আবহাওয়া

আজ রাতে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

আজ রাতে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

আজ মাঝরাতে ভিজতে পারে একাধিক জেলা। আলিপুর হওয়া অফিস সূত্রে খবর তেমনটাই। হাওয়া অফিস বলছে, সারাদিন গরম বজায় থাকলেও, রাতে কিছুটা স্বস্তিতে ঘুমাবে মানুষজন। কারণ আজই মাঝরাতে ঘন কালো করে বর্ষাবে বাদল। দেখুন আজ কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রইল আজকের আপডেট। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আজ দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করলেও, রাতের দিকে তাপমাত্রা কমবে। ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে তাপমাত্রা। কলকাতাসহ বেশ কিছু জায়গায় গতকাল রাতে ঝড়বৃষ্টি হয়েছিল। রেমাল ঘূর্ণিঝড় পরেও ঝড়বৃষ্টি হচ্ছে কলকাতা ও তৎসংলগ্ন বেশকিছু এলাকয়। বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জায়গায়। আইএমডি-র স্যাটেলাইট চিত্র থেকে তাই লক্ষ…
Read More
একই মাসে কেন বারং বার ঘূর্ণিঝড় হয়

একই মাসে কেন বারং বার ঘূর্ণিঝড় হয়

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে গত রবিবার ২৬ মে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় মাঝরাতে ল্যান্ডফল হয়েছে ঘূর্ণিঝড় রেমালের। যদিও আবহাওয়া দপ্তরের তরফে পাওয়া শেষ আপডেট অনুযায়ী জানা যাচ্ছে এখন শক্তি হারিয়ে নিন্মচাপে পরিণত হয়েছে রেমাল। তবে ইতিহাস বলছে এর আগে বাংলায় যত গুলো ঘূর্ণিঝড় হয়েছে তার সিংহভাগ-ই কিন্তু হয়েছে এই মে মাসেই। মে মাসেই কেন বার বার আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়? কি বলছেন বিষেশজ্ঞরা? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বর্ষা আসার আগে ও পরে ভারত মহাসাগরের উত্তর অংশ নাকি…
Read More
জুনের প্রথম সপ্তাহেই বাংলায় ঢুকছে বর্ষা

জুনের প্রথম সপ্তাহেই বাংলায় ঢুকছে বর্ষা

অবশেষে বর্ষা প্রবেশ করল কেরলে। বর্ষার প্রথম বৃষ্টিতে ভিজল কেরল। এই খবর শুনে অবশেষে স্বস্তি পেল সাধারণ মানুষ। তবে বাংলায় কবে প্রবেশ করবে বর্ষা? দেখুন কী জানাচ্ছে আবহাওয়া দফতর। প্রকাশ্যে আপডেট। এই বছর সময়ের আগেই বর্ষা প্রবেশ করতে পারে। অন্যান্য বছরগুলিতে সাধারণত বর্ষা প্রবেশ করে ১ জুন। তবে ২০২৪ অথাৎ এই বছর সময়ের আগেই আসছে। এর মধ্যেই গত ২ সপ্তাহ ধরে তীব্র বর্ষণ চলছে কেরলে। আইএমডি সূত্রের খবর দক্ষিণ আরব সাগরের কিছু জায়গায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির হচ্ছে, তাই জন্য পরিস্থিতি অনুকূল হয়ে উঠেছে বর্ষার জন্য। শীঘ্রই বাংলা ভ্যাপসা গরম থেকে মুক্তি পাবে বলে জানা যাচ্ছে। রেমালের তাণ্ডবের পর কিছুটা…
Read More
রাতে বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি

রাতে বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি

রেমাল বিদায় নিয়েছে। তবুও যেন দুর্যোগের কালো মেঘ আর কাটছে না। আজ সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকলেও, ফের খেলা বদলে যাবে। সপ্তাহান্তে ফের অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। দেখে নিন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কাল দার্জিলিং এবং কালিম্পঙে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। তিন জেলায় জারি করা হল কমলা সতর্কতা। এইদিন মালদাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৩০ জুন কলকাতায় বজ্রপাতসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া,…
Read More
রেমালের প্রভাব শেষ, বাড়বে গরম

রেমালের প্রভাব শেষ, বাড়বে গরম

আজ সকাল থেকেই রেমালের কালো পর্দা পুরোপুরি সরে গিয়েছে। রবিবার বিকেল থেকেই ঘূর্ণিঝড় রেমাল তার দাপট দেখাতে শুরু করেছিল। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি চলেছিল কলকাতাসহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায়। তবে আজ সকাল থেকেই আবহাওয়ার উন্নতি। আজ থেকেই বাড়বে গরম। তাপ ও প্রবাহের সতর্কবার্তা জারি করল হাওয়া অফিস। রেমালের প্রভাবে টানা কদিন বৃষ্টি এবং ঝোড়ো হাওয়াতে গত দুদিন গরমের চোখ রাঙানি তেমন সহ্য করতে হয়নি। লাগাতার বৃষ্টিতে স্বস্তি পেয়েছিল শহর কলকাতার। তবে ফের ঊর্ধ্বমুখী হবে কলকাতার তাপমাত্রা। আজ কলকাতার সর্বাধিক তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস কম। তবে কাল থেকেই বদলে যাবে আবহাওয়া। আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির…
Read More
রেমালের জেরে আজও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে

