ত্রিপুরা

দুর্নীতির তদন্ত সহ যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে রাজ্য বামফ্রন্ট

দুর্নীতির তদন্ত সহ যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে রাজ্য বামফ্রন্ট

বামফ্রন্ট আহ্বায়ক মানিক দে রাজ্যের সার্বিক পরিস্থিতি তুলে ধরে অভিযোগ করেন রাজ্যের আইন-শৃঙ্খলা মারাত্মকভাবে অবনতি ঘটেছে। দুর্নীতি রন্ধে রন্ধে ছেয়ে গেছে। আর্থিক সংকট এতটাই প্রকট হয়েছে এবারের শারদ উৎসবে মানুষের মধ্যে আনন্দ  উচ্ছ্বাস বিন্দুমাত্র ছিল না। বিশেষ করে গ্রামাঞ্চলে। পূজার আগে রেগা ও টুয়েপের কাজের মজুরি না পাওয়ায় সাধারণ মানুষের হাতে টাকা ছিল না তাই উৎসবের আনন্দ উপভোগ করতে পারেনি। তিনি আরো অভিযোগ করেন গত বছর থেকে এ বছর চাঁদার জুলুম এতটাই ছিল যে মানুষ বাধ্য হয়ে পথ অবরোধ পর্যন্ত করতে হয়েছে। দুর্ঘটনা, সাধারণ মানুষের ওপর লাঞ্ছনা,  বিশেষ করে মহিলা শিশু উপর নির্যাতনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। আগরতলা পৌরনিগমে…
Read More
জিএসটি সংস্কারের মাধ্যমে রাজস্ব সংগ্রহের পরিমাণও উন্নত মানের হয়েছে: মুখ্যমন্ত্রী

জিএসটি সংস্কারের মাধ্যমে রাজস্ব সংগ্রহের পরিমাণও উন্নত মানের হয়েছে: মুখ্যমন্ত্রী

জিএসটি ব্যবস্থার মাধ্যমে দেশ ও রাজ্যের অর্থনৈতিক অবস্থা অনেক শক্তিশালী হচ্ছে। জিএসটি সংস্কারের মাধ্যমে রাজস্ব সংগ্রহের পরিমাণও উন্নত মানের হয়েছে। সাধারণ নাগরিকদের জীবন মান উন্নত করতে এই সংস্কার একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে। আজ আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে জিএসটি থেকে পরবর্তী প্রজন্মের সুবিধা সম্পর্কে আয়োজিত কর্মশালায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, দেশ স্বাধীনতা অর্জনের পর ওয়ান ন্যাশন ওয়ান ট্যাক্স করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেটা আগে কেউ কখনো ভাবতে পারেন নি। আমরা আগে বিভিন্ন ধরনের ট্যাক্স দেখেছি। যেমন - এক্সাইজ ডিউটি, কাস্টমস ডিউটি, সার্ভিস ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সেন্ট্রাল স্টেট ট্যাক্স, লাক্সারি ট্যাক্স, এন্টারটেইনমেন্ট…
Read More
আসন্ন শারদ উৎসব উপলক্ষ্যে সারা রাজ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

আসন্ন শারদ উৎসব উপলক্ষ্যে সারা রাজ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

শারদ উৎসবের দিনগুলিতে সারা রাজ্যে নিরাপত্তা রক্ষার কাজে প্রায় আট হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবে। ৪০০ জন মহিলা পুলিশ কর্মীও নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকবেন। আজ রাজ্য পুলিশের সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে একথা জানান, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এডিজি জিএস রাও, আইজি ইন্টেলিজেন্স কৃষ্ণেন্দু চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক, এসপি ট্রাফিক কান্তা জাঙ্গির প্রমুখ। রাজ্যবাসীকে শারদ উৎসবের শুভেচ্ছা জানিয়ে পুলিশ মহানির্দেশক অনুরাগ জানান, এবছর সারা রাজ্যে বিভিন্ন ক্লাব, সংস্থা সহ সব মিলিয়ে ২,৯৬৫টি দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর সারা রাজ্যে দুর্গাপূজা হয়েছিল ২,৭৫০টি। পশ্চিম ত্রিপুরা জেলায় এবছর ৭৭২টি দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।   তিনি জানান, শারদ…
Read More
পণ্ডিত দীনদয়ালের আদর্শ ও চিন্তাভাবনায় এগিয়ে চলার আহ্বান মুখ্যমন্ত্রীর

