দালাল চক্রের বিরুদ্ধে ফের কোচবিহারে পুলিশের অভিযানদালাল চক্রের বিরুদ্ধে ফের কোচবিহারে পুলিশের অভিযান

দালাল চক্রের বিরুদ্ধে ফের কোচবিহারে পুলিশের অভিযানদালাল চক্রের বিরুদ্ধে ফের কোচবিহারে পুলিশের অভিযান

দালাল চক্রের বিরুদ্ধে লাগাতার অভিযান কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের। শনিবার সকালে ফের কোচবিহার কোতোয়ালী থানার আইসির নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ চত্বর সহ মিনি বাস স্ট্যান্ড এলাকায় দালাল চক্রের বিরুদ্ধে অভিযানে নামে। পুলিশ সূত্রে জানানো হয়েছে এদিন ২৪ জন দালালকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এই অভিযানে খুশি কোচবিহারের সাধারণ বাসিন্দারা। এই অভিযান ক্রমাগত চলবে বলে, কোতোয়ালি থানা সূত্রে জানানো হয়েছে।
Read More
দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জলপাইগুড়ি অথবা শিলিগুড়ির মধ্যে একটি ‌প্রকাশ্য‌ জনসভা করবেন তিনি। আগামী ৯-১১ই মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। শনিবার জলপাইগুড়িতে একটি সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী।প্রধানমন্ত্রীর‌ সভা‌কে‌ ঘিরে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু হয়ে গেছে বিজেপি শিবিরে। বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, জলপাইগুড়ি অথবা শিলিগুড়ির মধ্যে একটি ‌প্রকাশ্য‌ জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশাল এই‌ জনসভা অনুষ্ঠিত হবে আগামী ৯-১১ই মার্চের মধ্যে। আয়ুষ্মান‌ ভারত‌ সহ প্রধানমন্ত্রীর বিভিন্ন কেন্দ্রীয়‌ প্রকল্প নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাওয়া‌ হবে বলে জানান তিনি।
Read More
একাধিক দাবিতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করলো CPIM

একাধিক দাবিতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করলো CPIM

একাধিক দাবিতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করলো CPIM দার্জিলিং জেলা কমিটি। মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারিনটেনডেন্টকে একটি স্মারকলিপি তুলে দিলো দলের নেতা কর্মীরা। শুক্রবার একটি মিছিল করে মেডিক্যাল কলেজের সুপারের ঘরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। তাদের প্রধান দাবিগুলির মধ্যে মূলত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সবকটি বিভাগ সম্পূর্ণভাবে কার্যকর করা, বেশ কিছু চিকিৎসক যারা প্রতি মাসে মাইনে পাচ্ছেন কিন্তু সময়মতো হাসপাতালে আসছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, হাসপাতালে দালাল রাজ বন্ধ করা ইত্যাদি।
Read More
লোকসভা নির্বাচনে আগে বড়সড় ভাঙ্গন বিজেপিতে

লোকসভা নির্বাচনে আগে বড়সড় ভাঙ্গন বিজেপিতে

লোকসভা নির্বাচনে আগে বড়সড় ভাঙ্গন বিজেপিতে। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি সিদ্দিক আলী মিয়া। আজ কোচবিহার 2 নম্বর ব্লকের ঘোকসার ডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেন বিজেপির কোচবিহার জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি সিদ্দিক আলী মিয়া। রাজ্য যখন প্রধানমন্ত্রী উপস্থিত সেই সময় সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার ঘটনায় অস্বস্তিতে পড়েছে বিজেপি। ইতিমধ্যেই তৃণমূল বিজেপি উভয় দলেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ঘর গুছাতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদের দলে ফেরানোর উদ্যোগ…
Read More
কোচবিহার মেডিকেল কলেজে দালাল চক্র মেটাতে বিশেষ অভিযান

কোচবিহার মেডিকেল কলেজে দালাল চক্র মেটাতে বিশেষ অভিযান

কোচবিহার মেডিকেল কলেজে সক্রিয় দালাল চক্র। আজ কোচবিহার কোতোয়ালি থানার আইসির নেতৃত্বে মেডিকেল কলেজের ইমার্জেন্সি এবং আউটডোর বিভাগে চললো অভিযান। এক বিশেষ অভিযানে পুলিশ চারজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিভিন্ন সময় কোচবিহার মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেয়। তার সঙ্গে উঠে আসে বিভিন্ন দালাল চক্রের অভিযোগ। সেই দালাল চক্র মেটাতেই কোচবিহার থানার এই বিশেষ অভিযান।
Read More
জনগর্জন সভা উপলক্ষে ইসলামপুরে দেওয়াল লিখন শুরু

