ডেজার্ট প্রেমীদের জন্য ম্যারিয়ট শিলিগুড়ি নিয়ে এসেছে The SiliguriBakehouse

ডেজার্ট প্রেমীদের জন্য ম্যারিয়ট শিলিগুড়ি নিয়ে এসেছে The SiliguriBakehouse

ম্যারিয়ট, শিলিগুড়ি শহরে তাদের বেকারির প্রথম সংস্করণ- The SiliguriBakehouse লঞ্চ করল ৩০ জুলাই। ম্যারিয়টের The SiliguriBakehouse হল সমস্ত ধরনের অনুষ্ঠানের জন্য কাস্টমাইজড কারিগরি কেক, ফ্রেশ ব্রেড, রোলস, ডোনাটস, কাপকেক, পাই এবং কুকিজের একটি ভাণ্ডার। বেকারি্টিতে স্পেসাল ম্যারিয়ট বনভয় অন হুইলস হোম ডেলিভারির মাধ্যমে অর্ডার করে “টেক অ্যান্ড গো” এবং “হোম ডেলিভারির” সুবিধাও রয়েছে। ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বেকারি স্পেশালিস্ট শেফ সুখেন ঘোষ হট এবং ফ্রেশ ব্রেড থেকে ফ্লাফি কেক এবং পেস্ট্রিতে বিশেষভাবে সাজানো মেনু তৈরী করেছেন যা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি সুস্বাদু। শেফ সুখেনের দৃষ্টিভঙ্গিতে আন্তর্জাতিক মানের পণ্য সরবরাহ করা এবং শিলিগুড়ি শহরে উপলব্ধ সামগ্রিক বেকারির মান উন্নত করাই মূল লক্ষ্য।…
Read More
মায়ানমার থেকে যোগীরাজ্যে পাচারের ছক, গাড়ি তল্লাশি করতেই বেরিয়ে এল কোটি কোটি টাকার সোনা

মায়ানমার থেকে যোগীরাজ্যে পাচারের ছক, গাড়ি তল্লাশি করতেই বেরিয়ে এল কোটি কোটি টাকার সোনা

 শিলিগুড়িতে এক সন্দেহজনক গাড়ি থেকে উদ্ধার হল কয়েক কোটি টাকার সোনার বিস্কুট। ওই ঘটনায় দুই পাচারকারীকে গ্রেফতার করেছে ডিপার্টমেন্ট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের আধিকারিকরা।গোপন সূত্রে খবর পেয়ে রবিবার শিলিগুড়়ির বর্ধমান রোড সংলগ্ন একটি শপিং মলের কাছে অভিযান চালান ডিআরআই আধিকারিকরা। তল্লাশি চালানো হয় একটি গাড়িতে। তার পরেই ওই ২ ব্যক্তির কাছে থেকে উদ্ধার হয় ৫০টি সোনার বিস্কুট।ডিআরআই সূত্রে খবর, ওইসব বিস্কুটের ওজন ৮ কেজি ৩০০ গ্রাম। ওই বিপুল সোনার মূল্য প্রায় ৪ কোটি টাকা। যে দুজনকে গ্রেফাতার করা হয়েছে তাদের বাড়ি উত্তরপ্রদেশে। নাম রাকেশ কুমার ও রমেশ কুমার শুক্লা। ধৃতদের জেরা করে জানা গিয়েছে ওই বিপুল সোনা মায়ানমার থেকে অসম হয়ে…
Read More
নিশীথের হয়ে মুখ খুললেন অনন্ত মহারাজ

