আবহাওয়া

দক্ষিণের জেলাগুলির আবহাওয়া নিয়ে কী বলছে হাওয়া অফিস?

দক্ষিণের জেলাগুলির আবহাওয়া নিয়ে কী বলছে হাওয়া অফিস?

তাপপ্রবাহ এবং গরম হাওয়ায় বঙ্গবাসী পুরো নাজেহাল। এখনই কমবে না দাবদাহ, বরং আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে, আলিপুর আবহাওয়া দফতর এ বার সেই পূর্বাভাস দিল। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতা এবং হাওড়া জেলায় তাপপ্রবাহ না হলেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া সারা দিন জুড়ে বজায় থাকবে। তাপপ্রবাহের হাত থেকে নিস্তার পেলেও গরমের হাত থেকে বাঁচতে পারবে না কলকাতা এবং হাওড়া। এই দুই জেলা ছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় মঙ্গলবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিস সতর্কতা জারি করেছে, বুধবার থেকে কলকাতা এবং হাওড়ার পাশাপাশি দক্ষিণের সমস্ত জেলায় তাপপ্রবাহের। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা যায়, দক্ষিণবঙ্গ জুড়ে দু’দিন পর…
Read More
ধেয়ে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

ধেয়ে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এখনো সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলবে। এই বিষয়ে আগেই হলুদ সর্তকতা জারি করা হয়েছিল। কলকাতাতেও তাপ প্রবাহ জারি থাকবে সোমবার পর্যন্ত। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া,বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতেও তাপপ্রবাহ বজায় থাকবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টি মুখ ফিরিয়ে নিলেও, উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। তবে উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলি যেমন দিনাজপুর মালদহ ইত্যাদি জায়গায় তাপপ্রবাহ চলবে, বৃষ্টির ছিটে ফোঁটা সম্ভাবনা নেই।
Read More
কলকাতাতে কবে বৃষ্টির দেখা মিলবে?

কলকাতাতে কবে বৃষ্টির দেখা মিলবে?

আজ সকাল থেকেই রোদের তেজে তেতে পুড়ে যাচ্ছে বাংলার মানুষ। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি। চলতি সপ্তাহে পারদ আরো চড়তে পারে বলে জানা যাচ্ছে। বুধ বৃহস্পতিতে ছুঁতে পারে ৪১° ডিগ্রি সেলসিয়াস হাওয়া অফিসের খবর এমনটাই। তবে বৃষ্টির দেখা কবে মিলবে? কী জানালো আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলা যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। তবে আজ সারাদিন কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদের আবহাওয়া শুষ্ক থাকবে। তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।
Read More
প্রবল ঝড়বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলাগুলি?

প্রবল ঝড়বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলাগুলি?

দক্ষিণবঙ্গে ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা আরো কমল। উত্তরে বৃষ্টি বেশি, দক্ষিণে কম। কার্যত ঈদের দিন কলকাতায় নেই বৃষ্টির সম্ভাবনা। গরম ও শুষ্ক আবহাওয়ার দাপট বঙ্গে। ১৪ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের মধ্যে পশ্চিমের জেলায় ৩-৫ ডিগ্রি এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে দিনের তাপমাত্রা। এমনটাই বলছে আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের জেলায় আগামী দুদিনে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে কমবে জলীয় বাষ্প। শুষ্ক আবহাওয়ার দাপটও বাড়বে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের পূর্ব ও দক্ষিণের জেলাগুলিতে অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আজ ১০ এপ্রিল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ…
Read More
ঈদে বৃষ্টি ভোগান্তি! কোন কোন জেলাতে বৃষ্টির পূর্বাভাস?

ঈদে বৃষ্টি ভোগান্তি! কোন কোন জেলাতে বৃষ্টির পূর্বাভাস?

প্রাণনাশ করা তাপপ্রবাহ থেকে মিলেছে স্বস্তি। ইতিমধ্যেই ভিজেছে কলকাতাসহ বেশ কিছু জেলা। এখনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ জেলাতে। খুশির ঈদেও ভিজবে বেশ কিছু রাজ্য। দেখুন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রইল লেটেস্ট আপডেট। আলিপুর দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ১০ এপ্রিল বুধবার থেকে দক্ষিবঙ্গের বেশ কিছু জেলা যেমন- উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে হালকা বৃষ্টিপাতসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ কলকাতা,পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, এবং নদিয়ায় আবহাওয়া বেশ শুষ্কই থাকবে বলে জানা যাচ্ছে।
Read More
বৃষ্টির সম্ভবনা দুই রাজ্যে

বৃষ্টির সম্ভবনা দুই রাজ্যে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে সপ্তাহন্তে ফের বদলে যাবে পরিস্থিতি। এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। গোটা দক্ষিণবঙ্গে জুড়েই চলবে ঝড়বৃষ্টির তাণ্ডব। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার থেকে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি বেশি হবে। আগামী দুদিন উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। উত্তরের…
Read More
বায়ুদূষণের জন্য ভারতের পরিস্থিতি এখন কেমন?

