতার বৈঠক হয়। সেখানে হাজির ছিলেন, স্ট্যালিনের বোন, সাংসদ কানিমোজি, ছেলে উদয়নিধি। বৈঠকের পর বাংলার মুখ্যমন্ত্রী জানান, স্ট্যালিন তাঁর ভাইয়ের মতো। চেন্নাই এসেছেন তাই তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আর দু’জন রাজনীতির মানুষের দেখা হলে রাজনীতির কথা একটু হয়। যদিও ঠিক কী নিয়ে কথা হয়েছে তা খোলসা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে…
Read More
আচমকাই ঘটে যাওয়া সেতু বিপর্যয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী

আচমকাই ঘটে যাওয়া সেতু বিপর্যয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী

আচমকাই এক ভয়াবহ ঘটনার সাক্ষী হল গুজরাট, যা সবার কাছেই খুব মর্মান্তিক। এই ঘটনা নিয়ে এখন উত্তাল পরিস্থিতি গোটা দেশ। এই পরিস্থিতিতে বিপর্যয়ের ঘটনা নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপি সরকারকে আক্রমণ করলেও তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তিনি কিছু বললেন না। অন্যদিকে, সেতু বিপর্যয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মমতা। একই সঙ্গে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত কমিটি গঠনের দাবি তুলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটের রাজনীতির জন্য তড়িঘড়ি ব্রিজ খুলে দেওয়া হয়েছিল। যা হয়েছে তাকে অপরাধ বলা চলে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। পাশাপাশি তিনি দাবি করেন, নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে…
Read More
নির্দেশ পাওয়া মাত্র ডেঙ্গু সচেতনতায় সক্রিয় হলেন কাউন্সিলররা

নির্দেশ পাওয়া মাত্র ডেঙ্গু সচেতনতায় সক্রিয় হলেন কাউন্সিলররা

মেয়রের নির্দেশ পাওয়া মাত্রই ডেঙ্গু মোকাবিলায় সক্রিয় হয়ে উঠলেন কাউন্সিলররা। গতকাল মেয়র জানিয়েছিলেন ডেঙ্গু মোকাবিলায় আলাদা ওয়ার্ড কমিটি গঠন করতে হবে কাউন্সিলরদের। মেয়রের নির্দেশ মতো আজ পয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা নন্দীর উদ্যোগে বিশেষ সভা ডাকা হয়। এই সভায় উপস্থিত ছিলেন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন,স্বনির্ভর গোষ্ঠী, ভিসিটি টীম, আশাকর্মী, ও ওয়ার্ডের বিশিষ্ট নাগরিকরা। বৈঠকে ওয়ার্ডের ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ নিয়ে পর্যালোচনা করা হয়। বক্তব্য রাখেন কাউন্সিলর শম্পা নন্দী, চার নম্বর বোরোর স্যানিটারি ইন্সপেক্টার সৌরভ সাহা ও প্রাক্তন কাউন্সিলর জয়দীপ নন্দী।
Read More
করলা নদী থেকে ধরা পড়লো বিশাল আকৃতির শোল মাছ

করলা নদী থেকে ধরা পড়লো বিশাল আকৃতির শোল মাছ

করলা নদী থেকে এবার ধরা পড়লো বিশাল আকৃতির একটি শোল মাছ। এটির ওজন আট কেজি‌রও বেশি। জলপাইগুড়ির গোশালা মোড় সংলগ্ন করলা নদী থেকে এই মাছটি ধরেন স্থানীয় যুবক মহন্তবাবু। বিশালাকার শোল মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই হ‌ইচ‌ই পড়ে যায় গোটা এলাকায়। এর আগে করলা নদী থেকে অনেক বড় বোয়াল ও রুই, কাতলা ধরা পড়েছে। মাঝে মধ্যে দুই আড়াই কেজি ওজনের শোল মাছ‌ও পাওয়া গেছে কখনও কখনও। কিন্তু আট কেজি ওজনের শোল মাছ এই প্রথম পাওয়া গিয়েছে করলায় বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা‌রা জানান, যুবকটি‌কে মাঝে মধ্যেই বড়শি নিয়ে করলা নদীতে মাছ ধরতে দেখা যায়। তবে এতো বড় মাছ এই…
Read More
সামান্য বাড়লেও স্বস্তি বহাল রইল বঙ্গের সংক্রমণের সংখ্যায়

সামান্য বাড়লেও স্বস্তি বহাল রইল বঙ্গের সংক্রমণের সংখ্যায়

বিগত কয়েক মাসে একাধিক নতুন প্রজাতির সন্ধান মিলেছে করোনার। এখন আবার এক নয়া প্রজাতি সাধারণ মানুষের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের কোভিড সংক্রমণ আরও তলানিতে এসে ঠেকেছে। করোনার গ্রাফ নিয়ে আবার আশার আলো। যদিও গতকালের তুলনায় আজ সংক্রমণ কিঞ্চিৎ বেড়েছে। তাই সকলকে সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। এদিকে আজও রাজ্যের সুস্থতার হার ৯৮ শতাংশের ওপরে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২৯ জন। এদিকে, রাজ্য আজও মৃত্যুহীন, যা বিরাট স্বস্তির। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ০৪৯ জন। মোট মৃত্যু হয়েছে ২১…
Read More
আগামী নির্বাচনকে লক্ষ্য করে আগামী মাসেই সভা হতে পারে অভিষেকের

