ত্রিপুরা

ত্রিপুরা সিপাহীজলা জেলার সুতারমুড়া  বিদ্যালয়ে পানীয় জল ,বাউন্ডারি সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত  ছাত্র-ছাত্রীরা

ত্রিপুরা সিপাহীজলা জেলার সুতারমুড়া  বিদ্যালয়ে পানীয় জল ,বাউন্ডারি সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত ছাত্র-ছাত্রীরা

শিক্ষকের দাবিতে স্কুলের তালা দিয়ে সুতারমুড়া-লালসিংমুড়া সড়ক অবরোধ করলো সুতারমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের  ছাত্র-ছাত্রীরা ঘটনা মঙ্গলবার দুপুরে। ঘটনাস্থলে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ সড়ক অবরোধে উভয় দিকে আটকে পড়লো প্রচুর যানবাহন ভোগান্তির শিকার যাত্রীরা। জানা যায় দীর্ঘদিন যাবৎ ত্রিপুরা সিপাহীজলা জেলার এই স্কুলে বিষয় শিক্ষকের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল সুতারমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। কিন্তু রাজ্য শিক্ষা দপ্তরের সেই বিষয়ে কোন উদ্যোগ গ্রহণ করেননি। তাছাড়া স্কুলের শিক্ষকরা প্রতিনিয়তই স্কুলে অনেকটাই দেরিতে আসেন। স্কুলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ১০৮ জন ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষক-শিক্ষিকা ৮জনের মধ্যে দিয়ে ৪ জনকে দিয়েই স্কুল চালাতে হচ্ছে। স্কুলে পলিটিক্যাল সাইন্স, ককবরক, ইংলিশ বিষয়ে নেই…
Read More
গোপন খবরের ভিত্তিতে চরিলাম রামছড়া এলাকার ভৌমিক বাড়ি থেকে উদ্ধার শুকনো ৩০৩ কেজি গাঁজা

গোপন খবরের ভিত্তিতে চরিলাম রামছড়া এলাকার ভৌমিক বাড়ি থেকে উদ্ধার শুকনো ৩০৩ কেজি গাঁজা

ত্রিপুরা সিপাহীজলা জেলার চড়িলাম থেকে ৩০৩ কেজি গাঁজা উদ্ধার। গোপন খবরের ভিত্তিতে চরিলাম রামছড়া এলাকার প্রবীর ভৌমিকের বাড়ি থেকে উদ্ধার ৩০৩ কেজি শুকনো গাঁজা। গাজা গুলি বস্তাবন্দি এবং ড্রাম ভর্তি অবস্থায় ছিল। পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় নেশা কারবারি প্রবীর ভৌমিক। প্যাকেট করা সমস্ত গাঁজা উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে আসে পুলিশ। জানাযায় রবিবার  বিশালগড় থানার ওসি সঞ্জিত সেনের কাছে খবর আসে রাম ছড়া এলাকায় প্রবীর ভৌমিকের বাড়িতে ড্রাম ভর্তি শুকনো গাঁজা প্যাকেট করে বহিঃরাজ্য পাচার করার প্রস্তুতি নিচ্ছেন।  ঠিক সেই সময়ে ওসি সঞ্জিত সেন পুলিশ এবং টিএসআর বাহিনী নিয়ে হানা দেয় বাড়িটিতে। উদ্ধার করা হয় প্যাকেট করা শুকনো…
Read More
বাংলার যুবতীর অভিযোগে আটক ত্রিপুরার যুবক

বাংলার যুবতীর অভিযোগে আটক ত্রিপুরার যুবক

ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে পশ্চিমবঙ্গের পুলিশের হাতে ত্রিপুরা রাজ্যের এক যুবক আটক। সামাজিক মাধ্যমে পশ্চিমবঙ্গের এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ থানা এলাকার দেবাশিস সূত্রধর নামের এক যুবকের। পরে ওই যুবতীর সঙ্গে ভিডিওকলের মাধ্যমে কথা বলার সময় বিভিন্ন ধরনের ছবির স্ক্রিনশট নেন। পরবর্তী সময়ে ওই ছবিগুলি দিয়ে যুবতীকে ভয় দেখিয়ে, ব্ল্যাকমেল করে প্রচুর টাকা আদায় করেছেন এবং আরও টাকা আদায় করার চেষ্টা করছিলেন যুবতীর কাছ থেকে। এই অভিযোগ এনে পশ্চিমবঙ্গের যুবতী ত্রিপুরা রাজ্যের যুবক দেবাশিস সূত্রধরের বিরুদ্ধে বাগুইআটি থানাতে অভিযোগ দায়ের করেন। পশ্চিমবঙ্গের পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করে। তদন্তের জন্য মঙ্গলবার সন্ধ্যায় ত্রিপুরা রাজ্যে পশ্চিমবঙ্গের দু'জন…
Read More
ত্রিপুরা পুলিশে যুক্ত হবে এ.আই ভিত্তিক কন্ট্রোল রুম, ড্রোন, আধুনিক প্রযুক্তি: মুখ্যমন্ত্রী

