পশ্চিমবঙ্গ

ভয়াভহ অগ্নিকাণ্ডে ভস্মিভুত হয়ে যায় নিবেদিতা সেতুর নিচে চারটি দোকান

ভয়াভহ অগ্নিকাণ্ডে ভস্মিভুত হয়ে যায় নিবেদিতা সেতুর নিচে চারটি দোকান

ভোররাতে বিধ্বংসী আগুন বালি নিমতলা নিবেদিতা সেতুর নিচে চারটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ জানা যায়নি। দমকলের চারটি ইঞ্জিন দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে করে। পাশেই ছিল একটি বস্তি এলাকার মানুষ আতঙ্কের ভয় বেরিয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। দোকানের ভেতর গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আরো আগুন ছড়িয়ে পড়ে। হতাহত এর খবর নেই। ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। দিল্লি রোড বোম্বে রোড যাবার অ্যাপ্রচ রোডে ব্রিজের নিচে আগুন লাগে। রোলের দোকান, চায়ের দোকান, এবং অন্যান্য দোকানে পুড়ে  ভস্মভূত হয়ে যায়। বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
Read More
নেওয়া হলো বড় সিদ্ধান্ত

নেওয়া হলো বড় সিদ্ধান্ত

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এসএসসি নিয়ে বিতর্কের শেষ নেই। নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক পদে নিয়োগের পরীক্ষার পর সম্প্রতি ফলপ্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তবে তার পরও কাটছে না জট। একাদশ-দ্বাদশের নয়া নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরীক্ষার প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ চাকরিপ্রার্থীদের একাংশ। কমিশনও মেনে নিয়েছে প্রশ্নপত্রে ভুল ছিল। ভুল স্বীকার করে কমিশন জানিয়েছে, বাংলা ও ভূগোল বিষয়ের প্রশ্নপত্রে ভুল ছিল। সোমবার এসএসসির তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।…
Read More
সামসেরগঞ্জে ফের তাজা বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে এলাকাবাসী

সামসেরগঞ্জে ফের তাজা বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে এলাকাবাসী

সামসেরগঞ্জে ফের তাজা বোমা উদ্ধারের ঘটনা এলাকাবাসীর আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। এবার জোতকাশী এলাকার একটি আমবাগান থেকে বালতিভর্তি একাধিক তাজা বোমা উদ্ধার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ। শনিবার  সকালেই এলাকার কিছু বাসিন্দা আমবাগানে সন্দেহজনক বালতি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। বোমা উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গেই গোটা আমবাগান ঘিরে ফেলে পুলিশ এবং স্থানীয়দের সেখানে যেতে নিষেধ করা হয়। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। পরে বোম স্কোয়াড এসে বোমাগুলির নিষ্ক্রিয়করণের প্রক্রিয়া শুরু হবে । পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, কে বা কারা এই বোমাগুলি আমবাগানে রেখে গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সামসেরগঞ্জ থানার আধিকারিকদের…
Read More
চাকরি খোয়ালো আখতার আলি

চাকরি খোয়ালো আখতার আলি

গত বছর মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তা হলো আর জি কর মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগ তুলে শিরোনামে উঠে এসেছিলেন আখতার আলি। সেই আখতার আলিই এবার নিজে দুর্নীতির অভিযোগে সাসপেন্ড হলেন। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, কালিয়াগঞ্জ হাসপাতালের ডেপুটি সুপার আখতার আলির বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের প্রমাণ মিলেছে। স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে উল্লেখ করা হয়, আর জি কর মেডিক্যালে ডেপুটি সুপার থাকা অবস্থায় আখতার আলি সরঞ্জাম বরাত পাইয়ে দিতে ঘুষ নিয়েছিলেন। একটি সংস্থার কাছ থেকে স্ত্রীর অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা, অন্য এক সংস্থার কাছ থেকে ২ লক্ষ…
Read More
উত্তর–দক্ষিণবঙ্গে ভূমিক*ম্প, উৎপত্তিস্থল বাংলাদেশ