আগামী নির্বাচনকে লক্ষ্য করে আগামী মাসেই সভা হতে পারে অভিষেকের

লক্ষ্য এখন একটাই আগামী নির্বাচন। ২০২৩ সাল শুরু হতে না হতেই পঞ্চায়েত ভোটের দামামা চূড়ান্তভাবে বেজে যাবে। তার আগে থেকে সব রাজনৈতিক দলগুলিই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। ইতিমধ্যে জানা গিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুভেন্দু অধিকারীর 'গড়' কাঁথিতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে শুরু থেকেই পূর্ব মেদিনীপুর নিয়ে বিশেষ তৎপর শাসক শিবির। শুভেন্দু ‘কাঁটা’ উপড়ে ফেলতে কুণালকে আসরে নামাচ্ছে রাজ্যের শাসকদল৷ পূর্ব মেদিনীপুরের দায়িত্ব নিতে বলা হয়েছে কুণালকে। পূর্ব মেদিনীপুরে কাঁথি এবং তমলুক, দুটি সাংগঠনিক জেলা আছে৷ পঞ্চায়েত ভোটের আগে জেলা সভাপতিদের পাশাপাশি দায়িত্ব সামলাবেন কুণাল৷ এদিকে জানা গেল, অভিষেক পঞ্চায়েতের আগে প্রথম সভাও করতে চলেছেন এই…
Read More
গুজরাতের সেতু প্রসঙ্গে দুঃখ প্রকাশ শোভনের

গুজরাতের সেতু প্রসঙ্গে দুঃখ প্রকাশ শোভনের

এই মুহূর্তে গুজরাতের ভয়াবহ ঘটনা নিয়ে উত্তাল পরিস্থিতি গোটা দেশ। এক ভয়াবহ ঘটনার সাক্ষী হল গুজরাট, যা সবার কাছেই খুব মর্মান্তিক। এই ঘটনায় আলাদাভাবেই আতঙ্কিত বঙ্গবাসী, কারণ সকলের মনে পড়ে গিয়েছিল পোস্তা, মাঝেরহাট সেতু বিপর্যয়ের কথা। কলকাতার পোস্তার উড়ালপুল ভেঙে পড়ার প্রসঙ্গ টেনে বিজেপির তরফ থেকে তৃণমূল সরকারকেই দোষ দেওয়া হয়েছিল। যদিও এই ইস্যুতে পুরনো দলের পাশে দাঁড়ালেন শহরের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। শোভনের বক্তব্য, পোস্তার ব্রিজ ভাঙার দায় কোনও ভাবেই তৃণমূল সরকারের ওপর বর্তায় না। তার কারণ ওই ব্রিজ তৃণমূল সরকার তৈরি করেনি। উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ মার্চ যে দিন ঘটনাটি ঘটে, তখন কলকাতার মেয়র ছিলেন তিনিই। সেই প্রেক্ষিতে…
Read More
রাজ্য সরকারের তরফে নয়া উদ্যোগ, ঘোষণা করা হয়েছে গ্রাজুয়েশন সেরিমনির

রাজ্য সরকারের তরফে নয়া উদ্যোগ, ঘোষণা করা হয়েছে গ্রাজুয়েশন সেরিমনির

শিক্ষার ক্ষেত্রে এক উদ্যোগ নেওয়া হলো রাজ্য সরকারের তরফে। প্রতিটি শিক্ষাবর্ষে নতুন শ্রেণিতে উঠলে সব পড়ুয়াদের নিয়ে গ্র্যাজুয়েশন সেরিমনি পালন করা হবে! এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী বছর ২ জানুয়ারি থেকে এক মাস ধরে সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এইভাবে ছাত্র ছাত্রীদের সম্মান জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর। জানা গিয়েছে, ১৩ দফার ঐ নির্দেশিকায় নতুন শ্রেণিতে উত্তীর্ন হওয়া সব ছাত্র-ছাত্রীদের চকোলেট এবং মিষ্টি দিয়ে স্বাগত জানানোর কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি গ্রুপ লার্নিং সহ পড়াশুনোর মানোন্নয়নে একাধিক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। প্রতিটি সমাবর্তন অনুষ্ঠান তথ্যচিত্র আকারে তৈরি করে সেগুলি বুকলেট আকারে…
Read More
গুজরাতের মর্মান্তিক ঘটনার জেরে বৈঠকের ডাক নবান্নের তরফে

গুজরাতের মর্মান্তিক ঘটনার জেরে বৈঠকের ডাক নবান্নের তরফে

আচমকাই এক ভয়াবহ ঘটনার সাক্ষী হল গুজরাট, যা সবার কাছেই খুব মর্মান্তিক। এই ঘটনা নিয়ে এখন উত্তাল পরিস্থিতি গোটা দেশ। মৃতের সংখ্যা ১৪০ ছাড়িয়ে। এদিকে এই ঘটনাকে বাংলার প্রশাসনকে মনে করিয়ে দিয়েছে পোস্তা, মাঝেরহাট সেতু দুর্ঘটনার কথা। তাই এখনই চুপ করে না বসে তড়িঘড়ি বৈঠকের ডাক দিল নবান্ন। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দফতর এই বৈঠকের ডাক দিয়েছে। রাজ্যের মন্ত্রী পুলক রায়ের পৌরহিত্যে এই বৈঠক হবে রাজ্যের সেতু সংক্রান্ত বিষয় নিয়ে। রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পুলক রায় মঙ্গলবার পূর্ত দফতরের সমস্ত শীর্ষ আধিকারিকদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। গুজরাতে সেতু ভেঙে পড়ার পর রাজ্যের সেতুগুলির অবস্থা…
Read More