কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া রেল স্টেশনে শুরু হলো কোচ রেস্টুরেন্ট

কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া রেল স্টেশনে শুরু হলো কোচ রেস্টুরেন্ট

কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া রেল স্টেশনে আজ থেকে শুরু হলো কোচ রেস্টুরেন্ট।রেলের কামরায় বসেই রেস্টুরেন্টের আমেজ ও খাবার দুই উপভোগ করতে পারবেন যাত্রী ও পর্যটকরা। কিন্তু তার জন্য কাটতে হবে না-কোনও টিকিট কিংবা করতে হবে না রেল সফর। এমনটাই অভিনব উদ্যোগ নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল।আপাত দৃষ্টিতে দেখলে বাইরে থেকে মনে হবে কোনও লাক্সারি রেলের কামরা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ভিতরে ঢুকলেই দেখা মিলবে রেস্টুরেন্টের।খাবারও মিলবে সব। ভেজ থেকে ননভেজ।উত্তর-পূর্ব রেলের তরফে এনজেপি স্টেশনে আগেই শুরু হয়েছে কোচ রেস্তোরাঁর পথ চলা।এবারে কালচিনি ব্লকের রাজাভাতখাওয়াতে বৃহস্পতিবার থেকে শুরু হলো কোচ রেস্তোরাঁর পথ চলা।এবিষয়ে ডিআরএম অমরজিৎ গৌতম জানান রাজাভাতখাওয়া থেকে জয়ন্তী,বক্সা যাওয়া যায়।কালচিনি,আলিপুরদুয়ার সামনে।পর্যটকদের সমাগমের…
Read More
ছট পূজার ঘাটে সাঁকো নির্মাণের কাজের প্রস্তুতি শুরু করল কোচবিহার পৌরসভা

ছট পূজার ঘাটে সাঁকো নির্মাণের কাজের প্রস্তুতি শুরু করল কোচবিহার পৌরসভা

প্রত্যেক বছরের মত এই বছরও ছট পূজাকে কেন্দ্র করে তোর্সা নদীর উত্তর এবং দক্ষিণ পাড় সাঁকোর কাজ শুরু করলো কোচবিহার পৌরসভা।কোচবিহার শহরের কোন দিধিতে ছট পূজোর আয়োজন করা যাবেনা এমনটাই নির্দেশ রয়েছে বলে জানা গিয়েছে।ছট পূজায় ভক্তরা যেন নির্বিঘ্নে ভক্তরা পুজো দিতে পারেন সেই লক্ষ্যেই সেই কারণেই কোচবিহার তোর্সা নদীতে সাঁকো নির্মাণ কাজ শুরু করেছে পৌরসভা। মঙ্গলবার কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ নিজে দাঁড়িয়ে থেকে করলেন সাঁকো নির্মাণের কাজ পর্যবেক্ষণ করলেন।সাঁকোর গুণগত মান যেনো ঠিক থাকে এই নিয়েও এদিন নির্দেশ দেন রবীন্দ্রনাথ বাবু। ভক্তদের পুজো দিতে কোনো রকম সমস্যা তৈরি না হয় সেইদিকে বিশেষ ভাবে নজর রাখছে পৌরসভা। আধুনিক ভাবে…
Read More
ডেঙ্গির বলি শিলিগুড়ির ১ বাসিন্দা

ডেঙ্গির বলি শিলিগুড়ির ১ বাসিন্দা

ডেঙ্গুতে মৃত্যু হল শিলিগুড়ির এক বাসিন্দা। জানা যায়, ২৩ নম্বর ওর্য়াডের রাজীব গান্ধী বাই লেনের বাসিন্দা বাপ্পা রায় (৩০) জ্বর ও শরীরের নানান সমস্যা নিয়ে গত সোমবার খালপাড়ার একটি বেসরকারি নাসিং হোমে ভর্তি হন। এরপর গতকাল সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাবার পর রাতেই তার মৃত্যু হয়। পরিবার সূত্রে খবর, ডেঙ্গুর কারনে প্লেটলেট কমে যাওয়ায় মৃত‍্য হয়েছে। কাউন্সিলর এর বক্তব্য, এলাকা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, তবে এই ঘটনা কিভাবে হলো তা বোঝা যাচ্ছে না।
Read More
দুই সাংসদকে কটাক্ষ  রবিন্দ্রনাথ ঘোষের

