পশ্চিমবঙ্গ

কৌশল্যা শ্মশান কালীমেলায় স্লোগানযুদ্ধ, ভোটের আগে বাড়ছে হাইভোল্টেজ লড়াই

কৌশল্যা শ্মশান কালীমেলায় স্লোগানযুদ্ধ, ভোটের আগে বাড়ছে হাইভোল্টেজ লড়াই

খড়গপুর সদরের কৌশল্যার শ্মশান কালীপুজোর মেলাকে ঘিরে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। প্রতি বছরের মতো এবারও এই মেলায় উপচে পড়া ভিড়, আর সেই ভিড়কেই প্রচারের বড় মঞ্চ হিসেবে বেছে নিয়েছে দুই প্রধান রাজনৈতিক শিবির—বিজেপি ও তৃণমূল। প্রথমে মেলায় পৌঁছান তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। মন্দিরে পুজো দিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এরপর মেলা প্রাঙ্গণ ছেড়ে রাস্তায় বেরোতেই সামনে পড়ে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মুহূর্তের জন্য থমকে দাঁড়ান প্রদীপ, আর ঠিক তখনই এগিয়ে এসে হাত বাড়িয়ে দেন দিলীপ ঘোষ। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এই সৌজন্য বিনিময় নজর কেড়ে নেয় সকলের। তবে বাইরে ছিল ভিন্ন চিত্র। দুই শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা,…
Read More
জমা পড়ল কয়েক লক্ষ্য আবেদন

জমা পড়ল কয়েক লক্ষ্য আবেদন

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম যুবসাথী প্রকল্প। লক্ষ লক্ষ আবেদন জমা পড়ার পর এবার আবেদনকারীদের প্রশ্ন ও অভিযোগের দ্রুত সমাধানের জন্য বিশেষ হেল্পডেস্ক চালু করল নবান্ন। ভোটের আগে প্রকল্প কার্যকর করা নিয়ে জল্পনার মাঝেই এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন। ‘বাংলার যুবসাথী’ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের তরফে সম্প্রতি একটি নির্দেশিকা জারি হয়েছে। জানানো হয়েছে, যুব পরিষেবা ও ক্রীড়া দফতরের অধীনে একটি বিশেষ হেল্পডেস্ক কাজ করবে। প্রকল্পের সার্বিক তদারকি, পর্যবেক্ষণ এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির উদ্দেশ্যেই…
Read More
ভোটের আগে দার্জিলিংয়ে কড়া নিরাপত্তা, ৫০ কোম্পানি আধাসেনা মোতায়েন

ভোটের আগে দার্জিলিংয়ে কড়া নিরাপত্তা, ৫০ কোম্পানি আধাসেনা মোতায়েন

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দার্জিলিং জেলায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যেই ৫০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে, আরও বাহিনী আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।আন্তর্জাতিক সীমান্ত—ইন্দো-নেপাল ও ইন্দো-বাংলাদেশ—সহ পশ্চিমবঙ্গ -বিহার এবং পশ্চিমবঙ্গ-সিকিম সীমান্তেও নজরদারি বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসন মিলিতভাবে ‘স্পর্শকাতর’ ও ‘ক্রিটিক্যাল বুথ’গুলিতে বিশেষ নজর দিচ্ছে।জেলায় মোট ভোটার সংখ্যা প্রায় ১১.৪৮ লক্ষ। এর জন্য ১৪৬৫টি বুথ এবং ৫২টি সহায়ক কেন্দ্র তৈরি করা হয়েছে। পাশাপাশি কালিম্পং জেলায় রয়েছে প্রায় ২ লক্ষ ভোটার এবং ২৯৩টি ভোটকেন্দ্র। পাহাড়ি এলাকার ভৌগলিক চ্যালেঞ্জ মাথায় রেখে বিশেষ পরিকল্পনা করা হয়েছে। দার্জিলিঙের শ্রীখোলা এলাকায় একটি দুর্গম বুথ রয়েছে, যেখানে…
Read More
ধুলিয়ান গঙ্গাঘাটে তল্লাশিতে বন্দুক-কার্তুজ উদ্ধার, ধৃত মালদার যুবক

ধুলিয়ান গঙ্গাঘাটে তল্লাশিতে বন্দুক-কার্তুজ উদ্ধার, ধৃত মালদার যুবক

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশের তৎপরতায় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ধুলিয়ান পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কলা বাগান গঙ্গাঘাট এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বিকাশ মণ্ডল। তার বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার অন্তর্গত নন্দোলালপুর গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশের একটি দল মঙ্গলবার রাতে অভিযানে নামে। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এক যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও তিনটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। এরপরই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান, অস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যেই…
Read More
মুর্শিদাবাদে গভীর রাতে ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার, তদন্তে পুলিশ

মুর্শিদাবাদে গভীর রাতে ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার, তদন্তে পুলিশ

মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার অন্তর্গত ভবানীপুর এলাকায় একটি ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই বোমাগুলি উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহজনক একটি ব্যাগ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তল্লাশি চালাতেই ব্যাগের ভিতর থেকে একাধিক তাজা বোমা উদ্ধার হয়। সঙ্গে সঙ্গেই এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং নিরাপত্তা জোরদার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান কোনো অসৎ উদ্দেশ্যেই এই বোমাগুলি সেখানে রাখা হয়েছিল। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার…
Read More
পর্যপেক্ষক বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে কমিশন

