মাছ বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খাওয়াতে দূর্ঘনা ঘটে, আহত গাড়ি চালক

মাছ বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খাওয়াতে দূর্ঘনা ঘটে, আহত গাড়ি চালক

বুধবার বিকালে চোপড়ার দলূয়া এলাকায় ৩১ নং জাতীয় সড়কে শিলিগুড়ি গামি একটি মাছ বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খাওয়াতে দূর্ঘনা ঘটে।গাড়ি চালকের মাথায় আঘাত লাগে।রক্তাত্ব অবস্থায় স্থানীয়র তাকে উদ্ধার করে চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাছের মালিক জানান মোহাম্মদ মোর্তজা লরিটি অন্ধপ্রদেশ প্রদেশ বিজয়বাড়া থেকে আসামের গোহাটি যাচ্ছিল সে সময় লরি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও গাড়িটি জাতীয় সড়কের পাশে পাল্টি খেয়ে যায়।অবশ্য এ ঘটনায় তাদের কোন মাল লুটপাট বা ক্ষতি হয়নি বলে তিনি জানান। তিনি বলেন স্থানীয় পুলিশ প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ও সাহায্য করেছে…
Read More
গভীর রাতে কুয়োর ভেতর থেকে ভেসে আসছে বিকট আওয়াজ

গভীর রাতে কুয়োর ভেতর থেকে ভেসে আসছে বিকট আওয়াজ

চারিদিকে ঘন কুয়াশা, নিঃস্তব্ধ রাতে কুয়োর ভেতর থেকে বিকট শব্দ, ভেসে আসছে কান্নার আওয়াজ আঁতকে উঠলেন বাড়ির মালিক। শুক্রবার তখন রাত আনুমানিক বারোটা মিলপাড়া ৪ নম্বর ওয়ার্ডের বসাকপাড়া বাসিন্দা বণিক কান্নার আওয়াজ শুনতে পায় কুয়োর ভেতর থেকে।ওর ভেতরে কিছু একটা পড়েছে সম্ভবত চিতাবাঘ ।উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।সাথে সাথে বিষয়টি তারা জানায় ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ার ম্যান রাজেশ কুমার সিং কে, খবর দেওয়া হয় বনকর্মী এবং দমকল কর্মীদের।ঘন কুয়াশা থাকায় এলাকাবাসীরা কুয়ায় টর্চ দিয়ে দেখার চেষ্টা করে আসলে কি পড়েছে।টর্চের দিয়ে দেখে হালকা ডোবাকাটা মাথা দেখা যাচ্ছে,কুয়াশার রাত তার মধ্যে সম্ভবত চিতাবাঘ হওয়ায় তারপর তারা বনদপ্তর কে খবর দেয় । দমকল…
Read More
চ্যাম্পিয়ন এখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় দৌড়ানোর স্বপ্ন দেখেন না

চ্যাম্পিয়ন এখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় দৌড়ানোর স্বপ্ন দেখেন না

খয়েরবাড়ি বনাঞ্চলের মাটির মেঝের ঘরে টিনের বেড়ায় শচীন তেন্ডুলকারের দেওয়া চেকের রেপ্লিকাটা এখনও টাঙানো। তক্তা কেটে তৈরি করা সেলফে থরে থরে ট্রফি যা এখনো আছে সাজানো। যার মধ্যে অনেকগুলি প্রথম পুরুস্কারের । টিনের চালের নিচে শুয়ে থাকা ছেলেটি আন্তর্জাতিক প্রতিযোগীতায় দৌড়ানোর স্বপ্ন দেখতেন,সেই স্বপ্ন তাকে আরো জোরে ছুটতে সাহায্য করত। তবে বর্তমানে জীবনযুদ্ধে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়েছেন মাদারিহাটের বীরপাড়া ব্লকের দক্ষিণ খয়েরবাড়ির হাসিবুল । বহু প্রতিযোগিতায় বাকি দৌড়বিদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন, কিন্তু এক্ষেত্রে দারিদ্র্যের কাছে হার মানতে হয়েছে। পেটের টানে বাবার সঙ্গে এখন করতে হচ্ছে জমি চাষ।তবুও অন্যের জমিতে করতে হচ্ছে চাষ। ছাড়তে হয়েছে মাঝপথে পড়াশোনা । দৌড়ের…
Read More
বিরল দর্শন প্রাণীর উদ্ধারে চাঞ্চল্য