উত্তর–দক্ষিণবঙ্গে ভূমিক*ম্প, উৎপত্তিস্থল বাংলাদেশ

শুক্রবার সকালে আচমকাই প্রবল কম্পনে কেঁপে উঠল বাংলাদেশ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের নরসিংদী থেকে ১৩ কিলোমিটার দক্ষিণ – দক্ষিণ - পশ্চিমে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। জানা যায়, ঢাকাতেও তীব্র কম্পন অনুভূত হয়। এর জেরে বাংলাদেশে মারা গেছেন ছয়জন, আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই কম্পন পৌঁছে যায় পশ্চিমবঙ্গেও। তীব্র ঝাঁকুনি অনুভূত হয় কলকাতা সহ শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, নদিয়া, দক্ষিণ দিনাজপুর সহ উত্তর – দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। প্রায় ৩০ সেকেন্ড ধরে বহুতল দুলতে থাকে। অফিস–কাছারি, সরকারি দফতর, ব্যাংক—সব জায়গা থেকেই কর্মীরা আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। বহু জায়গায় লিফট বন্ধ…
Read More
বাঁদরের তাণ্ডবে সকাল থেকেই চরম আতঙ্কে সাঁকরাইলের এলাকার লোকজন

বাঁদরের তাণ্ডবে সকাল থেকেই চরম আতঙ্কে সাঁকরাইলের এলাকার লোকজন

সাঁকরাইলের ধানঘোরী বাজার এলাকায় আজ সকাল থেকেই চরম উত্তেজনা। তিনটি বাঁদর হঠাৎই বাজার এলাকায় ঢুকে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই আক্রমণাত্মক হয়ে ওঠে বলে জানান স্থানীয়রা। কখনো চলন্ত বাইকের ওপর ঝাঁপিয়ে পড়া, কখনো আবার বাজারের মিষ্টির দোকানে ঢুকে তাণ্ডব চালানো—এমন নানান ঘটনা বাজারজুড়ে আরও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। বাঁদরগুলির মধ্যে একটি অত্যন্ত আক্রমণাত্মক আচরণ করছে, পথচারী ও বাজারে কেনাকাটা করতে আসা মানুষজনকে তাড়িয়ে বেড়াচ্ছে। ফলে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বহু দোকানদার ভয়ে দোকানের শাটার নামিয়ে দেন। স্থানীয়দের মতে, বাঁদরগুলির আচরণ অস্বাভাবিক। তারা মনে করছেন, সম্ভবত মানসিকভাবে অসুস্থ বা আঘাতপ্রাপ্ত হওয়ার কারণেই এমন অস্বাভাবিক আক্রমণাত্মক আচরণ করছে প্রাণীগুলি। তবে এখনো পর্যন্ত বনদপ্তরের…
Read More
বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিজনেরা

বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিজনেরা

স্থানীয় এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রোগীর পরিবার। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। এগরা ১ ব্লকের খালশুটিয়া গ্রামের বাসিন্দা মাত্র ছাব্বিশ বছরের এক গর্ভবতী মহিলা প্রায় দশ মাস ধরে ওই নার্সিংহোমেই চিকিৎসা করাচ্ছিলেন। অভিযোগ, দীর্ঘদিন চিকিৎসা করানো সত্ত্বেও ভুল চিকিৎসার জেরেই পরিস্থিতি জটিল হয়। গত বুধবার গভীর রাতে হঠাৎ প্রসব বেদনা শুরু হলে তাঁকে দ্রুত নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মেদিনীপুরে রেফার করা হয়। পরিবারের দাবি, “নার্সিংহোমের চিকিৎসাগত গাফিলতির কারণেই এই পরিস্থিতি।” এরপরই ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিজনেরা। নার্সিংহোমের সামনে শুরু হয় তীব্র বিক্ষোভ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে…
Read More
বাড়ছে সমস্যা দক্ষিণ কলকাতায়

