ফুলবাড়িতে পুকুর ভরাটের অভিযোগে উত্তেজনা স্থানীয়দের

ফুলবাড়িতে পুকুর ভরাটের অভিযোগে উত্তেজনা স্থানীয়দের

ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত ফুলবাড়ির এক নম্বর অঞ্চলের জামুড়াভিটা এলাকায় একটি পুকুর ভরাট ও সৌন্দর্যায়ন করাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।ঘটনাকে কেন্দ্র ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়।জানা গিয়েছে, জামুড়াভিটা এলাকায় একটি পুকুর রয়েছে। সেখানে ছট পুজো, দূর্গা পুজোর বিসর্জন হয়।অভিযোগ, কিছুদিন ধরে পুকুরটিকে ভরাট করার কাজ হচ্ছে।আর এতেই ক্ষুব্ধ হন স্থানীয় বাসিন্দারা।সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা।এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি।তিনি এলাকা পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।শিখা চ্যাটার্জির অভিযোগ, পুকুর ভরাট করে কোন সৌন্দর্যায়ন হয় না। এখানে রেস্তোরাঁ সহ বহুতল করা হবে।যেকারনে বড় বড় গর্ত করা হয়েছে।অন্যদিকে ঘটনাস্থলে আসেন ডাবগ্রাম…
Read More
কেদারনাথ যাত্রা শুরু করেলেন কোচবিহারের যুবক সমীর দাস

কেদারনাথ যাত্রা শুরু করেলেন কোচবিহারের যুবক সমীর দাস

দেশব্যাপী বৃক্ষ রোপণের বার্তা দিতে সাইকেলে করে কেদারনাথ যাত্রা শুরু করেলেন কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নং ব্লকের বারকোদালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকার যুবক সমীর দাস। হরিপুরের বাসিন্দা সমীর দীর্ঘদিন ধরেই কেদারনাথে গিয়ে ভগবান শিবের দর্শন করার স্বপ্ন দেখছিলেন। কিন্তু আর্থিক অনটনের কারণে তার সেই স্বপ্ন পূরণ হচ্ছিল না। একদিকে কেদারনাথের গিয়ে শিবের দর্শন করার স্বপ্ন অন্যদিকে বর্তমান পরিবেশে বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা।দুটো কেই সম্বল করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন সমীর দাস।গুগলের সহায়তায় কেদারনাথে পৌঁছানোর চেষ্টা করবে বলে জানিয়েছেন সমীর। ৩৫ দিনের মধ্যেই ১১৪৪ কিলোমিটার পথ অতিক্রম করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তিনি। একদিকে যেমন সাধারণ মানুষের কাছে বৃক্ষরোপণের বার্তা ছড়িয়ে…
Read More
পানীয় প্রস্তুতকারক কোম্পানির অফিসের সামনে বিক্ষোভ

পানীয় প্রস্তুতকারক কোম্পানির অফিসের সামনে বিক্ষোভ

একটি বহুজাতিক ঠান্ডা পানীয় প্রস্তুতকারক কোম্পানির গেটের সামনে বিক্ষোভ  দেখালেন প্রায় পাঁচশো  একাকাবাসী। বাসিন্দাদের অভিযোগ রানীনগর  শিল্পাঞ্চলে প্রায় ৮০০-১ হাজার ফুট গভীর থেকে জল তোলা হচ্ছে। ফলে বেলাকোবা পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি কুয়োর এবং নলকূপের জলস্তর নেমে গিয়েছে। পানীয় জল সহ অন্যান্য কাজে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা। পরিশ্রুত পানীয় জলের দাবীতে এদিন রানীনগর শিল্পাঞ্চলে ঠান্ডা পানীয় প্রস্তুতকারক কোম্পানির অফিসের সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা।কর্তৃপক্ষ ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি। প্রতিবাদে সরব পঞ্চায়েত প্রধানও।তবে এবিষয়ে লিখিত আকারে ঠান্ডা পানীয় প্রস্তুতকারক দপ্তরে জানানো হয়েছে বলে আন্দোলনকারীরা জানান। ঘটনায় এইচ আর আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি টেলিফোনে জানান, স্মারকলিপি পেয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে…
Read More
পথ অবরোধে সামিল ধুপগুড়ি শহরের এলাকাবাসীরা