বিরল দর্শন প্রাণীর উদ্ধারে চাঞ্চল্য

ধূপগুড়ি কালির হাট সংলগ্ন পাইকার পাড়ার সুপারি বাগানের ঝোপে ঘাপটি মেরে বসেছিলো চাইনিজ ফেরেট ব্যাজার। পায়ে যখম থাকায় নড়তে চড়তে পারছিলো না এই বিরল দর্শন প্রানীটি। সুপারি পারতে এসে স্থানীয় এক ব্যাক্তি দেখতে পাওয়ায় ধূপগুড়ির বাসিন্দা অনিকেত চক্রবর্তী নামে এক পরিবেশ কর্মীর হাতে তুলে দেয় প্রানীটিকে। অনিকেত চক্রবর্তী জানান মঙ্গলবার সকালে য় অদ্ভুত দর্শন প্রানী উদ্ধার হয়েছে বলে তার কাছে একটি ফোনকল আসে। সাথে সাথে ছুটে গিয়ে দেখেন এটি একটি চাইনিজ ফেরেট ব্যাজার। তার পায়ে যখম আছে। এরপর তাকে বস্তাবন্দি করে ধূপগুড়ি নিয়ে আসেন, শুরু হয় তার সেবা শুশ্রূষা। এরপর বনদপ্তর কে খবর দিলে বনকর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যায়…
Read More
গাড়ির চালকদের চা পান করালো আলিপুরদুয়ার ট্রাফিক পুলিশ

গাড়ির চালকদের চা পান করালো আলিপুরদুয়ার ট্রাফিক পুলিশ

উত্তরবঙ্গে এই সময় প্রতিনিয়ত সকালে কুয়াশাছন্ন আবহাওয়া থাকায় গাড়ি চালকদের সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির অন্তগত পথ দুর্ঘটনা এড়াতে এবং চালকদের ঘুম ভাব কাটাতে গাড়ির চালকদের চা পান করানো হল ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।এদিন আলিপুরদুয়ার জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মাদারিহাট টোল প্লাজা এলাকায় এশিয়ান হাইওয়েতে চলাচলকারী সমস্তকরানো হয়, উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার ট্রাফিক ইন্সপেক্টর জয়দেব মোদক, হাসিমারা ট্রাফিক ওসি বিজয় দে সহ পুলিশ কর্মীরা ও সিভিক ভলেনটিয়াররা। এদিন ট্রাফিক ওসি বিজয় দে নিজে সমস্ত গাড়ির চালকদের দাড় করিয়ে চা পান করান । এই সময় প্রতিনিয়ত সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকে এলাকায়, কোনো দোকান খোলা না থাকায় চালকদের ঘুম ভাব টা থেকে…
Read More
অরবিন্দ ও পাতকাটা গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী বেহাল করলা সেতু সংস্কার দাবিতে আন্দোলন

অরবিন্দ ও পাতকাটা গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী বেহাল করলা সেতু সংস্কার দাবিতে আন্দোলন

জলপাইগুড়ি মহিতনগর গৌরিহাট সংলগ্ন অরবিন্দ ও পাতকাটা গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী বেহাল করলা সেতু সংস্কারের দাবিতে আন্দোলনে সবর হলেন সিপিআইএম এর সদর পশ্চিম এরিয়া কমিটি । বেহাল করলা সেতুটির সংস্কারের দাবিতে এক মিছিল অনুষ্ঠিত হয়।এদিনের মিছিলটিতে গোটা গৌরিহাট এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। সিপিআইএম সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সুদীপ চক্রবর্তী বলেন দীর্ঘদিন ধরে এই করলা সেতুর বেহাল অবস্থা, এলাকায় কয়েকহাজার মানুষের বসবাস। বাসিন্দাদের নিত্য বাজার ঘাট, ব্যাবসা বাণিজ্য করতে যেতে হলে এই সেতুটির ওপর দিয়ে যাওয়া ছাড়া কোনো গতি নেই। অবিলম্বে বেহাল সেতুটির সংস্কার করতে হবে । এছাড়াও আন্দোলনে উপস্থিত ছিলেন তপন গাঙ্গুলী, সুভাষ দেব, শুভাশিষ সরকার সহ অন্যান্যরা ।
Read More
শীতের কুয়াশায় ঢেকে থাকল জানুয়ারির দ্বিতীয় রবিবার

