পশ্চিমবঙ্গ

কোচবিহারে কানাড়া ব্যাংকের ব্যাংক ডাকাতির ঘটনায় পুলিশের জালে এক দুষ্কৃতী

কোচবিহারে কানাড়া ব্যাংকের ব্যাংক ডাকাতির ঘটনায় পুলিশের জালে এক দুষ্কৃতী

গত ১৬ই অক্টোবর নতুনবাজার সংলগ্ন কানারা ব্যাঙ্কের একটি শাখায় ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ও অন্য একটি কর্মী পুটিমারী ফুলেশ্বরী এলাকায় কানারা ব্যাংকের অন্যত্র শাখায় প্রায় ১৩ লক্ষ টাকা নিয়ে যান।সেই সময় বাইককে থাকা দুইজন দুষ্কৃতী ওই দুই ব্যাংক কর্মীকে আক্রমণ করে ১৩ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়।সেই দিনের পর থেকে পুলিশ তল্লাশি চালিয়ে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম নির্মল কুমার রায়।ধৃত ওই ব্যক্তির থেকে চার লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হন।পুলিশ আরো জানান একজনকে গ্রেফতার করলেও আরেকজনকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।তবে এর পেছনে বড় কোন চক্র কাজ করছে কিনা তা তদন্ত চলছে।পুলিশ সুপার জানান…
Read More
মাটী খুঁড়ে উদ্ধার হল  ফইজুল হকের দেহ

মাটী খুঁড়ে উদ্ধার হল  ফইজুল হকের দেহ

মাথাভাঙ্গা দুই ব্লকে এক যুবককে খুন করে পুঁতে রাখার অভিযোগ।বিশাল পুলিশ বাহিনী এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজ উদ্ধার হলো সেই যুবকের মৃত দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ২২ তারিখ ঘোকসাডাঙা থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের হয়।সেখানে কয়েকজন যুবকের নাম উল্লেখ ছিল।পুলিশ নিখোঁজ ফইজুল হকের মোবাইল উদ্ধার করে সন্দেহজনক কয়েকটি নাম্বার নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং ২৬ তারিখ রমজান আলি নামে এক যুবককে আটক করে।তদন্তে নেমে পুলিশ মৃত ফয়জুল হকের বাড়ী থেকে প্রায় ৫ কিমি দূরে শুনশান বুড়ি তোর্সা নদীর চর থেকে নদীর ধারে মাটি চাপা মৃতদেহ উদ্ধার করে। তারপর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে চারজনের নাম উঠে আসে।…
Read More
মাটী খুঁড়ে উদ্ধার হল  ফইজুল হকের দেহ

মাটী খুঁড়ে উদ্ধার হল  ফইজুল হকের দেহ

মাথাভাঙ্গা দুই ব্লকে এক যুবককে খুন করে পুঁতে রাখার অভিযোগ।বিশাল পুলিশ বাহিনী এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজ উদ্ধার হলো সেই যুবকের মৃত দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ২২ তারিখ ঘোকসাডাঙা থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের হয়।সেখানে কয়েকজন যুবকের নাম উল্লেখ ছিল।পুলিশ নিখোঁজ ফইজুল হকের মোবাইল উদ্ধার করে সন্দেহজনক কয়েকটি নাম্বার নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং ২৬ তারিখ রমজান আলি নামে এক যুবককে আটক করে।তদন্তে নেমে পুলিশ মৃত ফয়জুল হকের বাড়ী থেকে প্রায় ৫ কিমি দূরে শুনশান বুড়ি তোর্সা নদীর চর থেকে নদীর ধারে মাটি চাপা মৃতদেহ উদ্ধার করে। তারপর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে চারজনের নাম উঠে আসে।…
Read More
বিএসএফ জওয়ানদের হাতে গরু সহ আটক এক পাচারকারী

