ত্রিপুরা

রাজ্যের মন্ত্রী হিসেবে রাজভবনে শপথ নিলেন কিশোর বর্মন

রাজ্যের মন্ত্রী হিসেবে রাজভবনে শপথ নিলেন কিশোর বর্মন

অবশেষে তিনটি দপ্তরের দায়িত্ব পেলেন নতুন মন্ত্রী কিশোর বর্মণ। গত ৩রা জুলাই রাজ্যের মন্ত্রী হিসেবে রাজভবনে গিয়ে শপথ নিয়েছিলেন কিশোর বর্মণ। তিনি নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তিনি পশ্চিমবঙ্গ শহ ত্রিপুরা রাজ্যের দলীয়ভাবে বিভিন্ন দায়িত্ব সামলিয়েছেন। রাজ্য রাজনীতিতে কিশোর বর্মনের সুনাম রয়েছে। তিনি সৎ এবং শিক্ষিত। তাই উচ্চশিক্ষা দপ্তর সামলাবেন তিনি। একই সাথে পঞ্চায়েত এবং জি এ (পলিটিক্যাল) এর দায়িত্ব পেয়েছেন কিশোর বর্মন। শুক্রবার মুখ্য সচিবের স্বাক্ষরিত নোটিফিকেশান এমনটাই উল্লেখ রয়েছে। দপ্তর বণ্টনের খবর ছড়িয়ে পড়তেই রাজ্যবাসী বলতে শুরু করেছেন যোগ্য ব্যক্তিকে শিক্ষা দপ্তর দেওয়া হয়েছে। তিনি শিক্ষা দপ্তরের মান উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদী প্রত্যেকেই। রাজ্যের বিজেপি সরকার ত্রিপুরাতে এডুকেশন…
Read More
শহীদ পাপাই সাহাকে স্মরণ: মৃত্যু দিবস পালন করল প্রদেশ যুব কংগ্রেস

শহীদ পাপাই সাহাকে স্মরণ: মৃত্যু দিবস পালন করল প্রদেশ যুব কংগ্রেস

আজ, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে শহীদ পাপাই সাহার ১৪তম মৃত্যু দিবস পালিত হয়েছে। ২০১১ সালের এই দিনে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন কংগ্রেস সমর্থক পাপাই সাহা। তার স্মরণে আজ যুব কংগ্রেসের কার্যালয়ে পাপাই সাহার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এদিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, ২০১১ সালের এই দিনে কংগ্রেসের একটি মৌন মিছিল চলাকালীন পুলিশের সাথে সমর্থকদের ধস্তাধস্তি হয়। সেই সময়ে পুলিশ কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে গুলি চালালে পাপাই সাহা নিহত হন। আশীষ কুমার সাহা আক্ষেপ করে বলেন, পাপাই সাহার মৃত্যুর ১৪ বছর পেরিয়ে গেলেও তার পরিবার এখনো ন্যায়বিচার পায়নি। তিনি…
Read More
‘অর্গানিক ইন্ডিয়ার’ পথপ্রদর্শক হতে পারে ‘অর্গানিক ত্রিপুরা’: রতন লাল নাথ

‘অর্গানিক ইন্ডিয়ার’ পথপ্রদর্শক হতে পারে ‘অর্গানিক ত্রিপুরা’: রতন লাল নাথ

ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর রাজ্যে ২৫,০০০ হেক্টরেরও বেশি জমিকে সার্টিফায়েড অর্গানিক জমিতে  পরিণত করেছে। পাশাপাশি, গত তিন বছরে রাজ্য থেকে ১,৩৩২ মেট্রিক টনেরও বেশি অর্গানিক পণ্য যার মধ্যে রয়েছে সুগন্ধি চাল, বার্ডস আই লঙ্কা, আদা, হলুদ ও আনারস দেশের বিভিন্ন রাজ্য ও বিদেশে রপ্তানি করা হয়েছে। আজকের বাইয়ার-সেলার কনফারেন্স মোট ৩৭ জন ক্রেতা অংশগ্রহণ করেন, যার মধ্যে ৩২ জন ছিলেন রাজ্যের বাইরে থেকে এবং বাকিরা ত্রিপুরার। এদিন রাজ্যের বিভিন্ন অর্গানিক পণ্য ক্রয়ের জন্য মোট ৪০টি চুক্তি স্বাক্ষরিত হয়, যার আর্থিক মূল্য ৩২ কোটি ৯৫ লক্ষ টাকার। বুধবার আগরতলার হোটেল পলো টাওয়ার্স এ আয়োজিত প্রথম অর্গানিক বাইয়ার-সেলার কনফারেন্স…
Read More
সময়ের সাথে সাযুজ্য রেখে কাজ করছে শিক্ষা দপ্তর: মুখ্যমন্ত্রী

