প্রকল্পের ঘোষণা হলেও টাকা পাচ্ছে না আবেদনকারীরা

রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট অধিবেশনে যুব সাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল।

যেখানে বলা হয় ২১ থেকে ৪০ বছর বয়সের মাঝে সকল ছেলেমেয়েরা ১৫০০ টাকা করে পাবেন। এই প্রকল্পের পর আবেদনে অফলাইন তো বটেই। অনলাইনেও শয়ে শয়ে লোক ভাতা পাওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু যারা অনলাইনে আবেদন করেছিলেন তারা পড়েছে মহাফাঁপরে। কারণ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুব সাথীর টাকা ঢুকছে না। মূলত এই অভিযোগ এনেছেন,৯৯, ১০০, ১০১ থেকে একাধিক অনলাইন আবেদনকারী এই অভিযোগ করেছেন। তাঁদের দাবি, যে দিন যুবসাথীর টাকা ঢোকার কথা সে দিন মেসেজ ঢুকছে। কিন্তু একদিন পরই রাজ্যের অর্থ দফতর থেকে মেসেজ পাঠিয়ে বলা হচ্ছে – ট্রানজাকশন ফেইল্ড! সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করতে হবে ব্যাঙ্ক বা নিকটবর্তী সরকারি দফতর গেলেও কোন উপকার পাওয়া যায় নি। খতিয়ান বলছে, যুবসাথীর জন্য ১৯ লক্ষ ২৩ হাজার ৫৭৯টি আবেদন জমা পড়েছিল অনলাইনে।