বিএসএফ জওয়ানদের হাতে গরু সহ আটক এক পাচারকারী

বরথর বিওপিতে বিএসএফ ৭৫ নম্বর ব্যাটেলিয়ন জওয়ানদের হাতে গরু সহ আটক এক পাচারকারী।ঘটনা প্রসঙ্গে সিতাই থানা সূত্রে জানা গিয়েছে আনুমানিক রাত নয়টার পর বরথর বিওপি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে গরু পাচার করার সময় একটি দেশীয় গরু সহ এক ব্যাক্তিকে আটক করে বিএসএফ ৭৫ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা।জানা গিয়েছে ওই ব্যক্তির নাম মোন্নাব শেখ (৩২), তার বাড়ি অসম রাজ্যের দক্ষিণ শালমারা মানকাচর জেলার কানাইমারা খণ্ড দুই গ্রামে।রাতেই বিএসএফের তরফে ওই ব্যাক্তিকে গরুসহ সিতাই থানার হাতে তুলে দিলে পুলিশ ওই ব্যাক্তিকে গ্রেফতার করে।আজ শনিবার দুপুর বারোটা পাঁচ মিনিট নাগাদ সিতাই থানার পুলিশ গ্রেফতার ব্যাক্তিকে দিনহাটা আদালতে পাঠায়।
Read More
চন্দ্রযান থ্রিয়ের সাফল্যের অন্যতম অংশীদার পিনাকী রঞ্জন সরকারকে সম্বর্ধনা

চন্দ্রযান থ্রিয়ের সাফল্যের অন্যতম অংশীদার পিনাকী রঞ্জন সরকারকে সম্বর্ধনা

চন্দ্রযান তিন অভিযানে সফল হয়েছে ভারত।গর্বিত গোটা দেশ।চন্দ্রযান তিন অভিযানে প্রত্যক্ষভাবে কাজ করেছেন কোচবিহারের পিনাকী রঞ্জন সরকার। সেই চন্দ্রযান ৩ এর সফল অভিযানে অংশীদার তিনিও।  . কোচবিহারের মতো প্রান্তিক জেলা থেকে উঠে দেশের এই বৃহৎ মহাকাশ গবেষণা কেন্দ্রে গবেষণা করছেন পিনাকী রঞ্জন সরকার। আজ চন্দ্রযান ৩ এর সাফল্যের অন্যতম অংশীদার পিনাকী রঞ্জন সরকারকে একটি অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা দিয়ে সম্মানিত করা হয় কোচবিহার সাহিত্য সভার কক্ষে।এই অনুষ্ঠানটির আয়োজক এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান কোচবিহারের গর্ব পিনাকি ওনাকে সম্বর্ধনা দিতে পেরে খুব ভাল লাগছে,আগামিদিনে পিনাকিবাবুর আরও সফলতা কামনা করি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, কোচবিহার জেলা পুলিশ সুপার…
Read More
ধূপগুড়ি বাজারে লক্ষ্মীপুজোর দিন ভয়াবহ অগ্নিকাণ্ড

ধূপগুড়ি বাজারে লক্ষ্মীপুজোর দিন ভয়াবহ অগ্নিকাণ্ড

শনিবার ধূপগুড়িতে ছিল সাপ্তাহিক হাট। পুজোর সামগ্রীর পাশাপাশি কেনাবেচায় ব্যস্ত ছিলেন ক্রেতা-বিক্রেতারা। এরই মধ্যে লেগে যায় ভয়াবহ আগুন। কেউ কিছু বুঝে ওঠার আগেই লেলিহান অগ্নিশিখা ছড়িয়ে পড়ে দাউদাউ করে।পুড়ে ছাই একাধিক দোকান। ব্যবসায়ীদের পাশাপাশি বাজারে আসা মানুষজনও আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।তারপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ধূপগুড়ি দমকলের ২টি ইঞ্জিন। তাঁরা এসে বেশ কিছুক্ষণে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে সেই আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সেভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সমস্ত ব্যবসায়ীরা। বেশিরভাগ সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। লক্ষ্ণীপুজোর বাজারে এমন ক্ষতি…
Read More
পূজোয় বই বিক্রি করে আয় সিপিএমের

পূজোয় বই বিক্রি করে আয় সিপিএমের

বামপন্থী মতাদর্শমূলক পুজোর আবহে জেলার বিভিন্ন এলাকায় বই বিক্রির দোকান দেন বামফ্রন্ট নেতৃত্ব। এবার দুর্গা পুজোয় সেই সব দোকান থেকে বই বিক্রির আয় কয়েকগুণ বেড়েছে বলে জানিয়েছেন তাঁরা। ক্ষমতা থেকে বিদায় নেওয়ার বছর থেকেই সিপিআইএম তথা বামেদের জনসমর্থনের গ্রাফ ক্রমশ নিম্নগামী হয়েই চলেছে।  তাঁদের মধ্যে গত বছর বিধানসভা নির্বাচনে তাদের ভোট  প্রায় কমবেশি পাঁচ শতাংশে এসে ঠেকেছে। এছাড়াও দলীয় সূত্রে খবর, এবার হলদিয়া, তমলুক, কাঁথি ও এগরা মহকুমার বিভিন্ন এলাকা মিলিয়ে মোট ৫৮টি স্টল করেছিলেন স্থানীয় সিপিএম নেতৃত্ব। ওই সমস্ত ‘বুক স্টলে’ পুজোর পাঁচ দিনে প্রায় বই বিক্রি হয়েছে আড়াই লক্ষ টাকার। যা গত বছরের থেকে এক লক্ষ ৬০ হাজার টাকার চেয়ে…
Read More
মাথাভাঙ্গায় শুরু হোলো ভান্ডানি পুজো

