খেলা

ভারতের অনূর্ধ্ব-১৯ দলে খেলবেন আইপিএল কাঁপানো বৈভব

ভারতের অনূর্ধ্ব-১৯ দলে খেলবেন আইপিএল কাঁপানো বৈভব

ভারতের শুধু সিনিয়র দলই নয়, ইংল্যান্ড সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দলও। তিনটি ফরম্যাটেই খেলবে তারা। একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ, পাঁচটি যুব এক দিনের ম্যাচ এবং দু’টি ‘মাল্টি ডে’ ম্যাচ খেলা হবে। বৃহস্পতিবার সেই দল ঘোষণা করে দেওয়া হল। অধিনায়ক করা হয়েছে চেন্নাই সুপার কিংসের আয়ুষ মহাত্রেকে। ১৬ জনের দলে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী। গত বছর মহা নিলামে তাঁকে ১.১ কোটি টাকায় কিনেছিল রাজস্থান। গত মাসেই ১৪ পূর্ণ করেছেন বৈভব। আইপিএলে তাঁর দুর্দান্ত ব্যাটিং ইতিমধ্যেই তাক লাগিয়ে দিয়েছে। গুজরাতের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করেছেন। চেন্নাইয়ের বিরুদ্ধে করেছেন অর্ধশতরান। চেন্নাইয়ের মহাত্রেও কারও থেকে কম যান না। ঋতুরাজ গায়কোয়াড়ের বদলি হিসাবে নেওয়া হয়েছিল…
Read More
আইপিএলের শেষ পর্বে নতুন নিয়ম চালু করলো বিসিসিআই

আইপিএলের শেষ পর্বে নতুন নিয়ম চালু করলো বিসিসিআই

আইপিএলের শেষ পর্বে বৃষ্টির প্রকোপ এড়াতে নতুন নিয়ম চালু করেছে বিসিসিআই। আগামী ৩ জুন আইপিএলের ফাইনাল ম্যাচ। অনেক রাজ্যে সেই সময়ের মধ্যে বর্ষা ঢুকে যাওয়ার কথা। ইতিমধ্যেই কিছু রাজ্যে বৃষ্টি হচ্ছে। সমর্থকেরা যাতে পুরো ম্যাচ দেখা থেকে বঞ্চিত না হন, তাই ২০ ওভারের ম্যাচ শুরু করার ক্ষেত্রে ৬০ মিনিটের বদলে ১২০ মিনিট অপেক্ষা করার কথা ঘোষণা করলো বোর্ড। পাশাপাশি ন্যূনতম পাঁচ ওভারের ম্যাচ শুরু করার সর্বশেষ সময়ও (রাত ১০.৫৬) এক ঘণ্টা বাড়ানো হয়েছে। বেঙ্গালুরুতে বৃষ্টি হওয়ার কারণে হায়দরাবাদের বিরুদ্ধে বিরাট কোহলিদের ম্যাচ লখনউয়ে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু লিগের বাকি ম্যাচগুলিই নয়, প্লে-অফের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। শুধুমাত্র বৃষ্টি হলে…
Read More
শেষপর্যন্ত কারা জায়গা করে নেবে প্লে-অফে?

শেষপর্যন্ত কারা জায়গা করে নেবে প্লে-অফে?

আইপিএলের প্লে-অফে জায়গা নিশ্চিত করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স এবং পঞ্জাব কিংস। লড়াই থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টস। লড়াইয়ে এখন দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে মুম্বই। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়েছে তারা। দিল্লিও ১২ ম্যাচ খেলেছে। তারা পেয়েছে ১৩ পয়েন্ট। বুধবার দিল্লি বনাম মুম্বই ম্যাচ রয়েছে। প্লে-অফে কোন দল যাবে, তা ঠিক হবে ওই ম্যাচেই। বুধবার যে দল জিতবে তারা অনেকটাই এগিয়ে যাবে প্লে-অফে ওঠার দৌড়ে।
Read More
আইপিএল প্লে-অফে তিন দল, শেষ পর্যন্ত বাকি কোন দল জায়গা করে নেবে প্লে-অফে?

আইপিএল প্লে-অফে তিন দল, শেষ পর্যন্ত বাকি কোন দল জায়গা করে নেবে প্লে-অফে?

