বিপর্যয়ের আশঙ্কা পাহাড়ে, গড়িয়ে পড়ছে পাথরের চাঁই    

বিপর্যয়ের আশঙ্কা পাহাড়ে, গড়িয়ে পড়ছে পাথরের চাঁই    

পাহাড় থেকে ক্রমাগত গড়িয়ে পড়ছে পাথর। দুর্ঘটনার আশঙ্কায় তাই ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দিল প্রশাসন। আপাতত শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পংগামী যানবাহন গুলোকে লাভা গরুবাথানের রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই পাহাড়ে বৃষ্টির জেরে ১০ নম্বর জাতীয় সড়কের লিখুভিরে ছোট বড় পাথর গড়িয়ে পড়তে শুরু করে। এমনিতেই লিখুভির ধসপ্রবণ এলাকা। পাথর গড়িয়ে পড়ার ফলে যে কোন সময় বড় ধরনের বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে ফলে বাধ্য হয়ে এই পথ দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কালিম্পং পুলিশের তরফে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
Read More
আলিপুরদুয়ার জেলার বীরপাড়া চা বাগানে খাঁচাবন্দী হলো চিতাবাঘ

আলিপুরদুয়ার জেলার বীরপাড়া চা বাগানে খাঁচাবন্দী হলো চিতাবাঘ

আলিপুরদুয়ার জেলার বীরপাড়া চা বাগানের ১২ নং সেকশনে বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। জেলার বীরপাড়া চা বাগানে প্রায়ই চিতাবাঘ দেখা যায়। কয়েকদিন আগে চিতাবাঘের আক্রমণে এক শিশুর মৃত্যু হয়েছে। চিতাবাঘ ধরতে গ্যারগাণ্ডা নদীর তীরে খাঁচা পেতেছিল বন দপ্তর। শনিবার সকালে চিতাবাঘটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য জলদাপাড়া নিয়ে যাওয়া হয়েছে।
Read More
মানুষের পরামর্শে উন্নয়ন, বিজেপির পরামর্শ বাক্স চালু আলিপুরদুয়ার জেলায়

মানুষের পরামর্শে উন্নয়ন, বিজেপির পরামর্শ বাক্স চালু আলিপুরদুয়ার জেলায়

মানুষের জন্যই দেশে তৈরী হয় সরকার, সেই সরকার মানুষের উন্নয়নেই কাজ করে। তাই এবার দেশের সাধারণ মানুষ তাদের নিজেদের এলাকায় কি ধরণের উন্নয়ন আশা করে, বা তাদের মনের চাওয়া পাওয়া জানতে বিজেপি প্রতিটি জেলার, প্ৰতি মন্ডলে চালু করলো পরামর্শ বাক্সের। এই বাক্সোগুলিতে সাধারণ মানুষ নিজেদের এলাকার উন্নয়ন সংক্রান্ত পরামর্শ প্রদান করবেন। সেই পরামর্শ বাক্স রাজ্য দপ্তর হয়ে পৌঁছে যাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। আগামী দিনে সেই সমস্ত পরামর্শ বিচার বিবেচনা করেই সংশ্লিষ্ট এলাকায় উন্নয়নের কাজের রূপরেখা তৈরী করবে কেন্দ্রের বিজেপি সরকার। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ের সামনে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞা নিজে উত্তরের চা শিল্প কে আগের অবস্থায়…
Read More
ফুড সেফটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে দুদিন ব্যাপী প্রশিক্ষনের আয়োজন

ফুড সেফটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে দুদিন ব্যাপী প্রশিক্ষনের আয়োজন

