সেনা ছাউনিতে সাতসকালে হাতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

সেনা ছাউনিতে সাতসকালে হাতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

সকালে দেখতে পেয়েছিলেন সেনা জওয়ানরা। উল্টো হয়ে পড়েছিল দেহটি। শরীরে ছিল দগদগে ঘা। সেনা ছাউনি থেকে উদ্ধার সাব এডাল্ট হাতির মৃতদেহ। হাতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বিন্নাগুড়ি সেনাছাউনির নর্থ জোন হিলি ব্রিগেডে। বন কর্মীদের প্রাথমিক অনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরবেলা  সেনা জওয়ানরা একটি মাঝ বয়সী পুরুষ হাতির মৃতদেহ দেখতে পান সেনাছাউনির ভেতরে । সঙ্গে  সঙ্গে বিষয়টি বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের জানান সেনা জাওয়ানরা। ঘটনাস্থলে পৌঁছেছে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের আধিকারিকরা। উত্তরবঙ্গের যতগুলি ‘হাইসেনসিটিভ এলিফ্যান্ট করিডর’ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে হাতি করিডর রয়েছে বিন্নাগুরি সেনা ছাউনির মধ্য দিয়ে। বীরপাড়া ব্লকের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় তিন…
Read More
BLRO করনদিঘি জমি মাফিয়াদের এলাকায় রেড করতে গিয়ে আক্রান্ত

BLRO করনদিঘি জমি মাফিয়াদের এলাকায় রেড করতে গিয়ে আক্রান্ত

জমি মাফিয়াদের স্বর্গ রাজ্য নাগর নদী এলাকায় রেড করতে গিয়ে আক্রান্ত BLRO করনদিঘি। রক্তাত জখম BLRO সহ আরও ৩ জন। ভাঙচুর হয়েছে BLRO র গাড়ি। খোয়াশপুরে আক্রান্ত হয় BLRO করনদিঘি সহ BLRO অফিসের আরও ৩ জন। তাদের ঘিরে ধরে কাঠের বাটাম দিয়ে মারধোর করা হয়। ভাঙচুর চালানো হয় তাদের গাড়িতেও৷ গ্রামবাসীরা গিয়ে বাচায় তাদের।ঘটনাস্থলে ছুটে যায় বিরাট পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। আহত হয়েছেন BLRO গৌড় সড়েন, মাথা ফেটেছে তার। গ্রুপডি স্টাফ সচ্চিদানন্দ ঠাকুর,আমিন বিপুল বসাক,গাড়ির চালক সুমিত সাদা। ঘটনার তদন্ত শুরু করলো করনদিঘি থানার পুলিশ।
Read More
রাঙাপানিতে অনুষ্ঠিত হলো কালবৈশাখী চড়ক পূজো

রাঙাপানিতে অনুষ্ঠিত হলো কালবৈশাখী চড়ক পূজো

প্রতি বছরের মতো এবছরও রাঙাপানির পালপাড়ায় অনুষ্ঠিত হলো কালবৈশাখী চড়ক পূজো।মঙ্গলবার সকালে কালবৈশাখী চড়ক পূজো উপলক্ষে হাজরা খেলা অনুষ্ঠিত হয়। এদিন ভোর থেকেই রাঙাপানি পাল পাড়া ও রাঙাপানি নিমতলা শ্মশান ঘাটে হাজরাদের নিয়ে শুরু হয় খেলা। বিভিন্ন দেবদেবীর সাজে অস্ত্র হাতে নিয়ে খেলা দেখাতে থাকে হাজরার দল।এদিন সকালের এই হাজরা খেলা দেখতে রাঙাপানি ও তার পার্শ্ববর্তী এলাকার প্রচুর মানুষ ভিড় করেন নিমতলা শ্মশান মন্দির ও পালপাড়া শ্মশান ঘাটে। এরপর নিত্য করতে করতে এলাকার বেশ কয়েকটি গ্রামে খেলা দেখাতে থাকে।  রাঙ্গাপানি এলাকায় দুটি হাজরা পূজোর আয়োজন হয়েছিল। একটি হলো রাঙাপানি পাল পাড়ায় অন্যটি রাঙাপানি সংলগ্ন নিমতলা শ্মশান ঘাটে।পূজো কমিটির সদস্য ভুবন…
Read More
চিতা বাঘের খোঁজে চা বাগানে ট্র্যাপ ক্যামেরা লাগালো বন দপ্তর

