বাগানে হেঁটে বেড়াচ্ছে চিতাবাঘ! এবার দিনের বেলাতেই দর্শন দিল সে

বাগানে হেঁটে বেড়াচ্ছে চিতাবাঘ! এবার দিনের বেলাতেই দর্শন দিল সে

এবার দিনের বেলাতেই তাঁর দর্শন! মালবাজার মহকুমার মেটেলি ব্লকের  কিলকোট চা-বাগানের ৫ নম্বর লাইনে দিনের বেলাতেই মিলল লেপার্ডের দর্শন! স্থানীয় মানুষ হঠাৎই চিতাবাঘটিকে চা-বাগানের মধ্যে দেখতে পান। খবর জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষেজন।  এদিন এই বাগানের মধ্যেই লেপার্ডটিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এতদিন রাতের অন্ধকারে চা-বাগান থেকে লেপার্ড চলে আসত জনবসতিপূর্ণ এলাকায়। রাতের অন্ধকারে ধরে নিয়ে যেত ছাগল-মুরগি। অনেক সময় ক্ষতি করত মানুষেরও। চিতাবাঘের আচমকা আক্রমণে জখম হতেন সাধারণ মানুষ। এর আগে কিলকোট চা-বাগানে কাজ করার সময়ে লেপার্ডের আক্রমণে জখম হয়েছেন বহু শ্রমিক। বন দফতরের পাতা খাঁচায় বন্দিও হয়েছে লেপার্ড। কিন্তু এবার সম্পূর্ণ আলাদা ব্যাপার! এবার দিনের বেলাতেই…
Read More
বিশ্ব পর্যটন দিবসে জলদাপাড়ায় পর্যটকদের করা হল সংবর্ধনা প্রদান

বিশ্ব পর্যটন দিবসে জলদাপাড়ায় পর্যটকদের করা হল সংবর্ধনা প্রদান

আজ বিশ্ব পর্যটন দিবস আর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বুধবার সকালে জলদাপাড়াতে আগত পর্যটকদের সম্বর্ধনা প্রদান করল ডুয়ার্স টুরিজম ওয়েলফেয়ার সোসাইটি।এদিন সকালে জলদাপাড়া জাতীয় উদ‍্যানের প্রধান গেটের সামনে জলদাপাড়াতে সাফারি ও হাতি সাফারি করতে যাওয়া সমস্ত পর্যটকদের সম্বর্ধনা প্রদান করেন পর্যটন ব‍্যবসায়ীরা। ডুয়ার্স টুরিজম ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সম্পাদক সঞ্জয় দাস জানান, পর্যটক ও পর্যটন ব‍্যবসায়ীদের মধ‍্যে সম্পর্ক আরো সুমধুর করার উদ্দেশ্যে এই উদ‍্যোগ।
Read More
প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত দিনহাটায়

প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত দিনহাটায়

প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হলো দিনহাটায়। রবিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের উদ্দেশ্যে এই পরীক্ষা।দিনহাটার তিনটি ভেনুতে প্রায় চার'শ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশ নেয়। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সূত্রে জানা গিয়েছে, এদিন দিনহাটা হাইস্কুল, গোবরাছড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয় এবং সিতাই নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন।জানা গিয়েছে, দিনহাটা হাই স্কুলের ৫৩ জন ,গোবরাছড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ২০৩ জন এবং সিতাই নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে ১৩৭ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা…
Read More
লাগাতার বৃষ্টিতে জলমগ্ন দিনহাটা শহর ও শহর সংলগ্ন একাধিক ওয়ার্ড

লাগাতার বৃষ্টিতে জলমগ্ন দিনহাটা শহর ও শহর সংলগ্ন একাধিক ওয়ার্ড

নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ লাগাতার বৃষ্টিতে জলমগ্ন দিনহাটা শহর ও শহর সংলগ্ন একাধিক ওয়ার্ড।গত তিনদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে  দিনহাটা সহ গোটা জেলায়।বিশেষ করে গতকাল ভোর রাত থেকে এই বৃষ্টি আরও ব্যাপক আকার ধারণ করে। অবিরাম বৃষ্টির জেরে দিনহাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে রাস্তায় পর্যন্ত জল জমে যায়।এমনকি বৃষ্টির কারণে দিনহাটা সংহতি ময়দানে হাঁটু জল জমে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে গতকাল উদ্বোধন হওয়া এমএলএ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। তবে দিনহাটায় জমা জল নিয়ে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী জানান বিগত দিনের চেয়ে রেকর্ড পরিমান বৃষ্টি হয়েছে  সকাল বেলা থেকে। আর সেই বৃষ্টির ফলেই শহরের বেশ কিছু জায়গায় জল…
Read More
বাজ পড়ে আহত দুই ছাত্র সহ চার