ইসলামপুর মহকুমা হাসপাতালের কনফারেন্স হলে আজ ফুড সেফটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে হোটেল ব্যবসায়ী, মিষ্টান্ন ব্যবসায়ীদের ট্রেনিং দেওয়া হলো।দুদিন ব্যাপী চলবে এই ট্রেনিং। উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা হাসপাতালের এসিএমওএইচ ডক্টর দীপ সামন্ত, ফুটসেফটি ট্রেনার দেবশ্রী দে, মহকুমা ফুড সেফটি অফিসার পঙ্কজ কুমার, গোয়ালপুকুর ১নং ও গোয়ালপুকুর ২নং ব্লকের ফুড সেফটি অফিসার গার্গী রায় সহ বিভিন্ন আধিকারিক ও হোটেল ব্যবসায়ীরা।এসিএমওএইচ ডক্টর দীপ সামন্ত বলেন আজকের ট্রেনিং মূলত ফুড সেফটি হাইজেনিক এই বিষয়ের জন্য ডাকা হয়েছে।
Read More
কৃষিতে ড্রোনের সাহায্যে কীটনাশক স্প্রের ডেমনস্ট্রেশন অনুষ্ঠিত

কৃষিতে ড্রোনের সাহায্যে কীটনাশক স্প্রের ডেমনস্ট্রেশন অনুষ্ঠিত

গোয়ালপোখর এক নং ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের কুড়েলা গ্রামে কৃষিতে ড্রোনের সাহায্যে কীটনাশক স্প্রের ডেমনস্ট্রেশন অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা ইসলামপুর মহকুমা শাসক আব্দুল শাহেদ এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী গোলাম রব্বানী এবং মহাকুমা কৃষি আধিকারিক শ্রীকান্ত সিনহা প্রমুখ।  কৃষি দপ্তরের আধিকারিক শ্রীকান্ত বাবু জানান এটি কেন্দ্রীয় সরকারের অধীনে একটি বিশেষ স্কিম।এই স্কিম আমাদের রাজ্যে কাজ শুরু করেছে। মোট ১০ লক্ষ্য টাকা মূল্যের ড্রোনটিকে সরকার ৮ লক্ষ্য টাকা ভর্তুকি দিয়ে কৃষকদের দেবে। এই ড্রোনের সাহায্যে চাষীদের লক্ষ্য লক্ষ্য টাকা সাশ্রয় হবে। খুবই কম সময়ে বিঘের পর বিঘে জমিতে স্প্রে করা সম্ভব হবে। আমাদের জেলায়…
Read More
কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া প্রচার শুরু করলেন

কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া প্রচার শুরু করলেন

মদনমোহন মন্দিরে পূজো দিয়ে প্রচার শুরু করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার নাম ঘোষণার পর আজ কোচবিহারে ফিরেই মদনমোহন মন্দিরে পূজো দিয়ে তিনি তার নির্বাচনী প্রচার শুরু করেন।  গত বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হলেও সিতাই বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২০২৪ এর লোকসভা নির্বাচনে এবার তাকেই প্রার্থী করা হয়েছে। আজ মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর কোচবিহার শহরে রোড শো করেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।
Read More
কৃষি দপ্তরের অফিসে চিতা বাঘের আতঙ্ক   

কৃষি দপ্তরের অফিসে চিতা বাঘের আতঙ্ক   

কৃষি দপ্তরের অফিসে চিতা বাঘের আতঙ্ক, খাঁচা পাতলো বন দপ্তর।ধূপগুড়িতে কৃষি দপ্তরের  অফিসের ফার্মে চিতা বাঘের উপস্থিতি লক্ষ্য করে কর্মীরা।  জানা গিয়েছে, সোমবার বিকেলে স্থানীয়রা চিতাবাঘের মতো দেখতে জন্তুকে ঘুরে বেড়াতে দেখে। এরপর তারা ছবি তুলে আধিকারিকদের পাঠায়। কৃষি আধিকারিকরা তৎক্ষণাৎ বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের সঙ্গে যোগাযোগ করেন।মঙ্গলবার দুপুরে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতা বাঘের উপস্থিতির বিষয়টি খতিয়ে দেখেন। বেশ কিছু জায়গায় পায়ের ছাপ খতিয়ে দেখেন বন কর্মীরা।এরপর ‌কৃষি দপ্তরের ফার্মে খাঁচা পাতে বন দপ্তর।  সন্ধ্যায় ওই খাঁচায় ছাগলের টোপ দেওয়া হবে।তবে আদৌ চিতাবাঘ কি না সে বিষয়ে রয়েছে ধোঁয়াশা। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে কৃষি দপ্তরে কর্মরত কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে।
Read More
কর্নফ্লাওয়ার, বিটফল সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে জলপাইগুড়িতে তৈরি করা হচ্ছে ভেষজ আবির

