খেলা

টেনিস থেকে অবসর নেওয়ার পরেও ফরাসি ওপেনে ফিরছেন নাদাল!

টেনিস থেকে অবসর নেওয়ার পরেও ফরাসি ওপেনে ফিরছেন নাদাল!

গত বছরের শেষ ভাগে টেনিস থেকে অবসর নিয়েছিলেন রাফায়েল নাদাল। ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড় দীর্ঘ চোট-আঘাতের পর বিদায় জানিয়েছিলেন টেনিসকে। আবার তিনি ফিরতে চলেছেন ফরাসি ওপেনে, তবে খেলোয়াড় হিসাবে নয়। অবসর ভেঙে তিনি প্রতিযোগী হিসাবে ফিরছেন না। থাকবেন আমন্ত্রিত অতিথি হিসাবে। ফরাসি ওপেনের ডিরেক্টর এমিলি মরেসমোর দাবি, ব্যতিক্রমী সংবর্ধনা হতে চলেছে। নাদালকে সম্মান জানানোর প্রসঙ্গে মরেসমো বলেছেন, “ফরাসি ওপেনে অনেক ভাবে নিজের ছাপ রেখে গিয়েছে রাফা। তাই ওর সম্মানে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। আমি চাই সেটা ব্যতিক্রমী হোক। সবাইকে অবাক করে দিতে চাই।”
Read More
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি! কোহলির অবসর নিয়ে কী বললেন স্ত্রী অনুষ্কা?

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি! কোহলির অবসর নিয়ে কী বললেন স্ত্রী অনুষ্কা?

১৪ বছর ভারতের হয়ে সাদা জার্সিতে ক্রিকেট খেলবার পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। খেলোয়াড় জীবনে বরাবর স্ত্রী অনুষ্কা শর্মাকে নিজের সেরা সমর্থক বলেছেন কোহলি। জানিয়েছেন, কঠিন সময়ে কী ভাবে অনুষ্কা তাঁর পাশে থেকেছেন। কোহলির অবসরের পর সমাজমাধ্যমে একটি ছবি দিয়ে কোহলিকে আবেগঘন বার্তা দিয়েছেন অনুষ্কা। অনুষ্কা লেখেন, “ওরা রেকর্ড ও মাইলফলক নিয়ে কথা বলবে। কিন্তু আমি মনে রাখব সেই চোখের জল যা তুমি কারও সামনে ফেলোনি। সেই সব লড়াই যা কেউ দেখেনি। মনে রাখব এই ফরম্যাটকে কতটা ভালবাসা তুমি দিয়েছ। আমি জানি তার জন্য তোমাকে কতটা ত্যাগ করতে হয়েছে। প্রতিটা টেস্ট সিরিজ়ের পরে তুমি ফিরে এসেছ আরও…
Read More
এক সপ্তাহ পরেই আইপিএল শুরুর ভাবনা বোর্ডের, প্রথম দিন থাকছে কোন ম্যাচ?

এক সপ্তাহ পরেই আইপিএল শুরুর ভাবনা বোর্ডের, প্রথম দিন থাকছে কোন ম্যাচ?

ভারত-পাকিস্তান সংঘাতের পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছে আইপিএল। এক সপ্তাহ পর আবার প্রতিযোগিতা শুরু করার ব্যাপারে আত্মবিশ্বাসী বিসিসিআই। বোর্ড সূত্রে খবর, বৃহস্পতিবার ধর্মশালায় ব্ল্যাকআউটের জন্য বাতিল হওয়া পঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ দিয়েই শুরু হতে পারে দ্বিতীয় দফা। বর্তমান পরিস্থিতির নিরিখে সূচি এবং ম্যাচের জায়গা পরিবর্তন করে দু’সপ্তাহের মধ্যে আইপিএল শেষ করার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপত্তার বিষয়টিকেও। শুক্রবার আইপিএলের সব অংশীদারের মতামত গ্রহণ করে বোর্ড কর্তারা জরুরি বৈঠক করেন। পাকিস্তান সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা থেকে দূরবর্তী শহরগুলিকে নিরাপদ বলে মনে করছেন বিসিসিআই কর্তারা। দলগুলির যাতায়াতের কথা বিবেচনা করে বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, বিশাখাপত্তনম এবং কলকাতাকে প্রাথমিক ভাবে…
Read More
লাল-হলুদ জার্সি গায়ে বাংলার হয়ে সন্তোষ ট্রফি জয়ের অন্যতম কারিগর ছিলেন অলোক

