শিলিগুড়ির উন্নয়নে ভিশন ২০৪৫ নিয়ে মেয়রের সঙ্গে বৈঠক SJDA চেয়ারম্যানের

শিলিগুড়ির উন্নয়নে ভিশন ২০৪৫ নিয়ে মেয়রের সঙ্গে বৈঠক SJDA চেয়ারম্যানের

শিলিগুড়ি শহরের উন্নয়নে ভিশন ২০৪৫ প্রকল্পের পরিকল্পনা নিয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। সেই উদ্দেশ্যেই বুধবার শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।শিলিগুড়ি শহরের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প নিয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। শহরকে নতুনভাবে গড়ে তুলতে ভিশন ২০৪৫ প্রকল্প নেওয়া হয়েছে। তার মধ্যেই বিভিন্ন কাজ করা হবে। বুধবার, সেই লক্ষ্যেই শিলিগুড়ির PWD ইন্সপেক্সন বাংলোতে মেয়র গৌতম দেবের সঙ্গে বৈঠক সারলেন SJDA চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। উন্নয়নের কাজ কিভাবে হবে এবং ২০৪৫ শিলিগুড়ি কোন জায়গায় পৌঁছবে তা নিয়ে আলোচনা হয়। এদিন কলকাতার একটি সংস্থার সদস্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন। এদিন বৈঠক শেষে সৌরভ চক্রবর্তী জানান বর্ধমান…
Read More
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের ফেসবুক পোস্টকে ঘিরে ফের বিতর্ক রাজনৈতিক মহলে

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের ফেসবুক পোস্টকে ঘিরে ফের বিতর্ক রাজনৈতিক মহলে

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ফের বিতর্ক রাজনৈতিক মহলে।উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার ফেসবুক একাউন্টে লিখেছেন "দীপক ভট্টাচার্য সহ ১২জন অঞ্চল সভাপতি ও অন্যান্য নেতাদের কাছে আমার দাবি বিরোধী শূন্য ব্লক চাই।" উদয়ন গুহর এই ফেসবুক পোস্টের পর স্বাভাবিক ভাবেই বিরোধীদের অভিযোগ নির্বাচনে অশান্তি সৃষ্টি করতেই নির্বাচনের আগে উদয়ন গুহ এই উস্কানিমূলক ফেসবুক পোস্ট করেছেন। মনোনয়নপত্র জমার দিন থেকে শুরু করে স্কুটনির দিন পর্যন্ত বিজেপি প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, সেই জায়গায় তৃণমূলের ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতিদের উদয়ন গুহের এই…
Read More
পঞ্চায়েত ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠলো দিনহাটার গিতালদহ

পঞ্চায়েত ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠলো দিনহাটার গিতালদহ

পঞ্চায়েত ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠলো দিনহাটার গিতালদহ।আজ সকাল ১১টা নাগাত নির্দল প্রার্থীর দাদা জামিরুল হক কে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জানা যায় বুধবার সকালে ওই নির্দল প্রার্থী হামিদুল হকের দাদা জামিরুল হক বাড়ির বাইরে বের হন। তখন তৃণমূলের কর্মী সমর্থকরা তার উপর চড়াও হয় এবং ব্যাপক মারধর করে এমনটাই অভিযোগ জামিরুল হকের। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গিতালদহ ফাঁড়ির পুলিশ। ইতিমধ্যেই পুলিশ জামিরুল হক কে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে জামিরুল দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।জামিরুলের স্ত্রী জানান আমার স্বামীকে তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করেছে।জামিরুল জানান, আমার ভাই এলাকায় নির্দল প্রার্থী হিসেবে ভোটে…
Read More
পঞ্চায়েত ভোটের প্রাক্কালে গ্রামবাসীরা পথ অবরোধে শামিল