দুই সাংসদকে কটাক্ষ রবিন্দ্রনাথ ঘোষের

তুফানগঞ্জ ১(এ ) ব্লকের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনীতে এসে বিজেপির দুই সংসদ তথা কেন্দ্রীয় দুই প্রতি মন্ত্রী যথাক্রমে জন বারলা ও নিশীথ প্রামানিককে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য কমিটির সহ সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।মঙ্গলবার দুপুরে তৃণমূলের তুফানগঞ্জ ১(এ ) ব্লক কমিটির বিজয়া সম্মিলনী ছিল তুফানগঞ্জ শহরের কমিউনিটি হলঘরে অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, গত পাঁচ বছরে বিজেপির দুই সংসদ এলাকার কোনো উন্নয়ন মূলক কাজ করেননি,শুধু সাধারণ মানুষজনকে ধোঁকা দিয়েছেন।আলিপুরদুয়ারের সংসদ জন বারলা রায়ডাক নদীর ওপর জালধোয়া…
Read More
স্বচ্ছ ভারত মিশন কর্মসূচির দ্বিতীয় দফার ওয়ার্কশপ অনুষ্ঠিত হল

স্বচ্ছ ভারত মিশন কর্মসূচির দ্বিতীয় দফার ওয়ার্কশপ অনুষ্ঠিত হল

কোচবিহার জেলায় ১২৮টি গ্রাম পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় দফার ওয়ার্কশপ অনুষ্ঠিত হল মঙ্গলবার।এইদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা,জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন,জেলা পরিষদের সহ সভাধিপতি আব্দুল জলিল আহমেদ এছাড়াও জেলা পরিষদের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় দফার কর্মসূচি প্রসঙ্গে আব্দুল জলিল আহমেদ জানান এর আগেও নির্মল বাংলা বলে একটি প্রকল্প আরম্ভ হয়েছিল,এটি দ্বিতীয় ধাপ।বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য স্বচ্ছ ভারত মিশন করা হচ্ছে জেলা পরিষদের পক্ষ থেকে। এই প্রকল্প যাতে সঠিকভাবে কার্যকর হয় সে বিষয়েই নজর রাখা হবে। প্রকল্পের কাজ যেন দ্রুত চালু করা যায় সেই বিষয় নিয়েই এইদিনের এই ওয়ার্কশপ
Read More
অগ্নি নিরাপত্তা সচেতনতা শিবির অনুষ্ঠিত হল তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল চত্বরে

অগ্নি নিরাপত্তা সচেতনতা শিবির অনুষ্ঠিত হল তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল চত্বরে

অগ্নি নিরাপত্তা সচেতনতা শিবির অনুষ্ঠিত হল তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল চত্বরে। মঙ্গলবার দুপুরে তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল চত্বরের সামনে অগ্নি কান্ড ঠেকাতে কি কি সচেতনতা মূলক কর্মসূচি সকলের নেওয়া উচিত, তা স্বাস্থ্যকর্মী ছাড়াও উপস্থিত সাধারণ মানুষজনকে অবগত করেন তুফানগঞ্জ অগ্নি নির্বাপক কেন্দ্রের কর্মীরা। এদিন স্বাস্থ্য কর্মীদের সাথে বিদ্যুতিক অগ্নিকান্ড মোকাবিলা করতে কিভাবে অগ্নিকাণ্ডের উৎসস্থলে কার্বন ডাইঅক্সসাইড গ্যাসের এক্সটিনগুইসার ব্যবহার করতে হবে তা উপস্থিত সকল কে হাতে নাতে শেখান দমকল কর্মীরা। এছাড়াও হাসপাতালের মতো স্পর্শকাতর এলাকায় ছোটো ধরনের কোনো অগ্নি কান্ড ঘটলে কিভাবে এ বি সি গ্যাসের এক্সটিনগুইসারের সিলিন্ডার ব্যবহার করতে হবে, তাও হাতে নাতে স্বাস্থ্য কর্মীদের শেখান দমকল কর্মীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত…
Read More
অবৈধভাবে নদী থেকে বালি পাচার বন্ধ করতে অভিযানে নামল ভূমি রাজস্ব দপ্তর