সময়ের সাথে সাযুজ্য রেখে কাজ করছে শিক্ষা দপ্তর: মুখ্যমন্ত্রী

ছাত্রছাত্রীদের গুণগত মানের শিক্ষা প্রদানের জন্য গুরুত্ব দিয়ে কাজ করছে রাজ্য সরকার। টেট এর মাধ্যমে গুণগত মান সম্পন্ন শিক্ষক নিয়োগ করা হচ্ছে। আগামীতে আরো নিয়োগ করা হবে। পুঁথিগত শিক্ষা কখনো একটা জীবনের মানদণ্ড হতে পারে না। পড়াশুনার মাধ্যমে নৈতিকভাবে শক্তিশালী হওয়া যায়। পড়াশুনার পাশাপাশি ছেলেমেয়েদের সামাজিক কাজেও নিয়োজিত করতে হবে। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 'ত্রিপুরা স্কুল কোয়ালিটি এসেসমেন্ট এন্ড এক্রিডিটেশন ফ্রেমওয়ার্ক' (TSQAAF)- এর সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ডাঃ সাহা বলেন, সময়ের সাথে সাযুজ্য রেখে কাজ করছে রাজ্যের শিক্ষা দপ্তর। আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য বিভিন্ন কর্মসূচি রূপায়িত…
Read More
ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা ক্রমশ উন্নতির পথে টেট পরীক্ষার ফলাফল তার প্রমাণ : রতন লাল নাথ

ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা ক্রমশ উন্নতির পথে টেট পরীক্ষার ফলাফল তার প্রমাণ : রতন লাল নাথ

ত্রিপুরা টেট ২-এ পরীক্ষায় রাজ্যসেরা হয়ে নজির গড়েছেন দৃষ্টিহীন পরীক্ষার্থী পাপন সূত্রধর। তিনি এবার টেট ২-এ পরীক্ষায় ১৫০-র মধ্যে ১২১ নম্বর পেয়ে রাজ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পরীক্ষার্থী হয়েছেন। তাঁর এই অসাধারণ সাফল্যের প্রশংসা করেছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ। আজ মন্ত্রী নাথ মোহনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিজয়নগরে পাপনের বাড়িতে গিয়ে তাঁর এবং তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁকে অভিনন্দন জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, “এই বছরের টেট ২-এ ফলাফল গত বছরের তুলনায় অনেক ভালো হয়েছে। টেট ১-এ প্রায় ৬ শতাংশ এবং টেট ২-এ প্রায় ৫ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ধীরে ধীরে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়…
Read More
সকলের সম্মিলিত প্রচেষ্টায় নেশামুক্ত ত্রিপুরা ও নেশামুক্ত ভারত গড়ে তোলা সম্ভব: মুখ্যমন্ত্রী

সকলের সম্মিলিত প্রচেষ্টায় নেশামুক্ত ত্রিপুরা ও নেশামুক্ত ভারত গড়ে তোলা সম্ভব: মুখ্যমন্ত্রী

ড্রাগস পাচারকারীদের কোন অবস্থায় বরদাস্ত করা হবে না। তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ড্রাগসের বিরুদ্ধে সমাজের সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ও বেআইনি পাচার রোধ করা নিয়ে আজ আগরতলার উমাকান্ত ময়দান থেকে আয়োজিত মোটর সাইকেল র‍্যালিতে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। নেশামুক্ত ভারত অভিযানের অংশ হিসেবে এদিন এই কার্যক্রমে এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডাঃ সাহা বলেন, ১৯৮৭ সালে রাষ্ট্রসংঘ এই অবৈধ ড্রাগস পাচার রোধ এবং এসম্পর্কে সচেতনতার জন্য…
Read More
মিজোরাম এবং গোয়ার পর ত্রিপুরা দেশের তৃতীয় রাজ্য হিসেবে পূর্ণ সাক্ষরতার মর্যাদা পেল

মিজোরাম এবং গোয়ার পর ত্রিপুরা দেশের তৃতীয় রাজ্য হিসেবে পূর্ণ সাক্ষরতার মর্যাদা পেল

মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা আজ ত্রিপুরাকে পূর্ণ সাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করেছেন। উল্লাস-নব ভারত সাক্ষরতা কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে ত্রিপুরা আজ পূর্ণ সাক্ষর রাজ্যের মর্যাদা লাভ করে। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই উপলক্ষ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তরের রাজ্য সাক্ষরতা মিশন কর্তৃপক্ষ আয়োজিত এক বর্ণময় সমারোহে মুখ্যমন্ত্রী এই ঘোষণা দেন। মুখ্যমন্ত্রী বলেন, আজ রাজ্যের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। মিজোরাম এবং গোয়ার পর ত্রিপুরা আজ দেশের তৃতীয় রাজ্য হিসেবে পূর্ণ সাক্ষরতার মর্যাদায় ভূষিত হয়েছে। তার আগে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখ এই সাফল্য অর্জন করেছে। এই সাফল্য নিঃসন্দেহে রাজ্যের জন্য অত্যন্ত গর্বের এবং এটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…
Read More
রাজ্যের সমস্ত ক্ষেত্রে এআই এর মাধ্যমে কাজ করা শুরু করেছে সরকার: মুখ্যমন্ত্রী

রাজ্যের সমস্ত ক্ষেত্রে এআই এর মাধ্যমে কাজ করা শুরু করেছে সরকার: মুখ্যমন্ত্রী

রাজ্যের শিক্ষা ক্ষেত্রের সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। আগরতলার ওমেন্স কলেজকে ওমেন্স ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এর পাশাপাশি রাজ্যের সমস্ত ক্ষেত্রে এআই এর মাধ্যমে কাজ করা শুরু করেছে সরকার। রাজ্যে আরো ৩০টি স্কুলে পরিকাঠামো উন্নয়নে ২৬৪ কোটি টাকা ব্যয় করবে সরকার। আজ ৭ রামনগর মন্ডলের উদ্যোগে আয়োজিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ডাঃ সাহা বলেন, আজকের যারা ছাত্রছাত্রী তারাই আগামীদিনে রাজ্যের ভবিষ্যত এবং দেশের ভবিষ্যত। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরীক্ষা সম্পর্কে ছাত্রছাত্রীদের চাপ কমানোর লক্ষ্যে 'পরীক্ষা পে…
Read More
গোয়েন্দা পুলিশ এবং জিআরপির যৌথ অভিযানে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে

গোয়েন্দা পুলিশ এবং জিআরপির যৌথ অভিযানে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে

ধর্মনগর রেল স্টেশনে সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গোপন সূত্রের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ও জিআরপি যৌথভাবে অভিযান চালিয়ে শিলচর-আগরতলা ট্রেনের ১৫১১৮৮ নম্বর কোচ থেকে এক যুবককে আটক করে ধৃত যুবক হল খোয়াই জেলার চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের মিটন নাথ ভৌমিক পিতা: মৃত অমরেশ নাথ ভৌমিক। তার কাছ থেকে ৭৪,৫০০ টাকা নগদ অর্থ এবং সাবানের খোলসে লুকানো ২ কেস ব্রাউন সুগার উদ্ধার করা হয়। এই অভিযানের পর সংবাদমাধ্যমের কর্মীরা ধর্মনগর জিআরপি থানায় তথ্য সংগ্রহের জন্য গেলে, ওসি উত্তম কুমার কলই অনুপস্থিত ছিলেন এবং ফোনেও যোগাযোগ করা হলে ওসি  সংবাদ মাধ্যমের ফোন রিসিভ করেননি, তাই ফোন মারফত উনার সঙ্গে যোগাযোগ…
Read More
যৌথ উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন

যৌথ উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, ত্রিপুরা; ত্রিপুরা সরকারের বন দপ্তরের ত্রিপুরা বায়োডাইভারসিটি বোর্ড এবং আগরতলা সাইক্লোহোলিক্স ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির আচার্য সত্যম রায়চৌধুরীর দিকনির্দেশনায় ও অনুপ্রেরণায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের পরিবেশ দিবসের মূল স্লোগান ছিল — “প্লাস্টিক দূষণকে পরাজিত করুন”, যার প্রেক্ষিতে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি সকাল ৬টায় শুরু হয় উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে, যার সূচনা করেন ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের মুখ্য বন সংরক্ষক শ্রী রবীন্দ্র কুমার শ্যামল, এ.সি.এফ. শ্রীমতি অনিমা দাস, টেকনো ইন্ডিয়া…
Read More