পশ্চিমবঙ্গ

সাদা ধোঁয়ায় মোড়া গোটা এলাকা, ভয়াবহ আগুন বড়বাজারে গোডাউনে

সাদা ধোঁয়ায় মোড়া গোটা এলাকা, ভয়াবহ আগুন বড়বাজারে গোডাউনে

বরবাজারে একটি পিচবোর্ডের গুদামে আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। বিধ্বংসী আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ১ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলছে আগুন। খবর পেয়েই প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের ৭টি ইঞ্জিন। পরে আরও ৩টি ইঞ্জিন আনা হয়।বড়বাজার এমনিতেই ঘিঞ্জি এলাকা তার উপর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন আরও ছড়িয়ে পড়েছিল । তবে আগুন যাতে বেশি ছড়িয়ে পড়তে না পারে এবং ভয়াবহ আকার না নেয়, তার জন্য সমানে চেষ্টা করছে দমকল বাহিনী। একসঙ্গে ১০টি ইঞ্জিন কাজ চালাচ্ছে। এখনও ক্ষয়ক্ষতির আন্দাজ করা যায়নি। তবে আগুন ছড়িয়ে পড়ায়, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে সেখানে ছুটে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি…
Read More
বাংলাদেশে গরু পাচারের আগে কুড়িটি গরু সহ গ্রেপ্তার এক পাচারকারী

বাংলাদেশে গরু পাচারের আগে কুড়িটি গরু সহ গ্রেপ্তার এক পাচারকারী

ফের বিহার থেকে আসাম হয়ে বাংলাদেশে গরু পাচারের আগে কুড়িটি গরুসহ গ্রেপ্তার এক পাচারকারী।জানা যায় গতকাল গভীর রাতে বিধান নগর থানার পুলিশ বিধাননগর মুরালিগঞ্জ এলাকায় নাকা তল্লাশি করার সময় সন্দেহভাজন একটি দশ চাকা ট্রাককে আটক করে এবং লরির ভেতর তল্লাশি করতেই উদ্ধার হয় 20 টি গরু, গাড়ির চালকের কাছে গরুগুলির বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সঙ্গে সঙ্গে গাড়ির চালককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে লরি ভর্তি গরু খোয়ারে পাঠানো হয় এবং দশ চাকা লরি গাড়িটিকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায় যাই ধৃত ব্যাক্তির  নাম আমানুর হক আসামের গৌরীপুরের বাসিন্দা,…
Read More
ডুয়ার্সে আবারো খাঁচা বন্দি চিতাবাঘ

ডুয়ার্সে আবারো খাঁচা বন্দি চিতাবাঘ

সাত সকালে খাঁচা বন্দি একটি চিতাবাঘ।ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের দক্ষিণ হাসখালি মৌজায়।স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর এবং সোহেল রানা জানিয়েছেন কয়েকদিন ধরে এলাকার চা বাগান থেকে প্রতিনিয়ত ছাগল,গরু আক্রমণ করে এই চিতা বাঘটি নিয়ে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে কাঠামবাড়ী আপালচাঁদ রেঞ্জ অফিসের সাথে যোগাযোগ করলে বাঘ ধরার খাঁচার ব্যবস্থা করে দেন তারা।শেষমেষ চারদিন পরে চিতাবাঘ টি আজ সাথ সকালে খাঁচাবন্দি হয়। খাঁচা বন্দী বাঘ টিকে দেখার জন্য এলাকার লোকে প্রচুর ভিড় জমায়। কয়েকদিন থেকে আতঙ্কের পরিবেশ থেকে সাময়িক স্বস্তি মিললো বলে এলাকাবাসীরা জানিয়েছেন।
Read More
চলতে থাকা তদন্তের মাঝেই তুলকালাম ঘটনা সন্দেশখালিতে

চলতে থাকা তদন্তের মাঝেই তুলকালাম ঘটনা সন্দেশখালিতে

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান। এবার এক শাহজাহান-ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে হানা দেয় গোয়েন্দারা। সন্দেশখালির সরবেড়িয়ার মল্লিকপুরে শাহজাহানের ঘনিষ্ঠ হাফিজুল খাঁয়ের ভগ্নিপতির বাড়িতে তল্লাশি করে সিবিআই। জানা যাচ্ছে, প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধার হয়েছে সেখান থেকে। মাছের ভেড়ি ঘেরা এই বাড়িটি মূল রাস্তা থেকে প্রায় ২০০ মিটার দূরে অবস্থিত। একটি সরু গলি দিয়ে সেখানে যেতে হয়। কেন্দ্রীয় বাহিনী সেই রাস্তা আটকে রেখেছে। এদিকে সিবিআই সূত্রে জানা যাচ্ছে, হাফিজুলের ভগ্নিপতির বাড়ি থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধার হয়েছে। সিবিআই আধিকারিকরা…
Read More
প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গত সোমবার এই ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাই কোর্ট। এক কলমের খোঁচায় চাকরি হারিয়েছেন ২৫,৭৫৩ জন। আদালতের রায় অনুসারে, ওএমআর শিটের মূল্যায়নে গলদ এবং সেই শিটগুলি যথাযথভাবে সংরক্ষণ না হওয়া ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিলের অন্যতম কারণ। এদিকে ২০১৬ সালেই শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র সংরক্ষণের নতুন নিয়োগ চালু হয়েছিল। নিয়ম অনুযায়ী, মাত্র ১ বছরের জন্য ওএমআর সংরক্ষণ করা হয়। তখন রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে যিনি জেলবন্দি।…
Read More
আগামী কয়েক বছরের মধ্যে সচেতন হতে হবে কলকাতাকে