পথ অবরোধে সামিল ধুপগুড়ি শহরের এলাকাবাসীরা

আবারো জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডে পথ অবরোধ। তবে এবার কিন্তু পুরুষ নয় মহিলাদের পথ অবরোধ। তিন থেকে চার ঘণ্টা ধরে পথ অবরোধ চলছে। জানাযায় ধুপগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডের দীর্ঘ কয়েক কিলোমিটার পর্যন্ত রাস্তার কাজ চলছে। রাস্তায় ধুলো, প্রতিদিন জল দেয় না ঠিকাদার বলে অভিযোগ। রাস্তায় জল না দেওয়ার কারণে পথ অবরোধ বলে অভিযোগ। মহিলাদের বক্তব্য ঠিকাদার না আসলে আমরা পথ অবরোধ করেই যাব। এই রাস্তা দিয়েই ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে মানুষ রোগীদের নিয়ে যায়।
Read More
মাদারিহাটে হাতির হানায় মৃত্যু হলো এক যুবকের

মাদারিহাটে হাতির হানায় মৃত্যু হলো এক যুবকের

হাতির হানায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম আকাশ দাস বয়স ২৮।আকাশের বাড়ি মধ্য মাদারিহাটে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ। আকাশের কাকা সত্যজিত বাবু জানালেন তার ভাইপো হাতি আসার আওয়াজ পেয়ে বাড়ির বাইরে বেরিয়েছিল। ভাইপোকে হাতি টেনে অনেকটা দূরে নিয়ে মেরে ফেলে। সারারাত ধরে আমরা খোঁজ করেও পাইনি। রবিবার সকালে একটি ফাঁকা জমিতে দেহ পড়েছিল।মৃতদেহ বনদপ্তর থেকে রবিবার সকালে নিয়ে যায়।
Read More
একাধিক দাবীকে সামনে রেখে পৌরসভার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বৈঠক ব্যবসায়ী সমিতির

একাধিক দাবীকে সামনে রেখে পৌরসভার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বৈঠক ব্যবসায়ী সমিতির

নামজারির টাকা কম করা, জলকর প্রত্যাহার, বাজার সংস্কারের সহ একাধিক দাবীকে সামনে রেখে পৌরসভার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক বৈঠক করলো কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। আজ ব্যবসায়ী সমিতির অফিসে এই সাংবাদিক বৈঠক করা হয়।এই সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে পৌরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তারা। জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন বলেন আমরা একে উপরের পরিপূরক।পৌরসভা ছাড়া আমাদের কাজ হবে না।আমাদের ছাড়া পৌরসভা চলবে না। তাই আমরা দ্রুত সব সমস্যার নিস্পত্তি চাইছি। পাশাপাশি তিনি আরো বলেন বলেন আমরা পৌরসভাকে সাতদিন সময় দিয়েছি সমস্যাগুলি সমাধানের। তার মধ্যে দু দিন হয়েও গেছে।বাকি ৫ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে বাজার অনির্দিষ্ট কালের জন্য…
Read More
প্রচন্ড গরমে তৃষ্ণার্ত পথচারীদের তৃষ্ণা মেটাতে অভিনব উদ্যোগ আবার এসো সংস্থার

