গল্প ভেল্লিকদম

গল্প ভেল্লিকদম

ভেল্লিকদম প্রশান্ত কুমার রায় স্কুলটির নাম খারিজা বিদ্যাপীঠ। পেছনে বিরাট বাঁশবন, তারপরেই ধল্লা নদী শ্বাসকষ্ট নিয়ে কোনও রকমে জীবন বয়ে চলে; বয়ে নিয়ে যায় এপারের স্পর্শ ওপারে; কাঁটাতার মনে মনে খুব রাগ করে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতার থেকে একশ মিটার দুরত্বে স্কুলটি কাঠা দশ জমির ওপর; চার চারখানা ক্লাসঘর; তারই একটি ঘর আকারে বড় থাকায় তিনভাগের একভাগ টিনের বেড়া দিয়ে অফিসঘর বানানো হয়েছে। একটি অঙ্গনওয়াড়ীর ঘর ও মিড-ডে মিলের জন্য চিড়িয়াখানার টিকিট ঘরের মত রান্নাঘর। এত কিছুর মধ্যে খেলার মাঠ শুরু হয়েই শেষ হয়ে যায়। এই স্কুলের শিক্ষক হরিৎ বর্মনের গাছ লাগানোর খুব শখ, কিন্তু উনি কখনোই উনি শখ বলতে…
Read More
ডেঙ্গু সচেতনতায় মিছিলে বের করল শিলিগুড়ি পুরনিগম

ডেঙ্গু সচেতনতায় মিছিলে বের করল শিলিগুড়ি পুরনিগম

ডেঙ্গি-মুক্ত শহর গড়তে পৌরসভার পক্ষ থেকে শহর জুড়ে একটি সচেতনতা মিছিল করা হলো শুক্রবার। এদিনের এই মিছিলটি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের প্রধান গেটের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বাড়ির ছাদে এবং আশপাশের বিভিন্ন জায়গার জমে থাকা জলে ডেঙ্গির মশা জন্মায়। তাই বর্ষায় জল জমতে দেওয়া যাবে না। পাশাপাশি, নিজেদের চারপাশ পরিষ্কার রাখতে হবে। এমনই নানা বিষয়ে মানুষকে সচেতন করতেই এই সচেতনতা মিছিল বলে জানা যায়। মিছিলে অংশগ্রহণ করেন শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তীর সহ অন্যান্যরা।
Read More
সারা ভারত স্বল্প সঞ্চয় এজেন্টদের কোচবিহার জেলা কমিটির কর্ম বিরতি তথা অবস্থান বিক্ষোভ

সারা ভারত স্বল্প সঞ্চয় এজেন্টদের কোচবিহার জেলা কমিটির কর্ম বিরতি তথা অবস্থান বিক্ষোভ

সারা ভারত স্বল্প সঞ্চয় এজেন্টদের কোচবিহার জেলা কমিটির কর্ম বিরতি তথা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো কোচবিহার প্রধান ডাক ঘরের গেটে। বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কোচবিহার জেলা নেতৃত্বরা সহ সংগঠনের সদস্যরা।সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেন, এই স্বল্প সঞ্চয় এজেন্টদের আগে এক টাকা কমিশন থাকলে বর্তমানে তা ৫০ পয়সা। দ্রুত এই কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকার না ভাবলে ২০২৪ নির্বাচন নিয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে পারেন তারা বলে হুমকি দেন সংগঠনের পক্ষ থেকে।
Read More
সিকিমের হরপা বানে মৃত্যু দিনহাটার যুবকের

সিকিমের হরপা বানে মৃত্যু দিনহাটার যুবকের

সিকিমের হরপা বানে মৃত্যু দিনহাটার এক যুবকের এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকা জুড়ে।ঘটনা প্রসঙ্গে  জানা গিয়েছে বৃহস্পতিবার দিনহাটা মহকুমার ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রুয়েরকুঠি এলাকার বাসিন্দা বছর সাতেশের রাহুল মোদক সিকিমে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন তিনি।গত মঙ্গলবার সিকিমে হঠাৎ করে হরপা বানের কবলে পড়ে সে। গতকাল রাতে শিলিগুড়িতে তার মরদেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এই খবর জানান।রাহুলের মাসী জানান সিকিমের রংপোতে সে থাকত  সেখানে হটাৎ তার ঘরে হরপা বানের জল চলে আসায় সে আর নিজেকে রক্ষা করতে পারেননি। ইতিমধ্যেই রাহুলের বাবা ছেলের মরদেহ শনাক্ত করে সেটা…
Read More
আয়োজিত হলো ছবি অঙ্কন প্রতিযোগিতা

আয়োজিত হলো ছবি অঙ্কন প্রতিযোগিতা

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের শিশু-কিশোর আকাদেমির আয়োজনে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর কোচবিহারের ব্যবস্থাপনায় মহারানী ইন্দিরা দেবী উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত হলো ছবি আঁকা প্রতিযোগিতা। দুই বিভাগ মিলিয়ে মোট ২৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
Read More
মুক্তি পেল বেলতলা ইউনিট এর হীরক জয়ন্তী বর্ষের থিম সং

