কোচবিহারের সাংগঠনিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

কোচবিহারের সাংগঠনিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

কোচবিহারের সাংগঠনিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ সকালে আলিপুরদুয়ার থেকে সোজা কোচবিহারে আসেন সুকান্ত মজুমদার। কোচবিহারে এসে কোচবিহারের মদনমোহন মন্দিরে পূজো দেওয়ার পর বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপির বিভিন্ন জেলা নেতৃত্ব এবং বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছেন তিনি। সুকান্ত মজুমদার কোচবিহারে এসে সন্দেশখালিতে ইডির গাড়িতে হামলার ঘটনা নিয়ে বলেন, সন্দেশখালীর ঘটনা অত্যন্ত নিন্দনীয়। পশ্চিমবঙ্গ সরকার যেভাবে রোহিঙ্গাদের উৎসাহ দিচ্ছে তাতে আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপদজনক।
Read More
ফুলবাড়িতে পরিযায়ী পাখি পরিদর্শনে মেয়র গৌতম দেব

ফুলবাড়িতে পরিযায়ী পাখি পরিদর্শনে মেয়র গৌতম দেব

ফুলবাড়িতে সাতসকালে পরিযায়ী পাখি পরিদর্শনে এলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। প্রতিবছর শীতকালে অসংখ্য পরিযায়ী পাখিদের ভিড় জমে ফুলবাড়ির মহানন্দা ব্যারেজের জলাশয়ে। তবে অন্যান্য বছরগুলির তুলনায় এবারে ফুলবাড়িতে পরিযায়ী পাখির সংখ্যা অনেকটাই কম মনে করছেন গৌতম দেব। কারণ, সম্প্রীতি সিকিমে বন্যা পরিস্থিতির কারণে ফুলবাড়ির তিস্তা ও মহানন্দা নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় অনেকাংশেই পলিমাটি জমে থাকার কারণে পাখি বসতে পারে না। পাশাপাশি ফুলবাড়ির তিস্তার পারে অবস্থিত পার্কটি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন গৌতম দেব। সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশিস প্রামানিক। এদিন সকাল সাড়ে ছয়টা থেকে প্রায় এক ঘন্টা ধরে বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগের পাশাপাশি পরিযায়ী…
Read More
পরিবহন আইনের বিরুদ্ধে সরব কোচবিহার জেলা বেসরকারি চালক অ্যাসোসিয়েশন

পরিবহন আইনের বিরুদ্ধে সরব কোচবিহার জেলা বেসরকারি চালক অ্যাসোসিয়েশন

পরিবহন আইনের বিরুদ্ধে সরব হলো কোচবিহার জেলা বেসরকারি চালক অ্যাসোসিয়েশন। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন পরিচালিত এই সংগঠনের পক্ষ থেকে এদিন রীতিমতো টায়ার চালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ করা হয় কোচবিহার মা ভবানী চৌপথিতে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের তৈরি নতুন আইনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া চালকদের ১০ বছরের কারাদণ্ড এবং ৭ লক্ষ্য টাকা জরিমানা করা হবে।কেন্দ্রীয় সরকারের এই আইন অনৈতিক বলে দাবি করা হয়েছে চালকদের পক্ষ থেকে।
Read More
নতুন বছরের শুরুতেই কেমন থাকছে আবহাওয়া জানিয়ে দিল আবহাওয়া দফতর

নতুন বছরের শুরুতেই কেমন থাকছে আবহাওয়া জানিয়ে দিল আবহাওয়া দফতর

শীতপ্রেমীরা ভেবেছিলেন, নববর্ষের উপহার হিসেবে শীত ফিরে পাবে তার পুরনো মেজাজ। আপাতত তাদের আশায় জল ঢেলে দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া অফিস জানিয়েছে, কয়েকদিন তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এ বছর শেষে নতুন বছরের শুরুতে শীত ফেরার সম্ভাবনা কম। শনিবার সকালেও, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। তবে সপ্তাহজুড়ে কলকাতা সহ রাজ্যের বেশিরভাগ জেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। পৌষ মাসের বিকেলেও কেউ কেউ ঘাম ফেলেছেন। কলকাতা সহ রাজ্য জুড়ে তাপমাত্রা আগামী কয়েকদিন স্বাভাবিকের উপরে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বছরের প্রথম দিনে দার্জিলিং পাহাড়ে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।…
Read More
রানীনগর, জলপাইগুড়ি ও হলদিবাড়ি রুটে বৈদ্যুতিক ট্রেন‌ চালু করার উদ্যোগ নিতে চলেছে রেল কর্তৃপক্ষ