চিতা বাঘের খোঁজে চা বাগানে ট্র্যাপ ক্যামেরা লাগালো বন দপ্তর

চিতা বাঘের খোঁজে চা বাগানে ট্র্যাপ ক্যামেরা লাগালো বন দপ্তর, ড্রোন ক্যামেরায় চললো তল্লাশি।চিতা বাঘের আতঙ্কে ঘুম উড়েছে বানারহাট ব্লকের লক্ষীপাড়া চা বাগানের শ্রমিকদের।এবার চিতাবাঘের খোঁজে বানারহাটের লক্ষীপাড়া চা বাগানে লাগানো হলো ট্রাপ ক্যামেরা,পাশাপাশি উড়ানো হলো ড্রোন। চা - শ্রমিকদের মধ্যে জাকিয়ে বসা চিতা বাঘের আতঙ্ক কাটাতে লক্ষ্মীপাড়া চা বাগানে বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের পক্ষ থেকে করা হলো সচেতনতা শিবির। পাশাপাশি চা - বাগানের ঘুরে বেড়ানো চিতা বাঘগুলিকে চিহ্নিত করতে ওড়ানো হলো ড্রোন, সেই সাথে বাগানের বি বি সেকশনে ট্র্যাপ ক্যামেরা লাগালো বন দপ্তর।বাগান কর্তৃপক্ষ জানালেন, এদিন চা - বাগানের বি বি ৬ এক্সটেনশন এবং বি বি ১৪ নম্বর সেকশনে দেখে…
Read More
আগামী ১৭ই মে যুগল কিশোর রায় বীরের মূর্তি স্থাপন করা হবে, চলছে জোর কদমে প্রস্তুতি

আগামী ১৭ই মে যুগল কিশোর রায় বীরের মূর্তি স্থাপন করা হবে, চলছে জোর কদমে প্রস্তুতি

উত্তরবঙ্গের এক ঐতিহ্যবাহী ব্যক্তিত্ব যুগল কিশোর রায় বীরের পুর্ণাবয়ব মূর্তি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর সমতা কেন্দ্রের সদস্যদের উদ্যোগে যুগল কিশোর রায় বীরের জন্ম জয়ন্তী উদযাপন এবং যুগল কিশোর রায় বীরের পুর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করা হবে আগামী ১৭ ই-মে তারই প্রস্তুতি চলছে জোর কদমে। জানা গিয়েছে, যুগল কিশোর রায় বীর আজীবন সমাজ বাদী  আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ইতিমধ্যে জটেশ্বরের কাজলী হল্টের সমতা কেন্দ্রে প্রস্তুতির কাজ চলছে জোর কদমে।উদ্যোক্তাদের পক্ষ থেকে ওই অনুষ্ঠানটিতে উপস্থিত থাকার জন্য সকলকে আন্তরিক ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
Read More
কোচবিহারের অঙ্কিতা ঘোষ রাজ্যের মেধা তালিকায় দশম স্থানে জায়গা করে নিয়েছে

কোচবিহারের অঙ্কিতা ঘোষ রাজ্যের মেধা তালিকায় দশম স্থানে জায়গা করে নিয়েছে

৭৫ বছরে এই প্রথমবার রাজ্যের মেধাতালিকায় স্থান পেলো কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়। ৪৮৭ নম্বর পেয়ে রাজ্যের মেধাতালিকায় দশম স্থানে জায়গা করে নিয়েছে কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা ঘোষ। কলাবিভাগের ছাত্রী অঙ্কিতা। ইংরেজি নিয়ে পড়ার ইচ্ছে তার। বড়ো হয়ে wbcs অফিসার হওয়ার স্বপ্ন দেখে সে। মেয়ের এই সাফল্যে খুশি পরিবারের লোকজন। পাশাপাশি স্কুলের সকল শিক্ষিকারাও বেশ খুশি এই সাফল্যে। তারা বলেন এই প্রথম আমাদের স্কুল থেকে কেউ রাজ্যের মেধাতালিকায় জায়গা করে নিয়েছে। এটা অনেক বড়ো খুশির ব্যাপার।
Read More
কোচবিহারের প্রতীচী উচ্চমাধ্যমিকে রাজ্যে চতুর্থ