পণ্ডিত দীনদয়ালের আদর্শ ও চিন্তাভাবনায় এগিয়ে চলার আহ্বান মুখ্যমন্ত্রীর

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ছিলেন একজন প্রখর রাজনীতিবিদ এবং দেশপ্রেমিক। ভারতের কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা, মানুষের উন্নয়ন নিয়ে চিন্তাভাবনা করতেন তিনি। তাঁর নির্দেশিত দিশায় এগিয়ে চলছে দেশ ও রাজ্য। আজ আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে একাত্ম মানববাদের প্রণেতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রতি বছরই এই কার্যক্রমের আয়োজন করা হয়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ছিলেন একজন প্রখর রাজনীতিবিদ এবং দেশপ্রেমিক। দেশের জন্যই বলিদান হয়েছেন তিনি। কিন্তু এসব বিষয় আগে জানতে দেওয়া হয়নি। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সম্পর্কে যে যত বেশি জানতে পারবে ততোই তার পরিণত মনস্ক…
Read More
ত্রিপুরাসুন্দরী মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ত্রিপুরাসুন্দরী মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫১ পীঠের অন্যতম শক্তিপীঠ ত্রিপুরাসুন্দরী মন্দিরের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজ্যবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে রাজ্যের ইতিহাসে একটি মাইলফলক বলে অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি ত্রিপুরাসুন্দরী মন্দিরকে বিশ্বের দরবারে তুলে ধরার ফলে রাজ্যে দেশ বিদেশের পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলেও মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন। ব্যস্ততার মধ্যেও দেশের প্রধানমন্ত্রীর আগমন রাজ্যের জনগণের প্রতি তাঁর আন্তরিকতা, আস্থা ও বিশ্বাস প্রতিফলিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পে ত্রিপুরাসুন্দরী মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য ৩৬.৪৩ কোটি…
Read More
কেন্দ্রের সাথে ডিএ ব্যবধান কমাতে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

কেন্দ্রের সাথে ডিএ ব্যবধান কমাতে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

রাজ্যে একটি মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রক্রিয়া জারি রেখেছে সরকার। যাতে রাজ্যের মহিলাদের ক্ষমতায়ন করা যায়। খুব সহসাই এবিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাবে। শিক্ষা ক্ষেত্রে আগামীদিনে আরো পরিকাঠামো উন্নয়নে কাজ করছে সরকার। এর পাশাপাশি রাজ্যের বর্তমান সরকার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে ডিএ'র ব্যবধান হ্রাস করার চেষ্টা করছে। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ৬৪তম শিক্ষক দিবসের রাজ্যের মূল অনুষ্ঠানে উপস্থিত থেকে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আপনি অর্থ রোজগারের জন্য অন্য পেশায় যেতে পারেন, তবে শিক্ষকরা কিন্তু এই পেশা আবেগ ও দায়িত্ব থেকে বেছে…
Read More
সব সরকারি দপ্তর সৌর শক্তির আওতায় আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

সব সরকারি দপ্তর সৌর শক্তির আওতায় আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