পঞ্চায়েত ভোটের প্রাক্কালে গ্রামবাসীরা পথ অবরোধে শামিল

রাস্তা চাই না হলে ভোট নাই। ব্রিজ চাই না হলে ভোট নাই। জল চাই না হলে ভোট নাই। রাস্তা ব্রীজ জলের দাবিতে জলপাইগুড়িতে পথ অবরোধ।পঞ্চায়েত ভোটের প্রাক্কালে গ্রামবাসীরা পথ অবরোধে শামিল।গ্রামের কোন উন্নয়নই হয়নি এই অভিযোগ তুলে দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে পথ অবরোধে শামিল ৮ থেকে ৮০ সকলেই।জলপাইগুড়ি সদর ব্লকের জলপাইগুড়ি, হলদিবাড়ি- মন্ডল ঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের। সদর ব্লকের বোয়ালমারী নন্দপুর গ্রাম পঞ্চায়েতের ১৭/২১৩ বুথের বাঁশ কোনঠিয়া এলাকায় রাস্তা চাই,ব্রিজ চাই,জল চাই, নাহলে ভোট নাই।এই পোস্টার প্লার্কাড হাতে নিয়ে গ্রামবাসীরা বিক্ষোভ পথ অবরোধে শামিল। ঘটনাস্থলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
Read More
তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগে কোচবিহার দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ

তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগে কোচবিহার দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ

দিনহাটার ভেটাগুড়ি এলাকায় তৃণমূল প্রার্থী এবং তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালানো এবং তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগে কোচবিহার দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দিনহাটা থানার পুলিশ।তৃণমূলের অভিযোগ গতকাল রাতে বিজেপির দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ভেটাগুড়ি এলাকায় দাপিয়ে বেড়ায়। বিভিন্ন তৃণমূল কর্মী এবং তৃণমূল প্রার্থীদের বাড়িতে গিয়ে তাদের হুমকি দেওয়া হয়। ভাঙচুর করা হয় বাড়িঘর। একজন তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
Read More
তিস্তা ও জলঢাকা নদীতে হলুদ সতর্কতা জারি

তিস্তা ও জলঢাকা নদীতে হলুদ সতর্কতা জারি

গত ১৭ তারিখ থেকে টানা ND 31 জলঢাকায় অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতার পাশাপাশি ১৮ তারিখ থেকে দোমহনি তিস্তা বাংলাদেশ বর্ডার পর্যন্ত এবং মেখলিগঞ্জের অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি বলেই জানা যায় বুধবার জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে।অতি বৃষ্টিপাতে মহীরুহের ভূতল সজ্জা, বন্ধ যাতায়াত।রাত থেকে অবিরাম বৃষ্টিতে জলমগ্ন শহর, ভোর হতেই গাছ পরে বন্ধ শিলিগুড়ি জলপাইগুড়ি যাতায়াতের পথ।মঙ্গলবার রাত থেকে শক্তি বাড়িয়ে ছিলো বর্ষা, অবিরাম বৃষ্টিতে জলমগ্ন হয়ে পরেছিলো জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ড,বুধবার ভোরের আলো ফুটতেই সামনে এলো বিপর্যয়ের দৃশ্য,জলপাইগুড়ি শহর থেকে শিলিগুড়ি যাতায়াতের পথে শান্তি পাড়ায় রাস্তার ওপর পরে রয়েছে বিশালাকৃতির গাছ।ঘুর পথে চলছে যানবাহন।স্থানীয় বাসিন্দা তথা নিত্য যাত্রী রিনা বণিক…
Read More
তৃণমূল কর্মীকে কুড়ুল দিয়ে আঘাত করার অভিযোগ,ফের রাজনৈতিক হিংসা দিনহাটায়

তৃণমূল কর্মীকে কুড়ুল দিয়ে আঘাত করার অভিযোগ,ফের রাজনৈতিক হিংসা দিনহাটায়

ফের রাজনৈতিক হিংসা দিনহাটায়। তৃণমূল প্রার্থীর স্বামীকে টার্গেট করে মারতে গিয়ে এক তৃণমূল কর্মীকে কুড়ুল দিয়ে আঘাত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম ওই তৃণমূল কর্মীকে কোচবিহার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি গতকাল রাতে বড়ো আটিয়াবাড়ী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৩৬ নম্বর বুথের তৃণমূল প্রার্থী শর্মিষ্ঠা সরকারের স্বামী দেবাশীষ বর্মন এবং তৃণমূল কর্মী বিনয় বর্মন এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বেরোয়। রাতে যখন তারা বাড়ি ফিরছিল সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দেবাশিস বর্মনকে মারতে গিয়ে বিনয় বর্মনের উপর ভুল করে হামলা চালায় বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
Read More
আজ রথযাত্রা,বৃষ্টিকে উপেক্ষা করেই প্রস্তুতি শুরু জলপাইগুড়িতে

