পশ্চিমবঙ্গ

গণনায় পিছিয়ে পড়তেই ব্যালট পেপারে জল ঢাললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী

গণনায় পিছিয়ে পড়তেই ব্যালট পেপারে জল ঢাললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী

গণনায় পিছিয়ে পড়তেই ব্যালট পেপারে জল ঢাললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। যা ঘিরে কোচবিহার এক ব্লকের কাউন্টিং সেন্টারে ব্যাপক গন্ডগোল শুরু হয়েছে। জানা গিয়েছে, ওই কাউন্টিং সেন্টারে ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা চলছিল। ৪/৪১ নম্বর বুথের ব্যালট বাক্স খুলতেই দেখা যায় ১৪৪টির মধ্যে মাত্র দুটি ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রিঙ্কু রায় রাজভর। বাকি সব কটি ব্যালটেই বিজেপির প্রতীকে ছাপ মারা রয়েছে। অভিযোগ, এরপরই ক্ষিপ্ত হয়ে তৃণমূল প্রার্থী ওই ব্যালট বাক্সে জল ঢেলে দেন। যা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় কাউন্টিং সেন্টারে। বিষয়টি নিয়ে সরব হয় বিজেপি। সঙ্গে সঙ্গে ভোট গণনা বন্ধ করে দেওয়া হয়। তৃণমূল প্রার্থী রিঙ্কু রায় রাজভরকে গ্রেফতার করেছে…
Read More
অবশেষে রাজ্যসভার দলের মনোনীত প্রার্থী হলেন প্রকাশ চিক বড়াইক

অবশেষে রাজ্যসভার দলের মনোনীত প্রার্থী হলেন প্রকাশ চিক বড়াইক

আলিপুরদুয়ার থেকে এই প্রথমবার রাজ্য সভায় প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন কোনো তপশিলি উপজাতির মানুষ। তিনি প্রকাশ চিক বড়াইক। বর্তমানে তিনি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। চা বাগানের একজন কর্মী থেকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। এরপর দলের জেলা সভাপতির দায়িত্ব। অবশেষে রাজ্যসভার দলের মনোনীত প্রার্থী প্রকাশ চিকবড়াইক। সোমবার প্রকাশের প্রার্থী হওয়ার খবর জানাজানি হতেই জেলার শাসক শিবিরে শুভেচ্ছার বন্যা বইতে থাকে। প্রকাশ চিকবড়াইক বলেন, "দল যখন যে দায়িত্ব দিয়েছে তা নিষ্ঠার সঙ্গে পালন করেছি। আগামী দিনেও দলের একজন অনুগত সৈনিক হিসেবে কাজ করে যাব।" দলের জেলা চেয়ারম্যান মৃদুল গোস্বামী জানিয়েছেন, এই প্রথম আলিপুরদুয়ার জেলা থেকে রাজ্যসভার সাংসদ প্রার্থী হিসেবে একজনের নাম উঠে…
Read More
কোথায় কোথায় হচ্ছে পুনর্নির্বাচন

কোথায় কোথায় হচ্ছে পুনর্নির্বাচন

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! তবে এই গণতন্ত্রে উৎসব যেন ক্রমশ্যই রূপ নিয়েছে বিভীষিকার। এই পরিস্থিতিতেই বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ফের ভোট হবে রাজ্যের একাধিক বুথে। চরম অশান্তির বলি প্রায় ৩০টি তাজা প্রাণ। উঠেছে একে অপরের উপর দোষারোপের ঝড়। বিরোধীদের দাবি এর মূলে রয়েছে রাজ্যের শাসক। শাসক দলের সেই আবেদনকে মান্যতা দিয়েই এবার পুনর্নিবাচনের ঘোষনা করল নির্বাচন কমিশন। ২২ টি জেলার মোট ৬৯৭টি বুথে ফের হতে চলেছে নির্বাচন। আজ পুরুলিয়া – ৪, নদিয়া – ৮৯, মুর্শিদাবাদ – ১৭৫, পশ্চিম মেদিনীপুর – ১০,…
Read More
কোচবিহারের সিতাই বিধানসভায় বুথের পাশে বোমাবাজি, আতঙ্কে ভোটাররা

কোচবিহারের সিতাই বিধানসভায় বুথের পাশে বোমাবাজি, আতঙ্কে ভোটাররা

কোচবিহারের সিতাই বিধানসভার শিবেশ্বর ৬/১৭২ নং বুথে শুরু হলো পুনঃনির্বাচনের ভোটদান প্রক্রিয়া, বুথের পাশে চলল বোমাবাজি। সোমবার সকাল সাতটা থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে নিরাপত্তার ঘেরাটোপে সুষ্ঠভাবে ভোটদান প্রক্রিয়া শুরু হয়। তবে ভোট কেন্দ্রের অদূরে বোমাবাজির শব্দে ভোট কেন্দ্রে আসা ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাধারণ ভোটারদের আশ্বস্ত করেন। যদিও বোমাবাজির শব্দের কথা প্রার্থীরা স্বীকার করলেও, কে বা কারা করছেন সেই বিষয়ে খোলসা করে কিছু জানায়নি।
Read More
উঠতে থাকা অভিযোগের ভিত্তিতে বিস্তারিত রিপোর্ট চেয়েছে কেন্দ্র