পর্যপেক্ষক বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে কমিশন

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এবারে দু দফায় হতে চলেছে বাংলায় ভোট। এবার বৈঠক করে প্রধান নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার। এবার বাংলায় ভোট হতে চলেছে ২৩ এবং ২৯ এপ্রিল। জানা গিয়েছে, রাজ্যে আসতে চলেছে প্রায় সাড়ে ৩০০ জন পর্যবেক্ষক। সাধারণ, পুলিশ পর্যবেক্ষক এবং আয় ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক মিলিয়ে রয়েছে এই পর্যবেক্ষকদের দলে। গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবার প্রায় দ্বিগুণ পর্যবেক্ষক পাঠানো হচ্ছে রাজ্যে। এবারের নির্বাচনে নিরাপত্তার কথা মাথায় রেখেই পর্যবেক্ষকদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ২৯৪ টি বিধানসভার জন্য একজন করে পর্যবেক্ষক…
Read More
বদল এলো সময় সূচিতে

বদল এলো সময় সূচিতে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। যাত্রীদের কথা মাথায় রেখে এবার পূর্ব রেলের তরফ থেকে নেওয়া হল এক অভিনব পদক্ষেপ। পাশাপাশি দীর্ঘদিন ধরে শিয়ালদহ- গেদে ও গেদে- মাঝেরহাট শাখায় প্রতিদিন নিত্যযাত্রীদের পক্ষে উন্নত যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করে তোলার জন্য দাবি জানানো হচ্ছিল। এবার যাত্রীদের সেই দাবিকে গুরুত্ব দিয়ে শিয়ালদহ ডিভিশন বাস্তবায়নের জন্য সক্রিয় পদক্ষেপ নিয়েছে। সূত্রের খবর, শিয়ালদহ ডিভিশনে অস্থায়ীভাবে পরীক্ষামূলক ভিত্তিতে অতিরিক্ত ও সম্প্রসারিত বিশেষ পরিষেবা চালু করা হবে। এর ফলে হাজার হাজার নিত্যযাত্রীদের যাতায়াত ব্যবস্থা আরামদায়ক হবে বলে মনে করা হচ্ছে। যেখানে, গেদে সংযোগ জোরদারে পরিষেবা…
Read More
নির্বাচনপূর্বে বাড়ানো হলো সময়সীমা

নির্বাচনপূর্বে বাড়ানো হলো সময়সীমা

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার এসআইআর -এর সময়সীমা এই সংক্রান্ত ঘোষণা করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। ২০২৫ সালে অক্টোবর মাসে ভোটার তালিকা সংশোধন বা এসআইআরের কাজ শুরু হয়েছিল এবং কথা ছিল যে ১৪ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার পরেই হতে পারে বিধানসভা ভোটের ঘোষণা। কিন্তু এখনও নির্ধারিত সময়ের মধ্যে অনেক কাজ বাকি রয়েছে। তাই জন্য জেলা শাসকরা আবেদন করেছিল বাড়তি সময় চেয়ে। চূড়ান্ত তালিকা প্রকাশ হতে পারে ফেব্রুয়ারির শেষে। মনোজ আগরওয়াল জানিয়েছেন শুনানির কাজ আরও…
Read More
বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের

বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের

রবিবার আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলা-সহ পাঁচটি রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, পশ্চিমবঙ্গে দু’দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল ও দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। দুই দফা মিলিয়ে রাজ্যের মোট ২৯৪টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা হবে। প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে ও দ্বিতীয় দফায় ভোট হবে বাকি ১৪২টি আসনে। ভোট গণনা হবে ৪ মে। কারণ আগামী ৭ মে পশ্চিমবঙ্গ সরকারের মেয়াদ শেষ হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে প্রতিটি বুথে ৭০০ থেকে ৮৫০ জন ভোটারের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি প্রতিটি বুথে…
Read More
তিন দিন ধরে মা ক্যান্টিন বন্ধ দৃষ্টিহীনঅসহায় দুস্থরা ফিরে যাচ্ছে মুড়ি অন্য খাবার খেয়ে দিন কাটছে জানাচ্ছেন পরিচারিকা

তিন দিন ধরে মা ক্যান্টিন বন্ধ দৃষ্টিহীনঅসহায় দুস্থরা ফিরে যাচ্ছে মুড়ি অন্য খাবার খেয়ে দিন কাটছে জানাচ্ছেন পরিচারিকা

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিন ইজরাইল ইরান যুদ্ধে প্রত্যক্ষভাবে পরল গত ১১ ই মার্চ বুধবার থেকে আজ ১৩ই মার্ চ মা কানটিং বন্ধ রয়েছে। বসিরহাট টাউন হাই স্কুলের পাশে বসিরহাট পৌরসভার উদ্যোগে এই মা ক্যান্টিং বসিরহাট শহরের প্রাণকেন্দ্রে বহু দুস্থ অসহায় মানুষদের পেট ভরার অন্নখাবার দিয়ে আসছেন। প্রতিদিন ৩০০ জনের করে মা ক্যান্টিনের রান্না হয়। জানাচ্ছেন সুপারভাইজার সুনন্দা পূজারী সহ চারজন যেখানে ৫ টাকায় ডিম ভাত ডাল সবজি যা অসহায় মানুষের খাবারের মূল কেন্দ্র যুদ্ধের প্রভাবে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ হয়েছে বিকল্প কাছের রান্না করার কোনো ব্যবস্থা নেই গ্যাস সংকট দেখা দিয়েছে বাধ্য হয়ে রান্না বন্ধ করে দিতে হয়েছে মা…
Read More