গণনায় পিছিয়ে পড়তেই ব্যালট পেপারে জল ঢাললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী

গণনায় পিছিয়ে পড়তেই ব্যালট পেপারে জল ঢাললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী

গণনায় পিছিয়ে পড়তেই ব্যালট পেপারে জল ঢাললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। যা ঘিরে কোচবিহার এক ব্লকের কাউন্টিং সেন্টারে ব্যাপক গন্ডগোল শুরু হয়েছে। জানা গিয়েছে, ওই কাউন্টিং সেন্টারে ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা চলছিল। ৪/৪১ নম্বর বুথের ব্যালট বাক্স খুলতেই দেখা যায় ১৪৪টির মধ্যে মাত্র দুটি ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রিঙ্কু রায় রাজভর। বাকি সব কটি ব্যালটেই বিজেপির প্রতীকে ছাপ মারা রয়েছে। অভিযোগ, এরপরই ক্ষিপ্ত হয়ে তৃণমূল প্রার্থী ওই ব্যালট বাক্সে জল ঢেলে দেন। যা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় কাউন্টিং সেন্টারে। বিষয়টি নিয়ে সরব হয় বিজেপি। সঙ্গে সঙ্গে ভোট গণনা বন্ধ করে দেওয়া হয়। তৃণমূল প্রার্থী রিঙ্কু রায় রাজভরকে গ্রেফতার করেছে…
Read More
অবশেষে রাজ্যসভার দলের মনোনীত প্রার্থী হলেন প্রকাশ চিক বড়াইক

অবশেষে রাজ্যসভার দলের মনোনীত প্রার্থী হলেন প্রকাশ চিক বড়াইক

আলিপুরদুয়ার থেকে এই প্রথমবার রাজ্য সভায় প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন কোনো তপশিলি উপজাতির মানুষ। তিনি প্রকাশ চিক বড়াইক। বর্তমানে তিনি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। চা বাগানের একজন কর্মী থেকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। এরপর দলের জেলা সভাপতির দায়িত্ব। অবশেষে রাজ্যসভার দলের মনোনীত প্রার্থী প্রকাশ চিকবড়াইক। সোমবার প্রকাশের প্রার্থী হওয়ার খবর জানাজানি হতেই জেলার শাসক শিবিরে শুভেচ্ছার বন্যা বইতে থাকে। প্রকাশ চিকবড়াইক বলেন, "দল যখন যে দায়িত্ব দিয়েছে তা নিষ্ঠার সঙ্গে পালন করেছি। আগামী দিনেও দলের একজন অনুগত সৈনিক হিসেবে কাজ করে যাব।" দলের জেলা চেয়ারম্যান মৃদুল গোস্বামী জানিয়েছেন, এই প্রথম আলিপুরদুয়ার জেলা থেকে রাজ্যসভার সাংসদ প্রার্থী হিসেবে একজনের নাম উঠে…
Read More
কোচবিহারের সিতাই বিধানসভায় বুথের পাশে বোমাবাজি, আতঙ্কে ভোটাররা

কোচবিহারের সিতাই বিধানসভায় বুথের পাশে বোমাবাজি, আতঙ্কে ভোটাররা

কোচবিহারের সিতাই বিধানসভার শিবেশ্বর ৬/১৭২ নং বুথে শুরু হলো পুনঃনির্বাচনের ভোটদান প্রক্রিয়া, বুথের পাশে চলল বোমাবাজি। সোমবার সকাল সাতটা থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে নিরাপত্তার ঘেরাটোপে সুষ্ঠভাবে ভোটদান প্রক্রিয়া শুরু হয়। তবে ভোট কেন্দ্রের অদূরে বোমাবাজির শব্দে ভোট কেন্দ্রে আসা ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাধারণ ভোটারদের আশ্বস্ত করেন। যদিও বোমাবাজির শব্দের কথা প্রার্থীরা স্বীকার করলেও, কে বা কারা করছেন সেই বিষয়ে খোলসা করে কিছু জানায়নি।
Read More
আসন একটি, কিন্তু ভোট প্রার্থী পঁচিশ জন, জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির আসনের চিত্র এমনটাই

