হেমতাবাদ কান্ডে গ্রেপ্তার দুই

হেমতাবাদ কান্ডে গ্রেপ্তার দুই

মালদা থেকে আটক হেমতাবাদ কান্ডের দুই অভিযুক্ত। মালদার চাঁচল থেকে আটক হেমতাবাদ কান্ডের অভিযুক্ত মাবুদ শেখ। অপর অভিযুক্ত নিলয় সিংহকে আটক করা হয় মালদার মকদমপুর এলাকা থেকে। মকদমপুরের বাসিন্দা নিলয় সিংহ রায়গঞ্জ কো-অপারেটিভ সোসাইটির অস্থায়ী কর্মী। অন্যদিকে, চাঁচলের বাসিন্দা মাবুদ শেখ কর্মসূত্রে রায়গঞ্জে থাকে। বাবুদ শেখ-ও সমব্যা ব্যাংক-এর সঙ্গে যুক্ত। সম্প্রতি মাবুদ শেখ ব্যাঙ্ক থেকে ৭-৮ লাখ টাকা লোন পাইয়ে দিয়েছিল বলে সূত্রের খবর
Read More
প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন-এর গাড়ি ভাঙচুর , প্রতিবাদে মিছিল তৃণমূলের

প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন-এর গাড়ি ভাঙচুর , প্রতিবাদে মিছিল তৃণমূলের

প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন কল্যাণী পোদ্দারের গাড়ি ভাঙচুর। অফিসে আসার সময় হঠাৎই বনধ সমর্থনকারীরা তার গাড়ির উপর চড়াও হয় এবং গাড়ি ভাঙচুর করে। প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সনের গাড়ি ভাঙচুরের ঘটনাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় কোচবিহার শহর সংলগ্ন ঘুঘুমারি এলাকায়।
Read More
ভারতের গোল্ডকুইন স্বপ্না বর্মনের নিজের বাড়ি থেকে উদ্ধার হয় গাছের গুড়ি ,ব্যাপক চাঞ্চল্য

ভারতের গোল্ডকুইন স্বপ্না বর্মনের নিজের বাড়ি থেকে উদ্ধার হয় গাছের গুড়ি ,ব্যাপক চাঞ্চল্য

গত সোমবার জলপাইগুড়িতে ভারতের গোল্ডকুইন স্বপ্না বর্মনের নিজের বাড়ি থেকে উদ্ধার হয় গাছের গুড়ি , এনিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জুড়ে। এশিয়াডে হেপটাথেলনে সোনাজয়ী স্বপ্নার বাড়িতে কাল হঠাৎ হানা দেয় বনদপ্তর।বিশেষ সূত্রে খবর পেয়ে বনদপ্তর পুরো প্রস্তুতি নিয়ে স্বপ্না বর্মনের বাড়িতে হানা দিয়ে তিস্তানদী থেকে ভেসে আসা বেশকিছু গাছের গুড়ি উদ্ধার করে এবং বৈধ কাগজপত্র দেখতে চায় বনদপ্তরের কর্তারা। এই ঘটনায় বনকর্তাদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে স্বপ্না বর্মন ।স্বপ্না বর্মনেরঅভিযোগ "তার কথা না শুনেই তাকে আঙ্গুল দেখিয়ে অসম্মানজনক দুর্ব্যবহার করেছে তাঁরা"।বনকর্তারা জানিয়েছেন কাঠের বৈধ কাগজপত্র দেখতে এসেছি,কাগজপত্র দেখাতে পারেন নি ওরা।30দিনের মধ্যে বৈধ কাগজ দেখাতে হবে।স্বপ্না বর্মনের পরিবার জানিয়েছে ,ঘর…
Read More
পশ্চিমবঙ্গে খুন বিজেপি বিধায়ক? সিবিআই চেয়ে প্রতিবাদ মিছিল বিজেপির