মাথাভাঙ্গায় শুরু হোলো ভান্ডানি পুজো

দুর্গাপূজার রেষ কাটতে না কাটতেই মাথাভাঙ্গা ভান্ডানি পুজো কমিটির উদ্যোগে মাথাভাঙ্গা শহরের কাছারি মাঠে শুরু হোল ভান্ডানি পুজো।মাথাভাঙ্গা ভান্ডানির পুজো কমিটির সম্পাদক সুশান্ত মোহন্ত এবং সাধারণ সম্পাদক গৌতম বর্মন জানান দেবী দুর্গা মর্ত্যে যাওয়ার পথে উত্তরবঙ্গের রাজবংশী এলাকায় বনের ধারে পথ হারিয়ে ফেলে,তখন স্থানীয় রাজবংশী সম্প্রদায়ের মানুষরা দেবীকে আবিষ্কার করেন এবং পুনরায় একাদশীর দিন পূজার ব্যবস্থা করেন। এই দেবী লোকায়ত ভঙ্গিমায় আছেন।তিনি শুধু আশীর্বাদ করেন।ভান্ডার ভরিয়ে দেন বলেই তিনি ভান্ডানি রূপে পুজিত হন। সেই থেকেই ভন্ডানী পুজো শুরু হয় উত্তরের বিভিন্ন এলাকায় এমনটাই জানালেন উদ্যোক্তা তথা শিক্ষক মহেশ রায়। তিনি আরো বলেন আমাদের দেবী মা শুধু দুই হাত ভরে আশীর্বাদ…
Read More
সরকারের তরফে ঘোষিত হলো বিজয়া সম্মিলনীর দিনক্ষন

সরকারের তরফে ঘোষিত হলো বিজয়া সম্মিলনীর দিনক্ষন

বিদেশি লগ্নি টানতে পূর্ব ঘোষনা মতোই, সম্প্রতি বিদেশে পাড়ি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাও আবার ঘটেছে দীর্ঘ ৫ বছর পর। যদিও রাজ্যে ফেরার পর থেকেই পায়ের চোট নিয়ে ঘর বন্দি তিনি৷ চিকিৎসকের পরামর্শে বাড়িতেই বিশ্রামে কাটিয়েছেন৷ তবে দুর্গাপুজোর কার্নিভালে তিনি থাকবেন রাস্তায়৷ যোগ দেবেন উৎসবে৷ নভেম্বর মাস পড়লেই হবে বিজয়া সম্মিলনী। সেখানে উপস্থিত থাকবেন দেশের ও রাজ্যের তামাম শিল্পপতিরা। আগামী নভেম্বর মাসের ২১ থেকে ২৩ তারিখ বিশ্ব বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) আসর বসবে রাজ্যে। তার আগে নভেম্বরের গোড়াতেই রাজ্যের শিল্পপতিদের নিয়ে বিজয় সম্মেলনীর আয়োজন করা হচ্ছে। আগামী ৯ নভেম্বর এই সম্মেলনীর আয়োজনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজয় সম্মেলনীর স্থান আলিপুরের মিউজিয়ামে। একইসঙ্গে শিল্পপতি এবং বিশিষ্ট…
Read More
যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছিল যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায়। যাদবপুরে ছাত্রের রহস্য মৃত্যুতে উঠেছিল ব়্যাগিং-এর অভিযোগ৷ দাবি করা হয়েছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ওই ছাত্রকে শুধু মানসিক নয়, শারীরিকভাবেও নির্যাতন করা হয়েছিল। এই ঘটনায় যৌন হেনস্থার অভিযোগও উঠেছিল। যাদবপুরের এই ঘটনায় এবার ধৃত ১২ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ। ওই চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, পকসো (প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) এবং র‌্যাগিংয়ের ধারায় অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে বলা হয়েছে, হস্টেলে পা রাখার পর প্রথম দিন থেকেই ওই ছাত্রকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন সহ্য করতে হয়েছে৷ এই অত্যাচার সহ্য করতে না পেরেই প্রথম বর্ষের বাংলা বিভাগের ওই পড়ুয়া আত্মহত্যার…
Read More