পশ্চিমবঙ্গ

যশোরে বাইকের শোরুমে আগুন, ৪০-এর বেশি নতুন বাইকসহ কোটি টাকার ক্ষয়ক্ষতি

যশোরে বাইকের শোরুমে আগুন, ৪০-এর বেশি নতুন বাইকসহ কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাইকের শোরুমে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৪০-৪২টি নতুন বাইক সহ গোটা শোরুম, ক্ষয়ক্ষতি প্রায় ৮০ থেকে ৯০ লক্ষ টাকা। গাইঘাটা বাজার লাগোয়া যশোর রোডের পাশে গভীর রাতে একটি বাইকের শো-রুমে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ একজন শো-রুমের মালিককে ফোন করে জানায় পুরো শোরুম জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। এরপর দ্রুত থানায় খবর দেওয়া হয় দমকলে।ঘটনাস্থলে পৌঁছে দমকলের দুটো ইঞ্জিনের চেষ্টায় দীর্ঘ প্রায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। শোরুমে থাকা নতুন ৪০ থেকে ৪২ টি বাইক সহ বাইক সার্ভিসিং এর সরঞ্জাম সহ সমস্ত পার্স পুড়ে ছাই।প্রায় ৮০ / ৯০ লক্ষ…
Read More
হুমায়ুনের বাবরি যাত্রায় রাস্তায় উচ্ছ্বাসের ঢেউ

হুমায়ুনের বাবরি যাত্রায় রাস্তায় উচ্ছ্বাসের ঢেউ

বৃহস্পতিবার সকাল থেকে পলাশী থেকে শুরু হলো হুমায়ুনের বহুল আলোচিত ‘বাবরি যাত্রা’। খোশ মেজাজে নিজেই বাইক চালিয়ে, পেছনে দেহরক্ষীকে বসিয়ে যাত্রার সূচনা করেন তিনি। এই মুহূর্তে ১২ নম্বর জাতীয় সড়ক পার হয়ে নদীয়া জেলা অতিক্রম করছে এই যাত্রা, যা শীঘ্রই মুর্শিদাবাদে প্রবেশ করবে। হুমায়ুনের বাইকের পেছনে ছোট-বড় গাড়ির বিশাল বহর এই যাত্রায় সামিল হয়েছে। রাস্তাজুড়ে সমর্থকদের উপস্থিতি ও উচ্ছ্বাসে জমে উঠেছে ‘বাবরি যাত্রা’। দীর্ঘ ২২ কিলোমিটার রেজিনগর পর্যন্ত এই বাবরি যাত্রা।
Read More
পুলিশি ও কড়া নিরাপত্তার মধ্যে আজ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু

পুলিশি ও কড়া নিরাপত্তার মধ্যে আজ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু

আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সময় গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রীরা উত্তর ২৪ পরগনা সীমান্ত থেকে সুন্দরবনে একাধিক স্কুলে উচ্চ মাধ্যমিকের শেষ সেমিস্টার পরীক্ষা দিতে হাজির হয়েছেন পড়ুয়ারা। তাদের হাতে গোলাপ ফুল মিষ্টির প্যাকেট পেন দিয়ে শুভেচ্ছা বিনিময় করছে বসিরহাট তৃণমূলের ছাত্র পরিষদের নেতা অভিষেক মজুমদার সহ ছাত্র-ছাত্রীরা তারাই যাতে ভালো পরীক্ষা দিতে পারে তার শুভেচ্ছা বিনিময় করছে অন্যদিকে এই পরীক্ষার মধ্য দিয়ে তাদের আগামী দিনের ভবিষ্যৎ শিক্ষা আলোয় আলোকিত করার জন্য তাদের এই উদ্যোগ বলে জানান ছাত্র নেতারা।
Read More
বসিরহাটে নাকা চেকিং, নিরাপত্তা জোরদার পুলিশের

