ফুঁটো ট্রান্সফরমার লাগানোর অভিযোগে বিদ্যুৎ দপ্তরের গাড়ি ও ঠিকাদারকে আটকে বিক্ষোভ

ফুঁটো ট্রান্সফরমার লাগানোর অভিযোগে বিদ্যুৎ দপ্তরের গাড়ি ও ঠিকাদারকে আটকে বিক্ষোভ

রাতের অন্ধকারে ফুঁটো ট্রান্সফরমার লাগিয়ে চলে যাওয়ার অভিযোগে বিদ্যুৎ দপ্তরের গাড়ি ও ঠিকাদারকে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের।ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ১০ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বড়াডাঙি গ্রামে।গ্রামবাসীদের অভিযোগ,প্রায় ১৫ দিন আগে ঝড়ে গ্রামের একমাত্র ট্রান্সফরমারটি পুড়ে যায়।এর ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা গ্রাম।অপরদিকে গ্রামে বিদ্যুৎ না থাকার কারণে প্রায় ১২ টি টোটো চার্জের অভাবে বন্ধ রয়েছে।এতে পরিবারগুলিতে দেখা দিয়েছে অর্থ সংকট ও খাদ্য সংকট।বিদ্যুৎ দপ্তরে বারবার আবেদন নিবেদন করার পর রবিবার সন্ধ্যায় ঠিকাদার ফুঁটো ট্রান্সফরমারটি লাগিয়ে চলে যায় বলে অভিযোগ।সকালে দেখেন ট্রান্সফরমার তলা থেকে তেল চুয়ে পড়ছে। সকালে ঠিকাদার ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ট্রান্সফরমায় বিদ্যুৎ…
Read More
জাতির  জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫৪তম জন্ম জয়ন্তী পালন

জাতির  জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫৪তম জন্ম জয়ন্তী পালন

স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে এইদিন জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫৪তম  জন্ম জয়ন্তীতেজনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫৪তম  জন্ম জয়ন্তীতে শিশুদের নিয়ে জন্মদিন পালন হয় ।জন্মদিন উপলক্ষে সকলে মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান  করে শ্রদ্ধা নিবেদন করেন সকলে ।ত ছোট ছোট শিশুদের হাতে খাতা কলম চকলেট ও কেক তুলে দেওয়া হয়।
Read More
চলন্ত সরকারি বাসে আচমকাই আগুন,চালকের তৎপরতায় রক্ষা পেল যাত্রীরা

চলন্ত সরকারি বাসে আচমকাই আগুন,চালকের তৎপরতায় রক্ষা পেল যাত্রীরা

হলদিবাড়ি শহরে চলন্ত সরকারি বাসে আচমকাই আগুন , ঘটনায় চাঞ্চল্য এলাকায় । চালকের তৎপরতায় রক্ষা পেল যাত্রীরা । এদিন দুপুর  ১২ টা নাগাদ হলদিবাড়ি-জলপাইগুড়ি রাজ্য সড়কের উত্তরপাড়া কলেজ সংলগ্ন এলাকায়  একটি এনবিএসটিসির  বাসে আচমকা আগুন ধরে যায়।এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসযাত্রীদের মধ্যে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । জানা গিয়েছে জলপাইগুড়ি থেকে আসার পথে হলদিবাড়ি কলেজ সংলগ্ন উত্তর পাড়া এলাকায় আচমকাই গাড়ি থেকে ধোঁয়া বের হতে থাকে । চালক বিপদের আশঙ্কা দেখে যাত্রীদের নেমে যেতে বলে । এলাকার মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে।
Read More
বিজেপির তরফ থেকে উদযাপন করা হল মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী

বিজেপির তরফ থেকে উদযাপন করা হল মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী

মহাত্মা গান্ধীর ১৫৫তম জন জয়ন্তী পালন করলো ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটি। সোমবার শিলিগুড়ির প্রধান ডাকঘরের সামনে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্য দান করে দিনটি পালন করা হয়। একই সাথে গান্ধীজীর জন্মজয়ন্তী উপলক্ষে দুদিনব্যাপী স্বচ্ছতা অভিযান পালন করেন বিজেপি নেতা কর্মীরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুন মন্ডল, শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন সহ অন্যান্যরা।
Read More
কোচবিহার পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্রকে মারধর,রেগিংয়ের অভিযোগ পরিবারের

