তিন দিন ধরে নিখোঁজ ব‍্যক্তির মৃতদেহ উদ্ধার

তিন দিন ধরে নিখোঁজ ব‍্যক্তির মৃতদেহ উদ্ধার

তিন দিন ধরে নিখোঁজ ব‍্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ায়। জানা গেছে ফাঁসিদেওয়ার দাসপাড়া এলাকায় পুকুরে গলায় ক্ষতচিহ্ন সহ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় । এই ব্যক্তি নিখোঁজ হিরণ মোদক(৫৫)এর দেহ বলে জানা গেছে । দেহ ঘিরে ব‍্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
Read More
দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুরে দুয়ারে সরকার ক্যাম্পে কাজকর্ম খতিয়ে দেখলেন পৌরসভার প্রশাসক প্রশান্ত মিত্র

দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুরে দুয়ারে সরকার ক্যাম্পে কাজকর্ম খতিয়ে দেখলেন পৌরসভার প্রশাসক প্রশান্ত মিত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর অনুপ্রেরণায় সারা রাজ্য শুরু হয়েছে দুয়ারে সরকার। সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে বৃহস্পতিবার দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুরে দুয়ারে সরকার ক্যাম্প হলো। গঙ্গারামপুর পৌরসভার ১১ও ১২ নং ওয়ার্ডের ও গঙ্গারামপুর ব্লকের দমদমা অঞ্চলের ক্যাম্পে এই কর্মসূচী হয়, এবং সেই কাজকর্ম খতিয়ে দেখলেন গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক প্রশান্ত মিত্র। পাশাপাশি এই দুয়ারে সরকার ক্যাম্পের ফলে অনেক মানুষ উপকৃত হবেন বলে জানান পৌর প্রশাসক প্রশান্ত মিত্র, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে তার সাথেই বরাবর মানুষ উপকৃত হয়ে আসছেন যার ফলে বাংলার মানুষ বাংলার মসনদে পুণরায় দিদি তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে বসিয়েছেন।
Read More
এমজিএম ও বালাজি হেল্থকেয়ারের যৌথ উদ্যোগে শিলিগুড়িতে আউটরিচ ক্লিনিক

এমজিএম ও বালাজি হেল্থকেয়ারের যৌথ উদ্যোগে শিলিগুড়িতে আউটরিচ ক্লিনিক

এমজিএম ও বালাজি হেলথকেয়ার যৌথ উদ্যোগে শিলিগুড়িতে চালু হল মাল্টি-স্পেশালিটি আউটরিচ ক্লিনিক। উল্লেখ্য এটি তাদের প্রথম আউটরিচ ক্লিনিক। এখন থেকে শহরবাসী একই ছাদের নিচে বিশেষজ্ঞের দ্বারা স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাবেন। ১০০০০ বর্গফুটের এই অত্যাধুনিক আউটরিচ ক্লিনিকের উদ্বোধন  করেন ডঃ রাম চিদম্বরম ও বালাজি হেলথকেয়ারের সিইও ও এমডি ডঃ শৈলেশ কুমার ঝা। এখানে রেডিওলজি, প্যাথলজি, হিস্টোপ্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং নিউরো ডায়াগনস্টিকস  পরিষেবা পাওয়া যাবে। ডঃ রাম চিদাম্বরম বলেন, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম স্বাস্থ্য পরিষেবা প্রদান করাই আমাদের মূল উদ্দেশ্য। এখানে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা যত্নসহকারে শোল্ডার, কনুই হ্যান্ড এবং স্পোর্টস ইনজুরি, কি হোল সার্জারি সহ সব ধরনের কাঁধ ও কনুই জয়েন্ট প্রতিস্থাপন করা হবে।…
Read More
তৃণমূল জেলা সভাপতি বদল হল জলপাইগুড়ি জেলায়, নতুন জেলা সভানেত্রী হলেন মহুয়া গোপ