বসিরহাটে নাকা চেকিং, নিরাপত্তা জোরদার পুলিশের

আর একদিন পরেই বাংলাদেশে নির্বাচন। শেখ হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলে এটি প্রথম নির্বাচন হতে চলেছে। হাসিনা বিদায়ের পর থেকেই গোটা বাংলাদেশ জুড়ে অশান্তি ও অস্থিরতার ছবি সামনে আসছে। তারই প্রেক্ষিতে এ রাজ্যেও সতর্কতা জোরদার করা হয়েছে। এসআইআর জারি থাকার পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি আরও কড়া করা হয়েছে, যাতে অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশি নাগরিক বা কোনও দুষ্কৃতী পরিস্থিতির সুযোগ নিয়ে অঘটন ঘটাতে না পারে। এই পরিস্থিতিতে বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে সীমান্তে নাকা চেকিং শুরু হয়েছে। বসিরহাটের বাদুড়িয়া থানার কাটিয়াহাট আউটপোস্টের তত্ত্বাবধানে ঘোজাডাঙ্গা-কাটিয়াহাট সীমান্ত রোডের লবঙ্গ মোড়ে চলল কড়া তল্লাশি। বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল প্রামাণিকের নির্দেশে, কাটিয়াহাট আউটপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক…
Read More
রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের তথ্যচিত্র প্রদর্শন মীরজাদপুরে

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের তথ্যচিত্র প্রদর্শন মীরজাদপুরে

রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচারে লক্ষ্মী এলো ঘরে নামক প্রচার কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল। এদিন সেই কর্মসূচি রূপায়ণের ছবি নজরে এল মালদার রতুয়া ২ নং ব্লকের পরান পুর অঞ্চলের মীরজাদ পুর গ্রামে। এদিন যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিরজাদ পুর যুব তৃণমুল পার্টি অফিস  প্রাঙ্গণে লক্ষ্মী এলো ঘরে নামক এক তথ্যচিত্র পরিবেশন করা হয়। যার মাধ্যমে রাজ্য সরকারের কন্যাশ্রী থেকে যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্যসাথী, কৃষকবন্ধু থেকে খাদ্যসাথী বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয়। এই সমস্ত প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষ কীভাবে উপকৃত হচ্ছেন তার প্রচার করা হয়। এদিনের এই প্রচারমূলক কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন রতুয়া ২নং যুব তৃণমূল সভাপতি…
Read More
বাড়ানো হবে কি ভাতা

বাড়ানো হবে কি ভাতা

পূর্ব ঘোষিত সময়েই ঘোষিত হয়েছে কেন্দ্রীয় বাজেট, আর তার ঠিক এক সপ্তাহের মধ্যেই এবার রাজ্য বাজেটের পালা। বিধানসভায় পেশ হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের ‘ভোট অন অ্যাকাউন্ট’ বাজেট। বিধানসভায় বক্তব্য রাখবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেন্দ্রের বাজেট পেশ হওয়ার পর তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব একযোগে তার সমালোচনা করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সকলেই কেন্দ্রীয় বাজেটকে ‘বেসলেস বাজেট’ বলে কটাক্ষ করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, কেন্দ্রের বাজেট সম্পূর্ণভাবে বাংলা-বিরোধী এবং সাধারণ মানুষের স্বার্থবিরোধী। এবার পালা রাজ্য সরকারের বাজেটের। ভোটের আগে এই বাজেটে সাধারণ মানুষের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পে বরাদ্দ বাড়ে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।…
Read More
কড়া চিঠি এলো কমিশনের তাদের তরফে

কড়া চিঠি এলো কমিশনের তাদের তরফে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে টানাপোড়েন ক্রমশ তীব্র হচ্ছে। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন এবং কটাক্ষ করে কমিশনকে “হোয়াটসঅ্যাপ কমিশন” বলেও আখ্যা দেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন রাজ্যের মুখ্যসচিবকে কড়া ভাষায় চিঠি পাঠাল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ মানা হয়নি এই অভিযোগ তুলে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। নির্বাচন কমিশনের অভিযোগ, রাজ্য সরকার কমিশনের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ এখনও কার্যকর করেনি। চিঠিতে জানানো হয়েছে,…
Read More
কপাল খুলতে পারে সরকারি কর্মীদের

