দিনহাটার পর এবার শীতলকুচিতে হাতির হানা

দিনহাটার পর এবার শীতলকুচিতে হাতির হানা

দিনহাটার পর এবার শীতলখকুচির লোকালয়ে হাতির হানা। শুক্রবার সাত সকালে শীতলখুচি ব্লকের ছোট শালবাড়ী গ্রাম পঞ্চায়েতের সর্বেশ্বর জয়দুয়ার খানুয়ারডাঙ্গা গড় এলাকায় চাষের জমিতে ছয়টি হাতির একটি দলকে স্থানীয় বাসিন্দারা ঘোরাঘুরি করতে দেখেন। এলাকায় হাতির খবর ছড়িয়ে পড়তে উৎসুক জনতা ভিড় জমায়। হাতির লাথিতে গুরুতর যখম এক ব্যক্তি। যখম ব্যক্তির নাম আব্দুল মজিদ মিয়া। তিনি ভোরবেলা যখন তামাকের জমিতে কাজ করছিলেন তখন হঠাৎই পেছন থেকে একটি হাতি সজোরে লাথি মারে তিনি প্রায় ১৫ ফুট দূরে গিয়ে পড়ে যান এবং সেখানেই হাতি তাকে বেশ কয়েকবার আঘাত করে। সেখানেই তিনি জ্ঞান হারান তারপর পরিবার এবং প্রতিবেশীরা মিলে ঘটনাস্থলে ছুটে যান পরবর্তীতে মজিদ বাবুকে…
Read More
কোচবিহার থেকে শুরু হল ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা

কোচবিহার থেকে শুরু হল ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা

দুর্নীতির বিরুদ্ধে ও বিভিন্ন দাবিতে শুক্রবার ৩রা নভেম্বর পথে নামল ডিওয়াইএফআই। রাজ্যনেত্রী মীনাক্ষী মুখার্জি এদিন ঝাঁঝালো বক্তব্য রাখেন,তিনি বলেন গরিব মানুষের অধিকার চুরি করে সাধারণ মানুষের মেহনতের পয়সা লুট করেছে এই সরকার, রাজ্যে বেকারদের কোন চাকরি নেই। চাকরিপ্রার্থীরা দিনের পর দিন রাস্তায় বসে আন্দোলন করছে আর একদিকে তৃণমূল লুট সন্ত্রাসের রাজনীতি করছে। ডি ওয়াই এফ আই নেত্রী আরো বলেন অনেক হয়েছে ভয় দেখানো মানুষ আর এখন ভয় পায় না, "ইতনা মত ডড়াও কি ডড় হি ভাগ যায়ে" ডিওয়াইএফআই কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন এখন উঠে দাঁড়াবার সময় এসেছে প্রতিরোধ করার সময় এসেছে,দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে।এই ইনসাফ যাত্রার মধ্যে দিয়ে দুইমাস ধরে…
Read More
রাজ্য জুড়ে রেশন দুর্নীতির মাঝেই একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড উদ্ধারে চাঞ্চল্য

রাজ্য জুড়ে রেশন দুর্নীতির মাঝেই একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড উদ্ধারে চাঞ্চল্য

রাজ্য জুড়ে রেশন দুর্নীতির মাঝেই রায়গঞ্জে একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের ১ নং ওয়ার্ডের পূর্ব সুদর্শনপুরের মাস্টারপাড়া এলাকায়। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে রেশন কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। এদিকে সকাল থেকেই এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। কৌতুহলবশত ভীর জমান স্থানীয়রা ও পথ চলতি সাধারণ মানুষ। রাজ্যে যখন রেশন দুর্নীতি নিয়ে তোলপাড়, ঠিক তখনই এই ঘটনায় রীতিমতো হতবাক বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Read More
জি-২০কে সামনে রেখে দার্জিলিং-এ বিশেষ বৈঠকে যোগদান করলেন রাজ্যপাল