রানীনগর, জলপাইগুড়ি ও হলদিবাড়ি রুটে বৈদ্যুতিক ট্রেন‌ চালু করার উদ্যোগ নিতে চলেছে রেল কর্তৃপক্ষ

রানীনগর, জলপাইগুড়ি ও হলদিবাড়ি রুট বৈদ্যুতিক ট্রেন চলাচলের জন্য কতটা তৈরি তা‌ খতিয়ে দেখার‌ জন্য পরিদর্শনে এলেন নর্থ‌ ইস্ট ফ্রন্টিয়ার‌ রেল‌ওয়ের‌ প্রিন্সিপাল‌ চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। শুক্রবার সকালে রানীনগর ও জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শন করেন তিনি। নতুন বছরেই এনজেপি থেকে রানীনগর, জলপাইগুড়ি ও হলদিবাড়ি রুটে বৈদ্যুতিক ট্রেন‌ চালু করার উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এই লাইনের বৈদ্যুতিকরণ‌ করা হয়েছে। তা নিয়ে মূলত ক্লিয়ারেন্স ইনস্পেকশন করেন নর্থ‌ ইস্ট ফ্রন্টিয়ার‌ রেলওয়ের‌ প্রিন্সিপাল‌ চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রভিলেশ‌ কুমার। তাঁর সঙ্গে রয়েছেন রেল দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। এই রুটের বৈদ্যুতিককরণের কাজ প্রায় শেষ হয়ে গেছে। তাই ইলেকট্রিক ট্রেন চালুর বিষয়টি নিয়ে জলপাইগুড়ি টাউন স্টেশন সহ বিভিন্ন…
Read More
আলুয়াবাড়ি স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেসের স্টপেজের উদ্বোধন হল আজ

আলুয়াবাড়ি স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেসের স্টপেজের উদ্বোধন হল আজ

উত্তর দিনাজপুর জেলার আলুয়াবাড়ি স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেসের স্টপেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। বুধবার উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশন আয়োজিত আলুয়াবাড়ি স্টেশনে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাপিটাল এক্সপ্রেসের স্টপেজের উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।সংসদ দেবশ্রী চৌধুরী বলেন দীর্ঘদিন থেকে চেষ্টা ছিল আলুয়াবাড়ি স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেসের একটি স্টপেজের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি ও রেলমন্ত্রী কে ধন্যবাদ জানাই এই উপহার দেওয়ার জন্য। আলুয়াবাড়ি স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেসের স্টপেজ চালু হওয়ায় খুশি উত্তর দিনাজপুর জেলার বাসিন্দারা।
Read More
পুনরায় চাকরির দাবিতে জেলা শাসকের দ্বারস্থ প্রায় ১৭০ জন শিক্ষক-শিক্ষিকা

পুনরায় চাকরির দাবিতে জেলা শাসকের দ্বারস্থ প্রায় ১৭০ জন শিক্ষক-শিক্ষিকা

করোনাকাল থেকেই বন্ধ উত্তর দিনাজপুর জেলার শিশু শ্রমিকদের পঠন পাঠনের স্কুল। আর এর জেরে বিপাকে পড়েছেন শিশু শ্রমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা। উত্তর দিনাজপুর জেলায় মোট ৩৯ টি স্কুল রয়েছে, প্রত্যেকটি স্কুলে চারজন শিক্ষক শিক্ষিকা ও একজন ভোকেশনাল ট্রেনার রয়েছে। মোট পাঁচজনের দায়িত্বে এই বিদ্যালয়গুলি চলে বিভিন্ন এলাকায়। শ্রমিকদের পঠন-পাঠন করানো হতো ন্যাশনাল স্পেশাল চিল্ড্রেন প্রজেক্ট এর মাধ্যমে। করোনা আবহে লকডাউনের সময় থেকেই এই স্কুলগুলি বন্ধ হয়ে যায়। বারবার জেলা শাসককে জানানোর পরেও জেলা শাসক কোনো উদ্যোগ নেয়নি স্কুলগুলি চালু করার। আজ সেই চাকরিহারা প্রায় ১৭০ জন শিক্ষক-শিক্ষিকা জেলা শাসকের দ্বারস্থ হন এবং জেলা শাসকের দপ্তরে একটি স্মারকলিপি জমা দেন তারা।…
Read More
জেলা পুলিশের কড়া নিরাপত্তায় চার্চ গুলিতে চলল বড় দিনের প্রার্থনা