আগামী কয়েক বছরের মধ্যে সচেতন হতে হবে কলকাতাকে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের কলকাতায় এবারের অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। একাধিক জায়গায় স্বাভাবিকের থেকে সর্বাধিক তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বেশি। আগামী সোমবার পর্যন্ত আপাতত রয়েছে তাপ প্রবাহের সর্তকতা। এই আবহে বাংলার বিভিন্ন প্রান্তে দেখা দিচ্ছে জল সংকট। পরিবেশ বিজ্ঞানীদের কথায়, মাটির তলার জলস্তর বৃদ্ধি পাচ্ছে না। উল্টে মাটির তলা থেকে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি লিটার জল উত্তোলন করা হচ্ছে। পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্রনাথ ঘোষ বলছেন, গাছের মাধ্যমে বৃষ্টির জল মাটির নিচে চলে যায়। কলকাতায় গত ১০ বছরে গাছ কমেছে ৩০ শতাংশ। বলা…
Read More
এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বড় নির্দেশ

এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বড় নির্দেশ

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে হাইকোর্টের প্ৰতি ‘অবমাননাকর’ মন্তব্য করে বিপাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, আপাতত মামলা সংক্রান্ত সমস্ত নথি ও ফাইলপত্র প্রধান বিচারপতির কার্যালয় জমা থাকবে। কোন ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে, তা ঠিক করবে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমনের সচিবালয়। প্রসঙ্গত, সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। এক ধাক্কায় ২৫৭৫৩ জন চাকরিহারা হয়েছেন। ভোটের মাঝে হাইকোর্টের এই রায়ের পরই…
Read More
কবে প্রকাশিত হবে রেজাল্ট

কবে প্রকাশিত হবে রেজাল্ট

চলতি বছর পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কবে প্রকাশিত ফলাফল এই জল্পনার মাঝেই এবার নয়া আপডেট, অবশেষে মুখ খুলল পর্ষদ। সংসদ জানাচ্ছে, মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হবে আগামী ২ মে। যেখানে উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা হবে ৮মে। পড়ুয়ারা অনলাইনেও রেজাল্ট দেখতে পারবেন একই সাথে ঐদিন মার্কশিটও হাতে পেয়ে যাবে তারা। উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষার ৮০ দিন পর প্রকাশিত হচ্ছে রেজাল্ট। যেখানে উচ্চমাধ্যমিকের রেজাল্ট আসছে পরীক্ষার ৬৯দিন পর। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। উল্লেখ্য যে, আগামি ২মে এবং ৮মে-র মাঝে ৭ তারিখ তৃতীয় দফার ভোট রয়েছে। যেহেতু ভোটগ্রহণ প্রক্রিয়া এবং পোলিং…
Read More
নিয়োগ দুর্নীতি মামলায় প্রকাশ্যে নয়া তথ্য

নিয়োগ দুর্নীতি মামলায় প্রকাশ্যে নয়া তথ্য

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ তিন মাসের শুনানির পর ২০১৬ সালে পুরো প্যানেল বাতিল করেছে হাইকোর্ট। যার জেরে বাতিল হয়েছে ২৫৭৫৩ চাকরিপ্রার্থীর নিয়োগ। এসএসসিতে নিয়োগ করতে বেআইনি ভাবে অনেক অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল। সেই সব নিয়োগের অনুমোদন দিয়েছিল রাজ্য সরকারই। রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভাতেও বেআইনি চাকরি রক্ষার স্বার্থে সিদ্ধান্তগুলির অনুমোদন দেওয়া হয়েছে। সিবিআই জানায়, যে সময়ে সুপার নিউমারারি পদ তৈরির জন্য রাজ্য মন্ত্রিসভাকে প্রস্তাব দেওয়া হয়েছে সেই সময়ের একটি চিঠি তাদের হাতে এসেছে। যা…
Read More
কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট

কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট

চলতি বছর পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। কবে প্রকাশিত ফলাফল এই জল্পনার মাঝেই এবার নয়া আপডেট, অবশেষে মুখ খুলল পর্ষদ। খুব সম্ভবত মাধ্যমিকের আগেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল বের করতে চাইছে পর্ষদ। কেউ কেউ বলছে, উচ্চমাধ্যমিকের ফলাফল বেরোনো এখন কেবল সময়ের অপেক্ষা। সূত্রের খবর, ফলাফল ঘোষণার জন্য সংসদ প্রায় তৈরি‌। মার্কশিট তৈরির কাজও নাকি প্রায় শেষ। সরকারের তরফ থেকে গ্রীন সিগন্যাল মিললেই ফলাফল প্রকাশের দিন ঘোষণা করবে পর্ষদ। শোনা যাচ্ছে, আসন্ন মে মাসের প্রথম দিকেই উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করবে পর্ষদ। এমন আবহে অনেকেরই ধারণা, আগামী মে মাসে মাধ্যমিকেরও রেজাল্ট বের করবে পর্ষদ। কারণ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে…
Read More