অবৈধভাবে নদী থেকে বালি পাচার বন্ধ করতে অভিযানে নামল ভূমি রাজস্ব দপ্তর

অবৈধভাবে নদী থেকে বালি পাচার বন্ধ করতে অভিযানের নামল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। আজ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের তারবান্দা শিবডাঙ্গগি এলাকায় বালাসন নদীতে বেশ কয়েকটি ট্রাক্টর অবৈধভাবে নদী থেকে বালু তুলে পাচারের চেষ্টা করছিল। সেইসময় ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা ধাওয়া করে সেই ট্রাক্টর আটক করে। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ট্রাক্টর চালক। এরপরে খবর দেওয়া হয় বাগডোগরা থানার পুলিশকে। পুলিশ এসে বাগডোগরা থানায় ক্রেনের সাহায্যে ট্রাক্টরটি নিয়ে যায়। এই বিষয়ে ভূমি রাজস্ব দপ্তরের রেভিনিউ অফিসার অশোক পাল জানান, "যারা প্রতিনিয়ত রাজস্ব ফাঁকি দিয়ে বালি পাচার কজার তাদের বিরুদ্ধে অভিযান চলছে। তেমনি…
Read More
লেপচা ভাষা ও সংস্কৃতিকে অষ্টম তপসিলির অন্তর্ভুক্ত করার দাবি তুললো ইন্ডিজিনাস লেপচা ট্রাইবাল অ্যাসোসিয়েশন

লেপচা ভাষা ও সংস্কৃতিকে অষ্টম তপসিলির অন্তর্ভুক্ত করার দাবি তুললো ইন্ডিজিনাস লেপচা ট্রাইবাল অ্যাসোসিয়েশন

লেপচা ভাষা ও সংস্কৃতিকে অষ্টম তপসিলির অন্তর্ভুক্ত করার দাবি তুললো ইন্ডিজিনাস লেপচা ট্রাইবাল এসোসিয়েশন। শনিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে সেই দাবি তুলে ধরে এদিন জনসভা করা হয়। জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী। পাশাপাশি লেপচা উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন লেপচা সম্প্রদায় ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সিকিমে লেপচা ভাষায় পঠনপাঠনের প্রক্রিয়া থাকলেও এরাজ্যে তা নেই। লেপচা ভাষায় পঠন পাঠন সহ সাংবিধানিক স্বীকৃতির দাবি তুলে ধরা হয়। লেপচা ভাষা ও সংস্কৃতির দাবিতে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামীতে দাবি আদায়ে কাজ করবে। ২০১৭ সাল থেকে এই দাবি উঠে আসলেও কেন্দ্রীয় সরকার এখনোও কর্ণপাত করেনি। রাজ্যসভায়…
Read More

বামনহাটে ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে নাড়া পোড়ানো প্রতিরোধ দিবস পালিত হল

বামনহাটে ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে নাড়া পোড়ানো প্রতিরোধ দিবস পালিত হল। এদিন দুপুরে বামনহাটে পুরুষ ও মহিলা কৃষকদের নিয়ে একটি রেলি অনুষ্ঠিত হয়। সেই রেলিতে ফসল ফলানোর পর অবশিষ্ট অংশ পোড়ানো বন্ধ করা হোক এই স্লোগান প্লে কার্ডের মাধ্যমে তুলে ধরে সকলকে সচেতন করা হয়। এই বিষয় নিয়ে ব্লক সহ কৃষি অধিকর্তা সুভাশিষ চক্রবর্তী বলেন ধান,গম ভুট্টা ফসল ফলানোর পর নাড়া পোড়ানো বন্ধ করা প্রয়োজন। কেননা এতে জমির উর্বরতা নষ্ট হয়ে যায় এবং আমাদের পরিবেশে জৈব জীবাণুগুলি ধ্বংস হয়ে যায়। এছাড়াও বাতাসে বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড গ্যাস, মনোক্সাইড গ্যাসের বৃদ্ধি পায় তে ওজন স্তরের ক্ষতি হয় ফলে সূর্যের থেকে ক্ষতিকর রশ্মি আসে।…
Read More
দিনহাটার পর এবার শীতলকুচিতে দিনভর দাপিয়ে বেড়াল ৬ হাতির দল

দিনহাটার পর এবার শীতলকুচিতে দিনভর দাপিয়ে বেড়াল ৬ হাতির দল

গতকাল সকালে দিনহাটার মাতালহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখা যায় ছয়টি হাতির একটি দল। দিনভর চেষ্টার পরেও হাতির দলটিকে জঙ্গলে ফেরাতে ব্যর্থ হয় বনদপ্তর। দিনহাটার পর এবার শীতলকুচিতে দাপিয়ে বেড়াতে দেখা যায় ওই ৬টি হাতির দলকে। আজ সকালে শীতলকুচিতে হাতির হামলায় জখম হন আব্দুল লতিফ মিয়া নামে এক ব্যক্তি। তাকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা কোচবিহারে রেফার করেন। হাতির হামলায় ওই ব্যক্তির পা ভেঙেছে এবং বুকে আঘাত লেগেছে বলে জানা গেছে। এর ফলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
Read More