পশ্চিমবঙ্গ

দোল–গৌড় পূর্ণিমায় ভক্তি ও বাণিজ্যের মেলবন্ধন, সরগরম ইসকন মায়াপুর চত্বর

দোল–গৌড় পূর্ণিমায় ভক্তি ও বাণিজ্যের মেলবন্ধন, সরগরম ইসকন মায়াপুর চত্বর

আসন্ন দোল ও গৌড় পূর্ণিমা উৎসব উপলক্ষে মায়াপুর ইসকন মন্দিরে ইতিমধ্যেই উপচে পড়েছে ভক্তদের ভিড়। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত মন্দির চত্বর। একাধিক ধর্মীয় কর্মসূচির পাশাপাশি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ‘নিত্যানন্দ মার্কেট’। ইসকন চত্বরে ছোট ছোট স্টল নিয়ে গড়ে উঠেছে এই অস্থায়ী বাজার, যা ২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত চলবে। এই মার্কেটের অন্যতম আকর্ষণ বৃন্দাবন থেকে আনা আসল তুলসীর মালা। বিভিন্ন আকার, নকশা ও দামের মালা নিয়ে একাধিক বিক্রেতা স্টল দিয়েছেন। কুড়ি টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত দামের তুলসীর মালা পাওয়া যাচ্ছে এখানে। মায়াপুরে আগত ভক্ত ও পর্যটকেরা সানন্দে সেই মালা কিনছেন। বিক্রেতাদের…
Read More
ডিএ আইনি অধিকার: সুপ্রিম কোর্টের কঠোর বার্তার পর এবার অবমাননার মামলার মুখে রাজ্য সরকার

ডিএ আইনি অধিকার: সুপ্রিম কোর্টের কঠোর বার্তার পর এবার অবমাননার মামলার মুখে রাজ্য সরকার

সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বকেয়া মহার্ঘভাতার (ডিএ) ২৫ শতাংশ মেটানোর কোনো উদ্যোগ নেই রাজ্য সরকারের। এই অভিযোগে এবার পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করল সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের দাবি, আদালত ডিএ-কে কর্মীদের ‘আইনি অধিকার’ বললেও রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে রায় কার্যকর করতে দেরি করছে। গত ৫ ফেব্রুয়ারি এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, মহার্ঘভাতা (DA) কোনো দয়া নয়, বরং সরকারি কর্মচারীদের আইনি অধিকার। আদালত নির্দেশ দিয়েছিল । সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সরাসরি রাজ্যের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানান, রায় ঘোষণার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রাজ্য সরকারের তরফে কোনো প্রস্তুতি বা…
Read More
২১টি কোম্পানির প্রায় ২০০ কোটি টাকা ফেরত, ধাপে ধাপে বাকি কোম্পানিরও টাকা ফেরতের লক্ষ্যে নিলাম শুরু

২১টি কোম্পানির প্রায় ২০০ কোটি টাকা ফেরত, ধাপে ধাপে বাকি কোম্পানিরও টাকা ফেরতের লক্ষ্যে নিলাম শুরু

উত্তরবঙ্গে চিটফান্ডে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরত প্রক্রিয়া নিয়ে সাংবাদিক সম্মেলন করল ‘চিটফান্ড সাফারার্স অ্যান্ড এজেন্টস ইউনিটি ফোরাম’, ‘আমানতকারী এজেন্ট সুরক্ষা মঞ্চ পশ্চিমবঙ্গ’ ও ‘চিটফান্ড পীড়িত জনতা দার্জিলিং-কালিম্পং’-এর যৌথ মঞ্চ। সংগঠনের আহ্বায়ক পার্থ মৈত্র জানান, ২০১৩ সাল থেকে প্রতারিত আমানতকারী ও এজেন্টদের টাকা ফেরতের দাবিতে তাঁদের আন্দোলন চলছে। হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটির মাধ্যমে সম্পত্তি নিলাম করে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে ২১টি কোম্পানির প্রায় ২০০ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। বিচারপতি এসপি তালুকদারের ওয়ান ম্যান কমিটির কাছে ১১৭ কোটিরও বেশি টাকা জমা রয়েছে, যা পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে। আগামী ২৩ তারিখ থেকে ১০ মার্চ পর্যন্ত…
Read More
অবশেষে মিটতে চলেছে সমস্যা