তৃণমূল জেলা সভাপতি বদল হল জলপাইগুড়ি জেলায়, নতুন জেলা সভানেত্রী হলেন মহুয়া গোপ

এতদিন মহুয়া গোপ ছিলেন তৃণমূল মহিলা সংগঠনের জেলা সভানেত্রী। এবার কৃষ্ণকুমার কল‍্যাণী‌কে সরিয়ে তাঁর জায়গায় মহুয়া গোপ‌কে জেলা সভানেত্রী‌র দায়িত্ব দেওয়া হয়েছে। অন‍্যদিকে জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি নুরজাহান বেগমকে মহিলা সংগঠনের জেলা সভানেত্রী করা হয়েছে। এই দলবদলের ঘটনা নিয়ে দলের প্রাক্তন জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী বলেন, ভোটের ফল বের হ‌ওয়ার পর তিনি নিজেই দলিয় নেতা সুব্রত বক্সিকে জানিয়েছিলেন তার জায়গায় নতুন কাউকে আনার কথা। তাঁর বক্তব্য, জেলার সাতটি বিধানসভা আসনে তাঁর পছন্দ‌মতো প্রার্থী‌দের টিকিট দেওয়া হয়নি। তাই মাত্র ৩টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। বাকি ৪টি আসনে জয় পেয়েছে বিজেপি। অন‍্যদিকে নতুন দায়িত্ব পেয়ে খুবই খুশি জেলা সভানেত্রী মহুয়া…
Read More
শিলিগুড়িতে ডি’সিগনিয়া স্টোর উদ্বোধনে মধুমিতা

শিলিগুড়িতে ডি’সিগনিয়া স্টোর উদ্বোধনে মধুমিতা

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শিলিগুড়ির সেবক রোডে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডি'সিগনিয়া সিগনেচার শোরুমের উদ্বোধন করলেন প্রখ্যাত অভিনেত্রী ও মডেল, মধুমিতা সরকার। শিলিগুড়িতে প্রথম এবং জাতীয় স্তরে এটি সেনকোর পঞ্চম ডি'সিগনিয়া স্টোর। অনুষ্ঠানে অভিনেত্রী মধুমিতা সরকার বলেন, ‘শিলিগুড়িতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সিগনেচার শোরুম, ডি'সিগনিয়ার উদ্বোধন করা খুবই আনন্দের। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস কারুশিল্প শিল্পের মধ্যে সেরা।এখানে হালকা ফ্যাশনের পাশাপাশি এন্টিক, পলকি, এবং কুন্দন কালেকশনেরও বিশাল সম্ভার আছে। এছাড়া সব রকম অনুষ্ঠানের জন্য হীরার গহনার বিশেষ সম্ভারও এখানে পাওয়া যাবে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সিইও শুভঙ্কর সেন জানান, শিলিগুড়িবাসী অনেকদিন ধরেই সেনকোর সিগনেচার শোরুম, চাইছিলেন। আজ শহরবাসীর সেই আশা পূণ হল।…
Read More
ডেজার্ট প্রেমীদের জন্য ম্যারিয়ট শিলিগুড়ি নিয়ে এসেছে The SiliguriBakehouse

ডেজার্ট প্রেমীদের জন্য ম্যারিয়ট শিলিগুড়ি নিয়ে এসেছে The SiliguriBakehouse

ম্যারিয়ট, শিলিগুড়ি শহরে তাদের বেকারির প্রথম সংস্করণ- The SiliguriBakehouse লঞ্চ করল ৩০ জুলাই। ম্যারিয়টের The SiliguriBakehouse হল সমস্ত ধরনের অনুষ্ঠানের জন্য কাস্টমাইজড কারিগরি কেক, ফ্রেশ ব্রেড, রোলস, ডোনাটস, কাপকেক, পাই এবং কুকিজের একটি ভাণ্ডার। বেকারি্টিতে স্পেসাল ম্যারিয়ট বনভয় অন হুইলস হোম ডেলিভারির মাধ্যমে অর্ডার করে “টেক অ্যান্ড গো” এবং “হোম ডেলিভারির” সুবিধাও রয়েছে। ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বেকারি স্পেশালিস্ট শেফ সুখেন ঘোষ হট এবং ফ্রেশ ব্রেড থেকে ফ্লাফি কেক এবং পেস্ট্রিতে বিশেষভাবে সাজানো মেনু তৈরী করেছেন যা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি সুস্বাদু। শেফ সুখেনের দৃষ্টিভঙ্গিতে আন্তর্জাতিক মানের পণ্য সরবরাহ করা এবং শিলিগুড়ি শহরে উপলব্ধ সামগ্রিক বেকারির মান উন্নত করাই মূল লক্ষ্য।…
Read More
মায়ানমার থেকে যোগীরাজ্যে পাচারের ছক, গাড়ি তল্লাশি করতেই বেরিয়ে এল কোটি কোটি টাকার সোনা