কোচবিহার পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্রকে মারধর,রেগিংয়ের অভিযোগ পরিবারের

কোচবিহার পলিটেকনিক কলেজের ছাত্রকে মারধর,আত্মহত্যার চেষ্টা রেগিংয়ের অভিযোগ পরিবারের ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক দশটা নাগাদ।আহত একজনকে প্রাথমিক চিকিৎসার করে ছেড়ে দেয় কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতাল।এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কোচবিহার জুড়ে।কোচবিহার পলিটেকনিক কলেজের জেনারেল সেক্রেটারি মিসবাউল ইসলাম জানান শনিবার রাত আটটা নাগাদ কলেজের প্রথম বর্ষের ছাত্র আকাশ আইচ এবং খোকন বর্মন তাদের মেসে ছিল।সেই সময় ওই মেসেরই আর এক সিনিয়র ছাত্র বিক্রমাদিত্য বাইরে থেকে বহিরাগতদের নিয়ে এসে তাদের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ।ঘটনায় গুরুতর আহত হয় ওই দুই ছাত্র।এদের মধ্যে আকাশ আইচকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় থাকার পর কিছুটা সুস্থ হলে আকাশকে…
Read More
বাড়ির চারপাশে থইথই জল,অন্তঃসত্বা মেয়েকে নিয়ে আতঙ্কে কাটছে দিনরাত

বাড়ির চারপাশে থইথই জল,অন্তঃসত্বা মেয়েকে নিয়ে আতঙ্কে কাটছে দিনরাত

বাড়ির চারপাশে থইথই করছে পুনর্ভবা নদীর জল।স্রোতের শব্দে বুক কেঁপে উঠছে পঞ্চাশোর্ধ্ব মহিলা আশুবালা সরকারের।আশুবালা দেবী বলেন বাড়িতে সাড়ে আটমাসের অন্তঃসত্বা মেয়ে রয়েছে পুনর্ভবা নদীর জলের স্রোতে রাস্তা ভেঙে বাড়ি এখন জলাভুমি। যোগাযোগের মাধ্যম বলতে একমাত্র ছোট ডিঙি নৌকা।স্রোতের কারণে ডিঙি নৌকায় যাতায়াত ঝুঁকির হয়ে উঠেছে।অন্তঃসত্বা মেয়েকে নিয়ে আতঙ্কের প্রহর গুনতে হচ্ছে। তাঁর মতোই অন্তঃসত্বা মেয়ে ও বউমাকে নিয়ে আতঙ্কের প্রহর গুনছেন পুনর্ভবা নদীর জলে প্লাবিত বামনগোলা ব্লকের খুটাদহ, বটতলির আটটি পরিবার।আশাকর্মী প্রমিলা বিশ্বাস বলেন বটতলি, খুটাদহ গ্রামের আটজন মহিলা অন্তঃসত্বা রয়েছে।তাঁদের আচমকা প্রসব যন্ত্রণ হলে স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছানো যাবে না।প্রসুতি মেয়েদের নিয়ে আমাদেরও রাতের ঘুম উড়েছে।চারদিন ধরে রাস্তা ভেঙে…
Read More
ট্রেন ছাড়তেই লাইন থেকে ছিটকে গেল টয় ট্রেনের ইঞ্জিন