বাজ পড়ে আহত দুই ছাত্র সহ চার

বাজ পড়ে আহত দুই ছাত্র সহ চার মাদ্রাসা একরামিয়া বাহারুল উলুম চৌধুরীহাটে বাজ পড়ে আহত দুই ছাত্র সহ চার। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই একটানা বৃষ্টি চলছে দিনহাটা সহ গোটা উত্তরবঙ্গে।রবিবার সকাল থেকে একইভাবে টানা বৃষ্টি চলাকালীন আনুমানিক সকাল এগারোটা নাগাদ সংশ্লিষ্ট মাদ্রাসায় বাজ পড়ে আহত হয় দুই ছাত্র যাদের বয়স যথাক্রমে ১২ ও ১৩ বছর এবং মাদ্রাসায় মিড ডে মিল রান্না করা দুই মহিলা রাঁধুনী ফিরোজা বেওয়া(৫০), আরজিনা বিবি(৫০)। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় নয়ারহাট পুলিশ ফাঁড়িতে।অল্প সময়ের মতে ঘটনাস্থলে পৌঁছায় নয়ারহাট ফাঁড়ির পুলিশ।দ্রুত পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ চারজনকে উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায়।…
Read More
উত্তরাখণ্ডের বন্যাদুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়ালেন আমির খান

উত্তরাখণ্ডের বন্যাদুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়ালেন আমির খান

বলিউড অভিনেতা আমির খান হিমাচল প্রদেশে বন্যা, ভূমিধস ও বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অভিনেতা ক্ষতিগ্রস্থদের ২৫ লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছেন, যারা বর্তমানে সংকটে রয়েছে। এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ঠাকুর সুখবিন্দর সিং সুখু আমির খানকে তার উদারতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছিলেন যে এটি নিঃসন্দেহে ত্রাণ ও পুনর্বাসন প্রচেষ্টায় সহায়তা করবে, যার লক্ষ্য দুর্যোগের পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পুনরুদ্ধার করতে সহায়তা করা। তিনি আরও বলেন, আমির খানের এই মানবিকতা রাজ্যের বন্যার্তদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। হিমাচল প্রদেশে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে জায়গাগুলি বন্যা, ভূমিধস এবং মেঘ বিস্ফোরণের সম্মুখীন হয়েছে। বর্তমানে অভিনয় থেকে…
Read More
আট বছরের বাচ্চার উপস্থিত বুদ্ধিতে দুর্ঘটনার হাত থেকে বাঁচল ট্রেন

আট বছরের বাচ্চার উপস্থিত বুদ্ধিতে দুর্ঘটনার হাত থেকে বাঁচল ট্রেন

নিজের গায়ের লাল গেঞ্জি খুলে ট্রেন থামিয়ে কয়েকশো যাত্রীর প্রাণ বাঁচালো পঞ্চম শ্রেণীর ছাত্র মুরসালিম। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা রোড স্টেশন এর কাছে। রেল সূত্রে খবর, ঘটনাটি শুক্রবার দুপুর সাড়ে ৩টের। দুরন্ত গতিতে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তখন মালদা জেলার ভালুকা রোড স্টেশন পেরিয়েছে। ওই সময় ট্রেন লাইনের পাশ দিয়ে বাড়ি ফিরছিল ৮ বছরের বালক মুরসালিম। যে রেললাইন ধরে এক্সপ্রেস ট্রেনটির আসার কথা, সেখানে একটি জায়গায় বড় গর্ত দেখতে পায় খুদে। তার মনে প্রশ্নে জাগে, রেললাইনে উপর এত বড় গর্তের ফলে কোনও বিপদে পড়বে না তো ট্রেনটা? ভাবতে ভাবতে পরনের লাল টি-শার্টটা খুলে ফেলে পঞ্চম শ্রেণির পড়ুয়া। সেটা মাথার…
Read More
সকাল থেকেই  বৃষ্টি, তবুও ভাটা‌ পড়লো না দুয়ারে সরকার ক্যাম্পের পরিষেবায়

