01
Aug
রাজ্যে ধান উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়াতে হাইব্রিড ধান চাষে বিশেষ গুরুত্ব দিচ্ছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। ২০২৫–২৬ খরিফ মরসুমে ২৫,২০০ হেক্টর জমিতে হাইব্রিড ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ , সিমনা বিধানসভা কেন্দ্রে এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন ত্রিপুরা রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ। এদিন তিনি নিজেই ধানের চারা রোপণ করে চাষিদের ও নতুন প্রজন্মের মধ্যে উৎসাহ যোগান। মন্ত্রী জানান, ২০২৪–২৫ সালে রাজ্যে মোট ৩৫,০০০ হেক্টর জমিতে হাইব্রিড ধান চাষ হয়েছে। এর মধ্যে খরিফ মরসুমে ৮,৬৩০ হেক্টর এবং রবি মরসুমে ২৬,৩৭০ হেক্টর জমিতে এই চাষ হয়েছে। তিনি জানান বর্তমানে রাজ্যে প্রায় ৩০ লাখ কানি জমিতে…
