17
Jan
পুলিশ বাহিনীকে অধিক শক্তিশালী করা এবং রাজ্যের আইনশৃঙ্খলার উন্নতির জন্য রাজ্য সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে জেলা ও রাজ্য স্তরে এআই-ভিত্তিক কন্ট্রোল রুম, ড্রোন প্রযুক্তি, স্মার্ট সিসিটিভি এবং আধুনিক প্রযুক্তি সহ নতুন প্রযুক্তি চালু করবে রাজ্য সরকার। বৃহস্পতিবার আগরতলার এডি নগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে 'পুলিশ সপ্তাহ প্যারেড-২০২৫' - এর উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ত্রিপুরা পুলিশ রাষ্ট্রপতি কালার্স সম্মানে ভূষিত। যা আমাদের গর্ব। ত্রিপুরা পুলিশ সারা দেশের মধ্যে একটি বহু পুরনো বাহিনী। আমরা জানি পুলিশ আমাদের সকলের রক্ষাকর্তা। মানুষ যখন অসহায় অবস্থার মধ্যে পড়ে তখন…
