03
May
ছাত্রছাত্রীদের গুণগত মানের শিক্ষা প্রদান করাই হচ্ছে রাজ্যের বর্তমান সরকারের মূল লক্ষ্য। ডিজিটাল শিক্ষা ব্যবস্থার উপরও বিশেষ গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বৃত্তিমূলক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। আর প্রযুক্তির সঙ্গে সাযুজ্য রেখে ছাত্রছাত্রীদের পাঠদানে আপডেট হতে হবে শিক্ষক শিক্ষিকাদের। আজ আগরতলার রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (ইংলিশ মিডিয়াম) থেকে পশ্চিম জেলার নবনির্মিত একাধিক স্কুল ভবনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করার পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেন হেজামারা আরডি ব্লকের অধীনে বড়কাঁঠাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দারোগামুড়া উচ্চ বিদ্যালয় (ইংলিশ মিডিয়াম), আগরতলা পুর নিগমের অধীন…
