13
Feb
২০২৪ সালে কেন্দ্র বা রাজ্য তাদের পেশ করা কোনো বাজেটেই আশা কর্মীদের নিয়ে কোনো ভাবনা নেয়নি। ২৪ ঘন্টা কাজ করার পরেও মেলে সামান্য অর্থ,যা দিয়ে পরিবার চলানোই দায় হয়ে ওঠে। কেন তাদের নিয়ে ভাবা হচ্ছে না? এ বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে জানতে গেলে পুলিশী হেনস্থার মুখে পড়তে হয় আশা কর্মীদের। কলকাতায় বেশ কয়েকজন আশা কর্মী এখনো পুলিশ হেফাজতে। আশা কর্মীদের ওপর এমন পুলিশী হেনস্থার প্রতিবাদে আন্দোলনে সরব হয় পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের দার্জিলিং জেলা কমিটি। এদিন সংগঠননের পক্ষ থেকে বাঘাযতীন পার্ক থেকে মিছিল সংগঠিত করে হাসমিচকে এসে পথ অবরোধে সামিল হয় তারা।বাজেট পেপারও পোড়ানো হয়। দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে ব্যাপক যানজটের…