বায়ুদূষণের জন্য ভারতের পরিস্থিতি এখন কেমন?

বিশ্বের মধ্যে তীব্র বায়ু দূষণে ছড়াচ্ছে। এমন শহরের মধ্যে ১০০টি রয়েছে এশিয়ায়। এর মধ্যে ভারতে সিংহভাগ অবস্থিত। আবার প্রথম ৫০টি শহরের মধ্যে ৪২টি ভারতের। ভারতে প্রতি বছর ২০ লক্ষ লোক মারা যাচ্ছে বায়ু দূষণের জন্য, সমীক্ষার মাধ্যমে এমন টাই দাবি করা হয়েছে। যত দিন যাচ্ছে বায়ুদূষণ চরমে উঠছে। বিশ্বের মধ্যে ভারত বায়ুদূষণে তৃতীয় স্থানে রয়েছে। দেশের ৮৩টি শহর তীব্র বায়ু দূষণে আক্রান্ত। তবে বায়ুদূষণের নিরিখে গোটা বিশ্বের মধ্যে রাজধানী শহর হিসাবে ভারতের রাজধানী দিল্লি শীর্ষে। IQ এয়ার গ্লোবালের সমীক্ষায় সম্প্রতি এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে। IQ এয়ার গ্লোবালের সমীক্ষা অনুসারে, তীব্র বায়ু দূষণে আক্রান্ত বিশ্বের মধ্যে এমন শহরের ১০০টি রয়েছে…
Read More
শীত বাড়ছে বঙ্গে

শীত বাড়ছে বঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বিদায় নিয়েছে গরম, আগমন হয়েছে শীতের। আবার কখনও আংশিক মেঘলা কখনও বৃষ্টি। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী এবার রেকর্ড শীত, পড়েছে দক্ষিণে তার ওপর বর্ষণের দাপট। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়ও বাষ্প এ রাজ্যে প্রবেশ করেছে। এর জেরে বৃষ্টিপাত। ওদিকে ঝাড়খণ্ড, তেলঙ্গানা ও ছত্তীসগঢ়ের উপর রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। যা ক্রমেই কলকাতার উপর আসছে। এই সপ্তাহে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সমস্ত জেলাতেই নেমেছে…
Read More
অবশেষে জাঁকিয়ে শীত পড়ছে বঙ্গে

অবশেষে জাঁকিয়ে শীত পড়ছে বঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। আগমন হয়েছে শীত কালের, তবে দেখা নেই শীতেরই। শীত এসেও যেন আসছে না বঙ্গে। এমতাবস্থায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কাল থেকেই বদলে যাবে বাংলার আবহাওয়া। পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। ওদিকে জারি থাকবে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওদিকে শীতল দিনের সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা…
Read More
নতুন বছরের শুরুতেই কেমন থাকছে আবহাওয়া জানিয়ে দিল আবহাওয়া দফতর

নতুন বছরের শুরুতেই কেমন থাকছে আবহাওয়া জানিয়ে দিল আবহাওয়া দফতর

শীতপ্রেমীরা ভেবেছিলেন, নববর্ষের উপহার হিসেবে শীত ফিরে পাবে তার পুরনো মেজাজ। আপাতত তাদের আশায় জল ঢেলে দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া অফিস জানিয়েছে, কয়েকদিন তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এ বছর শেষে নতুন বছরের শুরুতে শীত ফেরার সম্ভাবনা কম। শনিবার সকালেও, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। তবে সপ্তাহজুড়ে কলকাতা সহ রাজ্যের বেশিরভাগ জেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। পৌষ মাসের বিকেলেও কেউ কেউ ঘাম ফেলেছেন। কলকাতা সহ রাজ্য জুড়ে তাপমাত্রা আগামী কয়েকদিন স্বাভাবিকের উপরে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বছরের প্রথম দিনে দার্জিলিং পাহাড়ে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।…
Read More