প্রচন্ড গরমে তৃষ্ণার্ত পথচারীদের তৃষ্ণা মেটাতে অভিনব উদ্যোগ আবার এসো সংস্থার

প্রচন্ড গরমে তৃষ্ণার্ত পথচারীদের তৃষ্ণা মেটাতে অভিনব উদ্যোগ আবার এসো সংস্থার।শনিবার সংস্থার পক্ষ থেকে খাগড়াবাড়ি হেরিটেজ গেটের সামনে দিয়ে যাতায়াত করা পথচরীদের জল ও শরবত পান করানো হয়। তীব্র দাবদাহে নাজেহাল পরিস্থিতি সাধারণ মানুষের। সেই মানুষদের তেষ্টা মেটাতেই তাঁদের এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা।
Read More
নকশালবাড়ির মেচী নদীর চড়ে বাইসন ঘিরে আতঙ্ক

নকশালবাড়ির মেচী নদীর চড়ে বাইসন ঘিরে আতঙ্ক

নকশালবাড়ির মেচী নদীর চড়ে বাইসন ঘিরে আতঙ্ক। এদিন নেপালের বামনডাঙ্গি থেকে মেচী নদী পেরিয়ে একটি বাইসন এলাকায় দাপিয়ে বেড়ায়। বাইসন দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে এলাকায়। পরে অবশ্য কলাবাড়ি জঙ্গলে প্রবেশ করে বাইসনটি। বাইসন ঘিরে সতর্কতা জারি করেছে বন দপ্তর। বাইসনের নজরদারি শুরু করেছে কলাবাড়ি বনদপ্তর। তবে এখন পর্যন্ত জনবসতিপূর্ণ এলাকায় প্রবেশ করেনি বাইসনটি।জানা যায় নেপালের বামুন ডাঙ্গি থেকে মেচি নদী পেরিয়ে বাইসনটি কলাবাড়ি জঙ্গলে ঢুকেছে। বাইসনের খোঁজে জোর তল্লাশি কলাবাড়ি বন বিভাগের।
Read More
মাধ্যমিকে নজরকাড়া ফল দীপজয়ের, সংবর্ধনা দিলেন বিধায়ক

মাধ্যমিকে নজরকাড়া ফল দীপজয়ের, সংবর্ধনা দিলেন বিধায়ক

অভাবের সঙ্গে লড়াই করে মাধ্যমিকে নজরকাড়া ফল করেছে রাজগঞ্জের দীপজয় সরকার।শুক্রবার তাকে সংবর্ধনা দিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের স্কুল পাড়ার বাসিন্দা মিঠুন সরকার ও দীপা সরকারের ছেলে দীপজয়। সে রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ছাত্র ।মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৬৪।  আগামীতে ডাক্তার হওয়ার ইচ্ছে তার। দীপজয়ের বাবা দীর্ঘদিন থেকে অসুস্থ, মা দর্জির কাজ করে কোনোমতে সংসার চালান।  এই অভাবের সংসারে কিভাবে দীপজয় এর স্বপ্ন পূরণ হবে তা নিয়ে চিন্তায় রয়েছে দীপজয় ও তার পরিবারের সদস্যরা। শুক্রবার দীপজয় এর বাড়িতে গিয়ে ফুল ও মিষ্টি  দিয়ে সংবর্ধনা জানান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ও সমাজসেবী অরিন্দম ব্যানার্জি সহ অন্যান্যরা। সংবর্ধনা…
Read More
কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের উদ্যোগে রক্তদান শিবির

কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের উদ্যোগে রক্তদান শিবির

বৃহস্পতিবার কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের উদ্যোগে ট্রাস্টের কর্মচারী এবং অন্যান্য দের নিয়ে মদন মোহন মন্দির সংলগ্ন আনন্দময়ী ধর্মাশলায় অনুষ্টিত হলো রক্তদান শিবির। সদর মহকুমা শাসক সর্বপ্রথম রক্তদান করে এই শিবিরের সূচনা করেন।আয়োজকরা জানান কোচবিহার ব্লাড ব্লাঙ্কের রক্তের সমস্যা মেটাতে তাঁদের এই উদ্যোগ। তাঁদের লক্ষ ৫০ ইউনিট রক্ত এই শিবির থেকে সংগ্রহ করে ব্লাড ব্লাঙ্কের হাতে তুলে দেওয়া হবে।
Read More