14
Mar
গোয়ালপোখর এক নং ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের কুড়েলা গ্রামে কৃষিতে ড্রোনের সাহায্যে কীটনাশক স্প্রের ডেমনস্ট্রেশন অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা ইসলামপুর মহকুমা শাসক আব্দুল শাহেদ এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী গোলাম রব্বানী এবং মহাকুমা কৃষি আধিকারিক শ্রীকান্ত সিনহা প্রমুখ। কৃষি দপ্তরের আধিকারিক শ্রীকান্ত বাবু জানান এটি কেন্দ্রীয় সরকারের অধীনে একটি বিশেষ স্কিম।এই স্কিম আমাদের রাজ্যে কাজ শুরু করেছে। মোট ১০ লক্ষ্য টাকা মূল্যের ড্রোনটিকে সরকার ৮ লক্ষ্য টাকা ভর্তুকি দিয়ে কৃষকদের দেবে। এই ড্রোনের সাহায্যে চাষীদের লক্ষ্য লক্ষ্য টাকা সাশ্রয় হবে। খুবই কম সময়ে বিঘের পর বিঘে জমিতে স্প্রে করা সম্ভব হবে। আমাদের জেলায়…