নিশীথের হয়ে মুখ খুললেন অনন্ত মহারাজ

সোমবার সংসদের বাদল অধিবেশনে তৃণমূল সাংসদরা মন্ত্রি নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব বিষয়টি তুলে ধরেন। তা নিয়ে হই-হট্টগোলের জেরে নতুন মন্ত্রীদের পরিচিতি-পর্ব শেষ করে উঠতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার আঁচ এসে পড়েছে কোচবিহারেও। জেলা তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ওই বিষয় স্পষ্ট না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি পার্থপ্রতিম রায় জানান, তিনি ওই বিষয় নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখবেন। তিনি বলেন, “এত বড় একটি অভিযোগ যেখানে উঠেছে, সেখানে কেন তা স্পষ্ট করা হবে না? একজন বাংলাদেশি নাগরিক কখনও দেশের মন্ত্রী হতে পারেন না। যদি নিশীথ বাংলাদেশি নাগরিক না হন, তা হলে তা পরিষ্কার করুন।” নিশীথ…
Read More
তারকেশ্বরের পর বন্ধ দক্ষিণ দিনাজপুরের পতিরাম ধামের শ্রাবণী মেলাও, তবে রীতি মেনে পুজো

তারকেশ্বরের পর বন্ধ দক্ষিণ দিনাজপুরের পতিরাম ধামের শ্রাবণী মেলাও, তবে রীতি মেনে পুজো

করোনার জেরে আগেই বন্ধ হয়েছে হুগলির তারকেশ্বরের শ্রাবণী মেলা। এ বার দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম ধামের শ্রাবণী মেলাও বন্ধ হয়ে গেল। এই মেলা উপলক্ষে সেখানে প্রচুর ভক্ত সমাগম হয়। কিন্তু এ বার আর বাঁকে জল নিয়ে ঢোকা যাবে না মন্দিরে। শোনা যাবে না ‘ভোলে বাবা পার করে গা’ ধ্বনি।শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালতে ভক্ত সমাগম হয় পতিরাম ধামে। এ বার করোনা বিধিনিষেধ থাকায় সব বন্ধ। ফলে হতাশ ভক্তরা। যদিও মেলা না হলেও নিয়ম মেনে পুজো হবে বলেই জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
Read More
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কলকাতাও

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কলকাতাও

ফের বৃষ্টিতে ভিজতে চলেছে উত্তরবঙ্গ (North Bengal)। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস জানায় আগামী কয়েক ঘণ্টার মধ্যেই উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ শনিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। এদিন সকালে তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতায়, তবে গরম সেইভাবে কমেনি। এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত…
Read More
গিতালদহ-২ গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত হল

গিতালদহ-২ গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত হল

শুক্রবার গীতালদহ 2 গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হলেন মুক্তা রায় বর্মন। কড়া পুলিশি নিরাপত্তায় গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রধান নির্বাচনের কাজ সম্পন্ন হয়। প্রধান নির্বাচনের পরে উল্লাসে ফেটে পড়ে সিতাই বিধান সভার বিধায়ক জগদীশ বসুনিয়া পন্থী তৃণমূল কর্মীরা। প্রধান মুক্তা রায় বলেন, সাধারণ মানুষকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে জোর দিব।উল্লেখ্য সম্প্রতি এই গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রধান বিথীকা রায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে জয়ী হয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা। এদিন ফের নতুন করে বোর্ড গঠন হলো।
Read More

কোচবিহারে আসছেন প্রখ্যাত সার্জন ডাঃ নিশিকান্ত

কোচবিহারে আসছেন প্রখ্যাত হিপ-অ্যান্ড-নী রিপ্লেসপেন্ট সার্জন ডাঃ নিশিকান্ত। কোচবিহার শহরের কেয়ার ফার্মাতে তাঁকে পাওয়া যাবে ১৫ ও ১৬ জুলাই। ডাঃ নিশিকান্ত বর্তমানে পাটনার মেডিভার্সাল মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালের ডিরেক্টর (অর্থোপেডিক্স অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট)। নিতম্ব ও হাঁটু প্রতিস্থাপন সংক্রান্ত সার্জন ডাঃ নিশিকান্ত গত এক দশকে সাফল্যের সঙ্গে প্রায় ১০ হাজার নিতম্ব ও হাঁটু প্রতিস্থাপন করেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে সুনামের অধিকারী ডাঃ নিশিকান্ত কুমার এমবিবিএস ও এমএস (অর্থো)-তে গোল্ড মেডালিস্ট। তিনি এফএআর, এফটিআর, এফজেএস, এফজেআর, এফআরজেএস ফেলোশিপ ডিগ্রি অর্জন করেছেন। তিনি হিপ-অ্যান্ড-নী রিপ্লেসপেন্টের ক্ষেত্রে দীর্ঘ ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সার্জন। অত্যাধুনিক কম্পিউটার নেভিগেশন টেকনোলজি ব্যবহারের মাধ্যমে সার্জারি করেন ডাঃ নিশিকান্ত। পেশেন্ট রিলেশনশিপ ম্যানেজার নিরুপম…
Read More
আবহাওয়া দফতর কলকাতায় ঝড়-বৃষ্টি নিয়ে কী বলছে ? উত্তরবঙ্গে জারি বিশেষ সতর্কতা

