নিজের বিরুদ্ধে নিয়ে আসা বিজেপির সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি সিদ্দিক আলীর

নিজের বিরুদ্ধে নিয়ে আসা বিজেপির সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি সিদ্দিক আলীর

বিজেপি থেকে তৃণমূলে যোগদান করার পর বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি সিদ্দিক আলীর বিরুদ্ধে নিয়ে আসা বিজেপির সমস্ত অভিযোগ কে ভিত্তিহীন বলে দাবি করে, এদিন কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন সিদ্দিক আলী মিয়া।  তিনি বলেন বিজেপিতে কোন মর্যাদা নেই। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে সামনে রাখতে তিনি তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। তার বিরুদ্ধে নিয়ে আসা সমস্ত অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন। একই সাথে এদিন সাংবাদিক বৈঠকে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক মন্তব্য করে বলেন, আগামীকাল থেকে জেলার প্রতিটি মন্দিরে পুজো দিয়ে ২০২৪ লোকসভা নির্বাচনে জয়যাত্রা শুরু করবে তৃণমূল। সেই সঙ্গে তিনি নিজে মহা মৃত্যুঞ্জয় যোগ্য করার কথা…
Read More
আবারো লোকালয়ে দাঁতাল হাতি

আবারো লোকালয়ে দাঁতাল হাতি

আবারো লোকালয়ে দাঁতাল হাতি।হাতির আক্রমণে তছনছ বিয়ে বাড়ি। মারা গেল একটি গর্ববতী গরু অপর আরও একটি গরু আহত। আতঙ্কিত বাসিন্দারা। ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে তেলিয়ামুড়া কৃষ্ণপুর সড়কে।ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে।জানা যায় তেলিয়ামুড়া থানা এলাকার কৃষ্ণপুরের সন্তোষ ভৌমিকের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল।বিয়ে উপলক্ষে সাজানো হয় বাড়ি। ভোর চারটায় হাতিটি বিয়ে বাড়িতে প্রবেশ করে পুরো বিয়ে বাড়ি লন্ডভন্ড করে দেয় বলে অভিযোগ। মাটির দেওয়াল ভেঙ্গে ঘর থেকে দুই বস্তা ধান খেয়ে নেয়। বাড়িতে থাকা একটি গরু মেরে ফেলে অপর আরেকটি গরুকে আহত করে। নষ্ট করে দেয় কৃষি কাজে ব্যাবহৃত ট্রাক্টর। বিক্ষুব্ধ গ্রামবাসীরা সোমবার সকালে তেলিয়ামুড়া কৃষ্ণপুর সড়ক  অবরোধ করে। ছুটে…
Read More
বক্সার জঙ্গলে ফের ছাড়া হলো চিতল হরিণ

বক্সার জঙ্গলে ফের ছাড়া হলো চিতল হরিণ

বক্সার জঙ্গলে ফের ছাড়া হলো চিতল হরিণ। বাঘেদের থাকার অনুকুল পরিবেশ গড়ে তুলতে বদ্ধ পরিকর বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের বনকর্তা ও কর্মীরা।ফের বনে ছাড়া হলো স্পটেড ডিয়ার। বন কর্তা এবং পশু চিকিৎসকদের উপস্থিতিতে শনিবার রাতে ছাড়া হয় হরিণগুলি।90টি স্পটেড হরিণ  সফলভাবে ছাড়া হয়েছে।এই স্পটেড হরিণগুলিকে বর্ধমান জেলার অন্তর্গত রামনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে স্থানান্তরিত করা হয়েছে।
Read More
আগামী ২৯শে মার্চ ‘নেশামুক্ত ডুয়ার্স’ দিবসের ডাক দিল ডুয়ার্স দিবস উদযাপন সমিতি

আগামী ২৯শে মার্চ ‘নেশামুক্ত ডুয়ার্স’ দিবসের ডাক দিল ডুয়ার্স দিবস উদযাপন সমিতি

আগামী ২৯শে মার্চ ‘নেশামুক্ত ডুয়ার্স দিবসের ডাক দিল ডুয়ার্স দিবস উদযাপন সমিতি।২৯শে মার্চে এলেনবাড়ি থেকে কুমারগ্রাম (তিস্তা থেকে সঙ্কোশ নদী) সারা ডুয়ার্স জুড়ে নেশামুক্ত দিবস পালন করা হবে। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ আরো বিভিন্ন বিষয়ে দেশের অন্যান্য অংশের তুলনায় পিছিয়ে রয়েছে ডুয়ার্স এলাকা।বর্তমানে গোদের ওপর বিষফোঁড়া হিসেবে দেখা দিয়েছে যুব সমাজের নেশা আসক্তি। তাই ‘গুড ফ্রাইডে’-এর জাতীয় ছুটির দিনটিকে শুভ কাজে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নিয়েছে এই সমিতি।২০১০ সাল নাগাদ যখন ডুয়ার্সের পরিস্থিতি পৃথক রাজ্যের দাবিতে অগ্নিগর্ভ হয়ে ওঠে, সে সময় ডুয়ার্সের শান্তি, প্রগতি ও উন্নতির লক্ষ্য নিয়ে ১৪ই জানুয়ারী সারা ডুয়ার্স জুড়ে ডুয়ার্স দিবস উদযাপনের শুরু হয়। বিগত ১৪ বছর…
Read More
দালাল চক্রের বিরুদ্ধে ফের কোচবিহারে পুলিশের অভিযানদালাল চক্রের বিরুদ্ধে ফের কোচবিহারে পুলিশের অভিযান