আসন একটি, কিন্তু ভোট প্রার্থী পঁচিশ জন, জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির আসনের চিত্র এমনটাই

আসন একটি। কিন্তু ভোট প্রার্থী পঁচিশ জন। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর পঞ্চায়েত সমিতির আসনের চিত্র এমনটাই।২০২৩ সালের ত্রিস্ত্ররীয় পঞ্চায়েত নির্বাচনে মাত্র একটি আসনের জন্যে এতো জন প্রার্থীর ভিড় রাজ্যে রেকর্ড বলেই দাবি আলিপুরদুয়ার জেলা প্রশাসনের। মনোনয়ন পত্রের চুড়ান্ত স্ক্রুটিনির শেষে একটি নির্দিষ্ট আসনের জন্যে মোট পঁচিশ জন প্রার্থীর প্রতিদ্বন্দীতার বিষয়টি প্রকাশ্যে আসায় চোখ কপালে উঠেছে পঞ্চায়েত প্রশাসনের। পঁচিশ জন প্রার্থীর নাম একটি ব্যালটে ঠিক কীভাবে ছাপা হবে, হলেই বা তার আকার কী হবে তা নিয়ে চুল ছেড়ার দশা হয়েছে জেলা পঞ্চায়েত নির্বাচন পরিচালন মন্ডলীর। তদন্তে ব্লক প্রশাসন জানতে পেরেছে যে, আদতে ওই নির্দিষ্ট পঞ্চায়েত…
Read More
ভোটের মুখে কোচবিহারে বোমাবাজি, এলাকায় উদ্ধার তাজা বোমা

ভোটের মুখে কোচবিহারে বোমাবাজি, এলাকায় উদ্ধার তাজা বোমা

কোচবিহার এক নম্বর ব্লকের পাঠ ছাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ডাঙ্গারহাট এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ গতকাল রাতে বিজেপি প্রার্থী মানিক রায়ের বাড়িতে ব্যাপক বোমাবাজি করে তৃণমূলের দুষ্কৃতীরা। এলাকার বাসিন্দারা বাইরে বেরিয়ে আসলে তৃণমূলের দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। আজ সকালে ওই এলাকা থেকে প্রায় এক ব্যাগ বোম উদ্ধার হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাজা বোম গুলি উদ্ধার করে নিয়ে আসে।
Read More
শেষ দিনের প্রচারে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত শাসকদল থেকে শুরু করে বিরোধী দলগুলি

শেষ দিনের প্রচারে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত শাসকদল থেকে শুরু করে বিরোধী দলগুলি

বৃহস্পতিবার ভোট প্রচারের শেষ দিন। আর শেষ দিনের প্রচারে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত শাসকদল থেকে শুরু করে বিরোধী দলগুলি। এদিন বিকেল পাঁচটা পর্যন্ত ভোট প্রচারের সময়সীমা বেধে দিয়েছে নির্বাচন কমিশন। তাই শেষ লগ্নের প্রচারে খামতি রাখতে চাইছে না কেউ। গ্রামে গঞ্জে চলছে মিটিং ,মিছিল পথসভা। এদিন প্রচারের শেষ লগ্নে শালবাড়ি সোনাতলা হাট এলাকায় প্রচার করতে দেখা গেল জলপাইগুড়ি জেলা পরিষদের ৮ নং আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ মজুমদারকে। পাশাপাশি তার সঙ্গে ছিলেন, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির ২৫ নং আসনের তৃণমূল প্রার্থী রবীন্দ্র মন্ডল। সোনাতলা হাটের বিভিন্ন দোকানে এবং পথ চলতি মানুষের কাছে করজোড়ে ভোট ভিক্ষা করছেন দু'জন প্রার্থী।এমনকি সরকারের বিভিন্ন…
Read More
বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে গান বেঁধেছেন ধূপগুড়ির নারায়ণ বাউল

বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে গান বেঁধেছেন ধূপগুড়ির নারায়ণ বাউল

