ত্রিপুরা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

 কেন্দ্রীয় সরকার ত্রিপুরার জন্য অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা অনুমোদন করলো। গত বছরের আগস্টে ভয়াবহ ও ধ্বংসাত্মক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সহায়তা হিসেবে জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিলের (এনডিআরএফ) আওতায় ত্রিপুরার জন্য ২৮৮.৯৩ কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্র।  সাম্প্রতিক বন্যার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ ব্যবস্থা প্রদানের বিষয়ে গত ১৫ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন। সেখানে ত্রিপুরাকে সবধরণের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।  যথারীতি এনিয়ে নিজের কৃতজ্ঞতা ব্যক্ত করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেছেন, গত বছরের আগস্টে রাজ্যে ভয়াবহ বন্যার পরিপ্রেক্ষিতে…
Read More
উদ্ধার ৬৪ লক্ষ টাকার হেরোইন সহ বহিঃ রাজ্যের দুই পাচারকারী

উদ্ধার ৬৪ লক্ষ টাকার হেরোইন সহ বহিঃ রাজ্যের দুই পাচারকারী

পক্ষকালের মধ্যে আবারো উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানার বড়সড়  সাফল্য। উদ্ধার ৬৪ লক্ষ টাকার হেরোইন সহ বহিঃ রাজ্যের দুই পাচারকারী। ধৃতরা সেলিম উদ্দিন ও রুবেল আহমেদ। রবিবার সকালে বাগবাসা থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে জাতীয় সড়কে নাগা চেকিংয়ের মধ্য দিয়ে মাদক দ্রব্য সহ দুই পাচারকারী আটক করতে সক্ষম হয়েছে। পুলিশের কাছে  গোপন সূত্রে খবর আসে, অসমের শ্রীভূমি জেলা থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য বাগবাসা এলাকা দিয়ে আসছে। এই খবরের ভিত্তিতে আজ পুলিশ কর্মীরা জাতীয় সড়কে ওৎ পেতে বসে। কিছুক্ষণ পর, একটি সন্দেহজনক ওয়াগনার গাড়ি আসলে পুলিশ সেটিকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে গাড়ির সামনের ও পিছনের সিটের বিভিন্ন জায়গা থেকে ১৮টি…
Read More
বাঁশ শিল্প, আগরতলা-আখাউড়া রেল সংযোগ নিয়ে কথা মুখ্যমন্ত্রীর

বাঁশ শিল্প, আগরতলা-আখাউড়া রেল সংযোগ নিয়ে কথা মুখ্যমন্ত্রীর

আজ কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সাক্ষাত করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সাক্ষাতকালে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে রাজ্যে আবহাওয়ার উন্নত পূর্বাভাস ব্যবস্থা, প্রশাসনিক বিষয় ও বাঁশ শিল্পের সমৃদ্ধি সহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।  এর পাশাপাশি বৈঠকে আগরতলা-আখাউড়া রেলওয়ে সংযোগ নিয়েও আলোচনা করেন ডাঃ সাহা। উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশের মধ্যে সংযোগকে আরও জোরদার করার বিষয়েও গুরুত্ব তুলে ধরেছেন।  সেই সঙ্গে গত বছর ত্রিপুরায় অস্বাভাবিক হারে ভারী বৃষ্টিপাতের দরুণ আবহাওয়ার উন্নত পূর্বাভাস ব্যবস্থাপনা এবং দুর্যোগ প্রস্তুতির জন্য প্রযুক্তিগত সহায়তা চেয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং মুখ্যমন্ত্রীকে আশ্বাস দেন যে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স আগামী এক বছরের মধ্যে…
Read More
আর্মস এক্ট অনুযায়ী  মামলা পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই থানায়

আর্মস এক্ট অনুযায়ী  মামলা পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই থানায়

সেভেন এমএম পিস্তল সহ সিধাইয়ে আর্মস এক্টে গ্রেপ্তার দুজন। ডিসেম্বর মাসে আর্মস এক্ট অনুযায়ী একটা মামলা রেজিস্ট্রি হয়েছিল পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই থানায়। এর পরিপ্রেক্ষিতে ১৩ ফেব্রুয়ারি দক্ষিণ জগতপুর এলাকা থেকে রাজকুমার দেবনাথ ও পলাশ পাল সহ আরো একজনকে গ্রেপ্তার করে সিধাই থানার পুলিশ। তারপর তাদেরকে পুলিশ রিমান্ডে আনা হয়। রিমান্ডের স্বীকারোক্তির ভিত্তিতে রাজকুমার দেবনাথের বাড়ি থেকে আজ একটি সেভেন এমএম পিস্তল এবং খালি ম্যাগজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়ার দিন পুলিশের কাছে পিস্তল থাকার তথ্য থাকলেও লুকিয়ে রাখার ফলে ঐদিন খুঁজে পাওয়া যায়নি। এই অভিযানের ছিলেন মহাকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ, সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারী মোহনপুর মহকুমা ডেপুটি…
Read More
মহাকুম্ভে যথাযথ ব্যবস্থাপনার জন্য যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

