পর্যাপ্ত যানবাহন না পাওয়ায় মাথাভাঙ্গা শহরে বিক্ষোভ ভোটকর্মীদের

পর্যাপ্ত যানবাহন না পাওয়ায় মাথাভাঙ্গা শহরে বিক্ষোভ ভোটকর্মীদের

মাথাভাঙ্গা ডিসিআরসিতে গাড়ি না পেয়ে বিশৃঙ্খলা ভোট কর্মীদের মধ্যে। গাড়ির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ভোট কর্মীরা। যদিও পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।জানা যায় এদিন সকাল থেকেই ভোট কেন্দ্রে যাওয়ার জন্য পর্যাপ্ত যানবাহন পায়নি ভোট কর্মীরা, ফলে যানবাহন না পাওয়ায় মাথাভাঙ্গা শহরে বিক্ষোভ দেখাতে শুরু করে ভোটকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ, পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।
Read More
মাসকালাইবাড়িতে পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল বাসিন্দারা

মাসকালাইবাড়িতে পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল বাসিন্দারা

জল নেই ভোট নেই। আগে জল তারপর ভোট। পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল বাসিন্দারা। মাসকালাইবাড়ি পবিত্র নগর কলোনীর ২২ নম্বর ওয়ার্ড এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। পথ অবরোধের ফলে পুলিশের গাড়ি সহ ডিএসপিকে ঘুর পথে যেতে হয়। জানা গেছে দীর্ঘদিন ধরে পুরসভা থেকে পানীয় জল পাচ্ছে না বাসিন্দারা, এই অভিযোগের ভিত্তিতে আজ পথ অবরোধে সামিল হয় তারা।
Read More
অষ্টমী স্নান উপলক্ষে চেচাখাতা নোনাই নদীতে শতাধিক পূর্ণ্যার্থীদের জনসমাগম ও মেলা অনুষ্ঠিত

অষ্টমী স্নান উপলক্ষে চেচাখাতা নোনাই নদীতে শতাধিক পূর্ণ্যার্থীদের জনসমাগম ও মেলা অনুষ্ঠিত

বিবেকানন্দ এক নম্বর অঞ্চল মধ্য চেচাখাতা নোনাই নদীতে অষ্টমী স্নান উপলক্ষে শতাধিক পূর্ণ্যার্থীদের জনসমাগম ও মেলা অনুষ্ঠিত হলো। সাতসকালে জংশন বিবেকানন্দ এক নম্বর অঞ্চল মধ্য চেচাখাতা নোনাই নদীতে বাসন্তী পূজো উপলক্ষে শতাধিক পূর্নাথীদের ভিড় লক্ষ্য করা যায়। জানা গেছে নোনাই পার মহিলা বাসন্তী পূজো কমিটির উদ্যোগে দীর্ঘ ৫৫ বছর ধরে এই এলাকায় মেলার আয়োজন করা হয়।এদিন পূর্ণার্থীরা এলাকার নোনাই নদীতে বাসন্তী পূজো উপলক্ষে নদীতে অষ্টমী স্নান করেন। এছাড়াও প্রচুর ভক্তবৃন্দদের তর্পণ করতে লক্ষ্য করা যায়। অষ্টমী স্নান উপলক্ষে এলাকায় মেলারও আয়োজন করে থাকে উদ্যোক্তারা। প্রতি বছর দিনভর ওই মেলায় হাজারো সাধারণ মানুষদের জনসমাগম লক্ষ্য করা যায়।
Read More
বৈশাখী উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে গুরুদুয়ারা

বৈশাখী উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে গুরুদুয়ারা

উৎসবের ভরা মরশুম,পরপর রয়েছে বাসন্তী পুজো, বাঙ্গালীদের বর্ষবরণ, রামনবমী, রয়েছে ঈদ, শনিবার বৈশাখী। শিখ সম্প্রদায়ের কাছে এই বৈশাখী উৎসব গুরুত্বপূর্ণ একটি উৎসব। প্রতি বছর ঘটা করে এই বৈশাখী উৎসব পালন করে থাকেন তাঁরা। এবারও চলছে সেই উৎসবকে ঘিরে প্রস্তুতি। আগামী ১৩ই এপ্রিল বৈশাখী উৎসব উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে গুরুদুয়ারা। আলোর রোশনাই দিয়ে সেজে উঠেছে গুরুদুয়ারা। এই প্রসঙ্গে একজন সেবাইত জানান, আগামী ১৩ই এপ্রিল রয়েছে বৈশাখী, বৈশাখী উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে গুরুদুয়ারা। এই বিশেষ দিনে প্রচুর ভক্ত আসবেন, সারাদিন ধরে উৎসব অনুষ্ঠান পালন করা হবে।
Read More
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ি

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ি

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ি। বুধবার রাতে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সব থেকে বেশি ক্ষতি হয়েছে ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ব্যাঙ্কান্দি ও বাগজান এলাকায়। এছাড়াও খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও ব্যপক ক্ষতি হয়েছে।  ব্যাঙ্কান্দি ও বাগজান এলাকায় কয়েকশো বাড়ির টিনের চাল ও অ্যাসবেসটাস ক্ষতি হয়েছে। এছাড়াও কৃষি ক্ষেত্রেও ব্যাপক ক্ষতি হয়েছে। সসা, বরবটি, কুমড়ো এবং লঙ্কা চাষে ক্ষতি হয়েছে বেশ। ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিলিমা রায় এদিন সকাল থেকেই ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।  পরে ময়নাগুড়ি বিডিও অফিস থেকে ব্লক প্রশাসনের দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যায়। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।
Read More
কোচবিহারে মা ও শিশুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে

কোচবিহারে মা ও শিশুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে

মা ও শিশুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। পুলিশের প্রাথমিক অনুমান চার বছরের শিশুকন্যাকে খুন করে আত্মঘাতী হয়েছে মা।কোচবিহারের গুড়িয়াহাটি ২ নং গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রজিৎ কলোনির ঘটনা। বুধবার এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে এলাকায়। ঘটনাস্থল থেকে শিশু ও বছর ৩৪-এর ওই মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে কী কারণে এই ঘটনা ঘটলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
তৃণমূল প্রার্থীর সমর্থনে তুফানগঞ্জে রোড শো অভিনেতা দেবের

তৃণমূল প্রার্থীর সমর্থনে তুফানগঞ্জে রোড শো অভিনেতা দেবের

কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে দেবের রোড শো’তে জনজোয়ার তুফানগঞ্জে। মঙ্গলবার তৃণমূল প্রার্থীর সমর্থনে তুফানগঞ্জে রোড শো করতে আসেন বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দেব (দীপক অধিকারী)। এদিন দুপুরে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের চিলাখানা ১ গ্রাম পঞ্চায়েতের বল খেলা ময়দানে হ্যালিপ্যাডে নেমে নাটাবাড়ি কদমতলা  পর্যন্ত রোড শো করেন অভিনেতা দেব। এদিন দেবকে ঘিরে তৃণমূল কর্মী–সমর্থকদের পাশাপাশি স্থানীয় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভোটের মুখে তারকা প্রচার কোচবিহারে আলাদা মাত্রা যোগ করেছে। অভিনেতাকে দেখতে পথের দুই দিকে দাঁড়িয়ে ছিল কয়েক হাজার স্থানীয় মানুষের পাশাপাশি স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা।
Read More
সাত সকালে বাইশনের তান্ডব আলিপুরদুয়ারে

সাত সকালে বাইশনের তান্ডব আলিপুরদুয়ারে

কালচিনি ব্লকের নিউ হাসিমারা এলাকাতে মঙ্গলবার সাত সকালে শুরু হয় বাইশনের তান্ডব। এলাকার এক ব্যক্তিকে বাইশনের আহত করার ভিডিও দেখে ভীত সকলে।মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই ভিডিও এলাকাবাসীদের মোবাইলে। নিউ হাসিমারা এলাকায় এই বাইশনটি জলদাপাড়ার জঙ্গল থেকে এসেছিল বলে মনে করা হচ্ছে। লোকালয়ে বাইশন দাপিয়ে বেরতে দেখে ঘরছাড়া সকলে। আহত ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে আলিপুরদুয়ার হাসপাতালে।ঘটনাস্থলে রয়েছে বনকর্মীরা।বাইশনটি উদ্ধারের চেষ্টা চলছে।
Read More
চৈত্রে রেকর্ড গরম, তবে এই গরমে চাহিদা বেড়েছে ডাবের

চৈত্রে রেকর্ড গরম, তবে এই গরমে চাহিদা বেড়েছে ডাবের

চৈত্রে রেকর্ড গরম। চৈত্রের চাঁদি ফাটা গরমে নাজেহাল রাজ্যবাসী। গোটা রাজ্যের পাশাপাশি এপ্রিলের শুরু থেকেই অসহনীয় গরমে প্রাণ ওষ্টাগত মালদা বাসীর। বর্তমানে মালদার তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে ঘোরাঘুরি করছে। সকাল হতে না হতেই রক্ত চক্ষু সূর্য মামা। বেলা বাড়লে তো আর কথাই নেই। প্রায় লোকশূর্ণ হয়ে পড়ছে মালদা শহরের রাজপথ।আগামী চার দিন মালদায় ঝড়ো হাওয়া বইবে। বৃষ্টি হবার সম্ভাবনা নেই।তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে মালদায় দাবি হাওয়া দপ্তরের। সব মিলিয়ে প্রচন্ড এই গরমে হাঁসফাঁস দশা মালদা বাসীর। তবে এই গরমে চাহিদা বেড়েছে ডাবের। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডাবের দামও।সাধারণ মানুষদের বক্তব্য গত বছর এতটা গরম ছিল না।এপ্রিলের শুরুতেই…
Read More
‘আবাস যোজনার টাকা আটকে না রাখলে ঝরে এতো মানুষের বাড়ির ক্ষতি হতো না’ অভিজিৎ দে ভৌমিক

‘আবাস যোজনার টাকা আটকে না রাখলে ঝরে এতো মানুষের বাড়ির ক্ষতি হতো না’ অভিজিৎ দে ভৌমিক

বাংলায় আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার।আবাস যোজনার টাকা আটকে না রাখলে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ঝরে এতো মানুষের বাড়ির ক্ষতি হতো না।বিজেপি দাবি করে তারা আবাস যোজনার টাকা দিয়েছে, ক্ষমতা থাকলে তারা কবে টাকা দিয়েছে কত টাকা দিয়েছে তারা শ্বেতপত্র প্রকাশ করুক। আজ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করে এমনটাই বললেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন দুদিন আগে শীতলকুচিতে নির্বাচনী প্রচারে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন তারা বাংলায় আবাস যোজনা টাকা দিয়েছে। গত পাঁচ বছর আগে লোকসভা নির্বাচনে বিজেপির এই প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী মানুষকে আশ্বাস দিয়েছিল প্রত্যেকের মাথার…
Read More