আইপিএলের প্লে-অফে জায়গা করে নিয়েছে তিনটি দল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিতে গুজরাত টাইটান্স প্লে-অফে চলে গিয়েছে। একই সঙ্গে শেষ চারে নিশ্চিত জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। বাকি রয়েছে আর একটি জায়গা। তার জন্য লড়াইয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। আগেই লড়াই থেকে ছিটকে পড়েছে কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। মুম্বইয়ের পয়েন্ট ১২ ম্যাচে ১৪। মুম্বাইয়ের নেট রানরেট সবচেয়ে বেশি (+১.১৫৬)। দিল্লির পয়েন্ট ১২ ম্যাচে ১৩। নেট রানরেট +০.২৬০। লখনউ সুপার জায়ান্টসের পয়েন্ট ১১ ম্যাচে ১০। তাদের নেট রানরেট এই তিন দলের মধ্যে সবচেয়ে কম (-০.৪৬৯)। এই…
Read More
টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে একাধিক নাম! কাকে অধিনায়ক হিসাবে বেছে নিতে চান শাস্ত্রী ও গাভাস্কার?

টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে একাধিক নাম! কাকে অধিনায়ক হিসাবে বেছে নিতে চান শাস্ত্রী ও গাভাস্কার?

রোহিত শর্মার অবসর নেওয়ার পর ভারতের টেস্ট অধিনায়কের পদ এখন ফাঁকা। সেই জায়গায় দায়িত্ব পাবেন কে? আলোচনায় একাধিক নাম। রোহিত অধিনায়ক থাকাকালীন সহ-অধিনায়কের দায়িত্ব ছিল জসপ্রীত বুমরাহের কাঁধে। কিন্তু তাঁকে অধিনায়ক হিসাবে চাইছেন না রবি শাস্ত্রী এবং সুনীল গাভাস্কার। শাস্ত্রীর মতে এমন কাউকে অধিনায়ক করা হোক, যিনি আগামী বেশ কিছু বছর টানা ভারতের হয়ে খেলবেন। শাস্ত্রী বলেন, “কাউকে অধিনায়ক হিসাবে তৈরি করা হোক। আমার মনে হয় শুভমনকে অধিনায়ক করলে ভাল হবে। ২৫-২৬ বছর বয়স ওর। ঋষভ পন্থও রয়েছে। বয়স কম হওয়ার জন্য এই দু’জন ভাল বিকল্প হতে পারে।” বুমরাহকে অধিনায়ক করার পক্ষপাতী নন গাভাস্কারও। ভারতের প্রাক্তন অধিনায়ক সংবাদ সংস্থা পিটিআই-কে…
Read More
ভারত-পাক পরিস্থিতি নিয়ে মুখ খুলতেই কটাক্ষের শিকার কুণাল খেমু!

ভারত-পাক পরিস্থিতি নিয়ে মুখ খুলতেই কটাক্ষের শিকার কুণাল খেমু!

পহেলগাঁও ঘটনার নিন্দায় সরব হয়েছিলেন বলিউডের বেশ কয়েক জন তারকা। ঘটনার ১৫ দিন পরে পাকিস্তানি জঙ্গি ঘাঁটির উপর প্রত্যাঘাত হানে ভারতীয় সেনা। সেই ঘটনার জয়জয়কার করে কয়েক জন সমাজমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া ভাগ করে নেন। কিন্তু ভারত ও পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে চুপ ছিলেন বেশির ভাগ তারকা। অবশেষে ভারত-পাক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন কুণাল খেমু। কুণাল লেখেন, “ক্রমশ সব কিছু স্বাভাবিকের দিকে এগোচ্ছে। কিন্তু আমরা সকলে পরিবার হিসেবে বা দেশ হিসেবে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। অতীতেও এমন কঠিন সময় আমরা পার করেছি। আমি নিশ্চিত, ভবিষ্যতেও করব। ‘আমরা’ বলছি, কারণ এই ঘটনা আমাদের হয়তো সরাসরি আঘাত করেনি। কিন্তু আমরা প্রত্যেকেই আহত…
Read More
আরসিবির বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচ কেকেআরের, এমন পরিস্থিতিতে কেকেআর শিবিরের উদ্বেগ বৃদ্ধি করেছেন আবহবিদেরা!

আরসিবির বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচ কেকেআরের, এমন পরিস্থিতিতে কেকেআর শিবিরের উদ্বেগ বৃদ্ধি করেছেন আবহবিদেরা!