পেশায় তিনি একজন বাউল। প্রায় তিন দশক ধরে এই একই পেশায় রয়েছেন তিনি।নাম নারায়ণ বাউল। সেই ছোটো বেলা থেকেই আপন খেয়ালে মেতে থাকেন নিজের সৃষ্টি নিয়ে।তবে বর্তমান সময় যেন বড়ই যন্ত্রণা দেয় এই মন ভোলা মানুষটির অন্তর্নিহিত স্বাধীন সত্তাকে।হয়তো সেই যন্ত্রনার কান্না বেরিয়ে আসে দোতারার শুকনো পেট থেকে।ধূপগুড়ির আদি বাসিন্দা নারায়ণ বাউল, সময়ের সব দৃশ্য নিয়েই ভাবেন তিনি। আর সেই রসদ দিয়েই তৈরী করেন গান, তবে এই মুহুর্তে একজন শিল্পীর স্বাধীন সত্তার ওপরেও যে চাপ আসে সেটিও বুঝিয়ে দেন খোলামেলা কথা বার্তায়।ভোট প্রসঙ্গে নিরুৎসাহী হলেও, বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে গান বেঁধেছেন এই বাউল।"আর নয় অন্যায়, বাংলা জবাব চায়"।( গান) বাউল…
Read More
অনন্ত মহারাজের সাথে দেখা করলেন তৃণমূল নেতা রাজীব ব্যানার্জি

অনন্ত মহারাজের সাথে দেখা করলেন তৃণমূল নেতা রাজীব ব্যানার্জি

জিসিপিএ সুপ্রিমো অনন্ত মহারাজের সাথে দেখা করতে এলেন তৃণমূল নেতা রাজীব ব্যানার্জি। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই সাক্ষাৎকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনটাই মত ওয়াকিবহুল মহলের।কোচবিহার জেলা তথা উত্তরবঙ্গে রাজবংশী পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় অনন্ত মহারাজের পৃথক রাজ্যের দাবিকে তৃণমূল কংগ্রেস সমর্থন না করলেও বিভিন্ন সময়ে অনন্ত মহারাজের বাড়িতে আসতে দেখা যায় তৃণমূল নেতাদের। পঞ্চায়েত নির্বাচনের দুই দিন আগে রাজীব ব্যানার্জির অনন্ত মহারাজের সঙ্গে এই সাক্ষাৎ স্বাভাবিকভাবে তাৎপর্যপূর্ণ
Read More
নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ

নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ

বুধবার নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।এদিন সভাধিপতির সঙ্গে উপস্থিত ছিলেন নকশালবাড়ি বিডিও অরিন্দম মন্ডল, নকশালবাড়ি বিএলআরও বিপ্লব হালদার, নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ সহ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। ২ বছর আগে প্রায় ২ কোটি টাকা ব্যায়ে নকশালবাড়ি গ্রামীন হাসপাতালের পরিকাঠামো ও উন্নয়নের কাজ শুরু হয়েছিল, সেই কাজ কেমন হয়েছে তা খতিয়ে দেখার পাশাপাশি ৫০ লক্ষ টাকা ব্যয়ে হাসপাতালে ইলেকট্রিক সহ একাধিক উন্নয়নের কাজ পরিদর্শন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।একইসঙ্গে হাসপাতালের এমপিপিএইচ ইউনিটের কাজ শুরু হতে চলছে। এদিন সমস্ত কাজের সরেজমিনে তদন্ত করেন সভাধিপতি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাধিপতি অরুণ ঘোষ…
Read More
৪৯জন নেতা কর্মীদের দল থেকে বহিষ্কার করলো তৃণমূলের ব্লক সভাপতি জাকির হুসেন

৪৯জন নেতা কর্মীদের দল থেকে বহিষ্কার করলো তৃণমূলের ব্লক সভাপতি জাকির হুসেন

এবার ইসলামপুর ব্লকে ৪৯ জন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের দল থেকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হুসেন। অভিযোগ যারা দলে থেকে দলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়েছেন এবং নির্দলদের সমর্থন করেছেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হুসেন তাদেরকে দল থেকে বহিষ্কার করেছেন। এদিন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের উপস্থিতিতে ইসলামপুর শহর তৃণমূল দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হুসেন।এবং জেলা সভাপতির উপস্থিতিতে ৪৯ জন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বহিষ্কার করা হয়
Read More