বাড়ছে সমস্যা দক্ষিণ কলকাতায়

ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে গরম, আগমন হচ্ছে শীতের। বিগত বেশ কিছুদিন ধরে আগেই ক্রমাগত ঝড় সহ বৃষ্টিপাত হয়। মাস খানেক আগে একদিনের ভয়াবহ বৃষ্টিতে দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ রোড ও আশপাশের এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়েছিল। যাদবপুর থেকে গাঙ্গুলিপুকুর, যোধপুর পার্ক পর্যন্ত রাস্তায় হাঁটু জল জমে গিয়েছিল। অথচ কয়েক মাস আগেই ওই এলাকার ভূগর্ভস্থ নিকাশি নালা পলিমুক্ত করেছিল কলকাতা পুরসভা। তবু কেন একই সমস্যা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তদন্তে উঠে এসেছে, খালগুলিতে পলি জমে জলধারণ ক্ষমতা কমে গিয়েছে। ফলে নিকাশির পাইপলাইনের মুখ এখন খালের জলস্তরের নিচে। এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে সেচ দপ্তরের সঙ্গে…
Read More
বহু ভোগান্তির পর অবশেষে মিটতে চলেছে যানজটের সমস্যা

বহু ভোগান্তির পর অবশেষে মিটতে চলেছে যানজটের সমস্যা

বহুদিন ধরে উঠছে একাধিক অভিযোগ, কিন্তু তাও কোনো সুরাহা হয়নি। শহরের অন্যতম ব্যস্ত ও যানজটপূর্ণ অঞ্চল হল চিংড়িঘাটা। এবং তারা আশেপাশে বাইপাস এলাকা এবার পাচ্ছে নতুন পরিকাঠামোর ছোঁয়া। কারণ যানজট সমস্যা দূর করতে এবার সায়েন্স সিটি মোড় থেকে ক্যাপ্টেন ভেরি পর্যন্ত একটি নতুন স্টিল সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অফ অথরিটি। আর এই সেতুটি হলে ওই অঞ্চলের প্রতিটি দিনে যানজট অনেকটাই কমে আসবে। চিংড়িঘাটা মোড় শহরের পূর্বাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাফিক সংযোগস্থল। কারণ সেখান থেকে সল্টলেক, নিউ টাউন, তিলজলা, কসবা, রুবি, গড়িয়া থেকে আসা গাড়িগুলির একটু বড় অংশ এই রাস্তায় এসে মিলিত হয়। যার ফলে ব্যাপক পরিমাণে যানজটের সৃষ্টি…
Read More
আসন্ন নির্বাচন নিয়ে কোন দিকে এগোচ্ছে বিরোধী দল

আসন্ন নির্বাচন নিয়ে কোন দিকে এগোচ্ছে বিরোধী দল

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বিহার বিধানসভায় সাফল্য পেয়ে নতুন অক্সিজেন পেয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি।  ‘মিশন বাংলা’ সামনে রেখে রাজ্য সংগঠনকে নতুন করে গুছিয়ে তুলতে মাঠে নেমে পড়েছে দল। বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট নির্দেশ দিয়েছে, কাজ করতে হবে একযোগে, কোনও গোষ্ঠীদ্বন্দ্ব চলবে না। দলের অভ্যন্তরীণ মূল্যায়ণে উঠে এসেছে, ২০২৬-এর ছাব্বিশের নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু হতে পারে মহিলাসুরক্ষা ও আইনশৃঙ্খলার অবনতি। বিহারে RJD-কে টার্গেট করতে বারবার ‘জঙ্গলরাজ’ ব্যবহার করেছে বিজেপি, আর ফল ঘোষণার দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা থেকেও সেই ‘জঙ্গলরাজ’…
Read More