ট্রেন ছাড়তেই লাইন থেকে ছিটকে গেল টয় ট্রেনের ইঞ্জিন

শনিবার সকালে ঘুম স্টেশন থেকে রওনা দেয় টয় ট্রেনটি। স্টেশন পেরোতে না পেরোতেই কিছু ক্ষণের মধ্যেই লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটির ইঞ্জিন। সাথে সাথেই শুরু হয়ে যায় উদ্ধার কাজ। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর না  আসলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে দার্জিলিং পর্যটকদের মধ্যে। ট্রেনের যাত্রীরা জানান- পাহাড়ি রাস্তায় ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনাটি মোটেই উড়িয়ে দেওয়ার মত নয়। এখানে সবাই পরিবার, বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে এসেছি। কাজেই দুশ্চিন্তা হচ্ছে। মাঝে মধ্যেই হেরিটেজ টয় ট্রেনের লাইনচ্যুত হওয়ার খবর শুনি। কিন্তু এরকম আমাদের সাথে হবে সেটা কখনই কল্পনা করতে পারিনি। তবে এই বিষয়টি রেল  কতৃপক্ষকে খতিয়ে দেখা উচিত। এছাড়াও রেল কতৃপক্ষ জানান যে “ট্রেনে থাকা সকল যাত্রীর টিকিটের টাকা…
Read More
মেখলিগঞ্জে মেরা দেশ মেরা মাটি কর্মসূচি পালিত হল

মেখলিগঞ্জে মেরা দেশ মেরা মাটি কর্মসূচি পালিত হল

মেরা দেশ মেরা মাটি কর্মসূচি পালিত হলো মেখলিগঞ্জে।শুক্রবার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধা গ্রামপঞ্চায়েতের চৌরঙ্গীতে ১৬৯ ব্যাটেলিয়ন বিএসএফের পক্ষথেকে এই কর্মসূচি পালন করা হয়। আগামী ৯ই অগাস্ট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মনকি বাত অনুষ্ঠানে এই কর্মসূচির কথা ঘোষণা করেন।তিনি জানান দেশের স্বাধীনতা সংগ্রামী এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচির কথা ঘোষণা করেন তিনি। সেই মতো মেখলিগঞ্জের চৌরঙ্গীতে ১৬৯ ব্যাটেলিয়ন বিএসএফের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়।এই বিষয়ে ১৬৯ ব্যাটেলিয়ন বি এস এফের ইন্সপেক্টর জোতির্ময় দাস জানান সীমান্তবর্তী প্রত্যেকটি গ্রাম থেকে এই মাটি সংগ্রহ করা হচ্ছে পরবর্তীতে সেই মাটি দিল্লিতে পাঠানো হবে।
Read More
বাড়ির অদূরে পড়ে মৃতদেহ,খুনের অভিযোগ পরিবারের

বাড়ির অদূরে পড়ে মৃতদেহ,খুনের অভিযোগ পরিবারের

সাতসকালে ৪৫ বছরের এক ব্যক্তির দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারের দিনহাটা থানার বোড়ডাঙ্গা গ্রামে। মৃতের নাম আব্দুল খালেক মিয়াঁ।শুক্রবার বাড়ি থেকে কিছুটা দূর থেকে তাঁর দেহ উদ্ধার হয়।ওই ব্যক্তির দেহে ধারলো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।ওই ব্যক্তি মাছ চাষ করে সংসার চালাতেন।পরিবার সূত্রে খবর, এদিন বাড়ির অদূরে জলাশয়ের ধারে একটি চালাঘরে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা।বৃহস্পতিবার রাতে তিনি সেখানে মাছ পাহারা দিতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।পুলিশ জানিয়েছে, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো…
Read More
গীতালদহে অনুষ্ঠিত হল বিএসফের ৯০ নম্বর ব্যাটেলিয়নের সিভিক অ্যাকশন প্রোগ্রাম

গীতালদহে অনুষ্ঠিত হল বিএসফের ৯০ নম্বর ব্যাটেলিয়নের সিভিক অ্যাকশন প্রোগ্রাম

গীতালদহে অনুষ্ঠিত হল বিএসফের ৯০ নম্বর ব্যাটেলিয়নের সিভিক অ্যাকশন প্রোগ্রাম।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিও।শুক্রবার দুপুর একটা থেকে গীতালদহে বিএসফের ৯০ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে পঞ্চধজী, খারিজা হরিদাস ও গীতালদহর এই তিনটি বিওপি ক্যাম্পে সীমান্তের বাসিন্দাদের নিয়ে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।এদিন সীমান্তবর্তী কৃষক থেকে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সরঞ্জাম দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল বিএসফের ৯০ নম্বর ব্যাটেলিয়ন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের সিও অরবিন্দ কুমার উপাধ্যায়, ডিসি অয়াইকে রানা, এসি মুলচান্দ সহ অন্যান্য বিএসএফ আধিকারিকেরা।
Read More