মহাকুম্ভে যথাযথ ব্যবস্থাপনার জন্য যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

আজ উত্তরপ্রদেশে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ পুণ্যস্নান করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সেই সঙ্গে আধ্যাত্মিক ও ভাবগম্ভীর পরিবেশে নিজেকে নিমজ্জিত করে ত্রিপুরা রাজ্যের সকল পরিবারের শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, মহাকুম্ভ উপলক্ষে আজ প্রয়াগরাজ তীর্থে পৌঁছে পবিত্র ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নানে সামিল হই। এক ঐশ্বরিক শক্তি ও আধ্যাত্মিক পরিবেশের মধ্যে একে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা হিসেবে অনুভূত হয়েছে। আমি ত্রিপুরার মানুষের মঙ্গল, অগ্রগতি ও সুস্বাস্থ্যের জন্য গঙ্গা মায়ের কাছে প্রার্থনা করেছি। সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানান, অনেকদিন ধরে মহাকুম্ভে পূণ্যস্নান করার ইচ্ছা ছিল। আসার…
Read More
রাবার শ্রমিক  খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে  টাকারজলা এলাকায়  

রাবার শ্রমিক  খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে  টাকারজলা এলাকায়  

তিন বন্ধু মিলে গতকাল সন্ধ্যায় তাদের অন্য আরেক বন্ধুকে ঘুরতে যাওয়ার নাম করে  বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করে মৃতদেহ রাবার বাগানে ফেলে দেওয়ার অভিযোগ। ঘটনাটি জম্পুইজলা ব্লকের টাকারজলা থানারধীন পাইল্লাভাঙ্গা এলাকায়। এই এলাকার রাবার শ্রমিক মঙ্গলচরণ দেববর্মায় বয়স ২৬। মঙ্গলচরণ দেববর্মাকে গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যাবেলায়  বৃদ্ধিবাজার এলাকার যুবক যজ্ঞু দেববর্মা ২৭,জিরানিয়া এলাকার জংসেন দেববর্মা ২৯, এবং টাকারজলা পাইল্লাভাঙ্গা এলাকার গণেশ দেববর্মা ২৬, মিলে মঙ্গলচরণ দেববর্মাকে বাড়ি থেকে নিয়ে যায়। গভীর রাত পর্যন্ত মঙ্গল বাড়ি ফিরে না আসায় চিন্তায় পড়ে যায় মঙ্গলের স্ত্রী জ্যোতিকা ত্রিপুরা। সারারাত মঙ্গল দেববর্মাকে খোঁজাখুঁজি করে তার স্ত্রী সহ পরিবারের লোকজন। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি।…
Read More
কেন্দ্রীয় বাজেট সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যকে পূরণ করতে সহায়ক হবে: মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় বাজেট সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যকে পূরণ করতে সহায়ক হবে: মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করা বাজেট যুব, মহিলা, কৃষক, গরীব মানুষের বাজেট। এই বাজেট সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যকে পূরণ করতে সহায়ক হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করা সাধারণ বাজেট নিয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। উল্লেখ্য, শনিবার পেশ করা কেন্দ্রীয় বাজেটে আয়কর নিয়ে বড় ঘোষণা দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ঘোষণায় তিনি জানিয়েছেন, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। নতুন কর কাঠামোয় মিলবে এই সুবিধা। নতুন কর কাঠামোতে সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগী কর্মীদের বছরে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে করের পরিমাণ শূন্য রাখা হয়েছে।   এদিন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন,…
Read More
ত্রিপুরা সিপাহীজলা জেলার সুতারমুড়া  বিদ্যালয়ে পানীয় জল ,বাউন্ডারি সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত  ছাত্র-ছাত্রীরা

ত্রিপুরা সিপাহীজলা জেলার সুতারমুড়া  বিদ্যালয়ে পানীয় জল ,বাউন্ডারি সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত ছাত্র-ছাত্রীরা