জি-২০কে সামনে রেখে দার্জিলিং-এ বিশেষ বৈঠকে যোগদান করলেন রাজ্যপাল

নজরে উত্তরবঙ্গের সাধারণ মানুষের স্বার্থ। সেই লক্ষ্যেই জি ২০ কে সামনে রেখে শৈলরানী দার্জিলিং এ বিশেষ বৈঠকে যোগ দিতে শিলিগুড়ি পৌঁছালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার সকালে শহর শিলিগুড়ি লাগোয়া শালবাড়ি এলাকার একটি বেসরকারি রিসর্ট থেকে রওনা হন তিনি। এদিনই তার কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে বলেই বিশেষ সূত্রে খবর। দার্জিলিং-এ গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতেই এবার উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যপাল। এদিন সকালে দার্জিলিং রওনা হওয়ার আগে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিশেষ কিছু অতিথিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই বৈঠকের ফল উত্তরবঙ্গের মানুষের কাজে আসবে। অন্যদিকে, রাজ্যের রেশন দুর্নীতি ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট উত্তরে জানান, এখন…
Read More
ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা উপলক্ষে মাথাভাঙায় পথসভা,মিছিল

ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা উপলক্ষে মাথাভাঙায় পথসভা,মিছিল

ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা পথসভা অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গা শহরে। আগামী তেসরা নভেম্বর কোচবিহারে থেকে শুরু হবে এই ইনসাফ যাত্রা রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে এবং বেকারদের চাকরির দাবিতে কোচবিহার জেলা জুড়ে ইনসাফ যাত্রা করছে রাজ্য ডিওয়াইএফওয়াই নেতৃত্ব। ইনসাফ যাত্রার শেষে কলকাতা বিগ্রেড মাঠে সমাবেশ হবে বলে ডিওয়াইএফআইয়ের তরফ থেকে জানা গেছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন একটি মশাল মিছিল মাথাভাঙ্গা শহর পরিক্রম করে।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য কলতান দাশগুপ্ত সহ ডিওয়াইএফআইয়ের অন্যান্য নেতৃতরা এবং কর্মীরা।
Read More
ভেঙে পড়ছে ছাদের চাঙর,দুশ্চিন্তায় বড় বাজারের ব্যবসায়ীরা

ভেঙে পড়ছে ছাদের চাঙর,দুশ্চিন্তায় বড় বাজারের ব্যবসায়ীরা

মাঝেমধ্যেই ভেঙে পড়ছে ছাদের চাঙর আর এই কারণেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন কোচবিহারের বড় বাজারের ব্যবসায়ীদের কিছু অংশ।দীর্ঘদিন ধরে কোচবিহারের বড় বাজারে পুরনো বিল্ডিংয়ের ব্যবসায়ীরা অভিযোগ করে আসছেন।দিনের পর দিন চাঙর ভেঙে পড়লে আগামীতে কোন ক্রেতা আর আসতে চাইবেন না তাদের দোকানগুলিতে,তাই দুশ্চিন্তায় ভুগছেন ব্যবসায়ীরা।এই বিষয়ে তারা প্রশাসনের কাছে আগেও কয়েক অভিযোগ করেছেন বলে জানান তারা। কারণ কিছুদিন আগেও এক মহিলা ক্রেতার গায়ে চাঙর ভেঙে পড়েছিল সেই সময় এখানকার ব্যবসায়ীরা ওই মহিলা ক্রেতাকে সাময়িক চিকিৎসা করে বাড়িতে পৌঁছে দেয়।স্থানীয় এক ব্যবসায়ী সাগর বণিক জানান মাঝে মধ্যেই ছাদ থেকে এই চাঙ্গর ভেঙে পড়ে,এর মধ্যেই তাদের ব্যবসা চালাতে হচ্ছে।যেকোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনা…
Read More
দিনহাটায় যাত্রীবাহী বাস ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষ

দিনহাটায় যাত্রীবাহী বাস ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষ

যাত্রীবাহী বাস ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে যখম ১২ জন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দিনহাটা কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসের সাথে একটি বোলেরোর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয় দুই গাড়ির চালক সহ ১২ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা সংকট জনক বলে জানা গিয়েছে। ঘটনার ঘটার সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা ছুটে আসে এবং আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। জানা গিয়েছে বোলেরো গাড়িটি কোচবিহার থেকে দিনহাটার দিকে আসছিল। বোলেরো গাড়িতে বেশ কয়েক জন যাত্রী ছিল। পাশাপাশি যাত্রীবাহী গাড়িতেও ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল। যারা দিনহাটা থেকে কুচবিহারের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দিনহাটা থেকে একটি যাত্রীবাহী বাস…
Read More
কোচবিহারে গ্যাসের পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার সূচনা হল আজ থেকে