লাল-হলুদ জার্সি গায়ে বাংলার হয়ে সন্তোষ ট্রফি জয়ের অন্যতম কারিগর ছিলেন অলোক

প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক অলোক সাহা। বয়স হয়েছিল ৬৪ বছর। নতুন বছরের প্রথমই ক্লাব হারাল অন্যতম সফল এক ফুটবলারকে। কেরিয়ারে ক্লাবকে একাধিক ট্রফি জিতিয়েছেন অলোক। ১৯৮৩ থেকে ১৯৮৮ সাল— অর্থাৎ টানা ছ’বছর ইস্টবেঙ্গল ক্লাবের রক্ষণে অন্যতম ভরসা ছিলেন অলোক সাহা। ’৮৩ সালে লাল-হলুদ জার্সি গায়ে প্রথম মরসুমে দলকে আইএফএ শিল্ড ও ডিসিএম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল তাঁর। ’৮৪-র মরসুমে শিল্ড এবং সঞ্জয় গান্ধী গোল্ড কাপে তাঁর পারফরম্যান্স আজও লাল-হলুদ সমর্থকদের মুখে মুখে ঘোরে। ’৮৫ সালে কলম্বোয় অনুষ্ঠিত কোকাকোলা কাপে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল অলোকের। এ ছাড়া একই বছরে কলকাতা লিগ, ফেডারেশন কাপ ও দার্জিলিং গোল্ড কাপে…
Read More
এটা শুধু একটা ট্রফি নয়, এটা বাংলার গর্ব: মুখ্যমন্ত্রী

এটা শুধু একটা ট্রফি নয়, এটা বাংলার গর্ব: মুখ্যমন্ত্রী

সন্তোষ ট্রফি জিতে মঙ্গলবার ভারতসেরা হয়েছিল বাংলা দল। বৃহস্পতিবার কোচ সঞ্জয় সেন-সহ গোটা দল নবান্নে গিয়ে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ছিলেন বাংলার ফুটবল সংস্থার (আইএফএ) কর্তারাও। সেই সাক্ষাতের পরেই প্রত্যেক ফুটবলারের জন্য চাকরি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন বাংলাকে সন্তোষ জেতানো রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠ, চাকু মান্ডিরা। ট্রফিও নিয়ে গিয়েছিলেন তাঁরা। সেই ট্রফির সঙ্গে ছবি তোলেন মমতা, কোচ এবং ফুটবলারেরা। রবিদের হাতে সরকারের তরফে ব্লেজার তুলে দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কোচ, ফুটবলার ছাড়াও সাপোর্ট স্টাফদের সকলকে ব্লেজার দেওয়া হয়। সন্তোষজয়ী দলের জন্য ৫০ লক্ষ টাকা উপহার হিসাবে ঘোষণা করেন মমতা। ফুটবলারদের উদ্দেশে মমতা বলেন,…
Read More
মেলবোর্নেই কি শেষ টেস্ট খেললেন রোহিত ?

মেলবোর্নেই কি শেষ টেস্ট খেললেন রোহিত ?

শেষ পর্যন্ত রোহিত শর্মাকে ছাড়াই সিডনি টেস্টে খেলতে নামছে ভারত। রোহিতকে বিশ্রাম দেওয়া হয়েছে। টেস্টে অধিনায়কত্ব করবেন জসপ্রীত বুমরাহ। বৃহস্পতিবার সকাল থেকেই চর্চা শুরু হয়ে যায় রোহিতকে নিয়ে। টেস্টের আগের দিন সাধারণত অধিনায়ক সাংবাদিক বৈঠক করেন। কিন্তু বৃহস্পতিবার কোচ গৌতম গম্ভীরকে সাংবাদিক বৈঠকে দেখা যায়। দু’টি চেয়ার রাখা থাকলেও ভারতের তরফে এক জনই সাংবাদিক বৈঠকে এসেছিলেন। জল্পনার সেই শুরু। এর পর গম্ভীরের একটি কথাতে চর্চা আরও বৃদ্ধি পায়। সাংবাদিক বৈঠকে গম্ভীরকে জিজ্ঞেস করা হয়েছিল কেন রোহিত আসেননি? তাতে কোচ বলেছিলেন “রোহিত ঠিকই আছে। অধিনায়কের সাংবাদিক বৈঠকে আসা তো কোনও প্রথা নয়। কোচ তো এসেছে। আশা করি, সেটাই যথেষ্ট। আপাতত উইকেট…
Read More
মেলবোর্নে দু’ইনিংসেই রান পেয়েছেন যশস্বী