ত্রিপুরা পুলিশে যুক্ত হবে এ.আই ভিত্তিক কন্ট্রোল রুম, ড্রোন, আধুনিক প্রযুক্তি: মুখ্যমন্ত্রী

পুলিশ বাহিনীকে অধিক শক্তিশালী করা এবং রাজ্যের আইনশৃঙ্খলার উন্নতির জন্য রাজ্য সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে জেলা ও রাজ্য স্তরে এআই-ভিত্তিক কন্ট্রোল রুম, ড্রোন প্রযুক্তি, স্মার্ট সিসিটিভি এবং আধুনিক প্রযুক্তি সহ নতুন প্রযুক্তি চালু করবে রাজ্য সরকার।   বৃহস্পতিবার আগরতলার এডি নগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে 'পুলিশ সপ্তাহ প্যারেড-২০২৫' - এর উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ত্রিপুরা পুলিশ রাষ্ট্রপতি কালার্স সম্মানে ভূষিত। যা আমাদের গর্ব। ত্রিপুরা পুলিশ সারা দেশের মধ্যে একটি বহু পুরনো বাহিনী। আমরা জানি পুলিশ আমাদের সকলের রক্ষাকর্তা। মানুষ যখন অসহায় অবস্থার মধ্যে পড়ে তখন…
Read More
গোপন তল্লাশি চালিয়ে  ৩৭০ টি ব্রাউন সুগারের কৌটা উদ্ধার পুলিশ আধিকারিকদের

গোপন তল্লাশি চালিয়ে  ৩৭০ টি ব্রাউন সুগারের কৌটা উদ্ধার পুলিশ আধিকারিকদের

নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলায় ,নেশা পাচারকারীরা নতুন নতুন পন্থা অবলম্বন করছেন নেশা পাচারের জন্য। তাদের এই পদ্ধতির অংশ হিসেবে অটোতে করে যাত্রী সেজে বিভিন্ন স্কুল কলেজ এমনকি দোকানের নেশা সামগ্রী পৌঁছে দিচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজধানীর পূর্ব আগরতলা থানার অন্তর্গত কলেজ টিলা এলাকায় অভিযান চালানো হয়। পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়। তিনি আরো বলেন এই অভিযানে মিঠুন রায় বিবেক রায় এবং রাজীব বিশ্বাস। এদের মধ্যে দুজনের বাড়ির রাজধানীর কাঁটা শেওলা এলাকায় ও একজনের…
Read More
বিজেপিকে রুখতে হলে একসঙ্গে ময়দানে নেমে কাজ করতে হবেঃ উদয় ভানু সিব

বিজেপিকে রুখতে হলে একসঙ্গে ময়দানে নেমে কাজ করতে হবেঃ উদয় ভানু সিব

 উত্তর পূর্বাঞ্চলের যুব কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হল ত্রিপুরা রাজ্যে । বৃহস্পতিবার আগরতলা টাউন হলে এই সম্মেলনের উদ্বোধন করেন সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু সিব। উপস্থিত ছিলেন উত্তরপূর্ব অঞ্চলের যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি গণ সহ বিভিন্ন নেতৃত্বরা। এই সম্মেলনে উপস্থিত ছিলেন অরুনাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী  নবাম টুকি, ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা,রাজ্যের প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপালচন্দ্র রায়, বিধায়ক বিরোজিৎ সিনহা সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। দুদিনের এই সম্মেলনে অশান্ত মনিপুরে শান্তি ফেরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন আসেননি পাশাপাশি ত্রিপুরার  বেকারত্ব বৃদ্ধি এবং নেশা ও পাচার বাণিজ্য  রমরমা নিয়েও আলোচনা…
Read More
খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা প্রকল্পের অধীনে নেশামুক্ত ত্রিপুরা নামে একটি কর্মসূচি গ্রহণ করছে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা প্রকল্পের অধীনে নেশামুক্ত ত্রিপুরা নামে একটি কর্মসূচি গ্রহণ করছে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