কোচবিহারের প্রতীচী উচ্চমাধ্যমিকে রাজ্যে চতুর্থ

প্রকাশিত হলো এ বছরের উচ্চমাধ্যমিকের ফল। সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উচ্চমাধ্যমিকে রাজ্যে চতুর্থ কোচবিহারের প্রতীচী রায় তালুকদার। সে সুনীতি অ্যাকাডেমির ছাত্রী। তার প্রাপ্ত নম্বর ৪৯৩। মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছে সে। মাধ্যমিকে ৬৮২ পেয়েছিল প্রতীচী।প্রতিদিন দিনে ১০ ঘন্টা পড়াশোনা করত প্রতীচী। শরীরচর্চা করে পড়তে বসত সে। উচ্চমাধ্যমিকে ৭ জন গৃহশিক্ষক ছিল তার। বড় হয়ে চিকিৎসক হওয়ার ইচ্ছে তার। পড়াশোনা ছাড়াও গান, ছবি আঁকা, ব্যাডমিন্টন, ক্রিকেট খেলতে ভালোবাসে সে। শ্রেয়া ঘোষালের গান রয়েছে পছন্দের তালিকায়। এছাড়াও অবসরে গল্পের বই পড়া পছন্দ করে প্রতীচী। বাবা প্রণব তালুকদার জেনকিন্সের কেমেস্ট্রির শিক্ষক। প্রতীচী ইঞ্জিনিয়ারিংয়ে র‍্যাংক…
Read More
আলিপুরদুয়ারের অভীক দাস উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম

আলিপুরদুয়ারের অভীক দাস উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম

প্রকাশিত হলো এ বছরের উচ্চমাধ্যমিকের ফল। বুধবার সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবছর উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছে আলিপুরদুয়ারের অভীক দাস। সে আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম হাইস্কুলের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৪৯৬।এদিন ফলাফল ঘোষণা হওয়ার পর অভীক দাস বলে, ‘ভালো পরীক্ষা হয়েছিল। এটা আশা করেছিলাম যে প্রথম পাঁচে থাকব। তবে প্রথম হব আশা করিনি।’ নিয়মিত পড়াশোনা করতো বলে জানায় কৃতী। তার কথায়, ‘ঘড়ি ধরে পড়াশোনা করিনি। যখন মন চেয়েছে পড়েছি। সারাদিন পড়াশোনা করেছি।পড়াশোনাই আমার হ্যাবিট। দিনে আট থেকে দশ ঘণ্টা পড়াশোনা করেছি। আমার ৬টি বিষয়ে ৬ জন গৃহ শিক্ষক ছিল।’ অ্যাস্ট্রো ফিজিক্স নিয়ে গবেষণা…
Read More
খাঁচাবন্দি হলো চিতাবাঘ, হাঁফ ছেড়ে বাঁচলেন চিনচুলা চা বাগানের শ্রমিকরা

খাঁচাবন্দি হলো চিতাবাঘ, হাঁফ ছেড়ে বাঁচলেন চিনচুলা চা বাগানের শ্রমিকরা

খাঁচাবন্দি হলো চিতাবাঘ, হাঁফ ছেড়ে বাঁচলেন চিনচুলা চা বাগানের শ্রমিকরা। কয়েকদিন চিতাবাঘের আতঙ্কে দিন কাটছিল কালচিনি ব্লকের চিনচুলা চা বাগানের বাসিন্দাদের। অবশেষে মঙ্গলবার সকালে খাঁচাবন্দি হল চিতাবাঘ। চিতাবাঘ খাঁচাবন্দি হতেই হাঁফ ছেড়ে বেঁচেছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই চিনচুলা চা বাগানে চিতাবাঘের উপস্থিতি টের পাচ্ছিলেন বাসিন্দারা। এমনকি কয়েকজন শ্রমিক চিতাবাঘের হামালায় জখমও হয়েছেন। চিতাবাঘ ধরতে তড়িঘড়ি তাঁরা খবর দেন বনদপ্তরে। বনদপ্তরের তরফে এলাকায় পাতা হয় খাঁচা। এদিন সকালে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, চিতাবাঘটিকে সুস্থ অবস্থায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। চিতা খাঁচাবন্দি হতেই স্বস্তিতে শ্রমিকেরা।
Read More
বড় ঘোষণা নমোর

বড় ঘোষণা নমোর

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে উচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। এবার যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেন, দুর্নীতি নয়, বরং মেধার ভিত্তিতে চাকরি পাওয়া সত্ত্বেও আদালতের নির্দেশের জন্য আজ যারা চাকরি হারিয়েছেন, তাঁদের আইনি সহায়তা দেবে বিজেপি। হাই কোর্টের রায় ঘোষণার পর থেকেই চাকরি হারানো নিয়ে সরব হয়েছিলেন ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের একাংশ। দুর্নীতি না করলেও আজ আদালতে ঝুলে রয়েছে তাঁদের ভবিষ্যৎ। চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনও অনিয়ম না করেও…
Read More