কপাল খুলতে পারে সরকারি কর্মীদের

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে শিয়রে বিধানসভা নির্বাচন, ভোট-অন-অ্যাকাউন্ট পেশ করা হবে। তার আগে একগুচ্ছ দাবি নিয়ে রাজ্য সরকারকে চিঠি দিল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ প্রদান, সপ্তম বেতন কমিশন সহ একাধিক দাবি তুলে চিঠি দেওয়া হয়েছে। ২০২৬ সাল শুরু হয়ে গিয়েছে, এদিকে এখনও সপ্তম বেতন কমিশন নিয়ে কোনো আপডেট নেই সরকার তরফে। মনে করা হচ্ছে অন্তর্বর্তীকালীন বাজেটে (ভোট-অন-অ্যাকাউন্ট) নয়া বেতন কমিশনের ঘোষণা করে দিতে পারে মমতা সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের ধারণা…
Read More
পৃথক রাজ্যের দাবিতে ফের উত্তপ্ত উত্তরবঙ্গ, রাজনৈতিক মহলে জল্পনা

পৃথক রাজ্যের দাবিতে ফের উত্তপ্ত উত্তরবঙ্গ, রাজনৈতিক মহলে জল্পনা

গোর্খাল্যান্ডের পর এবার কামতাপুর পৃথক রাজ্যের দাবি উঠল। শনিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে ওই দাবির কথা জানান কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। শুধু তাই নয়, ওই দাবি আদায়ে আগামী ১৫ ফেব্রুয়ারি রেল রোকো কর্মসূচি পালন করা হবে। আর বিধানসভা নির্বাচনের আগে ফের একবার পৃথক রাজ্যের দাবি ওঠায় রাজনৈতিকমহলে জোর জল্পনার সৃষ্টি হয়েছে। তবে কেন্দ্র সরকার পৃথক রাজ্যের দাবিতে উদাসীন ভূমিকা নেওয়ায় ১৫ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ জূড়ে রেল রোকো কর্মসূচি পালন করা হবে। তবে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলকে গুরুত্ব দিতে চাইছে না রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে দাবি পূরণ না হলে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি দাবি পূরণ না করলে উত্তরবঙ্গের প্রায় ৮০ টি…
Read More
হাতির করিডরে আটকে গেল মানবজীবন! উধাও কামাতপাড়া

হাতির করিডরে আটকে গেল মানবজীবন! উধাও কামাতপাড়া

বৈকুণ্ঠপুর বনাঞ্চল লাগোয়া চটকিয়াভিটার কামাতপাড়া একসময় যেখানে ছিল প্রায় ৫০টি পরিবারের বসতি, আজ সেখানে শুধু চা-বাগানের সবুজ বিস্তার। গ্রাম উধাও, রয়ে গেছে স্মৃতি আর আতঙ্কের ইতিহাস। হাতির লাগাতার হানায় শেষ পর্যন্ত মানুষই সরে দাঁড়িয়েছে এই লড়াই থেকে। ২০১০ সালের পর থেকে ক্রমশ বাড়তে থাকে হাতির আনাগোনা। প্রথমে রাতের অন্ধকারে, পরে দিনের আলোতেও খাবারের খোঁজে গ্রামে ঢুকে পড়তে শুরু করে হাতির পাল। ভাঙচুর, ফসল নষ্ট, ঘরবাড়ি ধ্বংস এর পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে। নিরাপত্তাহীনতায় ভুগতে ভুগতে একসময় গ্রামবাসীরা বুঝে যান, টিকে থাকা আর সম্ভব নয়। সবচেয়ে বেশি প্রভাব পড়ে শিশুদের জীবনে। হাতির ভয়ে বন্ধ হয়ে যায় গ্রামের একমাত্র শিক্ষাকেন্দ্র ‘কামাতপাড়া প্রাথমিক বিদ্যালয়’।…
Read More