21
Nov
জম্মু কাশ্মীরের সিয়াচেনে বরফ চাপায় শহীদ বীর সন্তান ভারতীয় সেনার জওয়ান শুভঙ্কর ভৌমিককে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বুধবার বিকেলে আগরতলার এমবিবি এয়ারপোর্টে ভারতমাতার বীর সন্তানকে অন্তিম শ্রদ্ধা অর্পণ করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি শহীদ পরিবারের প্রতি আন্তরিক শোক ও সমবেদনা জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন তিনি। শহীদ পরিবারের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। এদিন বিকেলে শহীদ সেনা জওয়ান শুভঙ্কর ভৌমিকের তেরঙ্গায় মোড়া কফিন বন্দি নিথর দেহ বিমান যোগে এমবিবি বিমানবন্দরে অবতরণ করে। এরআগে বিমানবন্দর চত্বরে শহীদ সেনা জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে যাবতীয়…