রেমালের জেরে আজও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে নির্ধারিত সময়ের কিছুটা আগেই শুরু হয়েছে রেমালের তাণ্ডব। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ ল্যান্ডফল শুরু হয় রেমালের। রেমালের প্রভাবে লন্ডভন্ড হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা। দুর্যোগ কলকাতাতেও। বহু জেলায় জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। আজ দক্ষিণবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও বীরভূম এই জেলা গুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই ৭ জেলায় কমলা…
Read More
রেমালের লাস্ট আপডেট

রেমালের লাস্ট আপডেট

খুব তাড়াতাড়ি বাংলায় প্রবেশ করতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। ক্যানিং থেকে রয়েছেন মাত্র ২৩০ মিটার দূরত্বে। ইতিমধ্যেই সমুদ্র তার উত্তাল রূপ ধারণ করেছে। হচ্ছে প্রবল জলোচ্ছ্বাস। আতঙ্কে শিউরে উঠছে গোটা বাংলার মানুষ। আজ রাত এগারোটা থেকে একটার মধ্যেই উপকূলে আছড়ে পড়তে পারে রেমাল। কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর দিয়েছে। সেটি হল ৯৪৩২৬১০৪২৮। এছাড়াও কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বর ২২৮৬-১২১২, ২২৮৬-১৩১৩, ২২৮৬-১৪১৪। এই দুটি নম্বরে ঘূর্নিঝড় সংক্রান্ত যেকোনও পরিস্থিতিতে যোগাযোগ করতে পারেন।রাজ্য সরকারের তরফ থেকেও হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। কন্ট্রোল রুমের সাহায্যে পুলিশ, দুর্যোগ মোকাবিলা দফতর, মিউনিপ্যালিটি, এনডিআরএফ, এসডিআরএফের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ঘূর্ণিঝড়ের সময় কোনও রকম সহায়তার প্রয়োজন হলে, ১০৭০ বা ০৩৩ ২২১৪৩৫২৬-…
Read More
আর কিছু মুহূর্ত, আসছে রেমাল

আর কিছু মুহূর্ত, আসছে রেমাল

আজ সকাল থেকেই রেমাল তার খেলা দেখাতে শুরু করে দিয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা অল্প বিস্তর বৃষ্টিতে ভিজেছে। বিকেলের পর থেকে প্রত্যক্ষ প্রভাব পড়বে কলকাতায়। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী যেকোনও জায়গায় রেমাল আছড়ে পড়তে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ল্যান্ডফলের সময় রেমালের ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ ১৩৫ কিলোমিটার হতে পারে। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। সঙ্গেই বেশ কিছু জায়গায় অল্পবিস্তর বৃষ্টি, সাথে দমকা হাওয়া বইছে। আজ মুর্শিদাবাদে গোটা দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি এবং ঝোড়া হাওয়া বইতে পারে বেশ কিছু জেলায়। বেশ কিছু জায়গা…
Read More
ধেয়ে আসছে ‘রেমাল’, তার আগেই উপকূলে চলছে বিশেষ কাজ

ধেয়ে আসছে ‘রেমাল’, তার আগেই উপকূলে চলছে বিশেষ কাজ

বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মধ্য রাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুতি শুরু করে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। সুন্দরবনের সবকটি উপকূল থানার পক্ষ থেকে শুরু হয়েছে মাইকিং। ছোট ভুটভুটি নিয়ে যারা মাছ ধরেন তাদেরকে সতর্ক করা হয়েছে। রবিবার রাতে  ল্যান্ডফলের পর কলকাতার উপর দিয়েও বইবে দুর্যোগের হাওয়া। ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তবে চিন্তা বেশি উপকূলবর্তী এলাকাগুলি নিয়েই। সেখানে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। ব্যাপক দুর্যোগের শঙ্কা সুন্দরবন থেকে শুরু করে বকখালি, ফ্রেজারগঞ্জ সহ একাধিক এলাকায়। ইতিমধ্যেই জলপথে পুলিশের পক্ষ থেকে মাইকিং শুরু করা হয়েছে। এছাড়া বকখালি, সাগর, ফ্রেজারগঞ্জ…
Read More
রেমাল নিয়ে সতর্কবার্তা দিল হাওয়া অফিস

রেমাল নিয়ে সতর্কবার্তা দিল হাওয়া অফিস

কিছুদিন ধরেই শোনা যাচ্ছে রেমাল আসার সতর্কবার্তা। রেমাল আর কিছু সময়ের মধ্যেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শনিবার থেকেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে চলেছে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে কলকাতাসহ বেশ কিছু জেলার ওপর। ল্যান্ডফল হতে পারে সুন্দরবন। দেখুন রেমাল নিয়ে কি আপডেট দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড় ক্রমশ্র উত্তর-পূর্ব দিক থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। সম্ভবত রবিবার ল্যান্ডফল হতে পারে। বাংলাদেশের খেপুপাড়া থেকে সাগরদ্বীপের মাঝামাঝি যেকোন জায়গায় রেমালের ল্যান্ডফল হতে পারে। ল্যান্ডফলের সময় গতিবেগ ১০০ কিলোমিটার বা তার কাছাকাছি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রেমালের প্রভাব বেশি…
Read More