কোচবিহারে গ্যাসের পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার সূচনা হল আজ থেকে

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের সহযোগিতায় কোচবিহার পৌরসভার সমস্ত রকম ব্যবস্থাপনায় আজ গ্যাসের পাইপ লাইনের শুভ সূচনা করা হলো কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের বাড়ির সামনে থেকে। কোচবিহারের প্রত্যেকটি বাড়িতে গ্যাসের পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার শুভ সূচনা করা হলো আজ। এ বিষয়ে রবিবাবু বলেন, প্রথম পর্যায়ে এক বছরের মধ্যে দশ হাজার বাড়িতে পাইপ লাইন পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পাঁচটা ধাপে কোচবিহার শহরে প্রত্যেকটা বাড়িতে গ্যাসের পাইপলাইন দেওয়ার কাজ সম্পূর্ণ করা হবে। তারপর আস্তে আস্তে আবার কাজ করা হবে। এই গ্যাসের লাইন বাড়ি বাড়ি পৌঁছে গেলে মানুষের অনেক সুবিধা হবে এবং অনেক কম খরচে মানুষের পাইপ লাইনের মাধ্যমে…
Read More
‘অস্তিত্ব-সঙ্কটে’ উত্তরবঙ্গের গন্ডার

‘অস্তিত্ব-সঙ্কটে’ উত্তরবঙ্গের গন্ডার

উত্তরবঙ্গের গন্ডারের জন্য এক অস্তিত্ব সঙ্কটের আশঙ্কা করছে বন দফতর। এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আশু পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন দফতরের কর্তারা। উত্তরবঙ্গে গন্ডারের সংখ্যা আগের চেয়ে বাড়লেও, কমে গিয়েছে এই প্রজাতির জিনের গুণমান, স্ত্রী-পুরুষের অনুপাত বলে তাঁদের বক্তব্য,  । যা রীতিমতো চিন্তার বিষয়।একই মত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার শিক্ষকেরাও। এই সমস্যার সমাধানে আপাতত এক জোড়া করে স্ত্রী গন্ডার জলদাপাড়া ও গরুমারার মধ্যে বদলি করা হবে। বন দফতর সূত্রে খবর, জলদাপাড়া এবং গরুমারার মধ্যে যে নিবিড় যোগাযোগ ছিল, তা অনেক জায়গায় বনের জমি দখল করে অবৈধ বসতি এবং রাস্তাঘাট হওয়ার কারণে নষ্ট হয়েছে বলে অভিযোগ। তাই  প্রজননের ক্ষেত্রে নির্দিষ্ট…
Read More
খুন করার অভিযোগ উঠল বাবা এবং কাকার বিরুদ্ধে

খুন করার অভিযোগ উঠল বাবা এবং কাকার বিরুদ্ধে

এক যুবককে পিটিয়ে মুখে বিষ ঢেলে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে খুন করার অভিযোগ উঠল বাবা এবং কাকার বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের পখিহাগা এলাকায়। জানা যায় মৃত যুবকের নাম সমীরন দাস। মৃতের মা এবং মাসির অভিযোগ ,গরু বিক্রিকে কেন্দ্র করে পুত্রের উপর আক্রোশ বশত কাকা এবং বাবা মিলে ছেলে সমিরনকে ঘরের ভেতরে ঢুকিয়ে প্রথমে মারধর করে ও তারপর মুখে বিষ ঢেলে দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেন। পরিস্থিতি বেগতিক দেখে বাবা এবং কাকা মিলে সমিরনকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে এনে ভর্তি করেন। তারপর সকাল বেলায় হাসপাতালেই সমিরনের মৃত্যু হয়। তারপর মৃতদেহ মাথাভাঙ্গা মর্গে এনে ময়না তদন্ত করা হয়।এই নিয়ে এলাকার চাঞ্চল্য…
Read More