শনিবার থেকে আবার শুরু হচ্ছে আইপিএল। মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ জিতলে বিরাট কোহলিদের প্লে-অফ খেলা নিশ্চিত হয়ে যাবে। অন্য দিকে, অজিঙ্ক রাহানের দলকে প্লে-অফের আশা টিকিয়ে রাখতে হলে জিততেই হবে। এমন পরিস্থিতিতে কেকেআর শিবিরের উদ্বেগ বৃদ্ধি করেছেন আবহবিদেরা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৭টায় বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা ৩৪ শতাংশ। সময় যত এগোবে, বৃষ্টির সম্ভাবনা তত বৃদ্ধি পাবে। স্বাভাবিক ভাবেই চিন্তিত কেকেআর শিবির। খেলা না হলে গত বারের চ্যাম্পিয়নদের আর আশা থাকবে না। পুরো ৪০ ওভার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী অন্তত ৫ ওভার করে দু’টি ইনিংস না হলে টি-টোয়েন্টি ম্যাচ…
Read More
টেস্ট অধিনায়ক হিসাবে শুভমনকেই চান গম্ভীর, অপেক্ষা সরকারি ঘোষণার

টেস্ট অধিনায়ক হিসাবে শুভমনকেই চান গম্ভীর, অপেক্ষা সরকারি ঘোষণার

টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসরের পর অধিনায়ক হিসাবে গৌতম গম্ভীর এমন এক জনকে চাইছেন, যিনি দীর্ঘ দিন খেলবেন। ৩১ বছরের জসপ্রীত বুমরাহকে পছন্দ নয় তাঁর। ভারতীয় দলের কোচের পছন্দ শুভমন গিল। তাঁর সঙ্গে নিজের পরিকল্পনা নিয়ে আলাদা করে বৈঠকও করেছেন গম্ভীর। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘অধিনায়ক হিসাবে শুভমনের দক্ষতা প্রমাণিত। গত বছর থেকে গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দিচ্ছে। এ বার পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে শুভমনেরা।’’ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচকদের সঙ্গে আরও কথা বলবেন গম্ভীর। কথা হতে পারে বিসিসিআই কর্তাদের সঙ্গেও। বোর্ডের একটি সূত্রের দাবি, ভাবনায় রয়েছে ঋষভ পন্থের নামও। কর্তাদের একাংশের মতে, কোহলি-রোহিতের অবসরের পর বিশ্বের…
Read More
শনিবার ফিরছে আইপিএল, কোন কোন দল থাকছে প্লে-অফে?

শনিবার ফিরছে আইপিএল, কোন কোন দল থাকছে প্লে-অফে?

আট দিন পর শনিবার থেকে আবার শুরু হচ্ছে আইপিএল। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল বন্ধ হওয়ার আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল তিনটি দল। ফলে এখন সাতটি দল রয়েছে প্লে-অফের দৌড়ে। গুজরাত টাইটান্স (১১ ম্যাচে ১৬ পয়েন্ট)এই মুহূর্তে আইপিএলের ‘ফার্স্ট বয়’। প্লে-অফ থেকে মাত্র একটি জয় দূরে। ১৮ পয়েন্ট পেলেই প্রথম চারে থাকা নিশ্চিত হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১১ ম্যাচে ১৬ পয়েন্ট)গুজরাতের মতো বেঙ্গালুরুও একটি ম্যাচ জিতলেই প্লে-অফে চলে যাবে। বাকি তিনটি ম্যাচ হারলেও প্লে-অফে যেতে পারে, যদি বাকি ফলাফল তাদের পক্ষে যায়। পঞ্জাব কিংস (১১ ম্যাচে ১৫ পয়েন্ট)দু’টি ম্যাচ জিতলে তবেই প্লে-অফ নিশ্চিত হবে পঞ্জাবে। এই মুহূর্তে প্লে-অফে ওঠার জন্য…
Read More
রোহিত-কোহলির পর টেস্ট থেকে সরবেন শামিও?

রোহিত-কোহলির পর টেস্ট থেকে সরবেন শামিও?

এই বছরের শুরুতেই চোট সারিয়ে উঠেছেন মহম্মদ শামি। ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন। আইপিএলও খেলছেন। কিন্তু টেস্টে পাঁচ দিন খেলার ধকল তিনি নিতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সেই বিষয়ে নিশ্চিত হলে তবেই শামিকে ইংল্যান্ড নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের পর থেকে প্রায় এক বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন শামি। গত বছর নভেম্বরে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে নামেন তিনি। রঞ্জি খেলেন। প্রথমে মনে করা হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে যাবেন। কিন্তু তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয় শামির।ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলবে ভারত। ইতিমধ্যেই…
Read More