আবহাওয়া দফতর কলকাতায় ঝড়-বৃষ্টি নিয়ে কী বলছে ? উত্তরবঙ্গে জারি বিশেষ সতর্কতা

আজ উত্তরবঙ্গে যেমন প্রচন্ড গরম তিনি তার মধ্যে হঠাৎ এসে হাজির হচ্ছে বৃষ্টি। আগামী 72 ঘন্টা উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি কিছু কিছু জায়গায় বজ্রপাত হতে পারে। স্তভেরি অসংরক্ষিত জায়গায় জারি ন্যাচারাল সর্তকতা কারণ সেখানে কারণ পাহাড় ধ্বস নামার আশঙ্কা রয়েছে। তিস্তা ভ্যালির অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে লাল সতর্কতাও।কারণ পাহাড়ে ধস নামারও আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার কলকাতায় থাকবে মেঘলা আকাশ । আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধ ও বৃহস্পতিবার এর মত তেমন বৃষ্টি না হলেও শুক্রবারে শহর জুড়ে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কিছুটা হলেও গরম করতে পারে।…
Read More
কেএলও’র হুমকি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও কোচবিহারের তৃণমূল জেলা সভাপতিকে

কেএলও’র হুমকি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও কোচবিহারের তৃণমূল জেলা সভাপতিকে

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি যখন নিয়ে উত্তাল রাজ্য, সেই সময় তৃণমূল নেতৃত্বকে হুমকি দিল কামতাপুর লিবারেশন। এই ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।  সম্প্রতি কেএলও এক প্রেস বিবৃতিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন ও তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায়কে হুশিয়ারি দেয়। পৃথক রাজ্যের দাবি সমর্থন না করার জন্যই তৃণমূল নেতাদের হুমকি দিয়েছে বিচ্ছিন্নবাদী এই গোষ্ঠী। ঘটনায় কেএলও প্রধান জীবন সিংহের বিরুদ্ধে থানায়  অভিযোগ দায়ের করেছে তৃণমূল। ২০২১-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। তবে উত্তরবঙ্গে রাজ্যের শাসক দলের থেকে কিছুটা এগিয়ে রয়েছে বিজেপি। রাজ্যের বিধানসভা নির্বাচনের এই  ফলাফলের পরেই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য ঘোষণার দাবি উঠতে থাকে। বিজেপির…
Read More
দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল এসওজি এবং বাগডোগরা থানার পুলিশ

দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল এসওজি এবং বাগডোগরা থানার পুলিশ

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং বাগডোগরা থানার পুলিশের তরফে চলা যৌথ অভিযানে এবার উদ্ধার হল বিপুল পরিমাণ ব্রাউন সুগার। ঘটনায় একযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা মহম্মদ অজিত এবং শুভঙ্কর ঘোষ। দু’জনেই শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার বাসিন্দা। শনিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠান হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে রাঙ্গাপানি রেলগেট সংলগ্ন এলাকা থেকে সন্দেহভাজন দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করে এসওজি এবং বাগডোগরা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ পর্বে ধৃতরা মাদক পাচারের কথা স্বীকার করে নেয়। এরপরেই ধৃত মহম্মদ অজিতের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় প্রায় ২৯০ গ্রাম ব্রাউন সুগার। এছাড়াও ধৃতের বাড়ি…
Read More