দালাল চক্রের বিরুদ্ধে ফের কোচবিহারে পুলিশের অভিযানদালাল চক্রের বিরুদ্ধে ফের কোচবিহারে পুলিশের অভিযান

দালাল চক্রের বিরুদ্ধে লাগাতার অভিযান কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের। শনিবার সকালে ফের কোচবিহার কোতোয়ালী থানার আইসির নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ চত্বর সহ মিনি বাস স্ট্যান্ড এলাকায় দালাল চক্রের বিরুদ্ধে অভিযানে নামে। পুলিশ সূত্রে জানানো হয়েছে এদিন ২৪ জন দালালকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এই অভিযানে খুশি কোচবিহারের সাধারণ বাসিন্দারা। এই অভিযান ক্রমাগত চলবে বলে, কোতোয়ালি থানা সূত্রে জানানো হয়েছে।
Read More
দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জলপাইগুড়ি অথবা শিলিগুড়ির মধ্যে একটি ‌প্রকাশ্য‌ জনসভা করবেন তিনি। আগামী ৯-১১ই মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। শনিবার জলপাইগুড়িতে একটি সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী।প্রধানমন্ত্রীর‌ সভা‌কে‌ ঘিরে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু হয়ে গেছে বিজেপি শিবিরে। বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, জলপাইগুড়ি অথবা শিলিগুড়ির মধ্যে একটি ‌প্রকাশ্য‌ জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশাল এই‌ জনসভা অনুষ্ঠিত হবে আগামী ৯-১১ই মার্চের মধ্যে। আয়ুষ্মান‌ ভারত‌ সহ প্রধানমন্ত্রীর বিভিন্ন কেন্দ্রীয়‌ প্রকল্প নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাওয়া‌ হবে বলে জানান তিনি।
Read More
একাধিক দাবিতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করলো CPIM

একাধিক দাবিতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করলো CPIM

একাধিক দাবিতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করলো CPIM দার্জিলিং জেলা কমিটি। মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারিনটেনডেন্টকে একটি স্মারকলিপি তুলে দিলো দলের নেতা কর্মীরা। শুক্রবার একটি মিছিল করে মেডিক্যাল কলেজের সুপারের ঘরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। তাদের প্রধান দাবিগুলির মধ্যে মূলত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সবকটি বিভাগ সম্পূর্ণভাবে কার্যকর করা, বেশ কিছু চিকিৎসক যারা প্রতি মাসে মাইনে পাচ্ছেন কিন্তু সময়মতো হাসপাতালে আসছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, হাসপাতালে দালাল রাজ বন্ধ করা ইত্যাদি।
Read More
লোকসভা নির্বাচনে আগে বড়সড় ভাঙ্গন বিজেপিতে

লোকসভা নির্বাচনে আগে বড়সড় ভাঙ্গন বিজেপিতে

লোকসভা নির্বাচনে আগে বড়সড় ভাঙ্গন বিজেপিতে। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি সিদ্দিক আলী মিয়া। আজ কোচবিহার 2 নম্বর ব্লকের ঘোকসার ডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেন বিজেপির কোচবিহার জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি সিদ্দিক আলী মিয়া। রাজ্য যখন প্রধানমন্ত্রী উপস্থিত সেই সময় সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার ঘটনায় অস্বস্তিতে পড়েছে বিজেপি। ইতিমধ্যেই তৃণমূল বিজেপি উভয় দলেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ঘর গুছাতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদের দলে ফেরানোর উদ্যোগ…
Read More
কোচবিহার মেডিকেল কলেজে দালাল চক্র মেটাতে বিশেষ অভিযান

কোচবিহার মেডিকেল কলেজে দালাল চক্র মেটাতে বিশেষ অভিযান

কোচবিহার মেডিকেল কলেজে সক্রিয় দালাল চক্র। আজ কোচবিহার কোতোয়ালি থানার আইসির নেতৃত্বে মেডিকেল কলেজের ইমার্জেন্সি এবং আউটডোর বিভাগে চললো অভিযান। এক বিশেষ অভিযানে পুলিশ চারজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিভিন্ন সময় কোচবিহার মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেয়। তার সঙ্গে উঠে আসে বিভিন্ন দালাল চক্রের অভিযোগ। সেই দালাল চক্র মেটাতেই কোচবিহার থানার এই বিশেষ অভিযান।
Read More
জনগর্জন সভা উপলক্ষে ইসলামপুরে দেওয়াল লিখন শুরু

জনগর্জন সভা উপলক্ষে ইসলামপুরে দেওয়াল লিখন শুরু

১০ই মার্চ জনগর্জন সভা অনুষ্ঠিত হবে ব্রিগেডে।সেই উপলক্ষে আজ ইসলামপুরে দেওয়াল লিখন অনুষ্ঠিত হলো। এদিনের এই দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগরওয়াল সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কানাইয়া লাল আগরওয়াল জানান কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী দশই মার্চ জনগর্জন সভা অনুষ্ঠিত হবে বিগ্রেড ময়দানে। তার আগে ইসলামপুরে চলছে প্রচার।
Read More