অবশেষে মিটতে চলেছে সমস্যা

অভিযোগ উঠেছে বারংবার। উঠতে থাকা অভিযোগের ওপর ভিত্তি করে নির্দেশও দেওয়া হয়েছিল একাধিক। এবার বর্ধমানবাসীদের জন্য রয়েছে সুখবর। কারণ দীর্ঘদিনের যানজট ও নিত্যদিনের ভোগান্তি সুরাহা হতে চলেছে। জানা যায় বর্তমান রামপুরহাট মোপলাইনে যানজট ও নিত্যদিনের ভোগান্তি যাত্রীদের রোজনামচা হয়ে দাঁড়িয়েছে। সেই সমস্যা সমাধান করতে রেল গেটের ওপর উড়ালপুল নিম্নের কাজ চলছে। ১১৪ নম্বর জাতীয় সড়কের ওপর এই উড়ালপুল এক লেনের কাজ এক বছরের মধ্যেই শেষ হবে। আপাততভাবে এক লেন চালু করার ভাবনা নিয়েছে রেলও নির্মাণ কর্মী সংস্থা। তবে পূর্ব বর্ধমান জেলার অন্যতম ব্যস্ততম সড়কপথ বর্ধমান সিউড়ি ১২৪ নম্বর জাতীয় সড়ক । একসময় এইচএ ২বি নামে পরিচিতি ছিল। এটি বর্ধমানের নবাবহাট…
Read More
ঘোষিত হলেও মেলেনি প্রকল্পের টাকা

ঘোষিত হলেও মেলেনি প্রকল্পের টাকা

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। যার মধ্যে অন্যতম লক্ষ্মী ভান্ডার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। সরকারি একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম না থাকায় ক্ষোভে ফেটে পড়লেন মালদা জেলার বাসিন্দারা। আবেদন করার পরেও ভাতা না মেলায় শনিবার দুপুরে চাঁচল মহকুমার চাঁচল ২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন খানপুর গ্রামের প্রায় ৩০০টি পরিবার বিক্ষোভে সামিল হন। গ্রামবাসীদের অভিযোগ, লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে আবেদন জানানো হলেও তাঁদের নাম তালিকাভুক্ত হয়নি। একাধিকবার আবেদনপত্র জমা দেওয়া সত্ত্বেও কোনো সুবিধা মিলছে না বলে দাবি তাঁদের। অনেক প্রবীণ…
Read More
ঘোষিত হলো পরীক্ষার সময়সীমা

ঘোষিত হলো পরীক্ষার সময়সীমা

পূর্ব ঘোষিত সময়েই শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই মুহূর্তে রাজ্যে চলছে মাধ্যমিক পরীক্ষা। এই আবহেই প্রকাশিত হলো সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার অ্যাডমিট কার্ড। এই পরীক্ষা শুরু হচ্ছে ২০২৬ এর ১৭ ফেব্রুয়ারি থেকে। এছাড়াও ইতিমধ্যে সিবিএসসি তরফ থেকে তাদের পরীক্ষার সঙ্গম পোর্টালে অ্যাডমিট কার্ডের লিঙ্ক সক্রিয় করেছে। সংশ্লিষ্ট স্কুলই ডাউনলোড করে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবে। আর ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নির্দেশ অনুযায়ী ডাউনলোডের পরে প্রতিটি অ্যাডমিট কার্ডে স্কুলের প্রধান শিক্ষকের স্বাক্ষর ও স্কুল স্ট্যাম্প থাকতে হবে। এই দুটি না থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না কোন পরীক্ষার্থীকে। পাশাপাশি, অ্যাডমিট কার্ডে শিক্ষার্থীর নাম, রোল নম্বর, জন্ম…
Read More
পশ্চিমবঙ্গবাসীর জন্য বড় খবর! ‘যুবসাথী’ প্রকল্পের সুবিধা শুরু হচ্ছে এপ্রিল মাসে