উঠতে থাকা অভিযোগের ভিত্তিতে বিস্তারিত রিপোর্ট চেয়েছে কেন্দ্র

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের বিপাকে রাজ্য সরকার। কয়েক দিন আগেই অভিযোগ উঠেছিল মিড ডে মিলের টাকা থেকে ভোটের খরচ মেটাচ্ছে মমতার সরকার। ভোট কর্মীদের ভাতা দিতে মিড ডে মিলের টাকা ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তোলে সংগ্রামী যৌথ মঞ্চ। আর তার পরই গত শুক্রবার কেন্দ্রের শিক্ষা মন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তার রিপোর্ট কেন্দ্রে পাঠাতে হবে। কেন্দ্রের শিক্ষা দফতরের নির্দেশ মিড ডে মিল প্রোগ্রামের টাকা, পশ্চিম বর্ধমান এর একটি ব্যাঙ্ক…
Read More
বড় অভিযোগ নির্মল মাজির বিরুদ্ধে

বড় অভিযোগ নির্মল মাজির বিরুদ্ধে

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! তবে এই গণতন্ত্রে উৎসব যেন ক্রমশ্যই রূপ নিচ্ছে বিভীষিকার। রাজ্য জুড়ে হিংসা, কোথাও দেখা গেল ভোট লুঠ, দেদার ছাপ্পা, কোথাও তো আবার ব্যালট বক্স চুরি করে দে দৌড়। অন্যদিকে এবার ব্যালট বক্স চুরি করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়ল তৃণমূলের উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ও চিকিৎসক নির্মল মাজি। সোমবার ভোর রাতে এই নিয়ে একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন বিজেপি নেতা তথা হাইকোর্টের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। ওই ভিডিও থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সাইনি ইন্টারন্যাশনাল স্কুলের বাইরে রাতের অন্ধকারে জমায়েত করেছে বিক্ষুব্ধ…
Read More
পুনর্নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে সেই নিয়ে উঠছে প্রশ্ন

পুনর্নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে সেই নিয়ে উঠছে প্রশ্ন

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! তবে এই গণতন্ত্রে উৎসব যেন ক্রমশ্যই রূপ নিচ্ছে বিভীষিকার। উত্তর থেকে দক্ষিণ সবমিলিয়ে মোট ৬৯৬টি বুথে একেবারে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হয়েছে ভোটগ্রহণ। দার্জিলিং, কালিম্পং এবং ঝাড়গ্রাম ছাড়া রাজ্যের বাকি প্রত্যেকটি জেলার একাধিক বুথে চলছে পুনর্নির্বাচন। প্রসঙ্গত, রবিবার রাত সাড়ে ৯টার সময় সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনের তরফে জানানো হয় পুনর্নির্বাচনের কথা। কোচবিহার ৫৩টি, আলিপুরদুয়ার ১টি, জলপাইগুড়ি ১৪, উত্তর দিনাজপুর ৪২, দক্ষিণ দিনাজপুর ১৮, মালদা ১০৯, মুর্শিদাবাদ ১৭৫, নদীয়া ৮৯, উত্তর ২৪ পরগনা ৪৬, দক্ষিণ ২৪ পরগনা ৩৬, হুগলী ২৯, হাওড়া ৮,…
Read More
আগামী তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

আগামী তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী আজও গোটা রাজ্যেই বৃষ্টি চলবে। গত দু-তিন দিনের মতো আজও উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে লাল সতর্কতা জারি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার-এই পাঁচ জেলায় আগামী ২৪ ঘণ্টা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে পরবর্তী তিন দিন এই পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। যদিও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর,…
Read More
আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভবনা

আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভবনা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে আরও ২-৩ দিন হবে বৃষ্টি। আগামী ৩-৪ দিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে লাল সতর্কতা থাকবে। দক্ষিণবঙ্গের জেলা গুলিতে শনিবার থেকে বৃষ্টির দাপট কমবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে কলকাতা সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকালও কলকাতায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ…
Read More
নিষেধাজ্ঞা থাকলেও মহানগরীর বুকে বিক্রি হচ্ছে খোকা ইলিশ

নিষেধাজ্ঞা থাকলেও মহানগরীর বুকে বিক্রি হচ্ছে খোকা ইলিশ

রাজ্যে একটু দেরি করে এলেও দেশ প্রবেশ হয়েছে বর্ষার। আর বর্ষা আসা মানেই ইলিশ। ইতিমধ্যেই বাজারে নানান সাইজের ইলিশের দেখা মিলছে। তবে কলকাতার বাজারে ইলিশ মোটামুটি দাম নিয়ন্ত্রণে থাকলেও গুণমান মাঝারি মানের বলেই জানাচ্ছেন বিক্রেতারা। কলকাতার বিভিন্ন বাজারগুলোতে কেজি প্রতি ইলিশ বিকোচ্ছে প্রায় ১২০০ টাকা থেকে ২৫০০ টাকায়। যদিও, সব ক্ষেত্রেই মাছের সাইজের উপর দাম নির্ভর করে। জুনের মাঝামাঝি পর্যন্ত, খোকা ইলিশ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও, কলকাতার বাজারগুলিতে ১৫০ গ্রাম থেকে ২০০ গ্রাম ওজনের মাছে ভরে গিয়েছিল। জানা গিয়েছে, ১৫০ গ্রাম থেকে ২০০ গ্রামের মধ্যে থাকা খোকা ইলিশ কিনতে হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। অন্যদিকে, ৭৫০ গ্রাম থেকে ৮০০…
Read More