জনগর্জন সভা উপলক্ষে ইসলামপুরে দেওয়াল লিখন শুরু

১০ই মার্চ জনগর্জন সভা অনুষ্ঠিত হবে ব্রিগেডে।সেই উপলক্ষে আজ ইসলামপুরে দেওয়াল লিখন অনুষ্ঠিত হলো। এদিনের এই দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগরওয়াল সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কানাইয়া লাল আগরওয়াল জানান কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী দশই মার্চ জনগর্জন সভা অনুষ্ঠিত হবে বিগ্রেড ময়দানে। তার আগে ইসলামপুরে চলছে প্রচার।
Read More
বকেয়া,৬ কোটি ৭৮ লক্ষ্য, ভোটের আগে ফের আন্দোলনে ঠিকাদার সংগঠন

বকেয়া,৬ কোটি ৭৮ লক্ষ্য, ভোটের আগে ফের আন্দোলনে ঠিকাদার সংগঠন

বকেয়া,৬ কোটি ৭৮ লক্ষ্য, ভোটের আগে ফের আন্দোলনে ঠিকাদার সংগঠন। ২০২১ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন কাজে যুক্ত ঠিকাদার দের একটি অংশ আজও নিজেদের বকেয়া অর্থ না পাওয়ার দাবি তুলে পি ডাব্লিউ ডি অফিস সংলগ্ন রাস্তার পাশে অবস্থান কর্মসূচী শুরু করে।এই প্রসঙ্গে বকেয়া না পাওয়া কন্ট্রাক্টর হিমাদ্রী কর বলেন, ২০২১ সালে পূর্ত দপ্তরের হয়ে আমরা নির্বাচনী কাজ করেছিলাম যার বিল আজ পর্যন্ত আমরা পায়নি।
Read More
আলিপুরদুয়ারে একটি সেতু এবং দুটি রাস্তার শিলান্যাস হলো

আলিপুরদুয়ারে একটি সেতু এবং দুটি রাস্তার শিলান্যাস হলো

দীর্ঘ দিনের দাবি পূরন হলো গ্রামবাসীদের।মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আলিপুরদুয়ার জেলার উত্তর কামসিং গ্রামে একটি সেতু এবং দুটি রাস্তার কাজের শিলান্যাস হলো।গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল উত্তর কামসিং গ্ৰামে নদীতে সেতু হোক। দীর্ঘদিনের দাবি পূরন হওয়ায় খুশি গ্রামবাসীরা। এদিন এই কাজের শিলান্যাস করেন এস জে ডি এ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।
Read More
ইসলামপুরে নতুন কমিউনিটি হলের শিলান্যাস

ইসলামপুরে নতুন কমিউনিটি হলের শিলান্যাস

ইসলামপুর নিউটাউন এলাকায় আজ একটি নতুন কমিউনিটি হলের শিলান্যাস করলেন রাজ্যের পরিবেশ মন্ত্রী গোলাম রাব্বানী।উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল রাজ্যের পরিবেশ মন্ত্রী গোলাম রব্বানী সহ আব্দুল সাঈদ মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ বিভিন্ন আধিকারিকরা। রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী বলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কমিউনিটি হলে কাজ শুরু হয়েছে আনুমানিক ৮৩ লক্ষ্য টাকা ব্যয়ে এই কমিউনিটি হল তৈরি হবে।আজ মন্ত্রী গোলাম রব্বানী শেখ শাহাজাহান গ্রেফতারী প্রসঙ্গে বলেন গ্রেফতার করতেই হতো আটকে ছিল আদালতের জন্য। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় চলে যাওয়ার প্রসঙ্গে বলেন বিজেপিতে উনি যেতেন আমরা জানতাম,তিনি একবার তৃণমূল একবার বিজেপি একবার…
Read More
ফের বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হলো চিতাবাঘ

ফের বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হলো চিতাবাঘ

ফের বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হলো চিতাবাঘ।বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার জেলার দলগাঁও কার্জিপাড়া থেকে খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করলো জলদাপাড়া বনবিভাগের মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা।এদিন সকালে খাঁচাবন্দি চিতাবাঘটিকে দেখতে পেয়ে স্থানীয়রা বনদপ্তরকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে খাঁচা বন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে আসেন। জটেশ্বর ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মস্তফা আলী জানান, এলাকায় চিতাবাঘের উপদ্রব অনেক বেড়েছে।দুদিন আগে গরু বাঁধতে গিয়ে চিতার আক্রমনে একজন জখম হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।আমরা বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করি। আমাদের আবেদনে সারা দিয়ে বন দপ্তর চিতাবাঘ ধরতে খাঁচা পাতে। সেই খাঁচায় চিতাবাঘ বন্দি হয়। তবে এলাকায় আরো চিতাবাঘ রয়েছে বলে তিনি জানান। বনদপ্তরের আধিকারিকরা…
Read More