জেলা পুলিশের কড়া নিরাপত্তায় চার্চ গুলিতে চলল বড় দিনের প্রার্থনা

জেলা পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে চার্চ গুলিতে বড় দিনের প্রার্থনা শুরু হলো। গতকাল রাতে জমজমাট অনুষ্ঠানের পর এদিন সকাল থেকে জলপাইগুড়ির চার্চ গুলিতে ভিড় উপচে পড়া শুরু করে। একইসাথে প্রার্থনা সারবার পর চার্চ গুলিতে থাকা সেল্ফি জোনেও ছবি তুলতে দেখা যায় দর্শনার্থীদের।যীশুর আবির্ভাব দিবস উপলক্ষ্যে সেজে উঠেছে জলপাইগুড়ি৷ শহরের গির্জাগুলি ঝলমল করছে আলোয়৷ গোটা শহর জুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের প্রস্তুতি। আর এদিন সকাল থেকেই জলপাইগুড়ির বিভিন্ন চার্চ গুলিতে ভিড় জমায় শহরবাসী।
Read More
ফুলবাড়িতে নতুন জল সরবরাহ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প স্থান পরিদর্শন করলেন মেয়র

ফুলবাড়িতে নতুন জল সরবরাহ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প স্থান পরিদর্শন করলেন মেয়র

শিলিগুড়ি পৌর নিগম এলাকার নাগরিকদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহ অব্যাহত রাখতে ফুলবাড়িতে নতুন করে দ্বিতীয় মেগা জল সরবরাহ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প স্থান পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। এদিনের পরিদর্শনে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক শ্রী খগেশ্বর রায়, মেয়র পারিষদ, স্থানীয় পঞ্চায়েত, শিলিগুড়ি পুর নিগমের মুখ্য বাস্তুকার সহ অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিক বৃন্দ। পরিদর্শন শেষে মেয়র জানান, "কাজ চলাকালীন মানুষের বাড়ি ঘর, মন্দির ইত্যাদির কোনো ক্ষতি না করে আমরা এই প্রকল্প বাস্তবায়িত করবো।"
Read More
মা ও মেয়ের আত্মহত্যার ঘটনায় নাম জড়ালো তৃণমূল নেতা প্রসেনজিৎ রায়ের

মা ও মেয়ের আত্মহত্যার ঘটনায় নাম জড়ালো তৃণমূল নেতা প্রসেনজিৎ রায়ের

মা ও মেয়ের আত্মহত্যার ঘটনায় এবার নাম জড়ালো এলাকার এক দাপুটে তৃণমূল নেতার। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা প্রসেনজিৎ রায়ের বিরুদ্ধে ওই অভিযোগ তুলেছেন সাধন সরকার। প্রসঙ্গত, সম্প্রতি উত্তর শান্তিনগর এলাকার বাসিন্দা ললিতা সরকার এবং তার মেয়ে তিয়াসা সরকারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনায় মৃত্যুর মূল কারণ হিসেবে প্রসেনজিৎ রায়ের দিনের পর দিন অত্যাচারের অভিযোগ তুলেছেন ওই মৃত গৃহবধূর স্বামী সাধন সরকার। তার অভিযোগ দেশবন্ধু পাড়ার একটি জমিকে নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের উপর অত্যাচার চালিয়ে আসছিল প্রসেনজিৎ রায়। অত্যাচার সহ্য করতে না পেরেই এই ঘটনাটি ঘটেছে বলে তিনি জানান।
Read More