পশ্চিমবঙ্গে খুন বিজেপি বিধায়ক? সিবিআই চেয়ে প্রতিবাদ মিছিল বিজেপির

বিজেপি বিধায়কের মৃত্যুর প্রতিবাদে এবং 12 ঘন্টা বন্ধের সমর্থনে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে প্রতিবাদ মিছিল বিজেপির।গতকালই হেমতাবাদে বিজেপি বিধায়ক হেমেন্দ্রনাথ রায়ের সাতসকালে চায়ের দোকানে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বিজেপির দাবি তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এর নিরপেক্ষ তদন্তের দাবিতে আজ 12 ঘন্টা বন্ধ ডেকেছিল রাজ্য বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি দিলিপ ঘোষ সহ উত্তরবঙ্গের সমস্ত বিজেপি সাংসদ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।এবং রাজ্যে একজন বিধায়ক খুন হয়ে যাওয়ায় রাজ্যের নিরাপত্তা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
Read More
রায়ডাক নদীতে লাল সতর্কতা জারি

রায়ডাক নদীতে লাল সতর্কতা জারি

গত কয়েকদিনের বৃষ্টিতে উত্তরের নদীগুলোর জলে ভেসেছিল উত্তরবঙ্গ। জল কমতেই দেখা দিয়েছে নদীভাঙন। এদিকে কোচবিহারে তোর্ষার জলে ভাসে একাদিক মহকুমা।রায়ডাক নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে
Read More
ভানুভক্তের ২০৬ তম জন্মজয়ন্তী পালন হল সমগ্র পাহারজুড়ে।

ভানুভক্তের ২০৬ তম জন্মজয়ন্তী পালন হল সমগ্র পাহারজুড়ে।

নেপালি সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র কবি ভানুভক্তের ২০৬ তম জন্মজয়ন্তী পালন হল সমগ্র পাহারজুড়ে। দার্জিলিং,মিরিক, কার্শিয়াং সহ একাধিক জায়গায় করোনার আবহেই সমস্ত সতর্কতা অবলম্বন করে ভানুভক্তের জন্মদিন পালিত হল।এদিকে পানিঘাটায় ভানুভক্তের জন্মদিনের অনুষ্ঠানে গৌতম দেবকে বাঁধা দেন পানিঘাটায় স্থানীয় মোর্চা দল। রাস্তায় পাথর ও আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে মোর্চা সমর্থকরা।সেসঙ্গে শিলিগুড়ি জংশন, জলপাইগুড়িতেও পালিত হয় নেপালি কবির জন্মদিন
Read More
সিকিম ভুটানের প্রবল বৃষ্টিতে ভাসছে  উত্তরবঙ্গ সহ উত্তরপূর্ব

সিকিম ভুটানের প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ সহ উত্তরপূর্ব

সিকিম ভুটানে চলছে লাগাতার বৃষ্টি।আবহাওয়াবিদদের আগাম পূর্বাভাস মিলে গিয়ে উত্তর সিকিম ও ভুটানে অবিরাম বৃষ্টি হচ্ছে গতকয়েকদিন ধরে।এর ফলে সিকিম ভুটান থেকে আসা উত্তরবঙ্গ ও আসামের পাহাড়ি ও নদীগুলি ফুলেফেঁপে উঠেছে জলে।দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। আসামের বিস্তীর্ণ এলাকা আগেই জলের তলায় চলে গেছে ,এবার উত্তরবঙ্গের তিস্তা ,মহানন্দা ,তোর্ষা,ডুডুয়া নদীগুলি এমনকি পাহাড়ি ঝোরাগুলি দিয়েও বইছে স্রোতের বহর। এরফলে উত্তরবঙ্গের বিক্ষিপ্ত বিস্তীর্ণ এলাকা প্লাবিত।মেখলিগঞ্জ ,মাথাভাঙ্গা জলপাইগুড়ির অনেক এলাকায় নদীর জল ঢুকে গিয়েছে বাড়িতে, ঘরবাড়িছাড়া অনেক মানুষ।তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হলেও পরিস্থিতি এখনই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর জেলার বিপর্যয় মোকাবিলা দপ্তর ও সেচ দপ্তরকে তৈরি থাকতে…
Read More
সরকারি কর্মীর কাছে ১০ লক্ষ টাকা চেয়ে হুমকি দিল স্থানীয় ক্লাব