মায়ানমার থেকে যোগীরাজ্যে পাচারের ছক, গাড়ি তল্লাশি করতেই বেরিয়ে এল কোটি কোটি টাকার সোনা

 শিলিগুড়িতে এক সন্দেহজনক গাড়ি থেকে উদ্ধার হল কয়েক কোটি টাকার সোনার বিস্কুট। ওই ঘটনায় দুই পাচারকারীকে গ্রেফতার করেছে ডিপার্টমেন্ট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের আধিকারিকরা।গোপন সূত্রে খবর পেয়ে রবিবার শিলিগুড়়ির বর্ধমান রোড সংলগ্ন একটি শপিং মলের কাছে অভিযান চালান ডিআরআই আধিকারিকরা। তল্লাশি চালানো হয় একটি গাড়িতে। তার পরেই ওই ২ ব্যক্তির কাছে থেকে উদ্ধার হয় ৫০টি সোনার বিস্কুট।ডিআরআই সূত্রে খবর, ওইসব বিস্কুটের ওজন ৮ কেজি ৩০০ গ্রাম। ওই বিপুল সোনার মূল্য প্রায় ৪ কোটি টাকা। যে দুজনকে গ্রেফাতার করা হয়েছে তাদের বাড়ি উত্তরপ্রদেশে। নাম রাকেশ কুমার ও রমেশ কুমার শুক্লা। ধৃতদের জেরা করে জানা গিয়েছে ওই বিপুল সোনা মায়ানমার থেকে অসম হয়ে…
Read More
নিশীথের হয়ে মুখ খুললেন অনন্ত মহারাজ

নিশীথের হয়ে মুখ খুললেন অনন্ত মহারাজ

সোমবার সংসদের বাদল অধিবেশনে তৃণমূল সাংসদরা মন্ত্রি নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব বিষয়টি তুলে ধরেন। তা নিয়ে হই-হট্টগোলের জেরে নতুন মন্ত্রীদের পরিচিতি-পর্ব শেষ করে উঠতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার আঁচ এসে পড়েছে কোচবিহারেও। জেলা তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ওই বিষয় স্পষ্ট না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি পার্থপ্রতিম রায় জানান, তিনি ওই বিষয় নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখবেন। তিনি বলেন, “এত বড় একটি অভিযোগ যেখানে উঠেছে, সেখানে কেন তা স্পষ্ট করা হবে না? একজন বাংলাদেশি নাগরিক কখনও দেশের মন্ত্রী হতে পারেন না। যদি নিশীথ বাংলাদেশি নাগরিক না হন, তা হলে তা পরিষ্কার করুন।” নিশীথ…
Read More
তারকেশ্বরের পর বন্ধ দক্ষিণ দিনাজপুরের পতিরাম ধামের শ্রাবণী মেলাও, তবে রীতি মেনে পুজো

তারকেশ্বরের পর বন্ধ দক্ষিণ দিনাজপুরের পতিরাম ধামের শ্রাবণী মেলাও, তবে রীতি মেনে পুজো

করোনার জেরে আগেই বন্ধ হয়েছে হুগলির তারকেশ্বরের শ্রাবণী মেলা। এ বার দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম ধামের শ্রাবণী মেলাও বন্ধ হয়ে গেল। এই মেলা উপলক্ষে সেখানে প্রচুর ভক্ত সমাগম হয়। কিন্তু এ বার আর বাঁকে জল নিয়ে ঢোকা যাবে না মন্দিরে। শোনা যাবে না ‘ভোলে বাবা পার করে গা’ ধ্বনি।শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালতে ভক্ত সমাগম হয় পতিরাম ধামে। এ বার করোনা বিধিনিষেধ থাকায় সব বন্ধ। ফলে হতাশ ভক্তরা। যদিও মেলা না হলেও নিয়ম মেনে পুজো হবে বলেই জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
Read More
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কলকাতাও

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কলকাতাও

ফের বৃষ্টিতে ভিজতে চলেছে উত্তরবঙ্গ (North Bengal)। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস জানায় আগামী কয়েক ঘণ্টার মধ্যেই উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ শনিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। এদিন সকালে তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতায়, তবে গরম সেইভাবে কমেনি। এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত…
Read More