মুক্তি পেল বেলতলা ইউনিট এর হীরক জয়ন্তী বর্ষের থিম সং

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার:মুক্তি পেল কোচবিহার বেলতলা ইউনিটের হীরক জয়ন্তী বর্ষের থিম সং ‘রং তুলিতে মাটির ঘরে মা’ গানটি গেয়েছেন সঙ্গীত-শিল্পী বিক্রম শীল ও সুবর্ণা রায়। গানটির কথা ও সুর বিক্রম শীলের। এর আগেও বিক্রমের করা বেশ কিছু থিম সং জনমানসে বেশ আলোড়ন ফেলেছিল। বেলতলা ইউনিট ক্লাবের সম্পাদক হীরক কুমার দাস জানান তাদের উত্তর হীরক জয়ন্তী দুর্গা পূজা উপলক্ষ্যে পূজার মণ্ডপ সজ্জা ও প্রতিমার কাজ পূর্ণ উদ্যমে চলছে।এবারে তৃতীয়াতেই তাদের পুজোর উদ্বোধন হবে। এই দুর্গা পূজার অঙ্গ হিসেবেই পুজোর আনুষাঙ্গিক সমস্ত বিষয় নিয়ে লেখা এই থিম সং মুক্তি পেল। গানটির সুরকার ও গীতিকার বিক্রম শীল জানান দুর্গা পূজা মানেই বাঙালীর অনেক…
Read More
সিকিমে গিয়ে নিখোঁজ রায়গঞ্জের দুই ভাই সহ ৩ জন যুবক

সিকিমে গিয়ে নিখোঁজ রায়গঞ্জের দুই ভাই সহ ৩ জন যুবক

সিকিমে গিয়ে নিখোঁজ রায়গঞ্জের দুই ভাই সহ ৩ জন যুবক। এদের মধ্যে দুজন রায়গঞ্জ শহরের উকিলপাড়ার বাসিন্দা ও আরেকজন রাঁচির বাসিন্দা। রায়গঞ্জের বাসিন্দা স্বর্ণদ্বীপ মজুমদার (২৩) ও শ্রীকান্ত মজুমদার (২৭) এবং ঈশান নামে তাদের বন্ধু রাচির বাসিন্দা। তারা শনিবার রায়গঞ্জ থেকে মোটর বাইক নিয়ে সিকিমের উদ্দ্যেশ্যে রওনা দেয়। মঙ্গলবার রাত সাড়ে ১০ টা নাগাদ তাদের সাথে কথা হয়। এরপর বুধবার থেকে তাদের সাথে মোবাইলে যোগাযোগ করা যাচ্ছে না বলে পরিবারের দাবি। হড়পা বানের ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্বর্নদ্বীপের বাবা মা রায়গঞ্জ থানার দ্বারস্থ। পুলিশ নিখোঁজদের খোজে তল্লাশি শুরু করেছে।
Read More
পুরুষের একাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা

পুরুষের একাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা

মহিলা না হয়েও পুরুষের একাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা!দীর্ঘ দুই বছর থেকে পুরুষ হয়েও মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন।পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা মাসে মাসে অনলাইনের তুলে যাচ্ছেন মাথাভাঙ্গা এক নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি এলাকার এক ব্যাক্তি। এই ঘটনা চাউর হতেই বিভিন্ন মহলে শোরগোল পড়ে গিয়েছে ।এই বিষয়ে ওই ব্যক্তি বলেন দুই বছর থেকে অনলাইনে টাকা লেনদেন করি। এক সপ্তাহ হল ইচ্ছে হয়েছে ব্যাংকের পাস বই আপডেট করার। আপডেট করার সময় জানতে পারি আমার ব্যাংকে একাউন্টে মাসে মাসে এক হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার ঢুকছে। তিনি বলেন এটা কি করে হলো আমি জানিনা।…
Read More
হাজরাহাট  রোডে অটো চলাচল বন্ধ করলেন অটো চালকরা

হাজরাহাট রোডে অটো চলাচল বন্ধ করলেন অটো চালকরা

মাথাভাঙ্গা শহরে অতিরিক্ত মাত্রায় টোটো চলাচল বেড়ে যাওয়ায় অটো চালকরা যাত্রী পাচ্ছে না অভিযোগ অটো চালকদের। টোটো চালকদের বিরুদ্ধে প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয় এই দাবিতে মাথাভাঙ্গা শনি মন্দির থেকে হাজরাহাট রোডের অটো চালকেরা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।অটো চালকদের অভিযোগ শনি মন্দির থেকে হাজারাহাট রোড চলাচল করে তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ঠিক মতন যাত্রী নিতে পারছে না । তাদের দাবি অবিলম্বে ওই টোটো চালকদের  থেকে সরাতে হবে,না হলে তারা এই আন্দোলন চালিয়ে যাবে । মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ওই রুটের অটো চলাচল বন্ধ রেখেছে অটো চালকরা।যতদিন সমস্যা সমাধান হবে না ততদিন তারা অটো চালাবেন না বলে জানিয়েছেন…
Read More
দিনহাটা হাসপাতালে এইচআইভি এইডস নিয়ে সচেতনতা

দিনহাটা হাসপাতালে এইচআইভি এইডস নিয়ে সচেতনতা

রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে দিনহাটা হাসপাতালের বহির্বিভাগের সামনে এইচআইভি এইডস নিয়ে সচেতনতা নাটক পরিবেশিত হল। দিনহাটা মহকুমা হাসপাতালের বহির্বিভাগের সামনে একটি সচেতন মূলক নাটক পরিবেশিত হয়। প্রসঙ্গত রাজ্যের প্রত্যেকটি জেলার বিভিন্ন প্রান্তে এইডস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্দ্যোগ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। কখনো কবিগান, নাটক,পুতুল নাচ ও ম্যাজিক এর মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় মানুষদের সচেতন করছে। তারই অঙ্গ হিসেবে দিনহাটা মহকুমা হাসপাতালের বহির্বিভাগের সামনে এইচআইভি এইডস সম্পর্কিত সচেতন মূলক নাটক পরিবেশিত হয়। এছাড়া ঐদিন সেখানে উপস্থিত সাধারণ মানুষকে একাধিকবার অসুরক্ষিত যৌনসঙ্গমে লিপ্ত না হওয়ারও পরামর্শ দেন সাস্থ্য কর্মীরা।
Read More