সরকারি কর্মীর কাছে ১০ লক্ষ টাকা চেয়ে হুমকি দিল স্থানীয় ক্লাব

শুক্রবার কোচবিহার শহরে এক সরকারি কর্মীর কাছে ১০ লক্ষ টাকা চেয়ে হুমকি দিল শহরের এক স্থানীয় ক্লাব।কয়েকদিন আগেই বিনয় বর্মন নামে এক সরকারি কর্মচারী কাজের সুবিধার্থে কোচবিহার শহরে একটি জমিসহ বাড়ি কেনেন। বাড়িটি কেনার পর থেকেই একটি স্থানীয় ক্লাব বিনয় বর্মন কে ১০লক্ষ টাকা দাবি জানিয়ে বসে বিনয় বাবু এদিন পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন যে টাকা না দিলে বিনয়বর্মন কে ওই বাড়িতে থাকতে দেওয়া হবে না।এমনকি টাকা না দিলে প্রাণনাশেরও হুমকি দেয় তারা।এই ঘটনার প্রেক্ষিতে শহরে তীব্র প্রতিবাদ জানিয়েছে একাধিক সংগঠন এবং পুলিশকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ও আর্জি জানিয়েছেন অনেকে
Read More
ক্ষতি কমাতে  আরো বেশি পণ্যবাহী ট্রেন চালানোয় সায় উত্তর-পূর্ব  রেলওয়ের

ক্ষতি কমাতে আরো বেশি পণ্যবাহী ট্রেন চালানোয় সায় উত্তর-পূর্ব রেলওয়ের

করোনা আবহে সারা ভারতে যাত্রীবাহী ট্রেন চলাচল প্রায়বন্ধ। হাতে গোনা দুই একটি ট্রেন চললেও যাত্রীর সংখ্যা কম।লোকসানে চলছে রেল। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের একই হাল।এই লোকসানের বহর কমিয়ে মালবাহী ট্রেন চালিয়ে ক্ষতি পুষিয়ে নিতে উদ্যোগী উত্তর-পূর্ব সীমান্ত রেল।আরো বেশি পণ্যের সঙ্গে মালগাড়ির গতিবেগও যাতে বাড়ানো যায় এবং সেইসঙ্গে যাতে দ্রুত মাল পৌঁছে দেওয়া যায় সেদিকে নজর দিচ্ছে উত্তর-পূর্ব রেল বলে জানা গিয়েছে
Read More
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফের হাতির মৃত্যু, শোরগোল

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফের হাতির মৃত্যু, শোরগোল

 বৃহস্পতিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পে একটি অপ্রাপ্তবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বন দফতর সূত্রে খবর, পশ্চিম বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া এলাকার গারো বস্তির একটি ধানের খেতে হাতির মৃতদেহ উদ্ধার হয়। বন দফতরের এক কর্তা জানিয়েছেন, ‘প্রাথমিক ভাবে হাতিটি বিদ্যুৎপৃষ্ট হয়েই মারা গিয়েছে বলে সন্দেহ। তবে হাতিটি দুর্ঘটনাতেই মারা গেছে নাকি হাতিটির মৃত্যুর পিছনে কোনও অস্বাভাবিকতার লক্ষণ রয়েছে সে সম্পর্কে নিশ্চিত হতে হাতিটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।" উত্তরবঙ্গে ট্রেনের ধাক্কায় বা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যুর ঘটনা নতুন নয়। তবে করোনা আবহে ট্রেন না চলায় হাতির দুর্ঘটনায় পড়ার ঘটনা গত তিন মাসে কম ঘটেছে। যদিও তড়িদাহত হয়ে গত মাসে…
Read More