শিক্ষকের দাবিতে স্কুলের তালা দিয়ে সুতারমুড়া-লালসিংমুড়া সড়ক অবরোধ করলো সুতারমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের  ছাত্র-ছাত্রীরা ঘটনা মঙ্গলবার দুপুরে। ঘটনাস্থলে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ সড়ক অবরোধে উভয় দিকে আটকে পড়লো প্রচুর যানবাহন ভোগান্তির শিকার যাত্রীরা। জানা যায় দীর্ঘদিন যাবৎ ত্রিপুরা সিপাহীজলা জেলার এই স্কুলে বিষয় শিক্ষকের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল সুতারমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। কিন্তু রাজ্য শিক্ষা দপ্তরের সেই বিষয়ে কোন উদ্যোগ গ্রহণ করেননি। তাছাড়া স্কুলের শিক্ষকরা প্রতিনিয়তই স্কুলে অনেকটাই দেরিতে আসেন। স্কুলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ১০৮ জন ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষক-শিক্ষিকা ৮জনের মধ্যে দিয়ে ৪ জনকে দিয়েই স্কুল চালাতে হচ্ছে। স্কুলে পলিটিক্যাল সাইন্স, ককবরক, ইংলিশ বিষয়ে নেই…
Read More
গোপন খবরের ভিত্তিতে চরিলাম রামছড়া এলাকার ভৌমিক বাড়ি থেকে উদ্ধার শুকনো ৩০৩ কেজি গাঁজা

গোপন খবরের ভিত্তিতে চরিলাম রামছড়া এলাকার ভৌমিক বাড়ি থেকে উদ্ধার শুকনো ৩০৩ কেজি গাঁজা

ত্রিপুরা সিপাহীজলা জেলার চড়িলাম থেকে ৩০৩ কেজি গাঁজা উদ্ধার। গোপন খবরের ভিত্তিতে চরিলাম রামছড়া এলাকার প্রবীর ভৌমিকের বাড়ি থেকে উদ্ধার ৩০৩ কেজি শুকনো গাঁজা। গাজা গুলি বস্তাবন্দি এবং ড্রাম ভর্তি অবস্থায় ছিল। পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় নেশা কারবারি প্রবীর ভৌমিক। প্যাকেট করা সমস্ত গাঁজা উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে আসে পুলিশ। জানাযায় রবিবার  বিশালগড় থানার ওসি সঞ্জিত সেনের কাছে খবর আসে রাম ছড়া এলাকায় প্রবীর ভৌমিকের বাড়িতে ড্রাম ভর্তি শুকনো গাঁজা প্যাকেট করে বহিঃরাজ্য পাচার করার প্রস্তুতি নিচ্ছেন।  ঠিক সেই সময়ে ওসি সঞ্জিত সেন পুলিশ এবং টিএসআর বাহিনী নিয়ে হানা দেয় বাড়িটিতে। উদ্ধার করা হয় প্যাকেট করা শুকনো…
Read More
বাংলার যুবতীর অভিযোগে আটক ত্রিপুরার যুবক

বাংলার যুবতীর অভিযোগে আটক ত্রিপুরার যুবক

ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে পশ্চিমবঙ্গের পুলিশের হাতে ত্রিপুরা রাজ্যের এক যুবক আটক। সামাজিক মাধ্যমে পশ্চিমবঙ্গের এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ থানা এলাকার দেবাশিস সূত্রধর নামের এক যুবকের। পরে ওই যুবতীর সঙ্গে ভিডিওকলের মাধ্যমে কথা বলার সময় বিভিন্ন ধরনের ছবির স্ক্রিনশট নেন। পরবর্তী সময়ে ওই ছবিগুলি দিয়ে যুবতীকে ভয় দেখিয়ে, ব্ল্যাকমেল করে প্রচুর টাকা আদায় করেছেন এবং আরও টাকা আদায় করার চেষ্টা করছিলেন যুবতীর কাছ থেকে। এই অভিযোগ এনে পশ্চিমবঙ্গের যুবতী ত্রিপুরা রাজ্যের যুবক দেবাশিস সূত্রধরের বিরুদ্ধে বাগুইআটি থানাতে অভিযোগ দায়ের করেন। পশ্চিমবঙ্গের পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করে। তদন্তের জন্য মঙ্গলবার সন্ধ্যায় ত্রিপুরা রাজ্যে পশ্চিমবঙ্গের দু'জন…
Read More