পশ্চিমবঙ্গবাসীর জন্য বড় খবর! ‘যুবসাথী’ প্রকল্পের সুবিধা শুরু হচ্ছে এপ্রিল মাসে

পশ্চিমবঙ্গের কর্মক্ষম তরুণদের স্বনির্ভর করতে রাজ্য সরকারের নতুন উপহার ‘যুবসাথী’ প্রকল্প। আগামী ১ এপ্রিল থেকে এই প্রকল্প চালু হতে চললেও, তার আবেদন প্রক্রিয়া ও নাম নথিবদ্ধকরণ শুরু হয়ে যাচ্ছে আজ (রবিবার) থেকেই। জেলাশাসকদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠকের পর জানানো হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় বিশেষ ক্যাম্প বসবে। যুবসাথীর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষকদের সেচ সংক্রান্ত সমস্যার সমাধানও মিলবে একই ছাদের তলায়। সরকার চায় প্রতিটি আবেদনকারীর নথিপত্র সঠিকভাবে যাচাই করে দ্রুত পোর্টালে আপলোড করতে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক, তারা নিজের আধার কার্ড ও ব্যাঙ্কের তথ্যসহ প্রয়োজনীয় কাগজ নিয়ে এলাকার বিডিও বা মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করুন। বিশেষভাবে জানানো…
Read More
মুর্শিদাবাদের ৪ থানায় নিরাপত্তা শক্ত করার জন্য অর্থ দিলেন ইউসুফ পাঠান

মুর্শিদাবাদের ৪ থানায় নিরাপত্তা শক্ত করার জন্য অর্থ দিলেন ইউসুফ পাঠান

নিরাপত্তা নিশ্চিত করতে,  ৪টি থানায় CCTV লাগানোর জন্য পুলিশ কে 1 কোটি 55 লক্ষ  টাকার সাহায্য বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের। মুর্শিদাবাদের ৪টি থানা নওদা, বেলডাঙ্গা, রেজিনগর  ও শক্তিপুর থানার এলাকার নিরাপত্তা বাড়ানোর জন্যে মুর্শিদাবাদের MP LADS থেকে 1 কোটি 55 লক্ষ টাকা দিয়ে পলিশ কে সাহায্য করলেন ইউসুফ পাঠান।   এদিন মুর্শিদাবাদ পুলিশ জেলার বহরমপুর কার্যালয়ে প্রেস বিবৃতি দিয়ে জানালেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার, উপস্থিত ছিলেন  বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান ও অতিরিক্ত পুলিশ সুপার  মাজিদ ইকবাল খান।
Read More
যশোরে বাইকের শোরুমে আগুন, ৪০-এর বেশি নতুন বাইকসহ কোটি টাকার ক্ষয়ক্ষতি

যশোরে বাইকের শোরুমে আগুন, ৪০-এর বেশি নতুন বাইকসহ কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাইকের শোরুমে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৪০-৪২টি নতুন বাইক সহ গোটা শোরুম, ক্ষয়ক্ষতি প্রায় ৮০ থেকে ৯০ লক্ষ টাকা। গাইঘাটা বাজার লাগোয়া যশোর রোডের পাশে গভীর রাতে একটি বাইকের শো-রুমে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ একজন শো-রুমের মালিককে ফোন করে জানায় পুরো শোরুম জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। এরপর দ্রুত থানায় খবর দেওয়া হয় দমকলে।ঘটনাস্থলে পৌঁছে দমকলের দুটো ইঞ্জিনের চেষ্টায় দীর্ঘ প্রায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। শোরুমে থাকা নতুন ৪০ থেকে ৪২ টি বাইক সহ বাইক সার্ভিসিং এর সরঞ্জাম সহ সমস্ত পার্স পুড়ে ছাই।প্রায় ৮০ / ৯০ লক্ষ…
Read More
হুমায়ুনের বাবরি যাত্রায় রাস্তায় উচ্ছ্বাসের ঢেউ

হুমায়ুনের বাবরি যাত্রায় রাস্তায় উচ্ছ্বাসের ঢেউ

বৃহস্পতিবার সকাল থেকে পলাশী থেকে শুরু হলো হুমায়ুনের বহুল আলোচিত ‘বাবরি যাত্রা’। খোশ মেজাজে নিজেই বাইক চালিয়ে, পেছনে দেহরক্ষীকে বসিয়ে যাত্রার সূচনা করেন তিনি। এই মুহূর্তে ১২ নম্বর জাতীয় সড়ক পার হয়ে নদীয়া জেলা অতিক্রম করছে এই যাত্রা, যা শীঘ্রই মুর্শিদাবাদে প্রবেশ করবে। হুমায়ুনের বাইকের পেছনে ছোট-বড় গাড়ির বিশাল বহর এই যাত্রায় সামিল হয়েছে। রাস্তাজুড়ে সমর্থকদের উপস্থিতি ও উচ্ছ্বাসে জমে উঠেছে ‘বাবরি যাত্রা’। দীর্ঘ ২২ কিলোমিটার রেজিনগর পর্যন্ত এই বাবরি যাত্রা।
Read More