২০১৮ সালের আগে রাজ্য নেশাযুক্ত ত্রিপুরা ছিল। কিন্তু ২০১৮ সালে বর্তমানে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নেশামুক্ত ত্রিপুরায় পরিবর্তিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশনা অনুসারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে রাজ্য সরকার। সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। 'নেশামুক্ত রাজ্য গঠনে সরকারের পদক্ষেপ সম্পর্কে' বিধায়ক নির্মল সরকার ও বিধায়ক নয়ন সরকারের আনীত নোটিশের পরিপ্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন তিনি। এবিষয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানান, রাজ্যে বিভিন্ন নেশা সামগ্রী ব্যবহারের ব্যাপকতায় রাজ্যের জনমানসে বিশেষত ছাত্র ও যুবসমাজে এর ক্ষতিকর প্রভাব লক্ষ্য করে রাজ্য সরকার গুরুত্ব…
Read More
রাজ্যে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : মুখ্যমন্ত্রী

রাজ্যে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : মুখ্যমন্ত্রী

রাজ্যে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। এরই অংশ হিসেবে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ ঘোষণা দিয়েছেন যে রাজ্য সরকার খুব সহসাই দুটি জাতীয় সড়কের ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) কেন্দ্রীয় সরকারের কাছে প্রেরণ করবে, যা নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। সোমবার ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী। সেসময় তিনি বলেন, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক নীতিগতভাবে চারটি জাতীয় সড়কের বিষয়ে সম্মত হয়েছে। কারণ এই সমস্ত সড়ক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসকল সড়কগুলির মধ্যে রয়েছে - কমলপুর থেকে শান্তিরবাজার, যার দৈর্ঘ্য ১৪৮ কিলোমিটার, চম্পকনগর থেকে উদয়পুর, যার দৈর্ঘ্য ৪০ কিলোমিটার, অমরপুর থেকে উদয়পুর, যার দৈর্ঘ্য…
Read More
টিপিএসসি এর মাধ্যমে পুরুষ ও মহিলা উভয়ের  ২১৮টি শূন্য পদ পূরণের উদ্যোগ গ্রহণ : মুখ্যমন্ত্রী

টিপিএসসি এর মাধ্যমে পুরুষ ও মহিলা উভয়ের  ২১৮টি শূন্য পদ পূরণের উদ্যোগ গ্রহণ : মুখ্যমন্ত্রী

রাজ্য সরকার স্বরাষ্ট্র দফতরের বিভিন্ন পদে ৮,০০০-এর অধিক শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে। সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।  রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি জানান, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে বর্তমানে মোট ৭,৩২৩টি পদ শূন্য রয়েছে। যার মধ্যে ২,১২৫টি কনস্টেবল পদ রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এই শূন্য পদগুলি পূরণ করা একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে এরমধ্যে রাজ্য সরকার কনস্টেবল সহ অন্যান্য শূন্য পদগুলি পূরণের উদ্যোগ নিয়েছে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি) এর মাধ্যমে পুরুষ ও মহিলা উভয়ের জন্য সাব-ইন্সপেক্টর (আর্মড এন্ড আনআর্মড) ২১৮টি শূন্য পদ পূরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কনস্টেবলের জন্য ১,০০০টি পদ পূরণের…
Read More
রবিবার ঝুলন্ত ব্রিজ এলাকায় তল্লাশি চালিয়ে ১২ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ

রবিবার ঝুলন্ত ব্রিজ এলাকায় তল্লাশি চালিয়ে ১২ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার  পূর্ব এবং পশ্চিম থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নাগাল্যান্ডের এন এল ০১ এ যে ০৪ ০৩ একটি ১২ চাকার গাড়ি আটক করে প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায়। যাতে সিমেন্ট বুঝাই ছিল। খবর ছিল গাড়িটিতে বেআইনি ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে। ছুটে আছে পশ্চিম জেলার এসপি কিরণ কুমার কে। সদর এস ডি পি ও দেবপ্রসাদ রায় সহ পুলিশ বাহিনী। গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১২ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। বিস্তারিত জানাতে গিয়ে পশ্চিম ত্রিপুরার এসপি কিরণ কুমার কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাগাল্যান্ডের গাড়িটিতে তল্লাশি চালিয়ে মোট ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।…
Read More