শীতের কুয়াশায় ঢেকে থাকল জানুয়ারির দ্বিতীয় রবিবার

রবিবার থেকে উত্তর বঙ্গের কোচবিহার, শিলিগুড়ি আলিপুরদুয়ার সহ বেশির ভাগ জেলায় শীতে ঢেকে থাকল সারাদিন। শীতের পৌষ শেষের দিকে চলে আসলেও সেভাবে শীত এবং কুয়াশার ছবি দেখেনি উত্তরবঙ্গবাসী। রবিবার শহরের তাপমাত্রাও ছিল অনেকটা নিম্নমুখী।ইংরেজি নতুন বছরের দ্বিতীয় রবিবারে আলিপুরদুয়ার জেলার বিস্তৃণ‍্য এলাকা এদিন সকাল থেকে ঘন কুয়াশার চাদরে মুড়ে যায়। কুয়াশার জেরে এদিন সামান্য ভোগান্তি হয় শহরবাসীর। ব্যাহত হয় জনজীবন। এই ঘন কুয়াশার কারণে এদিন সকাল থেকে রাস্তার যান চলাচল সমস্যায় পড়ে। বাস-লরি মোটরসাইকেল ইত্যাদি যানবাহন খুব ধীর গতিতে লাইট জ্বালিয়ে চলাচল করছে। ৩০ফুট দূরত্বে মধ‍্যে দৃশ্যমানতা কম ছিল।
Read More
গ্রেফতার একাধিক বিজেপি নেতা

গ্রেফতার একাধিক বিজেপি নেতা

কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ-সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল শিলিগুড়ি পুলিশ। বিজেপি যুবমোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে হিংসা ছড়ানো, অশান্তি সৃষ্টি, সরকারী কাজে বাধা ও পুলিশকে নিগ্রহ করার মতো বিভিন্ন অসন্তোষমূলক কাজ হওয়ায় বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে শিলিগুড়ি ও জলপাইগুড়ি থানায় মামলা রুজু করে অভিযোগ দায়ের করা হয়েছে। মোট ২০ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে কোনও কসুর রাখছে না মমতা সরকার।
Read More
আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে

এই মুহূর্তে মৌসুমী বায়ুর অক্ষরেখা বিস্তৃত রয়েছে বিকানির থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। পাশাপাশি একটি ঘূূূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের ওপর। এই দুইয়ের জেরে হিমালয়ের পাদদেশ ও পার্শ্ববর্তী এলাকায় চারদিক থেকে প্রচুর পরিমান জলীয়বাষ্প ঢুকে‌ছে। এজন্য আগামী ২৪ ঘন্টা‌য় ফের বজ্রবিদ্যুত্ সহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর‌বঙ্গের পাঁচ জেলায়। মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং সহ দুই দিনাজপুরে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর‌। জলপাইগুড়ি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিজ্ঞানী রনেন্দ্র সরকার বলেন, পশ্চিম‌বঙ্গের একটি অংশের ওপর দিয়ে আগে থেকেই রয়েছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ । এছাড়া বিকানির থেকে বঙ্গোপসাগর উত্তর পূর্ব পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই…
Read More
শিলিগুড়ির নর্দমা থেকে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য এলাকা জুড়ে

শিলিগুড়ির নর্দমা থেকে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য এলাকা জুড়ে

সাতসকালে শিলিগুড়ির সেভকরোডে এক বাইক শোরুমের পাশে একটি মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়াল শহর জুড়ে। জানা গেছে এক দোকানদার সকালে দোকান খুলতে এসে মরা জিনিসের গন্ধ পেয়ে খোঁজ করতেই চোখে পড়ে নর্দমায় পরে রয়েছে ব্যক্তির লাশ। ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক ভিড় বাড়তে থাকে এলাকায়। স্থানীয়রা পুলিশকে ফোন করে ঘটনাটি জানায়। স্থানীয় ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মৃতদেহটি কিভাবে ড্রেনে আসল সেই ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।
Read More