সকাল থেকেই বৃষ্টি, তবুও ভাটা‌ পড়লো না দুয়ারে সরকার ক্যাম্পের পরিষেবায়

সকাল থেকেই দিনভর বৃষ্টি। তা সত্ত্বেও ভাটা‌ পড়লো না দুয়ারে সরকার ক্যাম্পের পরিষেবায়। সরকারি পরিষেবার সুবিধে নেওয়ার জন্য ছাতা মাথায় নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল চা বাগানের শ্রমিকদের। শনিবার জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টি চলছে। গতকাল রাত থেকেই মুষলধারায় বৃষ্টি ঝড়ছে জলপাইগুড়িতেও। যদিও পূর্ব ঘোষণা অনুযায়ী দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল ডেঙ্গুয়াঝাড়‌ এলাকায়। তবে হতাশ হতে হয়নি সরকারি কর্মীদের। চা বাগানের শ্রমিকদের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায় ক্যাম্পে। বৃষ্টির মধ্যেও ক্যাম্প‌ করায় প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন…
Read More
কালচিনি চা বাগানের গেট মিটিং-এ সামিল হল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন

কালচিনি চা বাগানের গেট মিটিং-এ সামিল হল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন

চা বলয়ের শ্রমিকদের ২০% পুজোর বোনাসের দাবিতে শুক্রবার সকাল থেকে কালচিনি ব্লকের বিভিন্ন চা বাগানে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে গেট মিটিং এ সামিল হলো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। এই বিষয়ে উল্লেখ্য উত্তরের চা বলয়ের শ্রমিকদের পুজোর বোনাস নিয়ে গতকাল কলকাতায় বেঙ্গল চেম্বার অফ কমার্সে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজিত হয়। সেই বৈঠকে মালিকপক্ষ থেকে জানানো হয়, ৮.৫% বোনাস দেওয়া হবে কিন্তু সমস্ত শ্রমিক সংগঠন ২০% বোনাস প্রদানের দাবি জানান। দীর্ঘ ছয় ঘণ্টা বৈঠক চলে কিন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, বৈঠক ভেস্তে যায়। আগামী ৫ ও ৬ই অক্টোবর পূনরায় বোনাস বৈঠক ডাকা হয়েছে। এদিকে ২০% বোনাসের দাবিতে অনড় তৃণমূল,বিজেপি,বাম সহ সমস্ত রাজনৈতিক দলের…
Read More
জাতীয় সড়ক ‘মৃত্যুফাঁদ’,অবশেষে সংস্কার

জাতীয় সড়ক ‘মৃত্যুফাঁদ’,অবশেষে সংস্কার

বেশ কয়েকমাস ধরে ময়নাগুড়ি রোডে কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ৩১ নম্বর জাতীয় সড়ক। বৃষ্টির জল জমে রাস্তার বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বিশাল বিশাল গর্ত। কার্যত জীবন হাতে নিয়ে চলতে হচ্ছে যানবাহন থেকে বাসিন্দাদের। বেহাল এই জাতীয় সড়ক নিয়ে চরম ক্ষুব্ধ প্রত্যেকেই। অভিযোগ, বারবার বলার পরও রাস্তা সংস্কার হচ্ছিল না। কিন্তু বাসিন্দাদের ক্ষোভের মাত্রা ক্রমেই বাড়তে থাকায় অবশেষে ওই বেহাল জাতীয় সড়ক সংস্কারে হাত দিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বেহাল রাস্তা সংস্কারে বালি, পাথর ও বিটুমিন ফেলা হয়েছে। যদিও বৃষ্টির মধ্যে রাস্তা সংস্কার শুরু হওয়ায় আদৌ তা কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সংশ্লিষ্ট রুটের প্রজেক্ট ডিরেক্টর…
Read More