কর্নফ্লাওয়ার, বিটফল সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে জলপাইগুড়িতে তৈরি করা হচ্ছে ভেষজ আবির

কর্নফ্লাওয়ার, বিটফল সহ বিভিন্ন লতাপাতা ও প্রাকৃতিক উপাদান দিয়ে জলপাইগুড়িতে তৈরি করা হচ্ছে ভেষজ আবির। সামনেই রয়েছে বসন্ত উৎসব। এজন্য সরকারি উদ্যোগে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে ওই ভেষজ আবির তৈরি করা হচ্ছে।এর আগে জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ বান্ধব আবির বানানোর প্রশিক্ষণ দেওয়া হয় মহিলাদের। স্থানীয় বিডিও মিহির কর্মকারের উদ্যোগে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তিনজন করে মহিলাকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শেখানো হয়েছে লাল, গোলাপি, সবুজ ও নীল রঙের ভেষজ আবির তৈরির কৌশল। বিভিন্ন রকমের গাছের পাতা, ফুল‌ ও ফল‌ ব্যবহার‌ করে‌ তৈরি করা হচ্ছে এই আবির‌। জানা যাচ্ছে ভেষজ‌ এই আবির‌ দিয়ে রং খেললে কোনও…
Read More
লোকসভা ভোটের আগে চমক! উদ্বোধন হলো ‘এনজেপি-পাটনা’বন্দে ভারত এক্সপ্রেসের

লোকসভা ভোটের আগে চমক! উদ্বোধন হলো ‘এনজেপি-পাটনা’বন্দে ভারত এক্সপ্রেসের

লোকসভা ভোটের আগে নতুন আরেকটি বন্দে ভারত এক্সপ্রেস পেল উত্তরবঙ্গবাসী। মঙ্গলবার এনজেপি-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হলো।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি ট্রেনের উদ্বোধন করেন। ১৪ মার্চ থেকে নতুন বন্দে ভারত এক্সপ্রেসটি চলাচল করবে।এনজেপি থেকে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু হলো। এর আগে এনজেপি-হাওড়া ও এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত চালু হয়েছে। মঙ্গলবার এনজেপি স্টেশনে উপস্থিত ছিলেন এনএফ রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিআরএম, মুখ্য জনসংযোগ আধিকারিক সহ অন্যান্য রেল কর্তারা। পাশাপাশি সাংসদ জয়ন্ত রায়, বিধায়ক শংকর ঘোষ এদিন স্থানীয়ভাবে ফ্ল্যাগ অফ করেন নয়া এই সেমি বুলেট ট্রেনের।
Read More
কোচবিহারে নির্বাচনী প্রচারে গিয়ে জনতার প্রশ্নের মুখে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

কোচবিহারে নির্বাচনী প্রচারে গিয়ে জনতার প্রশ্নের মুখে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

 নির্বাচনী প্রচারে গিয়ে জনতার প্রশ্নের মুখে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক।আজ কোচবিহারের গুড়িয়াহাটি ২নং গ্রাম পঞ্চায়েত এলাকার রেলগেট বাজার থেকে প্রচার শুরু করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। রেলগেট বাজারে একটি শোভা করার পাশাপাশি স্থানীয় একটি মন্দিরেও পূজো দেন তিনি। মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় স্থানীয় বাসিন্দারা মন্ত্রীর গাড়ি থামিয়ে এলাকায় পানীয় জল এবং নিকাশি নালা সংস্কারের দাবি জানায়।
Read More