মেলবোর্নে দু’ইনিংসেই রান পেয়েছেন যশস্বী

ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের শেষ দিন উত্তাপ ছড়াল মাঠে। বাক্‌যু  দ্ধে জড়ালেন দু’দেশের দুই তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল এবং স্যাম কনস্টাস। মুখে জবাব দেওয়ার পর ব্যাট হাতেও ১৯ বছরের অস্ট্রেলীয় ব্যাটারকে সপাটে জবাব দিলেন ২৩ বছরের ওপেনার। ঘটনাটি ভারতের দ্বিতীয় ইনিংসের। সোমবার চাপের মুখে ভাল ব্যাট করছিলেন যশস্বী। নাথান লায়ন বল করার সময় সিলি পয়েন্টে ফিল্ডিং করছিলেন কনস্টাস। যশস্বীকে বিরক্ত করার জন্য মুখের সামনে দাঁড়িয়ে নানা মন্তব্য করছিলেন অভিষেককারী অস্ট্রেলীয়। ক্রমাগত মন্তব্য, কটাক্ষে মেজাজ হারান ভারতীয় ওপেনার। কনস্টাসকে যশস্বী বলেন, ‘‘চুপ কর। নিজের কাজ কর।’’ যশস্বী মেজাজ হারাতে স্লিপ থেকে এগিয়ে আসেন স্টিভ স্মিথ। তিনি ভারতীয় ব্যাটারের কাছে জানতে চান, কী…
Read More
বিরাটের উইকেট তুলে নিয়েছেন মিচেল স্টার্ক

বিরাটের উইকেট তুলে নিয়েছেন মিচেল স্টার্ক

অধিনায়ক হিসেবে ফের প্রত্যাশা পূরণে ব্যর্থ রোহিত শর্মা। আশা ছিল, খারাপ ফর্ম কাটিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের শেষ দিনে একটি চোখ ধাঁধানো ইনিংস খেলবেন হিটম্যান। কিন্তু, তেমনটা হল না। এদিনও খারাপ ফর্ম অব্যাহত রেখে মাত্র ৯ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। জমজমাট ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত বর্ডার-গাভাসকার সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ। মেলবোর্নে আয়োজিত এই ম্যাচ গড়িয়েছে পঞ্চম দিনে। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়াকে ৩৪০ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ভারতের শুরুটা অবশ্য বেশ খারাপ হয়েছে। শুরুর দিকে রোহিত বেশ দেখেশুনে খেলছিলেন। কিন্তু, আচমকাই কামিন্সের বলে শট মারতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে বসেন তিনি। রোহিতের ক্যাচ তালুবন্দি করতে ভুল করেননি…
Read More
আইপিএলের মেগা নিলামের টেবিলে তোলা হচ্ছে ,৩৬৬ জন ভারতীয় ক্রিকেটার

আইপিএলের মেগা নিলামের টেবিলে তোলা হচ্ছে ,৩৬৬ জন ভারতীয় ক্রিকেটার

জেড্ডায় বসছে আইপিএলের মেগা নিলাম। ২৪ ও ২৫ নভেম্বর ভারতীয় সময় দুপুর ২টো থেকে চলবে প্লেয়ার ক্রয় প্রক্রিয়া। মোট ৫৭৪ জন ক্রিকেটারকে নিলামের টেবিলে তোলা হচ্ছে, শুক্রবার ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটারের মধ্যে ৩৬৬ জন ভারতীয়। ২০৮ জন বিদেশি ক্রিকেটার। ভারতীয়র মধ্যে ৩১৮ জন আনক্যাপড। অর্থাৎ, যাঁরা দেশের হয়ে এখনও  কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। যে নিয়মে মহেন্দ্র সিংহ ধোনিও এবারের নিলামে আনক্যাপড হিসাবে উঠবেন। সব মিলিয়ে ২০৪ জন ক্রিকেটার কিনতে পারবে ১০ দল। যাঁদের মধ্যে ৭০ জন বিদেশি ক্রিকেটারকে কেনা যাবে।  নিলামে সর্বোচ্চ ন্যূনতম দাম ২ কোটি টাকা। মোট ৮১ জন ক্রিকেটার নিজেদের সেই তালিকায় রেখেছেন।  সেই তালিকায় রয়েছে…
Read More
বাংলাদেশ সিরিজ নিয়ে মন্তব্য ভারতীয় ক্রিকেটার সরফরাজ খানের

বাংলাদেশ সিরিজ নিয়ে মন্তব্য ভারতীয় ক্রিকেটার সরফরাজ খানের

প্রায় দুই মাস বিরতির পর খেলায় ফিরছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের চ ২১ আগস্ট শুরু হবে। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। পাকিস্তানের মতোই প্রতিপক্ষের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সিরিজে খেলার সম্ভাবনার কথা বললেন ভারতীয় ক্রিকেটার সরফরাজ খান। ভারতের জার্সিতে তিনটি টেস্ট ম্যাচ খেলেছেন এই তরুণ তারকা। ইংল্যান্ডের বিপক্ষে তার রয়েছে তিনটি অর্ধশতক। অভিষেকে জ্বলে ওঠা সরফরাজকে ভারতের ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করা হয়। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ। দেশের ক্রিকেট ভক্তদের চোখ সরফরাজের দিকে। তবে সরফরাজ জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে তিনি কোনো ম্যাচ আশা করছেন না। শুক্রবার (১৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম-এ…
Read More