আজ রথযাত্রা,বৃষ্টিকে উপেক্ষা করেই প্রস্তুতি শুরু জলপাইগুড়িতে

আজ রথযাত্রা, বৃষ্টিকে উপেক্ষা করেই সকাল থেকে প্রস্তুতি শুরু জলপাইগুড়িতে। সাত সকালেই ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গেলো শ্রী শ্রী জগন্নাথ গৌড়ীয় মঠে।এই উপলক্ষে জলপাইগুড়ির পুরাতন পুলিশ লাইনে অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ গৌড়ীয় মঠের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে বছরে একবার মাসির বাড়ি গিয়ে সাত দিন থেকে আসেন প্রভু জগন্নাথ।জলপাইগুড়িতে যোগমায়া কালী বাড়িকে শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে মানা হয়। মঙ্গলবার সকাল থেকেই গৌড়ীয় মঠের পক্ষ থেকে পুজো অর্চনার পাশাপাশি ইতিমধ্যই নাম সংকীর্তনে মেতে উঠলেন প্রভু জগন্নাথের ভক্তবৃন্দরা।এই প্রসঙ্গে গৌড়ীয় মঠের পক্ষ থেকে জানানো হয় আজ বিকেলে এই মঠ থেকে শহর পরিক্রমা করে মাসির বাড়িতে…
Read More
সর্বমঙ্গলা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য

সর্বমঙ্গলা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য

সর্বমঙ্গলা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটে তুফানগঞ্জ শহরের ৪ নং ওয়ার্ডে অবস্থিত ১৩৭ বছরের প্রাচীন সর্বমঙ্গলা মন্দিরে। এছাড়াও তুফানগঞ্জ রানীরহাট বাজারের বেশ কিছু দোকানে চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। এ বিষয়ে মন্দিরের পুরোহিত দেবাশীষ ব্যানার্জি জানান, এদিন সকালে নিত্য পুজো দিতে এসে তিনি দেখেন মন্দিরের গ্রিল তালাভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে।তিনি জানান, মায়ের গায়ের সাত ভরি সোনা, ৫০০ গ্রাম ওজনের রুপোর মুণ্ড মালা এবং প্রণামী বাক্সের বেশ কিছু টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। তুফানগঞ্জ থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। এ বিষয়ে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে…
Read More
কোচবিহার সুভাষপল্লী স্পোর্টিং ক্লাবের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মহাসমারহে খুঁটি পূজার আয়োজন।

কোচবিহার সুভাষপল্লী স্পোর্টিং ক্লাবের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মহাসমারহে খুঁটি পূজার আয়োজন।

কোচবিহার সুভাষপল্লী স্পোর্টিং ক্লাবের ৭৫বছর পূর্তি উপলক্ষে মহাসমারহে খুঁটি পূজার আয়োজন করা হলো।মঙ্গলবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই খুঁটি পূজার আয়োজন করা হয়। বর্ণাঢ্য অনুষ্ঠানের পাশাপাশি মহিলা ঢাকি সহ একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি এই ৭৫ তম দুর্গোউৎসবকে কেন্দ্র করে নানান ধরনের অনুষ্ঠান গ্রহণ করা হবে বলেই কমিটির পক্ষ থেকে জানা গেছে। এদিন এলাকার পুরুষ এবং মহিলা সমন্বয়ে এই অনুষ্ঠান সার্বিকভাবে সুন্দর করে তোলা হয়। সেই সাথে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও নতুন চিন্তা ভাবনাকে পাথেয় করে সাজিয়ে তোলার পরিকল্পনাও গ্রহণ করা হয়। এবারের এই দুর্গা পুজোর থিম মানতপুরী। এদিন পায়রা ও বেলুন উড়িয়ে তৃতীয় পর্যায়ের বর্ণাঢ্য…
Read More