২০১৮ সাল থেকে গত সাত বছরে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তর সৌরশক্তি থেকে ২৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। আগামী দিনে সমস্ত সরকারি দফতরকে সৌরশক্তির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ ধলাই জেলার মনুতে ১৩২ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধনকালে এ কথা জানান বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী বলেন মানুষ যে-ই হোক, যে রাজনৈতিক দলেরই হোক, উন্নয়ন সবার জন্য হওয়া উচিত। বিদ্যুৎ ছাড়া কেউ বাঁচতে পারে না। বিদ্যুতের চাহিদা যত বাড়ছে, বুঝতে হবে রাজ্য তত উন্নতির পথে এগোচ্ছে। তিনি জানান, ২০১৮ সালের আগে রাজ্যে বিদ্যুৎ ভোক্তার সংখ্যা ছিল ৭.২১ লক্ষ। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১০.৩৮ লক্ষে। একইসঙ্গে অবকাঠামোতেও হয়েছে ব্যাপক উন্নতি। আগে যেখানে ১৩২…
Read More
গোপন সূত্রের ভিত্তিতে চারটি পিস্তল ও সাতটি ম্যাগাজিন উদ্ধার

গোপন সূত্রের ভিত্তিতে চারটি পিস্তল ও সাতটি ম্যাগাজিন উদ্ধার

গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাতে ত্রিপুরা পুলিশ একটি বাড়ি থেকে চারটি পিস্তল এবং সাতটি ম্যাগাজিন উদ্ধার করেছে। সংবাদমাধ্যমকে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার (এসপি) নামিত পাঠক জানান, অমতলী থানার অন্তর্গত মধ্যপাড়ায় দিপাঙ্কর সেনের বাড়ি থেকে ওই অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, একাধিক মামলার (মূলত অস্ত্র আইনের) আসামি দিপাঙ্কর সেন আগেই গ্রেফতার হয়েছেন এবং বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। এসপি নামিত পাঠক আরও জানান—“আমরা খবর পাই দিপাঙ্কর সেনের বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তল্লাশির সময় ঘরের ভেতর খোঁড়াখুঁড়ি করে চারটি পিস্তল ও সাতটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।” উদ্ধার হওয়া কারখানা-নির্মিত পিস্তলগুলি পরীক্ষার জন্য ফরেনসিক সায়েন্স…
Read More
নবনিযুক্ত চিকিৎসকদের মানবিক দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান মুখ্যমন্ত্রীর

নবনিযুক্ত চিকিৎসকদের মানবিক দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান মুখ্যমন্ত্রীর

রাজ্যে খুব সহসাই সুপার-স্পেশালিটি এবং মাস্টার অফ ডেন্টাল সার্জারি (এমডিএস) কোর্স শুরু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এর পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। আজ আগরতলার প্রজ্ঞাভবনে নবনিযুক্ত বিশেষজ্ঞ মেডিকেল অফিসারদের (চিকিৎসক) নিয়োগ পত্র প্রদান অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, রাজ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের চাহিদা ছিল। এখনো এনিয়ে সংকট রয়েছে। সরকার টিপিএসসি'র  মাধ্যমে ১৭০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করে। যদিও মাত্র ৪৫ জন প্রার্থী পাওয়া সম্ভব হয়েছে। তাই আবারও বিজ্ঞাপন দেওয়া হবে এবং এই সময়ের মধ্যে আরো বিশেষজ্ঞ চিকিৎসক পাশ করবেন। যাদেরকে দিয়ে…
Read More
পূজার আগেই রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

পূজার আগেই রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিগত বছর থেকে আরো বেশি উৎসাহ ও উদ্দীপনা নিয়ে এই বছরের 'মায়ের গমন' অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বৃহত্তর আগরতলার ক্লাবগুলির প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। দুর্গাপূজার পর আগামী ৪ অক্টোবর আগরতলায় মায়ের গমন ও কার্নিভাল অনুষ্ঠিত হবে। আজ মুক্তধারা অডিটোরিয়ামে মায়ের গমন ও শারদ সম্মান প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সভাপতিত্ব করেন। সভায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মায়ের গমন আয়োজন করতে গিয়ে কোথায় কোথায় ত্রুটি রয়েছে তা গত বছরের অনুষ্ঠান থেকে শিক্ষা নিতে হবে। সমস্যাগুলির সমাধান করতে হবে। প্রতিমা নিরঞ্জনের সময় শব্দ দূষণের বিষয়ে আরও বেশি সচেতন হতে বিভিন্ন ক্লাবের…
Read More